মানবণ্টন
ক—বিভাগ, সঠিক উত্তর লিখন : মান-৪০
বহুনির্বাচনি প্রশ্ন : সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে。
[হাদিস পরিচিতি ও উসূলে হাদিস অংশ থেকে ৫টি এবং হাদিস অংশ থেকে ৩৫টিসহ মোট ৪০টি প্রশ্ন থাকবে; ৪০টির উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান-১] ১ × ৪০ = ৪০
খ—বিভাগ, রচনামূলক প্রশ্ন : মান-৫০
হাদিসের অনুবাদসহ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে。
৯টি প্রশ্ন থাকবে; ৫টির উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান-১০;
(প্রতিটি প্রশ্নে ক-অনুবাদ, মান-৫; খ-হাদিস সংশ্লিষ্ট ছোট প্রশ্ন/ ব্যাখ্যা/ তাহকিক, মান-৩; গ-তাহকিক, মান-২) ১০ × ৫ = ৫০
গ—বিভাগ, রচনামূলক প্রশ্ন : মান-১০
১. হাদিস পরিচিতি ও উসূলে হাদিস; ২টি প্রশ্ন থাকবে; ১টির উত্তর লিখতে হবে। ৫ × ১ = ৫
২. হাদিস মুখস্থ লিখন : (প্রশ্নে উদ্ধৃত হাদিস ব্যতীত যেকোনো ১টি) ৫ × ১ = ৫
সর্বমোট = ১০০
১০০% কমনের নিশ্চয়তা
বোর্ড পরীক্ষায় পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অংশ থেকে শতভাগ প্রশ্ন করা হয়। তাই SURE SUCCESS প্রশ্নপত্র সাজেশন প্রণয়নে পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বিশ্লেষণ করে ১০০% কমনের নিশ্চয়তায় প্রশ্ন ও উত্তর সংযোজন করা হয়েছে। SURE SUCCESS প্রশ্নপত্র সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষাপ্রস্তুতি হবে পূর্ণাঙ্গ, সাফল্য হবে সুনিশ্চিত।
ক. বিভাগ : সঠিক উত্তর লিখন > মান-৪০
[বহুনির্বাচনি প্রশ্ন : সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। মোট ৪০টি প্রশ্ন থাকবে; ৪০টির উত্তর লিখতে হবে— ১ × ৪০ = ৪০]
হাদিস পরিচিতি ও উসূলে হাদিস অংশ
১. الحَدِيْثُ শব্দের প্রতিশব্দ কোনটি?
- ক. الجَدِيْدُ
- খ. الحَسَنُ
- গ. القَدِيْمُ
- ঘ. الصَّحِيْحُ
উ: ক. الجَدِيْدُ
২. الحَدِيْثُ এর আলোচ্য বিষয় কী?
- ক. পুরান কিচ্ছা-কাহিনি
- খ. রাজা-বাদশাহদের ঘটনাবলি
- গ. নবিগণের সম্পর্কিত ঘটনাপঞ্জি
- ঘ. রাসুল হিসেবে মুহাম্মদ (স) এর সত্ত্বা
উ: ঘ. রাসুল হিসেবে মুহাম্মদ (স) এর সত্ত্বা
৩. اَلسُّنَّةُ শব্দের অর্থ কী?
- ক. পদ্ধতি
- খ. বাণী
- গ. নিদর্শন
- ঘ. সংবাদ
উ: ক. পদ্ধতি
৪. সনদ অনুসারে হাদিস কত প্রকার?
উ: ক. ২
৫. কোনটি الآحَادُ এর অন্তর্ভুক্ত নয়?
- ক. الخَبَرُ الوَاحِدِ
- খ. الخَبَرُ العَزِيْزِ
- গ. الخَبَرُ المُتَوَاتِرِ
- ঘ. الخَبَرُ الغَرِيْبُ
উ: গ. الخَبَرُ المُتَوَاتِرِ
৬. مُتَوَاتِرٌ শব্দটির بَابٌ কী?
- ক. اِفْتِعَالٌ
- খ. مُفَاعَلَةٌ
- গ. تَفَاعُلٌ
- ঘ. فَعْلَلَةٌ
উ: গ. تَفَاعُلٌ
৭. হাদিস ইসলামি শরিয়তের কততম উৎস?
- ক. ১ম
- খ. ২য়
- গ. ৩য়
- ঘ. ৪র্থ
উ: খ. ২য়
৮. পবিত্র কুরআনে আহকাম সংক্রান্ত আয়াত কতটি?
- ক. ৩০০
- খ. ৪০০
- গ. ৫০০
- ঘ. ৬০০
উ: গ. ৫০০
৯. হাদিস কোন প্রকার وَحْيٌ ?
- ক. وَحْيٌ مَتْلُوٌّ
- খ. وَحْيٌ غَيْرُ مَتْلُوٍّ
- গ. وَحْيٌ جَلِيٌّ
- ঘ. وَحْيٌ إِلَهِيٌّ
উ: খ. وَحْيٌ غَيْرُ مَتْلُوٍّ
১০. সবচেয়ে বেশি হাদিস জানতেন নিচের কোন সাহাবি?
- ক. আবু হুরায়রা (রা)
- খ. আবু বকর সিদ্দীক (রা)
- গ. আবু যার গিফারি (রা)
- ঘ. আবু সাঈদ খুদরি (রা)
উ: ক. আবু হুরায়রা (রা)
১১. الحَدِيْثُ শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়?
- ক. بَابُ ضَرَبَ - يَضْرِبُ
- খ. بَابُ كَرُمَ - يَكْرُمُ
- গ. بَابُ فَتَحَ - يَفْتَحُ
- ঘ. بَابُ فَضِلَ - يَفْضِلُ
উ: খ. بَابُ كَرُمَ - يَكْرُمُ
১২. مُتَّفَقٌ عَلَيْهِ দ্বারা বুঝায়— [দা. প. ২০১৯, '২০]
- ক. নাসায়ি ও তিরমিযি
- খ. আবু দাউদ ও ইবনে মাজাহ
- গ. বুখারি ও মুসলিম
- ঘ. বায়হাকী ও দারেমি
উ: গ. বুখারি ও মুসলিম
১৩. عَدْلٌ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৯]
- ক. ন্যায়পরায়ণতা
- খ. বিচার করা
- গ. ন্যায্য পাওনা
- ঘ. চুক্তি করা
উ: ক. ন্যায়পরায়ণতা
১৪. হাদিস বর্ণনার সূত্রকে কী বলে? [দা. প. ২০১৯]
- ক. মতন
- খ. সনদ
- গ. রাবী
- ঘ. মুরসাল
উ: খ. সনদ
১৫. مَوْضُوعٌ হাদিস হলো— [দা. প. ২০১৯]
- ক. জাল হাদিস
- খ. সঠিক হাদিস
- গ. مُرْسَلٌ হাদিস
- ঘ. مُتَوَاتِرٌ হাদিস
উ: ক. জাল হাদিস
১৬. মিশকাত শরিফের সংকলকের নাম কী? [দা. প. ২০১৯]
- ক. ওলী উদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ
- খ. মোহাম্মদ ইবনে আবদুল্লাহ
- গ. আবদুল্লাহ ইবনে মোহাম্মদ
- ঘ. ওলী উদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব তিবরিযি
উ: ঘ. ওলী উদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খতিব তিবরিযি
১৭. اَلْحَدِيْثُ শব্দটির বহুবচন কোনটি? [দা. প. ২০১৯, '২১, '২৪]
- ক. اَلْحَدِيْثُوْنَ
- খ. اَلْحَدِيْثَاتُ
- গ. اَلْأَحَادِيْثُ
- ঘ. اَلْحَدِيْثَةُ
উ: গ. اَلْأَحَادِيْثُ
১৮. حَدِيْثٌ-এর উদ্দেশ্য কী? [দা. প. ২০১৮]
- ক. ইহকালীন মুক্তি ও পরকালীন সফলতা
- খ. বিখ্যাত মুহাদ্দিস হওয়া
- গ. আলো আলেম হওয়া
- ঘ. সম্পদের মালিক হওয়া
উ: ক. ইহকালীন মুক্তি ও পরকালীন সফলতা
১৯. সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি— [দা. প. ২০১৮, '১৯, '২১]
- ক. হযরত আয়েশা (রা)
- খ. হযরত আনাস (রা)
- গ. হযরত আবু হুরায়রা (রা)
- ঘ. হযরত আলি (রা)
উ: গ. হযরত আবু হুরায়রা (রা)
২০. হযরত আবু হুরায়রা (রা) কত বছর বয়সে ইন্তিকাল করেন? [দা. প. ২০২২]
- ক. ৭৮ বছর
- খ. ৭৭ বছর
- গ. ৭৬ বছর
- ঘ. ৭৫ বছর
উত্তর: খ. ৭৭ বছর (মতান্তরে ৭৮ বছর)
২১. ইসলামি শরিয়তের দ্বিতীয় মূলভিত্তি কোনটি? [দা. প. ২০২০, '২৩]
- ক. কুরআন
- খ. হাদিস
- গ. ইজমা
- ঘ. কিয়াস
উ: খ. হাদিস
২২. حَدِيْثٌ শব্দের অর্থ কী?
- ক. কথা
- খ. কাজ
- গ. অনুমোদন
- ঘ. মৌনসম্মতি
উ: ক. কথা
২৩. তৃতীয় শতকে কে হাদিস সংগ্রহ করেন?
- ক. ইমাম বুখারি (র)
- খ. ইমাম আহমদ (র)
- গ. ইমাম আবু হানিফা (র)
- ঘ. ইমাম মালিক (র)
উ: ক. ইমাম বুখারি (র)
২৪. হযরত আবু হোরায়রা (রা) কোথায় হাদিস শিক্ষা দিতেন?
- ক. মক্কায়
- খ. মদিনায়
- গ. কুফায়
- ঘ. বসরায়
উ: খ. মদিনায়
২৫. হযরত আলি (রা) কোথায় হাদিস শিক্ষা দিতেন?
- ক. মক্কায়
- খ. মদিনায়
- গ. কুফায়
- ঘ. বসরায়
উ: গ. কুফায়
হাদিস অংশ
২৬. সালাম দেয়ার বিধান কী?
- ক. সুন্নাত
- খ. মুস্তাহাব
- গ. ওয়াজিব
- ঘ. ফরজ
উ: ক. সুন্নাত
২৭. একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? [দা. প. ২০২৪]
- ক. ৫টি
- খ. ৬টি
- গ. ১০টি
- ঘ. ১২টি
উ: খ. ৬টি
২৮. ইসলাম গ্রহণের পর হযরত আবু হুরায়রা (রা)-এর নাম কী রাখা হয়?
- ক. আবদে শাম্স
- খ. আবদুল উজ্জা
- গ. জুবাইর
- ঘ. আবদুর রহমান
উ: ঘ. আবদুর রহমান
২৯. يُعَلِّمُ শব্দটির বাহাস কী?
- ক. فعل ماضى
- খ. فعل مضارع
- গ. فعل أمر
- ঘ. فعل نهى
উ: খ. فعل مضارع
৩০. اِسْتَمِعْ শব্দের بَابٌ কোনটি?
- ক. اِفْتِعَالٌ
- খ. اِفْتِعَالٌ
- গ. اِسْتِفْعَالٌ
- ঘ. اِنْفِعَالٌ
উ: খ. اِفْتِعَالٌ
৩১. عَطَسَ শব্দের অর্থ কী?
- ক. সে হাসল
- খ. সে হাই তুলল
- গ. সে কাঁদল
- ঘ. সে হাঁচি দিল
উ: ঘ. সে হাঁচি দিল
৩২. হযরত আবু হুরায়রা (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
উ: গ. ৩০
৩৩. خِصَالٌ শব্দের একবচন কী?
- ক. خَصْلَةٌ
- খ. خُصُوْلٌ
- গ. خَصَلَاتٌ
- ঘ. أَخْصَالٌ
উ: ক. خَصْلَةٌ
৩৪. عَلَيْكَ-এর মধ্যে ك কোন প্রকারের ضَمِيْر ? [দা. প. ২০১৯]
- ক. ضَمِيْر مَرْفُوْع مُتَّصِل
- খ. ضَمِيْر مَجْرُوْر مُتَّصِل
- গ. ضَمِيْر مُنْفَصِل
- ঘ. ضَمِيْر مَنْصُوْب مُتَّصِل
উ: খ. ضَمِيْر مَجْرُوْر مُتَّصِل
৩৫. কোনো মজলিশে মুসলিম ও অমুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান কী? [দা. প. ২০১৭]
- ক. সালাম দিতে হবে না
- খ. সকলকে সালাম দিতে হবে
- গ. মুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে
- ঘ. মুসলিমদের সালাম ও অমুসলিমদের পাশ কাটিয়ে যেতে হবে
উ: গ. মুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে
৩৬. হযরত আবু হুরায়রাহ (রা) বর্ণিত হাদিসের সংখ্যা কত? [দা. প. ২০১৯]
- ক. ৫৩৭৪
- খ. ৫৩৭৫
- গ. ৬৭৭৫
- ঘ. ৬৭৭৪
উ: ক. ৫৩৭৪
৩৭. সালাম শব্দের অর্থ কী?
- ক. ইসলাম
- খ. শান্তি ও নিরাপত্তা
- গ. ধর্ম
- ঘ. মানুষের নাম
উ: খ. শান্তি ও নিরাপত্তা
৩৮. প্রথমে সালাম প্রদানকারী কী হতে মুক্ত? [দা. প. ২০২১]
- ক. শিরক
- খ. কুফর
- গ. অহংকার
- ঘ. ফিসক্
উ: গ. অহংকার
৩৯. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) কোথায় ইন্তিকাল করেন?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. মদিনা
- ঘ. মিশর
উ: ঘ. মিশর
৪০. সর্বপ্রথম কে সালাম প্রদান করেন?
- ক. ফেরেশতা
- খ. হযরত আদম (আ)
- গ. হযরত মুসা (আ)
- ঘ. হযরত মুহাম্মাদ (স)
উ: খ. হযরত আদম (আ)
৪১. الإِسْتِئْذَانُ বা অনুমতি প্রার্থনার হুকুম কী? [দা. প. ২০১৭, '২১, '২২, '২৪]
- ক. ফরজ
- খ. ওয়াজিব
- গ. সুন্নাত
- ঘ. মুস্তাহাব
উ: খ. ওয়াজিব
৪২. অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কী বলে পরিচয় দিতে হবে?
- ক. আমি আমি বলে
- খ. নিজের নাম বলে
- গ. পিতার নাম বলে
- ঘ. বংশের পরিচয় দিয়ে
উ: খ. নিজের নাম বলে
৪৩. কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না? [দা. প. ২০২০]
- ক. অনুমতি গ্রহণ করতে হবে
- খ. অনুমতি গ্রহণ করতে হবে না
- গ. পূর্ব পরিচিত হলে অনুমতি গ্রহণ করতে হবে না
- ঘ. বিশেষ পদ মর্যাদার অধিকারী হলে অনুমতি গ্রহণ করতে হবে না
উ: খ. অনুমতি গ্রহণ করতে হবে না
৪৪. ছেলে মাতার ঘরে এবং খাদেম মনিবের ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কিনা?
- ক. অনুমতি গ্রহণ করতে হবে
- খ. অনুমতি গ্রহণ করতে হবেনা
- গ. দিনে অনুমতি গ্রহণ করতে হবেনা
- ঘ. অনুমতি গ্রহণ করা ভালো, না গ্রহণে করলেও চলে
উ: ক. অনুমতি গ্রহণ করতে হবে
৪৫. অনুমতি ব্যতীত কারো ঘরে উঁকি মেরে দেখা কী ধরনের অন্যায়?
- ক. হারাম
- খ. মাকরুহ তাহরিম
- গ. মাকরুহ তানজিহ
- ঘ. আদবের খেলাফ
উ: ক. হারাম
৪৬. اِسْتِئْذَانٌ শব্দটি কোন বাবের মাসদার?
- ক. اِسْتِفْعَالٌ
- খ. اِفْعَالٌ
- গ. تَفْعِيْلٌ
- ঘ. مُفَاعَلَةٌ
উ: ক. اِسْتِفْعَالٌ
৪৭. اَدْعُ শব্দের বাহাস কী?
- ক. أَمْر حَاضِر مَعْرُوْف
- খ. أَمْر غَائِب مَعْرُوْف
- গ. مَاضِى مُثْبَت مَعْرُوْف
- ঘ. مُضَارِع مُثْبَت مَعْرُوْف
উ: ক. أَمْر حَاضِر مَعْرُوْف
৪৮. لَبَنٌ শব্দের বহুবচন কী?
- ক. لَبَنُوْنَ
- খ. أَلْبَانٌ
- গ. لَبَانٌ
- ঘ. أَلْبِنَةٌ
উ: খ. أَلْبَانٌ
৪৯. دَيْنٌ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৯]
- ক. দান
- খ. বিতরণ
- গ. ঋণ
- ঘ. সাদকা
উ: গ. ঋণ
৫০. تَنَحْنُحْ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৯]
- ক. কাশি দেওয়া
- খ. অনুমতি চাওয়া
- গ. প্রার্থনা করা
- ঘ. গলায় শব্দ করা
উ: ঘ. গলায় শব্দ করা
৫১. ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কী? [দা. প. ২০১৮]
- ক. অনুমতি গ্রহণ করতে হবে
- খ. অনুমতি গ্রহণ করতে হবে না
- গ. রাতে অনুমতি নিতে হবে
- ঘ. কখনও অনুমতি নিতে হবে না
উ: ক. অনুমতি গ্রহণ করতে হবে
৫২. ঘরে প্রবেশের জন্য কীভাবে অনুমতি চাইতে হয়?
- ক. দরজায় টোকা দিয়ে
- খ. আমি কি আসতে পারি বলে
- গ. জোরে জোরে কাশি দিয়ে
- ঘ. اَلسَّلَامُ عَلَيْكُمْ বলে
উ: ঘ. اَلسَّلَامُ عَلَيْكُمْ বলে
৫৩. المُصَافَحَةُ শব্দটি কোন বাবের মাসদার? [দা. প. ২০১৮, '২০, '২২, '২৪]
- ক. إِفْعَالٌ
- খ. تَفْعِيْلٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: গ. مُفَاعَلَةٌ
৫৪. المُعَانَقَةُ অর্থ কী?
- ক. কথোপকথন
- খ. হাত স্পর্শ করা
- গ. বুকে বুকে মিলানো
- ঘ. পরস্পর ঘাড় মিলানো
উ: ঘ. পরস্পর ঘাড় মিলানো
৫৫. المُعَانَقَةُ শব্দটি কোন বাবের মাসদার? [দা. প. ২০২১]
- ক. تَفْعِيْلٌ
- খ. مُفَاعَلَةٌ
- গ. سَمِعَ
- ঘ. ضَرَبَ
উ: খ. مُفَاعَلَةٌ
৫৬. مَرْحَبًا শব্দটি তারকিবে কী হয়েছে?
- ক. مَفْعُوْل بِه
- খ. مَفْعُوْل مُطْلَق
- গ. حَال
- ঘ. تَمْيِيْز
উ: ক. مَفْعُوْل بِه
৫৭. মুয়ানাকা ও চুম্বনের হুকুম কী?
- ক. ওয়াজিব
- খ. সুন্নাত
- গ. মুস্তাহাব
- ঘ. মুবাহ
উ: খ. সুন্নাত
৫৮. جَبْهَةٌ শব্দের বহুবচন কী?
- ক. جَبَهَاتٌ
- খ. جِبَاهٌ
- গ. جُبَهٌ
- ঘ. أَجْبِهَةٌ
উ: খ. جِبَاهٌ
৫৯. قُبْلَةٌ শব্দের অর্থ কী? [দা. প. ২০২০]
- ক. চুম্বন
- খ. মুসাফাহা
- গ. অভ্যর্থনা
- ঘ. হাত মেলানো
উ: ক. চুম্বন
৬০. خَادِمُ الرَّسُوْلِ কোন সাহাবির উপাধি? [দা. প. ২০২০, '২৩]
- ক. হযরত হাসান বিন সাবিত (রা) এর
- খ. হযরত আনাস বিন মালিক (রা) এর
- গ. হযরত আবু হুরায়রা (রা) এর
- ঘ. হযরত আলি ইবনে আবি তালিব (রা) এর
উ: খ. হযরত আনাস বিন মালিক (রা) এর
৬১. المُصَافَحَةُ শব্দের অর্থ কোনটি [দা. প. ২০২১]
- ক. হাতে হাত মিলানো
- খ. অনুমতি
- গ. কোলাকুলি
- ঘ. ঘাড়ে ঘাড় মিলানো
উ: ক. হাতে হাত মিলানো
৬২. كَأَنَّهُمْ لَمِنْ رَيْحَانِ اللهِ দ্বারা কাদের বুঝানো হয়েছে? [দা. প. ২০২৩]
- ক. সন্তান
- খ. স্বামী-স্ত্রী
- গ. কন্যাসন্তান
- ঘ. ভাই-বোন
উ: ক. সন্তান
৬৩. হযরত আনাস (রা) কতটি হাদিস বর্ণনা করেন?
- ক. ২২৮৬টি
- খ. ১৩৮৬টি
- গ. ১৪৮৫টি
- ঘ. ১৫৭০টি
উ: ক. ২২৮৬টি
৬৪. হযরত আনাস (রা) কত বছর বয়সে ইন্তিকাল করেন? [দা. প. ২০২১]
- ক. ৯৮ বছর
- খ. ১০০ বছর
- গ. ১০২ বছর
- ঘ. ১০৩ বছর
উ: ঘ. ১০৩ বছর
৬৫. القِيَامُ শব্দের অর্থ কী?
- ক. করমর্দন
- খ. দণ্ডায়মান হওয়া
- গ. মুচকি হাসা
- ঘ. হাঁটা
উ: খ. দণ্ডায়মান হওয়া
৬৬. القِيَامُ এর মাদ্দাহ কী? [দা. প. ২০১৯, '২১]
- ক. ق - ي - م
- খ. ق - و - م
- গ. ق - ا - م
- ঘ. ق - ي - ا
উ: খ. ق - و - م
৬৭. মজলিসে কোন ব্যক্তির বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে?
- ক. বর্তমান বক্তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত
- খ. সকলের উপস্থিতি শেষ না হওয়া পর্যন্ত
- গ. মজলিস পুরোপুরি সমাপ্ত হওয়া পর্যন্ত
- ঘ. অন্য কেউ সেখানে না বসা পর্যন্ত
উ: গ. মজলিস পুরোপুরি সমাপ্ত হওয়া পর্যন্ত
৬৮. أَزْوَاجٌ শব্দের একবচন কী?
- ক. زَوْجٌ
- খ. زَوَّاجٌ
- গ. جَوْزَاتٌ
- ঘ. زَوْجُوْنَ
উ: ক. زَوْجٌ
৬৯. قُوْمُوْا শব্দের বাহাস কী?
- ক. اِسْم تَفْضِيْل
- খ. أَمْر حَاضِر مَعْرُوْف
- গ. مَاضِى مُثْبَت مَعْرُوْف
- ঘ. مُضَارِع مُثْبَت مَعْرُوْف
উ: খ. أَمْر حَاضِر مَعْرُوْف
৭০. কোন প্রকারের দাঁড়ানো হারাম? [দা. প. ২০১৭, '২২, '২৪]
- ক. সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো
- খ. স্নেহ প্রদর্শনের জন্য দাঁড়ানো
- গ. আজমীদের মত সারাক্ষণ দাঁড়িয়ে থাকা
- ঘ. প্রয়োজনীয় কাজ কর্মের জন্য দাঁড়ানো
উ: গ. আজমীদের মত সারাক্ষণ দাঁড়িয়ে থাকা
৭১. اَلْأَعَاجِمُ শব্দের একবচন কী?
- ক. أَعْجَمُ
- খ. عَجَمٌ
- গ. عَجِيْمٌ
- ঘ. عَجَمَةٌ
উ: ক. أَعْجَمُ
৭২. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) কত বছর বয়সে ইন্তিকাল করেন?
- ক. ৮৩/৮৪
- খ. ৭২
- গ. ৮২
- ঘ. ৯২
উ: ক. ৮৩/৮৪
৭৩. العُطَاسُ শব্দের অর্থ কী?
- ক. হাই তোলা
- খ. হাসি দেয়া
- গ. হাঁচি দেয়া
- ঘ. চুম্বন করা
উ: গ. হাঁচি দেয়া
৭৪. التَّثَاؤُبُ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৮, '২২, '২৪]
- ক. হাসি দেয়া
- খ. হাঁচি দেয়া
- গ. ক্রন্দন করা
- ঘ. হাই তোলা
উ: ঘ. হাই তোলা
৭৫. কোনটি হাই তোলার আদব?
- ক. যথাসম্ভব চক্ষু বন্ধ করতে হবে
- খ. যথাসম্ভব মুখ বন্ধ করতে হবে
- গ. যথাসম্ভব নাসিকা বন্ধ করতে হবে
- ঘ. যথাসম্ভব হস্ত সঞ্চালন প্রতিরোধ করতে হবে
উ: খ. যথাসম্ভব মুখ বন্ধ করতে হবে
৭৬. হিজরতের পর রাসূলুল্লাহ (স) কোন সাহাবির বাড়িতে অবস্থান করেন?
- ক. হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা)
- খ. হযরত সাদ (রা)
- গ. হযরত আবু আইয়ুব আনসারি (রা)
- ঘ. হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা)
উ: গ. হযরত আবু আইয়ুব আনসারি (রা)
৭৭. يَهْدِيْ শব্দটির সিগাহ কী?
- ক. وَاحِد مُذَكَّر حَاضِر
- খ. وَاحِد مُذَكَّر غَائِب
- গ. وَاحِد مُتَكَلِّم
- ঘ. وَاحِد مُؤَنَّث غَائِب
উ: খ. وَاحِد مُذَكَّر غَائِب
৭৮. اَلْحَمْدُ কোন বাবের মাসদার? [দা. প. ২০২২]
- ক. سَمِعَ - يَسْمَعُ
- খ. ضَرَبَ - يَضْرِبُ
- গ. نَصَرَ - يَنْصُرُ
- ঘ. فَتَحَ - يَفْتَحُ
উত্তর : ক. سَمِعَ - يَسْمَعُ
৭৯. হাই তোলা কার পক্ষ হতে আসে? [দা. প. ২০২১]
- ক. আল্লাহর
- খ. শয়তানের
- গ. জিনের
- ঘ. ফেরেশতার
উ: খ. শয়তানের
৮০. التَّبَسُّمُ শব্দটি কোন বাবের মাসদার? [দা. প. ২০১৯, '২২, '২৪]
- ক. بَاب إِفْعَال
- খ. بَاب تَفْعِيْل
- গ. بَاب تَفَعُّل
- ঘ. بَاب اِفْتِعَال
উ: গ. بَاب تَفَعُّل
৮১. নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টি নষ্ট হয়। [দা. প. ২০১৭, '২৪]
- ক. اَلضَّحْكُ
- খ. اَلْقَهْقَهَةُ
- গ. اَلتَّبَسُّمُ
- ঘ. اَلتَّكَلُّمُ
উ: খ. اَلْقَهْقَهَةُ
৮২. মুচকি হাসি দেওয়া কী?
- ক. ফরজ
- খ. সুন্নাত
- গ. ওয়াজিব
- ঘ. মুস্তাহাব
উ: খ. সুন্নাত
৮৩. ইসলামে হাসি কত প্রকার? [দা. প. ২০১৯, '২০]
উ: খ. ৩
৮৪. يَتَحَدَّثُوْنَ এর বাব কী?
- ক. تَفَاعُل
- খ. اِفْتِعَال
- গ. تَفَعُّل
- ঘ. تَفْعِيْل
উ: গ. تَفَعُّل
৮৫. يَتَبَسَّمُ শব্দের সিগাহ কী?
- ক. وَاحِد مُذَكَّر غَائِب
- খ. وَاحِد مُؤَنَّث غَائِب
- গ. وَاحِد مُذَكَّر حَاضِر
- ঘ. وَاحِد مُؤَنَّث حَاضِر
উ: ক. وَاحِد مُذَكَّر غَائِب
৮৬. التَّبَسُّمُ শব্দটির অর্থ কী? [দা. প. ২০১৮, '২৩]
- ক. অট্টহাসি
- খ. সাধারণ হাসি
- গ. মুচকি হাসি
- ঘ. ক্রন্দনমিশ্রিত হাসি
উ: গ. মুচকি হাসি
৮৭. اَلْمَاحِكُ শব্দের অর্থ কী?
- ক. কান্নাকারী
- খ. হাস্যোজ্জ্বল
- গ. দুঃখকারী
- ঘ. বেদনা
উ: খ. হাস্যোজ্জ্বল
৮۸. নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে নামাজ নষ্ট হয়? [দা. প. ২০২১]
- ক. اَلضَّحْكُ
- খ. اَلتَّبَسُّمُ
- গ. اَلتَّكَلُّمُ
- ঘ. اَلْقَهْقَهَةُ
উ: ক. اَلضَّحْكُ
৮৯. আল্লাহ তায়ালার অতিশয় সুন্দর নাম কয়টি?
- ক. ৯০টি
- খ. ৯৯টি
- গ. ১০১টি
- ঘ. ১১০টি
উ: খ. ৯৯টি
৯০. সর্বশ্রেষ্ঠ উম্মত কারা?
- ক. উম্মতে মুসা
- খ. উম্মতে দাউদ
- গ. উম্মতে ঈসা
- ঘ. উম্মতে মুহাম্মদি
উ: ঘ. উম্মতে মুহাম্মদি
৯১. কাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নিষেধ?
- ক. গায়ক
- খ. নায়ক
- গ. কাফির
- ঘ. ফাসিক
উ: গ. কাফির
৯২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কুনিয়াত কী?
- ক. আবুল কালাম
- খ. আবুল কাসেম
- গ. আবুল ফারাজ
- ঘ. আবুল বয়ান
উ: খ. আবুল কাসেম
৯৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বণ্টন করেছেন?
- ক. সম্পদ
- খ. দীনি ইলম
- গ. জমিজমা
- ঘ. গয়নাগাটি
উ: খ. দীনি ইলম
৯৪. سُمُّوا শব্দের বাব কী?
- ক. إِفْعَال
- খ. تَفْعِيْل
- গ. مُفَاعَلَة
- ঘ. تَفَاعُل
উ: খ. تَفْعِيْل
৯৫. আবদুল্লাহ ইবনে ওমর (রা) কর্তৃক বর্ণিত হাদিস সংখ্যা কত?
- ক. ১৫৩০
- খ. ১৬৩০
- গ. ২৫৩০
- ঘ. ২৬৩০
উ: ঘ. ২৬৩০
৯৬. নিচের কোন নামটি রাখতে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে?
- ক. খালেদ
- খ. নাজিহ
- গ. আবদুল্লাহ
- ঘ. যায়দ
উ: খ. নাজিহ
৯৭. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছিয়া (عَاصِيَة) নাম পরিবর্তন করে কী রেখেছিলেন?
- ক. খাদিজা
- খ. জামিলা
- গ. হাফসা
- ঘ. আয়েশা
উ: খ. জামিলা
৯৮. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুরকে কী বলতে নিষেধ করেছেন?
- ক. اَلْكَرْمُ
- খ. اَلْعِنَبُ
- গ. اَلْحَبَلَةُ
- ঘ. اَلتَّمْرُ
উ: ক. اَلْكَرْمُ
৯৯. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাকে গালি দিতে নিষেধ করেছেন?
- ক. আকাশকে
- খ. জমিনকে
- গ. যুগকে
- ঘ. গাছকে
উ: গ. যুগকে
১০০. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাকে সাইয়্যিদ (নেতা) বলতে নিষেধ করেছেন?
- ক. মুসলিম
- খ. ধনী
- গ. মুনাফিক
- ঘ. ফাসিক
উ: গ. মুনাফিক
১০১. আবদুল্লাহ ইবনে ওমর (রা) এর মাতার নাম কী?
- ক. খাদিজা
- খ. যয়নব
- গ. হাফসা
- ঘ. মাজেদা
উ: খ. যয়নব
১০২. لَا تُكَنُّوْا শব্দের মাদ্দাহ কী?
- ক. ك ن و
- খ. ك ن ى
- গ. ك ش ن
- ঘ. ك ك ن
উ: খ. ك ن ى
১০৩. اِسْمٌ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৯, '২২]
- ক. নাম
- খ. পদবি
- গ. উপাধি
- ঘ. উপনাম
উ: ক. নাম
১০৪. সর্বোত্তম নাম কোনটি? [দা. প. ২০২০, '২১, '২৩]
- ক. বকর
- খ. ওমর
- গ. খালেদ
- ঘ. আবদুল্লাহ
উ: ঘ. আবদুল্লাহ
১০৫. لَا تُكَنُّوْا শব্দটির বাহাস কোনটি? [দা. প. ২০২২]
- ক. نفى فعل مضارع معروف
- খ. نهى حاضر معروف
- গ. نفى جحد بلم معروف
- ঘ. نفى تاكيد بلن معروف
উ: খ. نهى حاضر معروف
১০৬. কারো অনুপস্থিতিতে তার মধ্যে বিদ্যমান দোষ আলোচনা করাকে কী বলা হয়?
- ক. গালি
- খ. গিবত
- গ. বুহতান
- ঘ. চোগলখুরী
উ: খ. গিবত
১০৭. কয়টি জিনিস হেফাজত করলে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
উ: ক. ২টি
১০৮. مَا بَيْنَ لَحْيَيْهِ বলে কী বুঝানো হয়েছে?
- ক. দাঁত
- খ. জিহবা
- গ. তালু
- ঘ. লালা
উ: খ. জিহবা
১০৯. মুসলমানকে গালমন্দ করা কী? [দা. প. ২০১৯]
- ক. কবিরা গুনাহ
- খ. সগিরা গুনাহ
- গ. মুবাহ
- ঘ. মাকরুহ
উ: ক. কবিরা গুনাহ
১১০. يَهْدِيْ শব্দের জিনস কী?
- ক. لَفِيْف مَفْرُوْق
- খ. لَفِيْف مَقْرُوْن
- গ. مِثَال يَائِى
- ঘ. نَاقِص يَائِى
উ: ঘ. نَاقِص يَائِى
১১১. হাদিসের ভাষায় একজন সিদ্দীক এর জন্য কী হওয়া উচিত নয়?
- ক. কাপুরুষ
- খ. কৃপণ
- গ. অভিসম্পাতকারী
- ঘ. দুর্বল
উ: গ. অভিসম্পাতকারী
১১২. تَجِدُوْنَ শব্দের সিগাহ কী?
- ক. جَمْع مُذَكَّر حَاضِر
- খ. جَمْع مُؤَنَّث غَائِب
- গ. جَمْع مُؤَنَّث حَاضِر
- ঘ. جَمْع مُتَكَلِّم
উ: ক. جَمْع مُذَكَّر حَاضِر
১১৩. اِخْشَوْا শব্দের বাহাস কী?
- ক. نَهْي حَاضِر مَعْرُوْف
- খ. مُضَارِع مُثْبَت مَعْرُوْف
- গ. أَمْر حَاضِر مَعْرُوْف
- ঘ. مَاضِي مُثْبَت مَعْرُوْف
উ: গ. أَمْر حَاضِر مَعْرُوْف
১১৪. বেহেশতের এক প্রান্তে কার জন্য প্রাসাদ তৈরি করা হবে?
- ক. তর্ক পরিহারকারী
- খ. মিথ্যা পরিহারকারী
- গ. ঝগড়া ত্যাগকারী
- ঘ. সত্যবাদী
উ: খ. মিথ্যা পরিহারকারী
১১৫. اَلْمِرَاءُ শব্দের অর্থ কী?
- ক. ঝগড়া করা
- খ. মিথ্যা বলা
- গ. গালি দেয়া
- ঘ. চুরি করা
উ: ক. ঝগড়া করা
১১৬. যে ব্যক্তি মিথ্যা কথা বলে লোক হাসায় তার জন্য কতবার ধ্বংস কামনা করা হয়েছে?
- ক. ২ বার
- খ. ৩ বার
- গ. ৪ বার
- ঘ. ৫ বার
উ: খ. ৩ বার
১১৭. নিচের কোন অঙ্গটি নিয়ন্ত্রণ করা মুক্তির উপায়?
- ক. জিহবা
- খ. হাত
- গ. পা
- ঘ. চক্ষু
উ: ক. জিহবা
১১৮. কোনটি মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য নয়?
- ক. ভীরুতা
- খ. কৃপণতা
- গ. নির্লজ্জতা
- ঘ. বাচালতা
উ: গ. নির্লজ্জতা
১১৯. اَلصَّدْرُ শব্দের বহুবচন কী?
- ক. اَلْأَصْدَارُ
- খ. اَلصُّدُوْرُ
- গ. اَلصَّدْرِيُّ
- ঘ. اَلصَّدْرُوْنَ
উ: খ. اَلصُّدُوْرُ
১২০. কোন আমল ৬০ বছরের নফল ইবাদত অপেক্ষা উত্তম?
- ক. কথা বলা
- খ. চুপ থাকা
- গ. সঙ্গীত গাওয়া
- ঘ. আযান দেয়া
উ: খ. চুপ থাকা
১২১. চুপ থাকলে কী বিতাড়িত হয়?
- ক. মানুষ
- খ. জিন
- গ. শয়তান
- ঘ. ভূত
উ: গ. শয়তান
১২২. কোন জিনিস মিযানের পাল্লায় ভারী?
- ক. জিকির
- খ. তেলাওয়াত
- গ. উত্তম চরিত্র
- ঘ. নেক আমল
উ: গ. উত্তম চরিত্র
১২৩. আবু বকর (রা) কোন অঙ্গ টেনে ধরতেন?
- ক. হাত
- খ. পা
- গ. জিহবা
- ঘ. মাথা
উ: গ. জিহবা
১২৪. أَوْفُوْا শব্দের মাদ্দাহ কী?
- ক. أ و ف
- খ. و ف و
- গ. و ف ي
- ঘ. ف و أ
উ: গ. و ف ي
১২৫. النَّمِيْمَةُ শব্দের অর্থ কী?
- ক. পরনিন্দা
- খ. চোগলখুরি
- গ. অপবাদ
- ঘ. গালমন্দ
উ: খ. চোগলখুরি
১২৬. المُغْتَابُ শব্দের সিগাহ কী?
- ক. جَمْع مُؤَنَّث غَائِب
- খ. وَاحِد مُذَكَّر غَائِب
- গ. جَمْع مُتَكَلِّم
- ঘ. جَمْع مُذَكَّر حَاضِر
উ: গ. جَمْع مُذَكَّر حَاضِر
১২৭. গিবত-এর হুকুম কী? [দা. প. ২০১৮, '১৯]
- ক. হারাম
- খ. মাকরুহ তাহরীমি
- গ. মাকরুহ তানযীহি
- ঘ. মুবাহ
উ: ক. হারাম
১২৮. অশ্লীলতা কী কমায়? [দা. প. ২০১৯]
- ক. জ্ঞান
- খ. মর্যাদা
- গ. লজ্জা
- ঘ. ধন-সম্পদ
উ: গ. লজ্জা
১২৯. غِيْبَةٌ শব্দটির অর্থ কী? [দা. প. ২০১৭, '১৮, '২০, '২২]
- ক. কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা
- খ. অনুপস্থিতিতে কারো প্রতি মিথ্যামিথ্যি দোষারোপ করা
- গ. অনুপস্থিতিতে কাউকে গালমন্দ করা
- ঘ. কারো অগোচরে তার অনিষ্ট চিন্তা করা
উ: ক. কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা
১৩০. রাসূলুল্লাহ (স) কোন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হবেন? [দা. প. ২০১৮]
- ক. যে অন্যের ক্ষতি করে না
- খ. যে ব্যক্তি জিহবা ও লজ্জাস্থানের হেফাজত করবে
- গ. যে ব্যক্তি হাত ও পায়ের হেফাজত করবে
- ঘ. যে ব্যক্তি চোখের হেফাজত করবে
উ: খ. যে ব্যক্তি জিহবা ও লজ্জাস্থানের হেফাজত করবে
১৩১. اَلْوَعْدُ শব্দের বাব কী?
- ক. نَصَرَ
- খ. ضَرَبَ
- গ. فَتَحَ
- ঘ. سَمِعَ
উ: খ. ضَرَبَ
১৩২. ওয়াদা ভঙ্গ করলে কোন ধরনের গুনাহ হয়?
- ক. সগিরা
- খ. কবিরা
- গ. শিরকি
- ঘ. কুফরি
উ: খ. কবিরা
১৩৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কৃত ওয়াদা কে পূরণ করেছিল?
- ক. আবু বকর (রা)
- খ. ওমর (রা)
- গ. ওসমান (রা)
- ঘ. আলি (রা)
উ: ক. আবু বকর (রা)
১৩৪. যে অঙ্গীকার পূর্ণ করে না তার কী নেই?
- ক. দীনদারিতা
- খ. সততা
- গ. নিষ্ঠা
- ঘ. আমানতদারিতা
উ: ক. দীনদারিতা
১৩৫. অঙ্গীকার পূর্ণ করার আদেশ কে দিয়েছেন?
- ক. আল্লাহ তায়ালা
- খ. রাসূল (সা.)
- গ. রাজা বাদশাহ
- ঘ. পীর-মাশায়েখ
উ: ক. আল্লাহ তায়ালা
১৩৬. ওয়াদা পালন করার শরয়ি বিধান কী?
- ক. সুন্নাত
- খ. মুস্তাহাব
- গ. ওয়াজিব
- ঘ. ফরজ
উ: ঘ. ফরজ
১৩৭. عُدَّتْ শব্দটি কোন সিগাহ?
- ক. وَاحِد مُؤَنَّث غَائِب
- খ. وَاحِد مُذَكَّر غَائِب
- গ. وَاحِد مُذَكَّر حَاضِر
- ঘ. وَاحِد مُتَكَلِّم
উ: ক. وَاحِد مُؤَنَّث غَائِب
১৩৮. হযরত জাবির রা. এর পিতার নাম কী?
- ক. আবদুল হাকিম
- খ. আবদুল কাদির
- গ. আবদুল্লাহ
- ঘ. আবদুর রহমান
উ: গ. আবদুল্লাহ
১৩৯. হযরত জাবির এর মাতার নাম কী?
- ক. ফাতিমা
- খ. নাসিবাহ
- গ. খাদিজা
- ঘ. খালিদাহ
উ: খ. নাসিবাহ
১৪০. হযরত জাবির (রা) কত হিজরিতে ইন্তিকাল করেন?
উ: খ. ৭৪
১৪১. আবদুল্লাহ ইবনে আবু হাসমার সাথে কৃত ওয়াদা রক্ষার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই স্থানে কতদিন অপেক্ষা করেছিলেন?
- ক. ২দিন
- খ. ৩দিন
- গ. ৪দিন
- ঘ. ৫দিন
উ: খ. ৩দিন
১৪২. إِثْمٌ শব্দের অর্থ কী?
- ক. পাপ
- খ. পুণ্য
- গ. আঘাত
- ঘ. ব্যথা
উ: ক. পাপ
১৪৩. وَعَدَ শব্দের জিনস কী?
- ক. مِثَال وَاوِى
- খ. مِثَال يَائِى
- গ. نَاقِص وَاوِى
- ঘ. نَاقِص يَائِى
উ: ক. مِثَال وَاوِى
১৪৪. ওহুদ যুদ্ধ কখন হয়েছিল? [দা. প. ২০১৯]
- ক. ৬২৪ খ্রি.
- খ. ৬২২ খ্রি.
- গ. ৬২৫ খ্রি.
- ঘ. ৬২৬ খ্রি.
উ: গ. ৬২৫ খ্রি.
১৪৫. ওয়াদাকৃত স্থানে যথাসময়ে উপস্থিত হওয়ার পর সময়মতো নামাযের জামায়াতে উপস্থিত হলে কী হবে? [দা. প. ২০১৭]
- ক. ওয়াদা ভঙ্গ হবে
- খ. ওয়াদা ভঙ্গ হবে না
- গ. ওয়াদা ভঙ্গ হবে, তবে গুনাহ হবে না
- ঘ. জামায়াতে না গিয়ে ওয়াদা রক্ষা করা উত্তম হবে
উ: গ. ওয়াদা ভঙ্গ হবে, তবে গুনাহ হবে না
১৪৬. اَلْمِيْعَادُ -এর বাহাস কোনটি? [দা. প. ২০১৮, '২২]
- ক. مَصْدَر مِيْمِى
- খ. اِسْم مَفْعُوْل
- গ. اِسْم ظَرْف
- ঘ. اِسْم الَة
উ: গ. اِسْم ظَرْف
১৪৭. ওয়াদা পূর্ণ করার নিয়ত থাকলে কোনো কারণে ওয়াদা পূর্ণ করতে না পারলে তার হুকুম কী? [দা. প. ২০১৭]
- ক. গুনাহ হবে না
- খ. গুনাহ হবে
- গ. গুনাহ ক্ষমার যোগ্য হবে
- ঘ. যে কোনো মূল্যে ওয়াদা রক্ষা করতে হবে
উ: ক. গুনাহ হবে না
১৪৮. ওয়াদা রক্ষার হুকুম কী? [দা. প. ২০১৮, '২০, '২৩]
- ক. ফরজ
- খ. ওয়াজিব
- গ. সুন্নাত
- ঘ. মুস্তাহাব
উ: ক. ফরজ
১৪৯. لِيُخَالِطَنَا শব্দটি কোন বাবের? [দা. প. ২০২৩]
- ক. مُفَاعَلَةٌ
- খ. تَفَاعُلٌ
- গ. اِفْتِعَالٌ
- ঘ. اِنْفِعَالٌ
উ: ক. مُفَاعَلَةٌ
১৫০. কৌতুকের দ্বারা উদ্দেশ্য কী?
- ক. অনাবিল আনন্দ দেওয়া
- খ. জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা
- গ. এড়িয়ে যাওয়া বিষয়কে ধরিয়ে দেওয়া
- ঘ. তীর্থকভাবে কটাক্ষ করা
উ: ক. অনাবিল আনন্দ দেওয়া
১৫১. সত্যকথা কৌতুক আকারে বলে মানুষকে হাসানোর হুকুম কী? [দা. প. ২০২৩]
- ক. জায়েয
- খ. সুন্নাত
- গ. মাকরুহ
- ঘ. হারাম
উ: ক. জায়েয
১৫২. يَلْعَبُ শব্দের বাহাস কী?
- ক. مَاضِى مُثْبَت مَعْرُوْف
- খ. مُضَارِع مُثْبَت مَعْرُوْف
- গ. أَمْر حَاضِر مَعْرُوْف
- ঘ. نَهْي حَاضِر مَعْرُوْف
উ: খ. مُضَارِع مُثْبَت مَعْرُوْف
১৫৩. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হিজরতের কত বছর পূর্বে জন্মগ্রহণ করেন?
উ: খ. ৩
১৫৪. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) কত বছর বয়সে ইন্তিকাল করেন?
উ: গ. ৭১
১৫৫. اَلْمِزَاحُ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৯]
- ক. হাসি
- খ. কৌতুক করা
- গ. মিথ্যা বলা
- ঘ. নিন্দা করা
উ: খ. কৌতুক করা
১৫৬. কৌতুক বৈধ হওয়ার জন্য— শর্ত। [দা. প. ২০১৮]
- ক. কৌতুকে হাসির উদ্রেক হওয়া
- খ. কৌতুককারী নাবালেগ হওয়া
- গ. কৌতুকের বিষয়বস্তু সত্য হওয়া
- ঘ. কৌতুকের বিষয় সত্য-মিথ্যা দরকার নাই
উ: গ. কৌতুকের বিষয়বস্তু সত্য হওয়া
১৫৭. উমায়রের প্রকৃত নাম কী?
- ক. কাতাদা
- খ. আবু বাকরাহ্
- গ. কাবশা
- ঘ. নুগায়ের
উ: গ. কাবশা
১৫۸. সত্য ও বাস্তব কৌতুক জায়েয। কেননা— [দা. প. ২০১৭]
- ক. এতে মিথ্যার সংমিশ্রণ নেই
- খ. এতে পরনিন্দা নেই
- গ. এতে গুনাহ নেই
- ঘ. এতে সময়ের অপচয় নেই
উ: গ. এতে গুনাহ নেই
১৫৯. আল-ফারুক কোন সাহাবির উপাধি? [দা. প. ২০২৩]
- ক. হযরত আবু বকর (রা) এর
- খ. হযরত ওমর ইবনুল খাত্তাব (রা) এর
- গ. হযরত ওসমান (রা) এর
- ঘ. হযরত ওমর বিন আব্দুল আজিজ (রা) এর
উত্তর: খ. হযরত ওমর ইবনুল খাত্তাব (রা) এর
১৬০. اَلْعَصَبِيَّةُ শব্দের অর্থ কী?
- ক. স্বজনপ্রীতি
- খ. দেশপ্রীতি
- গ. আত্মীয়তা
- ঘ. বন্ধুত্ব
উ: ক. স্বজনপ্রীতি
১৬১. ইসলামে মর্যাদার মাপকাঠি কী?
- ক. দান-সদাকাহ
- খ. বংশ মর্যাদা
- গ. ধন-সম্পদ
- ঘ. তাকওয়া
উ: ঘ. তাকওয়া
১৬২. ইউসুফ আ. এর পিতার নাম কী?
- ক. ইসহাক (আ)
- খ. ইবরাহিম (আ)
- গ. ইয়াকুব (আ)
- ঘ. ইসমাইল (আ)
উ: গ. ইয়াকুব (আ)
১৬৩. হাদিস শরিফে أَكْرَمُ النَّاسِ বলে কোন নবিকে বুঝানো হয়েছে?
- ক. ইসহাক (আ)
- খ. ইবরাহিম (আ)
- গ. ইউসুফ (আ)
- ঘ. ইসমাইল (আ)
উ: গ. ইউসুফ (আ)
১৬৪. ইসলামি সমাজ ব্যবস্থায় শ্রেষ্ঠত্বের প্রধান ভিত্তি কী?
- ক. تَفَقُّه فِي الدِّيْنِ
- খ. تَعَمُّق فِي العِلْمِ
- গ. تَكَثُّر فِي العَمَلِ
- ঘ. تَزَهُّد فِي الدُّنْيَا
উ: ক. تَفَقُّه فِي الدِّيْنِ
১৬৫. أَتْقَى শব্দটির বাহাস কী?
- ক. اِسْم فَاعِل
- খ. اِسْم تَفْضِيْل
- গ. اِسْم تَفْضِيْل
- ঘ. اِسْم ظَرْف
উ: খ. اِسْم تَفْضِيْل
১৬৬. হুনাইনের যুদ্ধের দিন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খচ্চরের লাগাম ধরে রেখেছিল?
- ক. আবু উবায়দা
- খ. আবু সুফিয়ান
- গ. আবু বকর
- ঘ. আবু তালিব
উ: খ. আবু সুফিয়ান
১৬৭. খ্রিষ্টানরা ঈসা আ. এর প্রশংসায় বাড়াবাড়ি করে তাঁকে কী বলে থাকে?
- ক. আল্লাহর বন্ধু
- খ. আল্লাহর নবী
- গ. আল্লাহর পুত্র
- ঘ. আল্লাহর বান্দা
উ: গ. আল্লাহর পুত্র
১৬৮. হযরত ওমর (রা) এর উপাধি কী ছিল?
- ক. আস-সিদ্দীক
- খ. আল-ফারুক
- গ. আল গনি
- ঘ. আসাদুল্লাহ
উ: খ. আল-ফারুক
১৬৯. হযরত ওমর রা. হিজরি কত সালে ইসলামের খলিফা নির্বাচিত হন?
উ: গ. ১৩
১৭০. আদম আ. কিসের তৈরি?
- ক. আগুন
- খ. মাটি
- গ. পানি
- ঘ. বাতাস
উ: খ. মাটি
১৭১. হাদিসের দৃষ্টিতে মানুষ কত প্রকার?
উ: গ. ৪
১৭২. أَكْرَمُ শব্দটির সিগাহ কী? [দা. প. ২০১৯]
- ক. وَاحِد مُذَكَّر
- খ. وَاحِد مُتَكَلِّم
- গ. جَمْع مُذَكَّر حَاضِر
- ঘ. وَاحِد مُذَكَّر حَاضِر
উ: ক. وَاحِد مُذَكَّر
১৭৩. أَكْرَمُ শব্দটির বাহাস কোনটি? [দা. প. ২০২২]
- ক. إِثْبَات فِعْل مُضَارِع مَعْرُوْف
- খ. اِسْم تَفْضِيْل
- গ. اِسْم فَاعِل مُبَالَغَة
- ঘ. صِفَة مُشَبَّهَة
উ: খ. اِسْم تَفْضِيْل
১৭৪. সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান সবাই কার সন্তান? [দা. প. ২০১৭, '২৩]
- ক. হযরত আদম (আ)-এর
- খ. হযরত নূহ (আ)-এর
- গ. হযরত ইবরাহিম (আ)-এর
- ঘ. হযরত ইসমাইল (আ)-এর
উ: ক. হযরত আদম (আ)-এর
১৭৫. اَلْبِرُّ শব্দটি কোন বাব থেকে ব্যবহৃত হয়?
- ক. نَصَرَ
- খ. ضَرَبَ
- গ. سَمِعَ
- ঘ. فَتَحَ
উ: খ. ضَرَبَ
১৭৬. হাদিসের দৃষ্টিতে মাতার হক কতগুণ?
- ক. দুই
- খ. তিন
- গ. চার
- ঘ. পাঁচ
উ: খ. তিন
১৭৭. أَحَقُّ শব্দটির বাহাস কী?
- ক. اِسْم فَاعِل
- খ. اِسْم مَفْعُوْل
- গ. اِسْم تَفْضِيْل
- ঘ. اِسْم ظَرْف
উ: গ. اِسْم تَفْضِيْل
১৭৮. أَدْنَى শব্দটির মাদ্দাহ কী?
- ক. أ د ن
- খ. د ن ى
- গ. د ن و
- ঘ. أ د ي
উ: গ. د ن و
১৭৯. مَبْرُوْرَةٌ শব্দটির বাহাস কী?
- ক. اِسْم فَاعِل
- খ. اِسْم مَفْعُوْل
- গ. اِسْم مَفْعُوْل
- ঘ. اِسْم ظَرْف
উ: ক. اِسْم فَاعِل
১৮০. صِلِهَا শব্দের هَا জমিরটি কোন প্রকার?
- ক. مَرْفُوْع مُتَّصِل
- খ. مَرْفُوْع مُنْفَصِل
- গ. مَنْصُوْب مُتَّصِل
- ঘ. مَنْصُوْب مُنْفَصِل
উ: গ. مَنْصُوْب مُتَّصِل
১৮১. 'যাতুন নিতাকাইন' কার উপাধি?
- ক. আসমা (রা)
- খ. আয়েশা (রা)
- গ. ফাতিমা (রা)
- ঘ. হাফসা (রা)
উ: ক. আসমা (রা)
১৮২. كَبِيْرَةٌ শব্দের বহুবচন কী?
- ক. كَبِيْرَاتٌ
- খ. كَبَائِرُ
- গ. أَكَابِرُوْنَ
- ঘ. أَكَابِرُ
দ্র. সঠিক উ : ক. كَبِيْرَاتٌ ও খ. كَبَائِرُ
১৮৩. গুনাহের কারণে মানুষ কী থেকে বঞ্চিত হয়?
- ক. রিযিক
- খ. মেধা
- গ. বুদ্ধি
- ঘ. সৌন্দর্য
উ: ক. রিযিক
১৮৪. تَعَلَّمُوْا শব্দের বাব কী?
- ক. تَفَعُّلٌ
- খ. تَفْعِيْلٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: ক. تَفَعُّلٌ
১৮৫. আত্মীয়তা রক্ষার জন্য কী করা দরকার?
- ক. বংশ পরিচয় জানা
- খ. যোগাযোগ রক্ষা করা
- গ. হাদিয়া প্রদান করা
- ঘ. উত্তম কথা বলা
উ: ক. বংশ পরিচয় জানা
১৮৬. সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে? [দা. প. ২০১৭, '২২]
- ক. মাতা
- খ. পিতা
- গ. দাদা
- ঘ. দাদী
উ: ক. মাতা
১৮৭. ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? [দা. প. ২০২১, '২২]
- ক. নামাজে
- খ. রোযায়
- গ. যাকাতে
- ঘ. দোয়ায়
উ: ঘ. দোয়ায়
১৮৮. مُشْرِكَةٌ শব্দটির বাব কী? [দা. প. ২০১৭, '১৮, '২০, '২২]
- ক. بَاب إِفْعَال
- খ. بَاب تَفْعِيْل
- গ. بَاب اِفْتِعَال
- ঘ. بَاب اِنْفِعَال
উ: ক. بَاب إِفْعَال
১৮৯. تَصِلُهَا শব্দটির মূল অক্ষর কী? [দা. প. ২০২২]
- ক. و - ص - ل
- খ. ص - ل - ى
- গ. و - ص - ل
- ঘ. أ - ص - ل
উ: ক. و - ص - ل
১৯০. اَلشَّفَقَةُ শব্দের অর্থ কী?
- ক. দয়া-অনুগ্রহ করা
- খ. ঘৃণা করা
- গ. দেখাশোনা করা
- ঘ. পরিচর্যা করা
উ: ক. দয়া-অনুগ্রহ করা
১৯১. আল্লাহ তায়ালা কার প্রতি দয়া করবেন না? [দা. প. ২০১৭, '২০, '২২, '২৪]
- ক. যে ব্যক্তি হালাল উপার্জন করে না
- খ. যে ব্যক্তি মিথ্যা কথা বলে
- গ. যে ব্যক্তি গোনাহের কাজ করে
- ঘ. যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না
উ: ঘ. যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না
১৯২. لَمْ يُوَقِّرْ শব্দটির বাব কী? [দা. প. ২০২০, '২৪]
- ক. إِفْعَالٌ
- খ. تَفْعِيْلٌ
- গ. نَصَرَ
- ঘ. ضَرَبَ
উ: খ. تَفْعِيْلٌ
১৯৩. سِرٌّ এর বহুবচন কী?
- ক. سِرَّاتٌ
- খ. أَسْتَارٌ
- গ. أَسْرُورٌ
- ঘ. أَسْرَارٌ
উ: ঘ. أَسْرَارٌ
১৯৪. أَنْصُرْ এর সিগাহ কোনটি?
- ক. وَاحِد مُذَكَّر غَائِب
- খ. وَاحِد مُذَكَّر حَاضِر
- গ. وَاحِد مُؤَنَّث حَاضِر
- ঘ. وَاحِد مُتَكَلِّم
উ: খ. وَاحِد مُذَكَّر حَاضِر
১৯৫. سَيِّدُ الْكَوْنَيْنِ কার উপাধি?
- ক. হযরত আদম (আ)
- খ. হযরত ইবরাহিম (আ)
- গ. হযরত নূহ (আ)
- ঘ. হযরত মুহাম্মদ (সা.)
উ: ঘ. হযরত মুহাম্মদ (সা.)
১৯৬. أَشَارَ বাব--- [দা. প. ২০১৯]
- ক. تَفْعِيْلٌ
- খ. إِفْعَالٌ
- গ. اِفْتِعَالٌ
- ঘ. اِنْفِعَالٌ
উ: খ. إِفْعَالٌ
১৯৭. হাদিসে اُنْصُرْ أَخَاكَ ظَالِمًا এর মর্মার্থ কোনটি? [দা. প. ২০১৮]
- ক. জালিমের জুলুম প্রতিহত করা
- খ. জালিমের পক্ষ অবলম্বন করা
- গ. মজলুমকে সাহায্য করা
- ঘ. জালিমের জুলুম বৃদ্ধি করে দেওয়া
উ: ক. জালিমের জুলুম প্রতিহত করা
১৯৮. يُنَادِيْ শব্দের সিগাহ কোনটি?
- ক. وَاحِد مُذَكَّر غَائِب
- খ. وَاحِد مُؤَنَّث غَائِب
- গ. وَاحِد مُذَكَّر حَاضِر
- ঘ. وَاحِد مُؤَنَّث حَاضِر
উ: ক. وَاحِد مُذَكَّر غَائِب
১৯৯. اَلْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ এর মর্মার্থ কী? [দা. প. ২০১৭, '২০]
- ক. মন্দলোকের সংস্রব ত্যাগ করা
- খ. সৎলোকের সাথে বন্ধুত্ব করা
- গ. অসৎ লোকদের শায়েস্তা করা
- ঘ. মন্দলোককে বন্ধু বানিয়ে ভালো বানান
উ: ক. মন্দলোকের সংস্রব ত্যাগ করা
২০০. فَلْيَنْظُرْ শব্দটির বাহাস কী? [দা. প. ২০২৪]
- ক. أَمْر غَائِب مَعْرُوْف
- খ. أَمْر غَائِب مَجْهُوْل
- গ. إِثْبَات فِعْل مُضَارِع مَجْهُوْل
- ঘ. إِثْبَات فِعْل مُضَارِع مَعْرُوْف
উ: ক. أَمْر غَائِب مَعْرُوْف
২০১. يُخَالِلُ শব্দটির বাব কী? [দা. প. ২০২১, '২৩]
- ক. إِفْعَالٌ
- খ. تَفْعِيْلٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: গ. مُفَاعَلَةٌ
২০২. হযরত মুআজ ইবনে জাবাল (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
উ: খ. ১৮
২০৩. دَيْنٌ শব্দের বহুবচন কী?
- ক. دُيُوْنٌ
- খ. أَدْيَانٌ
- গ. دِيَنَةٌ
- ঘ. دَيْنُوْنَةٌ
উ: ক. دُيُوْنٌ
২০৪. তাকওয়ার কেন্দ্রস্থল কোথায়? [দা. প. ২০১৯]
- ক. সর্বাঙ্গে
- খ. কলবে
- গ. রূহে
- ঘ. মস্তিষ্কে
উ: খ. কলবে
২০৫. ঈমানের কোন শাখাটি বেশি মজবুত? [দা. প. ২০২০]
- ক. اَلْحُبُّ فِي اللهِ وَالْبُغْضُ فِي اللهِ
- খ. اَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ
- গ. أَدَاءُ الصَّلَاةِ عَلَى مِيْقَاتِهَا
- ঘ. اَلْأَمْرُ بِالْمَعْرُوْفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ
উত্তর: ক. اَلْحُبُّ فِي اللهِ وَالْبُغْضُ فِي اللهِ
২০৬. شَحْنَاءَ শব্দের অর্থ কী?
- ক. বন্ধুত্ব
- খ. শত্রুতা
- গ. ভ্রাতৃত্ব
- ঘ. দয়া
উ: খ. শত্রুতা
২০৭. إِيْمَانٌ শব্দটি কোন বাবের মাসদার?
- ক. تَفْعِيْلٌ
- খ. اِنْفِعَالٌ
- গ. اِفْتِعَالٌ
- ঘ. إِفْعَالٌ
উ: ঘ. إِفْعَالٌ
২০৮. مَاتَ শব্দের মূল অক্ষর কী?
- ক. م - ي - ت
- খ. م - و - ت
- গ. م - ا - ت
- ঘ. ا - م - ت
উ: খ. م - و - ت
২০৯. কারো গোপন কথা প্রকাশ করা কী? [দা. প. ২০১৯]
- ক. কবিরা গুনাহ
- খ. ছগিরা গুনাহ
- গ. মাকরুহ
- ঘ. মুবাহ
উ: ক. কবিরা গুনাহ
২১০. لَا يُلْدَغُ শব্দটি কোন বাহাসের? [দা. প. ২০১৭, '২২, '২৪]
- ক. نَفْي فِعْل مُضَارِع مَجْهُوْل
- খ. نَفْي فِعْل مُضَارِع مَعْرُوْف
- গ. نَهْي غَائِب مَجْهُوْل
- ঘ. نَهْي غَائِب مَعْرُوْف
উ: ক. نَفْي فِعْل مُضَارِع مَجْهُوْل
২১১. اَلْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ-এর মর্মার্থ কী? [দা. প. ২০২৩]
- ক. তাড়াহুড়া করা শয়তানী কাজ
- খ. শয়তান নিজে তাড়াহুড়া করে
- গ. তাড়াহুড়াকারীর সাথে শয়তান থাকে
- ঘ. কাজে তাড়াহুড়া শয়তানের ওয়াস-ওয়াসার কারণে হয়
উ: ঘ. কাজে তাড়াহুড়া শয়তানের ওয়াস-ওয়াসার কারণে হয়
২১২. اَلْمِيْمَنَةُ শব্দটি কোন বাব এর মাসদার? [দা. প. ২০২০]
- ক. بَابُ نَصَرَ يَنْصُرُ
- খ. بَابُ ضَرَبَ يَضْرِبُ
- গ. بَابُ سَمِعَ يَسْمَعُ
- ঘ. بَابُ فَتَحَ يَفْتَحُ
উ: খ. بَابُ ضَرَبَ يَضْرِبُ
২১৩. সাহল ইবনে সা'দ (রা) এর ইন্তিকাল হিজরি কত সালে?
উ: গ. ৮৮
২১৪. রাসূলের হাদিস অনুযায়ী এক গর্তে দু'বার দংশিত হয় না কে?
- ক. বুদ্ধিমানগণ
- খ. মুনাফিকরা
- গ. মুমিনগণ
- ঘ. জ্ঞানীগণ
উ: গ. মুমিনগণ
২১৫. جُحْرٌ শব্দের বহুবচন কী?
- ক. أَجْحَارٌ
- খ. جُحَيْرَةٌ
- গ. جُحَيْرٌ
- ঘ. جُحُوْرٌ
উ: ক. أَجْحَارٌ
২১৬. اَلرِّفْقُ শব্দের অর্থ কী?
- ক. কোমলতা
- খ. রূঢ়তা
- গ. সাহসিকতা
- ঘ. লাজুকতা
উ: ক. কোমলতা
২১৭. اَلْحَيَاءُ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৭, '২০, '২২, '২৪]
- ক. দানশীলতা
- খ. লজ্জাশীলতা
- গ. অলসতা
- ঘ. নির্মমতা
উ: খ. লজ্জাশীলতা
২১৮. حُسْنُ الخُلُقِ শব্দের অর্থ কী?
- ক. সুন্দর অবয়ব
- খ. উত্তম ব্যবহার
- গ. উত্তম চরিত্র
- ঘ. উত্তম আশা
উ: গ. উত্তম চরিত্র
২১৯. يُعْطِيْ শব্দটির বাব কী?
- ক. إِفْعَالٌ
- খ. تَفْعِيْلٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: ক. إِفْعَالٌ
২২০. জনৈক আনসারি সাহাবি তার ভাইকে কী পরিত্যাগের উপদেশ দিচ্ছিলেন?
- ক. কাপুরুষতা
- খ. লজ্জা
- গ. রাগ
- ঘ. হিংসা
উ: খ. লজ্জা
২২১. কী হারিয়ে গেলে সবকিছু করা যায়?
- ক. সাহস
- খ. শক্তি
- গ. লজ্জা
- ঘ. ঘৃণা
উ: গ. লজ্জা
২২২. يَعِظُ শব্দের মাদ্দাহ কী? [দা. প. ২০২২, '২৪]
- ক. ي ع ظ
- খ. و ع ظ
- গ. ع ي ظ
- ঘ. ع و ظ
উ: খ. و ع ظ
২২৩. পাপ কাজ কিসে অস্থিরতা সৃষ্টি করে?
- ক. ব্রেনে
- খ. হৃদয়ে
- গ. মাথায়
- ঘ. কাজে
উ: খ. হৃদয়ে
২২৪. الجَعْظَرِيُّ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৭, '২৩]
- ক. রুক্ষভাষী
- খ. নরমভাষী
- গ. লম্পট
- ঘ. কাপুরুষ
উ: ক. রুক্ষভাষী
২২৫. হযরত হারিছা ইবনে ওহাব (রা) কোথায় বাস করতেন?
- ক. মক্কায়
- খ. মদিনায়
- গ. কুফায়
- ঘ. বসরায়
উ: গ. কুফায়
২২৬. حَاكَ শব্দের মাদ্দাহ কী?
- ক. ح ا ك
- খ. ح و ك
- গ. ح ي ك
- ঘ. ح ك ي
উ: খ. ح و ك
২২৭. الغَضَبُ শব্দের অর্থ কী?
- ক. ক্রোধ
- খ. হাসি
- গ. কান্না
- ঘ. বেদনা
উ: ক. ক্রোধ
২২৮. لَا تَغْضَبْ শব্দটির বাহাস কী?
- ক. أَمْر حَاضِر مَعْرُوْف
- খ. نَهِي حَاضِر مَعْرُوْف
- গ. مُضَارِع مَعْرُوْف
- ঘ. مَاضِي مَعْرُوْف
উ: খ. نَهِي حَاضِر مَعْرُوْف
২২৯. الكِبْرِيَاءُ কে রূপকভাবে আল্লাহ তায়ালার কী বলা হয়েছে?
- ক. চাদর
- খ. জামা
- গ. পাগড়ি
- ঘ. লুঙ্গি
উ: ক. চাদর
২৩০. العَظَمَةُ রূপকভাবে আল্লাহ তায়ালার কী বলা হয়েছে?
- ক. চাদর
- খ. জামা
- গ. পাগড়ি
- ঘ. লুঙ্গি
উ: ঘ. লুঙ্গি
২৩১. نَازَعَ শব্দটির বাব কী?
- ক. إِفْعَالٌ
- খ. اِفْتِعَالٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: গ. مُفَاعَلَةٌ
২৩২. الغَضَبُ বা ক্রোধ কার পক্ষ থেকে হয়ে থাকে?
- ক. জিন
- খ. ফেরেশতা
- গ. শয়তান
- ঘ. মানুষ
উ: গ. শয়তান
২৩৩. দাঁড়ানো অবস্থায় রাগ হলে কি করতে হয়?
- ক. শুয়ে পড়তে হয়
- খ. বসে পড়তে হয়
- গ. সরে যেতে হয়
- ঘ. ঘুমিয়ে পড়তে হয়
উ: খ. বসে পড়তে হয়
২৩৪. مُهْلِكَاتٌ কয়টি?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
উ: খ. ৩টি
২৩৫. কোনটি সর্বাধিক ক্ষতিকর? [দা. প. ২০১৭, '২৪]
- ক. কৃপণতা
- খ. আত্মম্ভরিতা
- গ. কুপ্রবৃত্তির দাসত্ব
- ঘ. গালিগালাজ করা
উ: খ. আত্মম্ভরিতা
২৩৬. অহংকার কার চাদর? [দা. প. ২০১৯]
- ক. আল্লাহর
- খ. রাসূলের
- গ. সাহাবিদের
- ঘ. আনসারদের
উ: ক. আল্লাহর
২৩৭. الغَضَبُ শব্দের অর্থ কী?
- ক. রাগ
- খ. কথা
- গ. দেখা
- ঘ. অহংকার
উ: ক. রাগ
২৩৮. মানুষ কয়টি মৌলিক উপাদান দ্বারা তৈরি?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
উ: গ. ৪টি
২৩۹. الظُّلْمُ শব্দের অর্থ কী?
- ক. অত্যাচার
- খ. অন্ধকার
- গ. অশান্তি
- ঘ. বিশৃঙ্খলা
উ: ক. অত্যাচার
২৪০. সবচেয়ে বড় জুলুম কী?
- ক. চুরি করা
- খ. ডাকাতি করা
- গ. ব্যভিচার করা
- ঘ. শিরক করা
উ: ঘ. শিরক করা
২৪১. تَدْرُوْنَ শব্দের মাদ্দাহ কী? [দা. প. ২০২৩]
- ক. د ر و
- খ. د ر ي
- গ. ت د ر
- ঘ. د ر ن
উ: খ. د ر ي
২৪২. হযরত লোকমান (আ) এর পুত্রের প্রতি কী নসিহত ছিল?
- ক. মারামারি না করা
- খ. শিরক না করা
- গ. ডাকাতি না করা
- ঘ. চুরি না করা
উ: খ. শিরক না করা
২৪৩. কিয়ামতে অত্যাচারের প্রতিফল কীরূপ হবে? [দা. প. ২০১৭, '২৪]
- ক. অন্ধকারাচ্ছন্ন
- খ. এলোমেলো
- গ. ভীতপ্রদ
- ঘ. অস্থিরতাপূর্ণ
উ: ক. অন্ধকারাচ্ছন্ন
২৪৪. সাহাবি আবু উমামা (রা) কোন গোত্রের সদস্য ছিলেন? [দা. প. ২০২৩]
- ক. আউস
- খ. খাজরাজ
- গ. নজীর
- ঘ. কুরায়জা
উ: ক. আউস
২৪৫. اَلْأَمْرُ بِالْمَعْرُوْفِ এর অর্থ কী?
- ক. সৎকাজ করা
- খ. সৎকাজের আদেশ করা
- গ. অসৎকাজ করা
- ঘ. অসৎকাজের আদেশ করা
উ: খ. সৎকাজের আদেশ করা
২৪৬. مُنْكَرٌ শব্দটির বাহাস কী?
- ক. اِسْم فَاعِل
- খ. اِسْم مَفْعُوْل
- গ. اِسْم تَفْضِيْل
- ঘ. اِسْم ظَرْف
উ: খ. اِسْم مَفْعُوْل
২৪৭. অন্তর দিয়ে মন্দকাজ প্রতিহত করা ঈমানের কোন স্তর?
- ক. أَقْوَى الإِيْمَانِ
- খ. أَوْسَطُ الإِيْمَانِ
- গ. أَضْعَفُ الإِيْمَانِ
- ঘ. ضَعِيْفُ الإِيْمَانِ
উ: গ. أَضْعَفُ الإِيْمَانِ
২৪৮. لَمْ يَسْتَطِعْ শব্দের মাদ্দাহ কী?
- ক. س ط ط
- খ. ط و ع
- গ. ت ط ع
- ঘ. س ط ع
উ: খ. ط و ع
২৪৯. أَضْعَفُ শব্দটির বাহাস কী?
- ক. اِسْم فَاعِل
- খ. اِسْم مَفْعُوْل
- গ. اِسْم تَفْضِيْل
- ঘ. اِسْم ظَرْف
উ: গ. اِسْم تَفْضِيْل
২৫০. আবু বকর রা. সর্বমোট কতটি হাদিস বর্ণনা করেছেন?
- ক. ১৪২টি
- খ. ১৫২টি
- গ. ১৬২টি
- ঘ. ১৭২টি
উ: ক. ১৪২টি
২৫১. অন্যায়কাজে বাঁধা না দেয়ার বিষয়টিকে হাদিসে কিসের সাথে তুলনা করা হয়েছে?
- ক. যাত্রীবাহী জাহাজ
- খ. যাত্রীবাহী নৌকা
- গ. প্রমোদ তরী
- ঘ. ফেরী
উ: ক. যাত্রীবাহী জাহাজ
২৫২. أَضْعَفُ الإِيْمَانِ কী? [দা. প. ২০১৭, '২০, '২৩]
- ক. গর্হিত কাজ দেখে দূরে পালিয়ে যাওয়া
- খ. গর্হিত কাজের প্রতি ঘৃণাভাব পোষণ করা
- গ. গর্হিত কাজকে প্রতিহত করতে মনে মনে পরিকল্পনা করা
- ঘ. গর্হিত কাজ দেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে অবহিত করা
উ: গ. গর্হিত কাজকে প্রতিহত করতে মনে মনে পরিকল্পনা করা
২৫৩. রাসূল (স) এর প্রিয় খাদ্য কোনটি? [দা. প. ২০২১, '২৪]
- ক. ছারিদ
- খ. খুবয
- গ. গোশত
- ঘ. তালবিনা
উ: ক. ছারিদ
২৫৪. তরকারীর সেরা উপাদান কোনটি?
- ক. নুন
- খ. কদু
- গ. শাক
- ঘ. আলু
উ: ক. নুন
২৫৫. খানার শুরুতে বিসমিল্লাহ বলার হুকুম কী? [দা. প. ২০২০, '২৪]
- ক. ওয়াজিব
- খ. সুন্নাত
- গ. মুস্তাহাব
- ঘ. মুবাহ
উ: খ. সুন্নাত
২৫৬. আংগুল ও পাত্র চেটে পরিষ্কার করে খাওয়ার হিকমত কী?
- ক. যেন খাবারের বরকত বাদ না পড়ে
- খ. যেন হাত ও পাত্র ধোয়া না লাগে
- গ. যেন বিধর্মীদের অনুকরণ না করা হয়।
- ঘ. যেন শয়তানের জন্য কিছু অবশিষ্ট না থাকে।
উ: ক. যেন খাবারের বরকত বাদ না পড়ে
২৫৭. তালবিনা কী?
- ক. খেজুর
- খ. রুটি
- গ. তরল পানীয়
- ঘ. কিসমিস
উ: গ. তরল পানীয়
২৫৮. قَالَتْ শব্দের মাদ্দাহ কী?
- ক. ق - و - ل
- খ. ق - ل - و
- গ. ق - ا - ل
- ঘ. ق - ل - ي
উ: ক. ق - و - ل
২৫৯. تَدْرُوْنَ শব্দের মাসদার কী?
- ক. اَلدَّرْيُ
- খ. اَلدِّرَايَةُ
- গ. اَلدَّرْبِيَةُ
- ঘ. اَلدَّارِسِيَةُ
উ: খ. اَلدِّرَايَةُ
২৬০. আল্লাহ তায়ালার সংরক্ষিত এলাকা কি? [দা. প. ২০২৪]
- ক. হালাল বিষয়সমূহ
- খ. জায়েজ বিষয়সমূহ
- গ. হারাম বিষয়সমূহ
- ঘ. মাকরুহ বিষয়সমূহ
উ: গ. হারাম বিষয়সমূহ
২৬১. দোয়া কবুলের পূর্বশর্ত কি? [দা. প. ২০১৯, '২২]
- ক. হালাল রুজি
- খ. এস্তেগফার
- গ. কিবলামুখী হওয়া
- ঘ. কুরআন তেলাওয়াত করা
উ: ক. হালাল রুজি
২৬২. آمَنُوْا শব্দের মাদ্দাহ কী?
- ক. أ - م - ن
- খ. و - م - ن
- গ. ن - م - أ
- ঘ. أ - ن - م
উ: ক. أ - م - ن
২৬৩. مُشْتَبِهَاتٌ এর বাব কী?
- ক. اِفْعَالٌ
- খ. اِعْتِلَالٌ
- গ. اِفْتِعَالٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: গ. اِفْتِعَالٌ
২৬৪. يُطِيْلُ শব্দের মাসদার কী?
- ক. اَلطَّيْلُ
- খ. اَلطُّوْلُ
- গ. اَلطِّوَالُ
- ঘ. اَلْإِطَالَةُ
উ: ঘ. اَلْإِطَالَةُ
২৬৫. হালাল উপার্জনের পন্থা অবলম্বন করা কী?
- ক. ফরজ
- খ. ওয়াজিব
- গ. সুন্নাত
- ঘ. মুস্তাহাব
উ: ক. ফরজ
২৬৬. طَلَبُ শব্দটির বাব কী?
- ক. نَصَرَ
- খ. ضَرَبَ
- গ. فَتَحَ
- ঘ. سَمِعَ
উ: ক. نَصَرَ
২৬৭. مُتَشَابِهٌ শব্দটির বাব কী?
- ক. اِفْعَالٌ
- খ. اِفْتِعَالٌ
- গ. مُفَاعَلَةٌ
- ঘ. تَفَاعُلٌ
উ: ঘ. تَفَاعُلٌ
২৬৮. মানুষের শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গটির নাম কী?
- ক. লিভার
- খ. কলব
- গ. পাকস্থলী
- ঘ. পিত্তথলী
উ: খ. কলব
২৬৯. কোন অঙ্গটি পরিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয়?
- ক. চক্ষু
- খ. মস্তিষ্ক
- গ. কলব
- ঘ. মাথা
উ: গ. কলব
২৭০. মদ্যপানের হুকুম কী? [দা. প. ২০২২]
- ক. হারাম
- খ. মাকরুহ তাহরিমি
- গ. মাকরুহ তানজিহি
- ঘ. মুবাহ
উ: ক. হারাম
২৭১. মদ কীভাবে হারাম হয়েছে? [দা. প. ২০২২, '২৪]
- ক. একবারে
- খ. ক্রমান্বয়ে
- গ. হঠাৎ করে
- ঘ. দুইবারে
উ: খ. ক্রমান্বয়ে
২৭২. কোন জিনিস সকল মন্দের চাবিকাঠি?
- ক. যিনা
- খ. জুয়া
- গ. মদ
- ঘ. চুরি
উ: গ. মদ
২৭৩. কবিরা গোনাহ কীভাবে করলে ঈমান চলে যায়?
- ক. বৈধ জ্ঞানে করলে
- খ. নির্ভয়ে করলে
- গ. বারবার করলে
- ঘ. তওবা না করলে
উ: ক. বৈধ জ্ঞানে করলে
২৭৪. কোন ব্যক্তি জান্নাতে শারাব পান থেকে বঞ্চিত থাকবে?
- ক. যে মদ পান করে
- খ. যে ঘুষ খাবে
- গ. যে সুদ খাবে
- ঘ. যে ব্যভিচার করবে
উ: ক. যে মদ পান করে
২৭৫. شَرِبَ শব্দের বাব কী?
- ক. نَصَرَ
- খ. سَمِعَ
- গ. ضَرَبَ
- ঘ. فَتَحَ
উ: খ. سَمِعَ
২৭৬. মদের সাথে জড়িত কত শ্রেণির লোককে মহান আল্লাহ লানত করেছেন? [দা. প. ২০১৮]
- ক. ৭ শ্রেণির
- খ. ১০ শ্রেণির
- গ. ৫ শ্রেণির
- ঘ. ৩ শ্রেণির
উ: খ. ১০ শ্রেণির, বি: দ্র: সঠিক প্রশ্নটি হবে মদের সাথে জড়িত কত শ্রেণির লোককে রাসূল স. লানত করেছেন?
২৭৭. مَيْسِرٌ শব্দের অর্থ কী? [দা. প. ২০১৮]
- ক. জুয়া
- খ. পাশা
- গ. লুডু
- ঘ. দাবা
উ: ক. জুয়া
২৭৮. اَلْإِرْهَابُ শব্দের অর্থ কী?
- ক. সন্ত্রাসী কর্মকাণ্ড
- খ. ডাকাতি
- গ. চুরি
- ঘ. ছিনতাই
উ: ক. সন্ত্রাসী কর্মকাণ্ড
২৭৯. কোন অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর পূর্বে প্রদান করবেন?
- ক. নামায না পড়া
- খ. মিথ্যা কথা বলা
- গ. কাউকে গালি দেওয়া
- ঘ. পিতা-মাতার অবাধ্যতা
উ: ঘ. পিতা-মাতার অবাধ্যতা
২৮০. حَدَّثَ শব্দটি কোন সিগাহ?
- ক. وَاحِد مُذَكَّر غَائِب
- খ. جَمْع مُذَكَّر غَائِب
- গ. وَاحِد مُذَكَّر حَاضِر
- ঘ. وَاحِد مُتَكَلِّم
উ: ক. وَاحِد مُذَكَّر غَائِب
২৮১. কোন যুদ্ধের পর খারেজি সম্প্রদায়ের সৃষ্টি হয়?
- ক. বদর
- খ. ওহুদ
- গ. ইয়ামামাহ
- ঘ. সিফফীন
উ: ঘ. সিফফীন
২৮২. يُعَجِّلُ শব্দটির باب কী?
- ক. إِفْعَالٌ
- খ. مُفَاعَلَةٌ
- গ. تَفْعِيْلٌ
- ঘ. تَفَعُّلٌ
উ: গ. تَفْعِيْلٌ
২৮৩. সন্ত্রাসী গোষ্ঠী কোনটি? [দা. প. ২০১৮]
- ক. যারা আল্লাহর ও রাষ্ট্রের হুকুম মান্য করে
- খ. যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায়
- গ. যারা অন্যের ক্ষতি করে
- ঘ. যারা ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করে
উ: খ. যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায়
২৮৪. মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কী? [দা. প. ২০১৮]
- ক. গুনাহে কবিরা
- খ. গুনাহে সগিরা
- গ. মাকরুহে তাহরিমি
- ঘ. মাকরুহে তানযীহি
উ: ক. গুনাহে কবিরা
২৮৫. ইভটিজিং থেকে বাঁচার সর্বোত্তম উপায় কী?
- ক. হিজাব পালন করা
- খ. আন্দোলন করা
- গ. আইনের আশ্রয় নেয়া
- ঘ. উপদেশ দেয়া
উ: ক. হিজাব পালন করা
২৮৬. জান্নাতের সুসংবাদ কে পাবেন? [দা. প. ২০২২, '২৪]
- ক. হযরত বেলাল (রা)
- খ. হযরত আয়েশা (রা)
- গ. হযরত আলী (রা)
- ঘ. হযরত ওমর (রা)
উ: গ. হযরত আলী (রা)
২৮৭. কুদৃষ্টি বর্জন করলে কিসের স্বাদ পাওয়া যায়?
- ক. ঈমানের
- খ. ইবাদতের
- গ. জিকিরের
- ঘ. খাবারের
উ: ক. ঈমানের
২৮৮. কাসেম ইবনে আব্দুর রহমান কোন স্তরের আলিম ছিলেন?
- ক. সাহাবি
- খ. তাবেউত তাবেঈ
- গ. তাবে তাবেয়িন
- ঘ. তাবেয়ি
উ: ঘ. তাবেয়ি
২৮৯. কোন ব্যক্তির ইসলাম সর্বসুন্দর?
- ক. নামাযির
- খ. আলিমের
- গ. চরিত্রবানের
- ঘ. দানশীলের
উ: গ. চরিত্রবানের
২৯০. বেগানা মহিলাদের দিকে দৃষ্টি নিক্ষেপের হুকুম কী?
- ক. মাকরুহ তানজিহি
- খ. মাকরুহ তাহরিমি
- গ. হারাম
- ঘ. অনুচিত
উ: গ. হারাম
২৯১. লজ্জাশীলতা কীসের অঙ্গ? [দা. প. ২০২২]
- ক. বিবাহের
- খ. ঈমানের
- গ. চরিত্রের
- ঘ. কথাবার্তার
উ: খ. ঈমানের
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...