এসএসসি ২০২৬ বরিশাল বোর্ডের বাংলা ২য় পত্র পরীক্ষা শেষে শিক্ষার্থীদের প্রধান প্রশ্ন থাকে—কয়টি MCQ সঠিক হয়েছে আর কোথায় ভুল হয়েছে। সেই প্রয়োজনকে সামনে রেখে এই পোস্টে বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন ও ১০০% সঠিক সমাধান একসাথে উপস্থাপন করা হয়েছে, যাতে আপনি খুব সহজেই নিজের উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন।
এখানে প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দেওয়া হয়েছে, যা আপনাকে দ্রুত নিজের ভুল-সঠিক যাচাই করতে সাহায্য করবে। পরীক্ষা শেষে নিজের পারফরম্যান্স মূল্যায়নের জন্য এটি একটি কার্যকর গাইড হিসেবে কাজ করবে। তাই দেরি না করে এখান থেকেই আপনার উত্তরগুলো মিলিয়ে নিন এবং জেনে নিন সম্ভাব্য ফলাফল।
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
বিষয়: বাংলা দ্বিতীয় পত্র | বোর্ড: বরিশাল বোর্ড | সেট: গ
১। 'তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।' বাক্যের যৌগিক রূপ কোনটি?
(ক) যেহেতু চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
(খ) তুমি চেষ্টা না করাতে ব্যর্থ হয়েছ।
(গ) যদি চেষ্টা না করো তবে ব্যর্থ হবে।
(ঘ) তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ। (সঠিক উত্তর)
২। 'বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই。'-বাক্যে নিম্নরেখ বর্গের নাম-
(ক) ক্রিয়াবিশেষণ বর্গ (সঠিক উত্তর)
(খ) ক্রিয়াবর্গ
(গ) বিশেষণবর্গ
(ঘ) বিশেষ্যবর্গ
৩। কোন কালের প্রয়োগে অক্রিয় বাক্য সক্রিয় বাক্য হয়ে যায়?
(ক) অতীত ও বর্তমান
(খ) অতীত ও ভবিষ্যৎ (সঠিক উত্তর)
(গ) বর্তমান ও ভবিষ্যৎ
(ঘ) অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
৪। কোন বাক্যে অলংকার আবেগ রয়েছে?
(ক) দূর! এ কথা কি বলতে আছে? (সঠিক উত্তর)
(খ) জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না।
(গ) নাহ্, ওকে নিয়ে আর পারি না।
(ঘ) আরে! তুমি আবার কখন এলে।
৫। কোনটি কারণ যোজক?
(ক) তবে
(খ) তবু
(গ) তাই (সঠিক উত্তর)
(ঘ) না-হয়
৬। যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
(ক) র, এর
(খ) এ, তে
(গ) কে, য়
(ঘ) কে, র (সঠিক উত্তর)
৭। পদাণু ক্রিয়াবিশেষণ নিচের কোনটি?
(ক) মিছিলটি সামনে এগিয়ে যায়।
(খ) মরি তো মরব। (সঠিক উত্তর)
(গ) সে এখন যাবে না।
(ঘ) তিনি বেড়াতে যাননি।
৮। 'বৃদ্ধি পাওয়া' কোন প্রকার ক্রিয়া?
(ক) সংযোগ ক্রিয়া (সঠিক উত্তর)
(খ) যৌগিক ক্রিয়া
(গ) নাম ক্রিয়া
(ঘ) সরল ক্রিয়া
৯। 'অষ্টম' কোন জাতীয় বিশেষণ?
(ক) পূরণবাচক (সঠিক উত্তর)
(খ) পরিমাণবাচক
(গ) ক্রমবাচক
(ঘ) গুণবাচক
১০। 'অমুক' কোন ধরনের সর্বনাম?
(ক) অনির্দিষ্ট
(খ) নির্দেশক
(গ) অন্যবাচক (সঠিক উত্তর)
(ঘ) ব্যক্তিবাচক
১১। নিচের কোনটি ক্রিয়া-বিশেষ্য?
(ক) মিছিল
(খ) দ্রুত
(গ) করা (সঠিক উত্তর)
(ঘ) ধীরে
১২। 'সমঝোতা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) তৎসম
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) হিন্দি (সঠিক উত্তর)
১৩। 'কোনো ভাবেই যা নিবারণ করা যায় না'-এর এককথায় প্রকাশ কোনটি?
(ক) অনিবার্য (সঠিক উত্তর)
(খ) দুর্নিবার
(গ) দুর্দমনীয়
(ঘ) অদম্য
১৪। কোন কর্মধারয় সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়?
(ক) মধ্যপদলোপী
(খ) উপমান (সঠিক উত্তর)
(গ) উপমিত
(ঘ) রূপক
১৫। 'রোগগ্রস্ত' অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
(ক) টেকো
(খ) মেটে
(গ) গেঁয়ো
(ঘ) বেতো (সঠিক উত্তর)
১৬। কোনটি তদ্ধিত-প্রত্যয় সাধিত শব্দ নয়?
(ক) হামলা (সঠিক উত্তর)
(খ) মেঘলা
(গ) দীঘল
(ঘ) জমকালো
১৭। 'অতিশয়' অর্থে উপসর্গযুক্ত শব্দ-
(ক) নিখাদ
(খ) নিদারুণ (সঠিক উত্তর)
(গ) নিঃশেষ
(ঘ) নিস্তরঙ্গ
১৮। শব্দ ও পদের পার্থক্য বিবেচনায় গঠনগতভাবে পদ কত রকমের?
(ক) দুই (সঠিক উত্তর)
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) আট
১৯। র-ফলা কখন দ্বিত্ব উচ্চারণ হয় না?
(ক) শব্দের মধ্যে যুক্তব্যঞ্জনের সাথে
(খ) শব্দের শেষে ব্যঞ্জনের সাথে
(গ) শব্দের শুরুতে যুক্তব্যঞ্জনের সাথে
(ঘ) শব্দের মধ্যে ও শেষে ব্যঞ্জনের সাথে (সঠিক উত্তর)
২০। কর্তা নিজেই কাজটি করেছে, তা বোঝালে কোন সর্বনাম হয়?
(ক) অনির্দিষ্ট সর্বনাম
(খ) আত্মবাচক সর্বনাম (সঠিক উত্তর)
(গ) সাপেক্ষ সর্বনাম
(ঘ) ব্যক্তিবাচক সর্বনাম
২১। মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি?
(ক) ফ (সঠিক উত্তর)
(খ) জ
(গ) ক
(ঘ) ড়
২২। তালব্য ব্যঞ্জন উচ্চারণের সময় গৌণ বাক্প্রত্যঙ্গ কোনটি?
(ক) শক্ত তালু (সঠিক উত্তর)
(খ) নরম তালু
(গ) দন্তমূল
(ঘ) মূর্ধা
২৩। উচ্চারণ করার সময় কোন স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না?
(ক) হ্রস্ব স্বরধ্বনি
(খ) যৌগিক স্বরধ্বনি
(গ) অর্ধস্বরধ্বনি (সঠিক উত্তর)
(ঘ) দ্বিস্বরধ্বনি
২৪। অস্বচ্ছ যুক্তবর্ণ নয় কোনটি?
(ক) ঙ্ক্ষ
(খ) স্ফ (সঠিক উত্তর)
(গ) ভ্র
(ঘ) গ্ম
২৫। 'পূর্বাভাস' শব্দের অর্থ নির্দেশ করে নিচের কোনটি?
(ক) পূর্বসংকেত
(খ) দীপ্তি
(গ) ইঙ্গিত (সঠিক উত্তর)
(ঘ) মুখবন্ধ
২৬। বিপরীত শব্দ তৈরির অন্যতম একটি মাধ্যম হলো-
(ক) সন্ধি
(খ) সমাস
(গ) উপসর্গ (সঠিক উত্তর)
(ঘ) প্রত্যয়
২৭। 'অম্বুবাহ' কোন শব্দের প্রতিশব্দ?
(ক) প্রভঞ্জন
(খ) ক্ষণপ্রভা
(গ) জীমূত (সঠিক উত্তর)
(ঘ) প্রবাহিনী
২৮। 'ধরাকে সরা জ্ঞান' বাগধারার অর্থ কী?
(ক) হতবুদ্ধি
(খ) অহংকার করা (সঠিক উত্তর)
(গ) বিত্তের অহংকার
(ঘ) কুতুবুদ্ধি
২৯। 'জ্যাঠামি' শব্দে কোন ধরনের অর্থের পরিবর্তন হয়েছে?
(ক) অর্থ সংকোচ
(খ) অর্থের উন্নতি
(গ) অর্থের অবনতি (সঠিক উত্তর)
(ঘ) অর্থ-বদল
৩০। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে-
(ক) বিধেয়ের পূর্বে
(খ) উদ্দেশ্যের পূর্বে (সঠিক উত্তর)
(গ) উদ্দেশ্য বা বিধেয়ের পরে
(ঘ) উদ্দেশ্য বা বিধেয়ের পূর্বে
আরও শিক্ষামূলক তথ্য, পরীক্ষার রুটিন, শর্ট সাজেশন এবং বিভিন্ন বিষয়ের নোট পেতে নিয়মিত ভিজিট করুন www.talimit.net। পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!
