এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান

Admin
0
Join Telegram for More Books
এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ড বাংলা ২য় পত্র বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান

এসএসসি ২০২৬ ঢাকা বোর্ডের বাংলা ২য় পত্র পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে—কয়টি MCQ সঠিক হয়েছে আর কোথায় ভুল হয়েছে। সেই প্রয়োজন থেকেই এই পোস্টে বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান একসাথে উপস্থাপন করা হয়েছে, যাতে আপনি সহজেই নিজের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন।


এখানে প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুলভাবে সাজানো হয়েছে, যা আপনাকে দ্রুত নিজের ভুল-সঠিক যাচাই করতে সাহায্য করবে। পরীক্ষা শেষে নিজের পারফরম্যান্স মূল্যায়নের জন্য এটি একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে। তাই দেরি না করে এখান থেকেই আপনার উত্তরগুলো মিলিয়ে নিন এবং জেনে নিন আপনার সম্ভাব্য ফলাফল।

বিশেষ সহায়তা

Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।

বিষয়: বাংলা দ্বিতীয় পত্র | বোর্ড: ঢাকা বোর্ড | সেট: ক

১। স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে?
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ১০টি (সঠিক উত্তর)
(ঘ) ৯টি

২। 'চাই' শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
(ক) আ + ই (সঠিক উত্তর)
(খ) অ + ই
(গ) আ + এ
(ঘ) আ + উ

৩। কোনগুলো অঘোষ ব্যঞ্জন?
(ক) ব, ভ
(খ) প, ফ (সঠিক উত্তর)
(গ) ত, দ
(ঘ) ছ, ঝ

৪। 'হ্ম' যুক্তবর্ণটির স্বরূপ কী?
(ক) ক + ষ
(খ) হ + ম (সঠিক উত্তর)
(গ) ঞ + ন
(ঘ) ষ + ণ

৫। যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
(ক) প্রত্যয়
(খ) সমাস
(গ) অনুসর্গ
(ঘ) উপসর্গ (সঠিক উত্তর)

৬। সুদিন শব্দে 'সু' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) চমৎকার
(খ) ভালো (সঠিক উত্তর)
(গ) সম্পূর্ণ
(ঘ) বিশেষ

৭। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলা হয়?
(ক) কৃদন্ত পদ (সঠিক উত্তর)
(খ) তদ্ধিতান্ত পদ
(গ) সমস্ত পদ
(ঘ) বিভক্তিযুক্ত পদ

৮। কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) কাজল ও কালো
(খ) কালো যে কাজল
(গ) কাজলের মতো কালো (সঠিক উত্তর)
(ঘ) কাজল রূপ কালো

৯। 'পাউরুটি' কোন ভাষার শব্দ?
(ক) ফরাসি
(খ) তুর্কি
(গ) পর্তুগিজ (সঠিক উত্তর)
(ঘ) আরবি

১০। নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?
(ক) দীনতা
(খ) পরিবার
(গ) আকাশ
(ঘ) পাঠানো (সঠিক উত্তর)

১১। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে?
(ক) প্রশ্নবাচক
(খ) নির্দেশক
(গ) সাপেক্ষ (সঠিক উত্তর)
(ঘ) পারস্পরিক

১২। 'খুব ভালো খবর'—বাক্যে 'খুব' কোন বিশেষণ?
(ক) ভাববাচক (সঠিক উত্তর)
(খ) গুণবাচক
(গ) নির্দিষ্টতাবাচক
(ঘ) উপাদানবাচক

১৩। 'শিক্ষক ছাত্রকে বই দিলেন।' এই বাক্যে 'দিলেন' কোন ক্রিয়া?
(ক) সকর্মক ক্রিয়া
(খ) অকর্মক ক্রিয়া
(গ) দ্বিকর্মক ক্রিয়া (সঠিক উত্তর)
(ঘ) সংযোগ ক্রিয়া

১৪। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) ২ ভাগে (সঠিক উত্তর)
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ ভাগে

১৫। নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে?
(ক) মাথার উপরে নীল আকাশ।
(খ) কার কাছে গেলে জানা যাবে?
(গ) মন দিয়ে লেখাপড়া করা দরকার। (সঠিক উত্তর)
(ঘ) এমন কাজ তোমার দ্বারা হবে না।

১৬। 'বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।' বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে?
(ক) সাপেক্ষ যোজক
(খ) কারণ যোজক (সঠিক উত্তর)
(গ) বিরোধ যোজক
(ঘ) বিকল্প যোজক

১৭। শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম। এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
(ক) করুণা আবেগ
(খ) বিস্ময় আবেগ
(গ) প্রশংসা আবেগ (সঠিক উত্তর)
(ঘ) সিদ্ধান্ত আবেগ

১৮। গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) ৫ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ২ ভাগে
(ঘ) ৩ ভাগে (সঠিক উত্তর)

১৯। 'আমি সকাল থেকে বসে আছি।' বাক্যে 'সকাল থেকে' কোন বর্গের উদাহরণ?
(ক) ক্রিয়া বিশেষণ বর্গ (সঠিক উত্তর)
(খ) বিশেষ্য বর্গ
(গ) ক্রিয়া বর্গ
(ঘ) বিশেষণ বর্গ

২০। উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে?
(ক) বিধেয়ের পূর্বে
(খ) উদ্দেশ্যের পূর্বে (সঠিক উত্তর)
(গ) কর্মের পূর্বে
(ঘ) উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে

২১। 'বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে।' গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?
(ক) সরল
(খ) জটিল
(গ) যৌগিক (সঠিক উত্তর)
(ঘ) মিশ্র

২২। 'অপরূপ' শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ করা যায়?
(ক) অর্থের উন্নতি
(খ) অর্থ প্রসার
(গ) অর্থ-বদল (সঠিক উত্তর)
(ঘ) অর্থ-সংকোচ

২৩। 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কী?
(ক) খুব চৌকস
(খ) বড়ো গোঁফ
(গ) খুব অলস (সঠিক উত্তর)
(ঘ) চাটুকার

২৪। 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি?
(ক) নভ (সঠিক উত্তর)
(খ) অনল
(গ) তিমির
(ঘ) বারি

২৫। নিচের কোনটি গুণ-বিশেষ্য?
(ক) জনতা
(খ) আকাশ
(গ) বাহিনী
(ঘ) সরলতা (সঠিক উত্তর)

২৬। 'মৃদু' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) হালকা
(খ) লঘু
(গ) প্রবল (সঠিক উত্তর)
(ঘ) মুখর

২৭। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কী বলে?
(ক) অনুনাসিক স্বরধ্বনি
(খ) সম্মুখ স্বরধ্বনি
(গ) পশ্চাৎ স্বরধ্বনি
(ঘ) দ্বিস্বরধ্বনি (সঠিক উত্তর)

২৮। 'উপাধান' শব্দটির অর্থ কী?
(ক) বালিশ (সঠিক উত্তর)
(খ) উপকরণ
(গ) আবরণ
(ঘ) অলংকার

২৯। ধ্বনির প্রতীককে কী বলে?
(ক) অক্ষর
(খ) বর্ণ (সঠিক উত্তর)
(গ) বর্ণমালা
(ঘ) চিহ্ন

৩০। শ, স, হ-এ তিনটি কোন ধ্বনির উদাহরণ?
(ক) উষ্ম ব্যঞ্জন (সঠিক উত্তর)
(খ) নাসিক্য ব্যঞ্জন
(গ) পার্শ্বিক ব্যঞ্জন
(ঘ) কম্পিত ব্যঞ্জন

আরও শিক্ষামূলক তথ্য, পরীক্ষার রুটিন, শর্ট সাজেশন এবং বিভিন্ন বিষয়ের নোট পেতে নিয়মিত ভিজিট করুন www.talimit.net। পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন শাহ!

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!