SSC Final Exam 2026 Jessore Board Bangla 1st Paper MCQ Solution | যশোর বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

Admin
0
Join Telegram for More Books
SSC Final Exam 2026 Jessore Board Bangla 1st Paper MCQ Solution | যশোর বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

২০২৬ সালের যশোর বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের MCQ পরীক্ষার সম্পূর্ণ সমাধান এখানে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এই পোস্ট থেকে সহজেই সকল প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নিতে পারবে। প্রতিটি MCQ নির্ভুলভাবে যাচাই করে সাজানো হয়েছে যেন নির্ভরযোগ্য সমাধান পাওয়া যায়। এছাড়াও নিয়মিত SSC ও HSC পড়াশোনার আপডেট, নোট ও সাজেশন পেতে আমাদের স্টাডি WhatsApp গ্রুপে জয়েন করতে পারো

বিশেষ সহায়তা

Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।

যশোর বোর্ড - বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি অভীক্ষা)

বিষয় কোড: ১০১ | সেট: গ

১। 'কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে / তাদের কোনো ইট খসাতে পারলে না তো।' চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে কবির—
  • (ক) অভিযোগ
  • ✅ (খ) আক্ষেপ
  • (গ) অনুরোধ
  • (ঘ) বিস্ময়
২। রহমান সাহেব সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে রক্ত দিতে এগিয়ে আসেন সহকর্মী বিল্লাল। একসময় বিল্লালের বিপদে রহমান সাহেব ঝাঁপিয়ে পড়েছিলেন। উদ্দীপকের বিল্লাল হলেন 'প্রত্যুপকার' গল্পের—
  • (ক) দামেস্কাসের আশ্রয়দাতা
  • (খ) খলিফা মামুন
  • (গ) পদচ্যুত শাসনকর্তা
  • ✅ (ঘ) আলী ইবনে আব্বাস
৩। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকাশ পেয়েছে যে সত্য তা হলো—
  • ✅ (ক) প্রকৃতি অবিনশ্বর
  • (খ) কীর্তিমান মৃত্যুহীন
  • (গ) মাতৃস্নেহ অফুরন্ত
  • (ঘ) মনুষ্যত্ব অতুলনীয়
৪। 'সুভা' গল্প অনুসারে কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা কীরূপে দেখা হয়?
  • (ক) পিতামাতার দুঃখের
  • (খ) সামাজিক নিগ্রহের
  • (গ) কন্যার দুর্ভাগ্যের
  • ✅ (ঘ) মায়ের লজ্জার
৫। নদীর ফাটলে বৃষ্টি কীসের জোয়ার আনে?
  • (ক) দুঃখের
  • ✅ (খ) পূর্ণ প্রাণের
  • (গ) হতাশার
  • (ঘ) প্রত্যাশার
৬। 'কপোতাক্ষ নদ' কবিতায় 'বঙ্গের সংগীতে' কার নাম স্মরণ করা হয়েছে?
  • (ক) বঙ্গজ জনের
  • (খ) জন্মভূমির
  • ✅ (গ) কপোতাক্ষ নদের
  • (ঘ) সাগরের
৭। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে 'লেফাফাদুরন্তি' বলতে কী বোঝানো হয়েছে?
  • (ক) আন্তরিকতা প্রকাশ
  • (খ) মূল্যবোধের প্রকাশ
  • (গ) জ্ঞান পরিবেশন
  • ✅ (ঘ) লোক দেখানো ভাব

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

"এই যে বিটপি শ্রেণি হেরি সারি সারি
কী আশ্চর্য শোভাময় যাই বলিহারি।"

৮। উদ্দীপকে কবি ভাবনার সাদৃশ্য রয়েছে 'নিমগাছ' গল্পের কার অনুভূতিতে?
  • (ক) লেখকের
  • (খ) কবিরাজের
  • ✅ (গ) কবির
  • (ঘ) লক্ষ্মী বউয়ের
৯। 'নিমগাছ' গল্পের ভাববস্তু উদ্দীপকে প্রতিফলিত হয়েছে—
  • i. নারীর আত্মোৎসর্গে
  • ii. কবির নান্দনিকতায়
  • iii. বৃক্ষের উপকারিতায়
নিচের কোনটি সঠিক?
  • ✅ (ক) ii
  • (খ) iii
  • (গ) i ও ii
  • (ঘ) ii ও iii
১০। হজরত মুহম্মদ (স.) কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন?
  • (ক) মক্কায়
  • ✅ (খ) তায়েফে
  • (গ) মদিনায়
  • (ঘ) সাফায়
১১। খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ কী জন্য বলা হয়েছে?
  • ✅ (ক) সুবিবেচনার
  • (খ) পরোপকারিতার
  • (গ) কৃতজ্ঞতাবোধের
  • (ঘ) সুশিক্ষিত হওয়ার
১২। বৃষ্টি থেমে গেলেও গন্ধরাজ ফুল তার সুবাস ছড়ায়। উদ্দীপকের ভাবের সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার যে চরণের সাদৃশ্য রয়েছে তা হলো—
  • i. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি—
  • ii. চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
  • iii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • ✅ (ঘ) i, ii ও iii
১৩। 'জীবন বিনিময়' কবিতায় 'হৃষ্টচিত্তে' বলতে কী বোঝানো হয়েছে?
  • (ক) ব্যাকুল হৃদয়ে
  • ✅ (খ) আনন্দের সাথে
  • (গ) উদাস মনে
  • (ঘ) নির্দ্বিধায়
১৪। শীতকালটা লেখক কোথায় কাটাতে চান?
  • (ক) কাবুল
  • (খ) করাচি
  • ✅ (গ) পানশির
  • (ঘ) কান্দাহার
১৫। 'তপু না মরে আমি মরলেই ভালো হতো।'—কথাটি কে বলেছিল?
  • (ক) গল্পকথক
  • (খ) রেণু
  • (গ) তপুর মা
  • ✅ (ঘ) রাহাত
১৬। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
  • ✅ (ক) কাঁঠালতলা
  • (খ) আমতলা
  • (গ) বটতলা
  • (ঘ) জামতলা
১৭। 'কপোতাক্ষ নদ' কবিতার কবির দেশপ্রেম নিচের কোন চরণে প্রবলভাবে ফুটে উঠেছে?
  • (ক) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
  • (খ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
  • (গ) বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে
  • ✅ (ঘ) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে।

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:

সিলেবাসের বাইরের পড়াশোনার জগৎ বেশি বিস্তৃত। সেজন্য প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে কৃষিকাজের পাশাপাশি বই পড়া শুরু করেন সোহরাব আলী। তাঁর পড়ার বিষয় বিশ্বসাহিত্য, দর্শন ও ইতিহাস। তিনি শুধু নিজে পড়েন তা নয়; অন্য কৃষককেও পড়তে উদ্বুদ্ধ করেন。

১৮। উদ্দীপকের সোহরাব আলীর মাঝে 'বই পড়া' প্রবন্ধের প্রভাব প্রতিফলিত হয়েছে—
  • i. সাহিত্য চর্চার অনুরাগে
  • ii. প্রচলিত শিক্ষা প্রত্যাখ্যানে
  • iii. স্বশিক্ষিত হতে উদ্বুদ্ধকরণে
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • ✅ (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii
১৯। 'বই পড়া' প্রবন্ধের আলোকে উদ্দীপকের সোহরাব আলী হলেন—
  • (ক) বিপ্লবী ব্যক্তিত্ব
  • (খ) উচ্চ শিক্ষিত
  • ✅ (গ) আলোকিত মানুষ
  • (ঘ) শিক্ষানুরাগী
২০। কোন মাসের ধানের মঞ্জরীকে কবি সাক্ষী রেখেছেন?
  • (ক) আশ্বিন
  • ✅ (খ) কার্তিক
  • (গ) অগ্রহায়ণ
  • (ঘ) পৌষ
২১। 'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী'র।'—চরণে কোনটি প্রকাশ পেয়েছে?
  • ✅ (ক) স্বজন হারানো
  • (খ) বিচ্ছেদ বেদনা
  • (গ) বিধস্ত পরিস্থিতি
  • (ঘ) শোক প্রকাশ
২২। মানবপ্রেমিক করিম সাহেবের বড় ভাই উচ্চ শিক্ষিত রহিম সাহেব মানুষের সাহায্য করার তো দূরের কথা, দুর্যোগের সময় নামমাত্র মূল্যে অসহায় মানুষের কাছ থেকে বিঘার পর বিঘা জমি কেনেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বলা যায় উদ্দীপকের রহিম সাহেবের মতো মানুষ—
  • i. অর্থ সাধনাকে জীবন সাধনা ভাবেন
  • ii. শিক্ষার অপ্রয়োজনীয় দিককেই বোঝেন
  • iii. আত্মার অমৃত উপলব্ধিতে ব্যর্থ
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • ✅ (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii
২৩। 'রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর,'—পঙ্‌ক্তিটিতে কবি বৃষ্টির কোন দিক তুলে ধরেছেন?
  • (ক) সৌন্দর্য
  • ✅ (খ) প্রতীক্ষা
  • (গ) উপকারিতা
  • (ঘ) আধিক্য
২৪। 'বোশেখ' কবিতায় কবি রামায়ণে কার কীর্তিগাঁথা পড়েছেন?
  • (ক) রাবণ
  • (খ) পবন
  • (গ) রাম
  • ✅ (ঘ) হনুমান
২৫। 'বোশেখ' কবিতায় কোনটিকে গুঁড়িয়ে দেয়ার কথা উল্লেখ রয়েছে?
  • (ক) জেঠের পাখা
  • (খ) টেলিগ্রাফের খাম
  • ✅ (গ) চাষির ভিটে
  • (ঘ) টুনটুনির বাসা
২৬। 'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কীসের ওপর স্থান দিয়েছেন?
  • ✅ (ক) হাসপাতালের
  • (খ) স্কুল-কলেজের
  • (গ) বিদ্যাদাতার
  • (ঘ) জ্ঞানী মানুষের
২৭। 'ওমরগ গম্ভীর তাঁহার নীরবতা'—এ বাক্যে হজরত মুহম্মদ (স.) এর কোন দিকটি ফুটে উঠেছে?
  • ✅ (ক) ব্যক্তিত্বের
  • (খ) সৌন্দর্যের
  • (গ) আকর্ষণের
  • (ঘ) স্নিগ্ধতার

নিচের উদ্দীপকগুলো পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:

উদ্দীপক-১:

'গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।'

উদ্দীপক-২:

রাজ আসনে যিনি বসি
তাঁর ছিল না কোনো জাঁক জমক
প্রাসাদ ছাড়ি তাঁবুতে বাস,
ছিন্ন বসনে কাটে দিন-মাস।

২৮। উদ্দীপক-১ এ ফুটে ওঠা ভাবটি 'উমর ফারুক' কবিতার কোন ঘটনায় প্রতিফলিত হয়েছে?
  • ✅ (ক) দুখিনী মায়ের ঘরে খাবার নিয়ে যাওয়া
  • (খ) মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে দোররা মারা
  • (গ) ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে রশি ধরা
  • (ঘ) মহাবীর খালেদকে মামুলি সেনা করা
২৯। উদ্দীপক-২ এর প্রতিফলিত ভাব 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.) এর কোন বৈশিষ্ট্য তুলে ধরে?
  • ✅ (ক) অনাড়ম্বরতার
  • (খ) সাম্যবাদিতার
  • (গ) বিচক্ষণতার
  • (ঘ) ন্যায়পরায়ণতার
৩০। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উল্লিখিত ঢাকার রিকশাওয়ালার নাম কী?
  • (ক) সগীর আলী
  • (খ) কেষ্ট দাস
  • (গ) মতলব মিয়া
  • ✅ (ঘ) রুস্তম শেখ

উপরে দেওয়া যশোর বোর্ডের বাংলা ১ম পত্র MCQ সমাধান অনুসরণ করে সহজেই নিজের উত্তর যাচাই করা যাবে। নতুন আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটে চোখ রাখো।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!