দাখিল পরীক্ষা ২০২৬ ইসলামের ইতিহাস বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নের সমাধান - Dakhil Islamer Itihas Question Solution 2026

Admin
0
Join Telegram for More Books

দাখিল ইসলামের ইতিহাস পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৬

দাখিল পরীক্ষা ২০২৬ ইসলামের ইতিহাস বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নের সমাধান - Dakhil Islamer Itihas Question Solution 2026
দাখিল পরীক্ষা, ২০২৬
বহুনির্বাচনি অভীক্ষা
ইসলামের ইতিহাস
বিষয় কোড: ১০৯ | সময় — ৩০ মিনিট | পূর্ণমান — ৩০ | সেট: ঘ
১। অসি ও মসি দ্বারা ইসলামের সেবা করেন কোন খলিফা?
[উত্তর: (ঘ) হযরত আলী (রা.)]
২। মুহাম্মদ ঘুরীর আক্রমণকালে সমগ্র ভারত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে কেন?
[উত্তর: (ক) ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি না থাকায়]
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
সাবেক উপজেলা চেয়ারম্যান আলম সাহেবের হত্যাকাণ্ডের বিচারপ্রন্নে নতুন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয় এবং তারা পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন।
৩। উদ্দীপকের ঘটনা কোন খলিফার সময়কালের কথা মনে করিয়ে দেয়?
[উত্তর: (গ) হযরত ওসমান (রা.)]
৪। উক্ত ঘটনা ইসলামের ইতিহাসে—
i. ইসলামের সংহতি নষ্ট করে
ii. ইসলামে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সৃষ্টি হয়
iii. গৃহ যুদ্ধের সূচনা হয়
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (ঘ) i, ii ও iii]
৫। কত খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়?
[উত্তর: (গ) ১১৯২ খ্রিষ্টাব্দে]
৬। কত খ্রিষ্টাব্দে হযরত মুহাম্মদ (স.) মক্কা হতে মদিনায় হিজরত করেন?
[উত্তর: (ক) ৬২২ খ্রিষ্টাব্দে]
৭। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন-উবাই কোন বংশীয় লোক ছিল?
[উত্তর: (খ) বানু খাযরাজ]
৮। ভণ্ড নবিদের উদ্ভবের নেপথ্যে কারণ ছিল—
i. জাগতিক সুযোগ-সুবিধা লাভের আশায়
ii. নবুয়াতের ধারা অব্যাহত রাখার জন্য
iii. সম্মান ও প্রতিপত্তি লাভের আশায়
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (গ) i ও iii]
উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আবুল বাশার নিজ গ্রামে একটি জনকল্যাণ সমিতি গঠন করার উদ্যোগ নিলে প্রভাবশালী মহল বাধা দেয়। এতে তিনি অন্য এক গ্রামে চলে আসেন। এখানে জনগণের সহযোগিতায় সমিতি গঠন করে ব্যাপক উন্নতি লাভ করে। এতে পূর্বের শত্রুরা হিংসার বশবর্তী হয়ে আবুল বাশার এবং তার লোকজনের উপর হামলা করে। বাশার সাহেবের ডাকে সবাই শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে শত্রুরা পালিয়ে যায়।
৯। উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল পাওয়া যায়?
[উত্তর: (ক) বদর]
১০। উক্ত যুদ্ধের ফলে—
i. মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
ii. ইহুদি ও খ্রিষ্টানদের সাহস দ্বিগুণ বৃদ্ধি পায়
iii. কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (গ) i ও iii]
১১। আরব ভূ-খণ্ডের আয়তন কত?
[উত্তর: (খ) ১০,২৭,০০০ বর্গমাইল]
১২। হারবুল ফিজার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?
[উত্তর: (গ) ৫ বছর]
১৩। জাহেলি যুগে সুদের ব্যবসার ফলে ঋণ গ্রহীতারা—
[উত্তর: (ঘ) সর্বস্বান্ত হয়ে যেত]
১৪। খতিব সাহেব জুমার খুতবায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বলেন “মুসলমান-অমুসলমান নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারও ধর্মের প্রতি আঘাত করবে না।” খতিব সাহেবের বক্তব্যে মহানবি (স.) এর কোন কাজের আদর্শ ফুটে উঠেছে?
[উত্তর: (ক) মদিনা সনদ]
১৫। আ-মুল-ফিল বা হস্তি বর্ষ বলা হয় কোন খ্রিষ্টাব্দকে?
[উত্তর: (খ) ৫৭০ খ্রিষ্টাব্দ]
১৬। সুলতান মাহমুদ কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
[উত্তর: (ঘ) ২৭ বছর বয়সে]
১৭। চট্টগ্রামকে ‘বার আউলিয়ার দেশ’ বলা হয় কেন?
[উত্তর: (ক) বহু অলি-আউলিয়াগণের আগমনের ফলে]
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
নাজিম শাহ পিতার মৃত্যুর পর রাজার আসনে বসেন। রাজকীয় সেনাদের নিয়ে তিনি প্রায় সময় পার্শ্ববর্তী এলাকায় হানা দিয়ে প্রচুর টাকা পয়সা হস্তগত করেন। সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হলেও কখনো পার্শ্ববর্তী এলাকাকে তিনি নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেননি।
১৮। উদ্দীপকের নাজিম শাহ কোন মুসলিম শাসকের কর্মকাণ্ডকে অনুসরণ করেন?
[উত্তর: (ঘ) সুলতান মাহমুদ]
১৯। উক্ত মুসলিম শাসকের প্রচুর অর্থের প্রয়োজন ছিল, কারণ তিনি—
i. বিরাট সৈন্য বাহিনী পোষণ করতেন
ii. রাজধানীকে সুসজ্জিত নগরীতে পরিণত করার পরিকল্পনা নেন
iii. বিশ্ব জয়ের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (ক) i ও ii]
২০। বগুড়া জেলার মহাস্থানগড়ে কোন সুফি-সাধকের সমাধি রয়েছে?
[উত্তর: (খ) হযরত শাহ সুলতান বলখী (র.)]
২১। হযরত আবু বকর (রা.) কোন গোত্রে জন্ম গ্রহণ করেন?
[উত্তর: (খ) তাইম গোত্রে]
২২। খন্দকের যুদ্ধকে ‘আহযাবের যুদ্ধ’ বলার কারণ—
[উত্তর: (ঘ) সম্মিলিত শক্তিসমূহের আক্রমণের কারণে]
২৩। হযরত উমর (রা.) এর খিলাফতকালে বায়তুল মালের অর্থ ব্যয় হতো—
i. শাসন কাজে
ii. সামরিক খাতে
iii. রাষ্ট্রের মুসলমানদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (ঘ) i, ii ও iii]
২৪। ‘ক’ খিলাফতের একজন শাসক অত্যন্ত আল্লাহ ভীরু ছিলেন। তিনি শাসক নির্বাচিত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন —আপনাদের মধ্যে অনেক লোক আছে যারা আমার থেকে যোগ্য। জনকল্যাণে যদি আমি কাজ করি তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা আমার প্রতি তীক্ষ্ণ নজর রাখবেন, যাতে আমি ভুল পথে না যাই। ‘ক’ খিলাফতের শাসক খোলাফায়ে রাশেদীনের কোন খলিফার অনুসরণ করেন?
[উত্তর: (ক) হযরত আবু বকর (রা.)]
২৫। দিওয়ান উল খারাজ কে প্রতিষ্ঠা করেন?
[উত্তর: (খ) হযরত ওমর (রা.)]
২৬। হিলফ-উল-ফুজুল গঠনের মূল লক্ষ্য ছিল—
i. কুরাইশদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা
ii. আর্ত পীড়িতদের সহায়তা দান
iii. শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (গ) ii ও iii]
উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
ফজল মিয়া শহরে থাকেন। হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন তার পিতা মারা গেছেন। দ্রুত বাড়িতে এসে ফজল মিয়া পিতার জানাযায় অংশ নেন। পিতাকে কবর দিয়ে ফেরার পর খবর পান তার প্রিয় এক চাচি ইন্তেকাল করেছেন। অল্প সময়ের মধ্যে দুটি মৃত্যু সংবাদ ফজল মিয়াকে শোকাতর করে ফেলে।
২৭। উদ্দীপকের ঘটনা মহানবি (স.) এর জীবনের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়?
[উত্তর: (গ) আমুল হুযন]
২৮। উক্ত ঘটনার ফলে মহানবি (স.)—
i. অসহায় হয়ে পড়েন
ii. একাকীত্বে অবস্থান নেন
iii. তীব্রভাবে ব্যথিত হন
নিচের কোনটি সঠিক?
[উত্তর: (খ) i ও iii]
২৯। হযরত মুহাম্মদ (স.) কত বছর গোপনে ইসলাম প্রচার করেন?
[উত্তর: (গ) তিন বছর]
৩০। কুরআন মাজিদ সুদীর্ঘ ২৩ বছর ব্যাপী নাযিল হওয়ার মূল কারণ হলো—
[উত্তর: (ঘ) বিভিন্ন প্রয়োজনীয় প্রেক্ষাপটের জন্য]

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!