SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান (সব বোর্ড একসাথে) – ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ বোর্ড

Admin
0
Join Telegram for More Books

এসএসসি ২০২৬ বাংলাদেশ বিশ্ব পরিচয় এর বহুনির্বাচনি প্রশ্নের সমাধান - SSC 2026 Exam BGC MCQ Solution

এসএসসি ২০২৬ বাংলাদেশ বিশ্ব পরিচয় এর বহুনির্বাচনি প্রশ্নের সমাধান - SSC 2026 Exam BGC MCQ Solution

SSC 2026 BGS MCQ Solution (All Boards)

  • Dhaka Board MCQ Solution
  • Rajshahi Board MCQ Solution
  • Dinajpur Board MCQ Solution
  • Jessore Board MCQ Solution
  • Chattogram Board MCQ Solution
  • Barishal Board MCQ Solution
  • Sylhet Board MCQ Solution
  • Cumilla Board MCQ Solution
  • Mymensingh Board MCQ Solution

চট্টগ্রাম বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান চট্টগ্রাম বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান চট্টগ্রাম বোর্ড
১। 'অপারেশন সার্চলাইট' এর উদ্দেশ্য কী ছিল?
(ক) দিনটিকে স্মরণীয় করে রাখা
(খ) বাঙালিদের মুখ বন্ধ করে রাখা
(গ) নির্বিচারে বাঙালিদের জীবন কেড়ে নেয়া
(ঘ) নির্বাচিত প্রতিনিধিদের শাস্তি প্রদান
২। উৎপাদিত দ্রব্যসামগ্রী + সেবার আর্থিক মূল্য = ?
(ক) মোট জাতীয় উৎপাদন
(খ) মোট দেশজ উৎপাদন
(গ) মাথাপিছু আয়
(ঘ) জনসংখ্যার আয়
৩। জনাব রাসেদ ও তার সহযোদ্ধারা হঠাৎ পাকিস্তানী বাহিনীকে আক্রমণ করে পালিয়ে নিজেদের আত্মরক্ষা করেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন?
(ক) গেরিলা
(খ) সম্মুখ
(গ) নিয়মিত
(ঘ) সহায়ক
৪। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
৫। ইসলামী অর্থ ব্যবস্থায় পুঁজি যেভাবে নিয়ন্ত্রণ করা যায়—
i. যাকাত দিয়ে
ii. সুদ হারাম করে
iii. শ্রমিকের পাওনা পরিশোধ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। নিম্ন আয়ের দেশের মাথাপিছু আয় কোনটি?
(ক) ৭৬০$
(খ) ১২০০$
(গ) ২০০৮$
(ঘ) ৩৯৭৫$
৭। মানুষের ঐক্যবদ্ধ জীবনযাপনের পিছনে কোন কারণ রয়েছে?
(ক) সামাজিক
(খ) মনস্তাত্ত্বিক
(গ) অর্থনৈতিক
(ঘ) ধর্মীয়
৮। জনাব 'ক' মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করতেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করার জন্য বিভিন্ন দেশে যাতায়াত করতেন। জনাব 'ক' কাদের প্রতিনিধিত্ব করতেন?
(ক) পেশাজীবীদের
(খ) প্রবাসী বাঙালীর
(গ) রাজনীতিবিদদের
(ঘ) জনসাধারণের
৯। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত ডিগ্রী?
(ক) ২৬০
(খ) ৩৫০
(গ) ৩৬০
(ঘ) ৩৮০
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
আজিজ সাহেব একজন শিল্পপতি। তার ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। তার ঢাকায় একটি গার্মেন্ট আছে। ঈদের সময় তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি আরও একটি গার্মেন্ট স্থাপনের উদ্যোগ নিলেন।
১০। আজিজ সাহেবের কাজটি কোন অর্থনৈতিক ব্যবস্থার অন্তর্গত?
(ক) সমাজতান্ত্রিক
(খ) ধনতান্ত্রিক
(গ) মিশ্র অর্থনীতি
(ঘ) ইসলামী
১১। উক্ত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার
ii. শরিয়াভিত্তিক অর্থনৈতিক কার্যাবলি
iii. জনগণের কল্যাণ সাধনে অনীহা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১২। উদ্যোক্তার আয়কে কী বলা হয়?
(ক) মুনাফা
(খ) মজুরি
(গ) মূলধন
(ঘ) সুদ
১৩। অন্তর্গোত্রভিত্তিক বিয়ে কোথায় বেশি প্রচলিত?
(ক) মুসলিম সমাজে
(খ) হিন্দু সমাজে
(গ) উপজাতিদের মাঝে
(ঘ) খ্রিষ্টানদের মাঝে
১৪। নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত?
(ক) শিক্ষা
(খ) পরিবহন
(গ) যোগাযোগ
(ঘ) বিদ্যুৎ ও গ্যাস
[ব্যাখ্যা: সঠিক উত্তর ক, খ, গ তিনটিই (বোর্ড বই পৃষ্ঠা-১৩৪)]
১৫। বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামো কীরূপ?
(ক) উন্নত নয়
(খ) মধ্যম মানের
(গ) পর্যাপ্ত
(ঘ) স্বয়ংসম্পূর্ণ
১৬। আইনের অনুশাসন প্রতিষ্ঠার ফলে নিচের কোনটি ঘটে?
(ক) নাগরিক ব্যক্তি স্বাধীনতা ভোগ করে
(খ) রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত হয়
(গ) নাগরিক হয়রানির শিকার হয়
(ঘ) ধনীরা আইনের অপব্যবহার করতে পারে
১৭। The Modern State গ্রন্থটি কার লেখা?
(ক) অধ্যাপক গেটেল
(খ) অধ্যাপক গার্নার
(গ) অ্যারিস্টটল
(ঘ) আর এম ম্যাকাইভার
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
ইসরাতের পরিবারের সদস্য সংখ্যা ১০ জন। সে দাদাদাদি ও এক চাচার ছেলে মেয়ের সঙ্গে গ্রামে একই পরিবারে বসবাস করে। অপরদিকে তার মামামামির দুই সন্তান মীম ও আরহী, শহরের স্বনামধন্য একটি স্কুলে লেখাপড়া করে।
১৮। উদ্দীপকে ইসরাতের পরিবারটি কোন ধরনের পরিবার?
(ক) একক
(খ) যৌথ
(গ) মাতৃপ্রধান
(ঘ) বর্ধিত
১৯। উদ্দীপকে মীম ও আরহী—
i. একক পরিবারে বসবাস করে
ii. যৌথ পরিবারে বসবাস করে
iii. শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সামাজিক শিক্ষা পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২০। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কোনটি?
(ক) আইন
(খ) ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব
২১। মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কীরূপ ছিল?
(ক) নীরব
(খ) বাংলাদেশের পক্ষে
(গ) পাকিস্তানের পক্ষে
(ঘ) নিরপেক্ষ
২২। মহাকর্ষ শক্তির ফলে—
i. বস্তু পরস্পরকে আকর্ষণ করে
ii. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে
iii. জোয়ার-ভাটা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি?
(ক) অনুর্বর জমি
(খ) অবকাঠামোর দুর্বলতা
(গ) অতিবৃষ্টি
(ঘ) অনাবৃষ্টি
২৪। কোন দেশটি সমাজতান্ত্রিক?
(ক) ইতালি
(খ) জাপান
(গ) কানাডা
(ঘ) কিউবা
২৫। কোন রেখার ভিত্তিতে মূল মধ্যরেখা নির্ণয় করা হয়?
(ক) অক্ষ
(খ) মকরক্রান্তি
(গ) দ্রাঘিমা
(ঘ) বিষুব
২৬। মুক্তিযুদ্ধের তাৎপর্য হলো—
i. জাতীয়তাবাদের উন্মেষ
ii. নিপীড়ন থেকে মুক্তি
iii. বাঙালির স্বপ্নপূরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭। ১২°৩০' দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট?
(ক) ৩৯
(খ) ৪৫
(গ) ৫০
(ঘ) ৫৪
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
মাহিন তার এলাকায় চেয়ারম্যান পদে ভোট দিতে গেলে কিছু লোক আইন অমান্য করে তার ভোটদানের অধিকারে হস্তক্ষেপ করে। ফলে তাকে ভোট না দিয়ে ফিরে আসতে হয়।
২৮। উদ্দীপকে আইনের অনুশাসনের প্রতি কোন ধরনের অবজ্ঞা করা হয়েছে?
(ক) আইন অমান্য
(খ) আটক রাখা
(গ) আইনের প্রাধান্য
(ঘ) শাস্তি দেওয়া
২৯। উদ্দীপকে বলা যায় যে আইনের প্রাধান্য—
i. সরকারকে কাজের ইচ্ছামত অনুমতি দেয়
ii. সরকারকে ক্ষমতা অপব্যবহারে বাধা দেয়
iii. নাগরিক হয়রানি স্বীকার করে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। যে অর্থ উৎপাদনে নিয়োজিত তাকে কী বলা হয়?
(ক) মূলধন
(খ) খাজনা
(গ) বিনিয়োগ
(ঘ) মজুরি

ঢাকা বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান ঢাকা বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান ঢাকা বোর্ড
১। রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলির বিস্তৃতি ঘটে কোনটির প্রভাবে?
(ক) সুশাসন
(খ) অর্থনৈতিক সমৃদ্ধি
(গ) অধিক জনসংখ্যা
(ঘ) মানবসম্পদ উন্নয়ন
২। নিচের কোনটির কারণে সম্পদ বণ্টনে অসমতা ও বৈষম্যের সৃষ্টি করে?
(ক) পুঁজিপতিরা কম মুনাফা করলে
(খ) শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পেলে
(গ) শ্রমিক প্রাপ্যের চেয়ে বেশি মজুরি পেলে
(ঘ) শ্রমিক ন্যায্য মজুরি পেলে
৩। যে সম্পদ সরাসরি ভোগ না করে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে কী বলে?
(ক) ভূমি
(খ) শ্রম
(গ) মূলধন
(ঘ) সংগঠন
৪। উৎপাদনের ক্ষেত্রে শ্রমের মালিককে কী প্রদান করা হয়?
(ক) খাজনা
(খ) বোনাস
(গ) মজুরি
(ঘ) মুনাফা
৫। কোন অর্থনৈতিক ব্যবস্থায় নগণ্য সংখ্যক মানুষের হাতে দেশের অধিকাংশ সম্পদ জমা হয়?
(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামিক
উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস 'ক' একজন চাকরিজীবী মা। তিনি সন্তানকে আচার-আচরণ ও নিয়ম-কানুন শিক্ষা দেন। তিনি সন্তানের দৈহিক প্রয়োজনের পাশাপাশি মানসিক নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন। অন্যদিকে দশম শ্রেণির শিক্ষার্থী সাম্য স্কুলের পরীক্ষায় নিয়মিত ভালো ফলাফল করে। সে স্কুলের ফুটবল টিমের অধিনায়ক। স্কুলের ছাত্র শিক্ষক সকলের কাছেই সে পরিচিত।
৬। মিসেস 'ক' এর মাধ্যমে পরিবারের কোন কার্যাবলি প্রতিফলিত হয়েছে?
(ক) জৈবিক
(খ) অর্থনৈতিক
(গ) বিনোদনমূলক
(ঘ) ভরণ-পোষণ
৭। সাম্যের ক্ষেত্রে প্রতিফলিত সামাজিকীকরণের প্রতিষ্ঠানটি শিশুদের মধ্যে—
i. সমাজসেবামূলক কাজ করার আগ্রহ তৈরি করে
ii. সততা ও ন্যায়পরায়ণতার ধারণার বিকাশ ঘটায়
iii. নেতৃত্ব, সহমর্মিতা ও সহিষ্ণুতা জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে কী বলা হয়?
(ক) একক পরিবার
(খ) যৌথ পরিবার
(গ) পিতৃবাস পরিবার
(ঘ) নয়াবাস পরিবার
৯। দেশের জনগণের দ্বারা এক বছরের মোট উৎপাদনকে কী বলে?
(ক) মোট দেশজ উৎপাদন
(খ) মোট জাতীয় উৎপাদন
(গ) মাথাপিছু আয়
(ঘ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
১০। ২০২২-২০২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে তথ্য ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ?
(ক) ১.০৭
(খ) ১.১৯
(গ) ১.২৬
(ঘ) ২.৬৮
১১। বেকারত্ব বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রের প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) আর্থ-সামাজিক
(ঘ) দুর্নীতি
১২। অনুন্নত দেশের সাধারণ অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো—
i. জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কৃষি
ii. মৌলিক বা ভারী শিল্পের অনুপস্থিতি
iii. প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির যথাযথ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৩। কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বয়স্ক ব্যক্তিরা আর্থিক নিরাপত্তাহীনতায় পতিত হয়?
(ক) একক
(খ) মাতৃতান্ত্রিক
(গ) নয়াবাস
(ঘ) প্রতিলোম
১৪। ১৯৭১ সালের কোন তারিখে 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ' আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়?
(ক) ২৬ মার্চ
(খ) ১০ এপ্রিল
(গ) ১৭ এপ্রিল
(ঘ) ১৬ ডিসেম্বর
১৫। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
(ক) এম. মনসুর আলী
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) খন্দকার মোশতাক আহমেদ
(ঘ) এ. এইচ. এম. কামরুজ্জামান
১৬। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত নারীদেরকে সরকার কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৯৯
(গ) ২০০৯
(ঘ) ২০১৬
১৭। "আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ" নিম্নের কোন গ্রন্থে বলা হয়েছে?
(ক) The Modern State
(খ) Social Contract
(গ) The Modern World
(ঘ) Communist Manifesto
উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আলম সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন সংস্থায় যাতায়াত করেন। এমনকি অর্থ সাহায্যের জন্য কনসার্টের আয়োজন করেন।
১৮। জনাব আলম সাহেব মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেছেন?
(ক) প্রবাসী বাঙালির
(খ) পেশাজীবীদের
(গ) রাজনৈতিক নেতৃবৃন্দের
(ঘ) জনসাধারণের
১৯। উক্ত ব্যক্তি মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন—
i. বিশ্ব জনমত গঠনে
ii. মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগাতে
iii. মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। কোন গ্রহে ২৪ ঘণ্টায় দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায়?
(ক) বৃহস্পতি
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ) নেপচুন
২১। কোন স্থানে যখন বেলা ১২টা সেই স্থান থেকে ১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় কত হবে?
(ক) সকাল ১১টা ২০ মিনিট
(খ) সকাল ১১টা ৪০ মিনিট
(গ) দুপুর ১২টা ৪০ মিনিট
(ঘ) দুপুর ১২টা ২০ মিনিট
২২। উন্নয়নশীল দেশে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে প্রয়োজন—
i. কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার
ii. নারী শিক্ষার প্রসার
iii. শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩। ইউরোপা কোন গ্রহের উপগ্রহ?
(ক) মঙ্গল
(খ) বৃহস্পতি
(গ) শনি
(ঘ) ইউরেনাস
২৪। প্রতিপাদ স্থানের ক্ষেত্রে—
i. স্থান দুটির অক্ষাংশ একই
ii. স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য ২৪ ঘণ্টা
iii. স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে?
(ক) ২০
(খ) ৩০
(গ) ৯০
(ঘ) ১৮০
২৬। মুজিবনগর সরকারের 'পররাষ্ট্র ও আইন মন্ত্রী' কে ছিলেন?
(ক) এম মনসুর আলী
(খ) ড. কামাল হোসেন
(গ) আবু সাঈদ চৌধুরী
(ঘ) খন্দকার মোশতাক আহমেদ
২৭। নিচের কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ?
(ক) জনগণের অধিকার সংরক্ষণ
(খ) পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
(গ) চিকিৎসার ব্যবস্থা করা
(ঘ) সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা
উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
একটি বিশেষ শাসন ব্যবস্থায় জনগণই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাদের গৃহীত সিদ্ধান্ত কখনো কখনো নতুন আইন হিসাবে চালু হতে পারে।
২৮। উদ্দীপকটিতে কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত রয়েছে?
(ক) একনায়কতন্ত্র
(খ) গণতন্ত্র
(গ) সমাজতন্ত্র
(ঘ) রাজতন্ত্র
২৯। উদ্দীপকে বর্ণিত আইনের উৎস কোনটি?
(ক) প্রথা
(খ) ধর্ম
(গ) আইনসভা
(ঘ) বিজ্ঞানসম্মত আলোচনা
৩০। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেন কে?
(ক) অ্যারিস্টটল
(খ) ম্যাকাইভার
(গ) গার্নার
(ঘ) হল্যান্ড

সিলেট বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান সিলেট বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান সিলেট বোর্ড
১। শহরাঞ্চলে কোন পরিবারের সংখ্যা সর্বাধিক?
(ক) একক
(খ) নয়াবাস
(গ) পিতৃবাস
(ঘ) মাতৃবাস
২। নিচের কোনটি ব্যতীত অন্যগুলোতে সম্পদের বৈশিষ্ট্য বিদ্যমান?
(ক) জমি
(খ) বাতাস
(গ) পানি
(ঘ) গাছ
৩। দ্রাঘিমা রেখাগুলো—
i. দৈর্ঘ্য পরস্পর সমান
ii. বৃত্তাকার
iii. সর্বোচ্চ ১৮০°
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কত তারিখে?
(ক) ১লা মার্চ ১৯৭১
(খ) ২রা মার্চ ১৯৭১
(গ) ৩রা মার্চ ১৯৭১
(ঘ) ৭ই মার্চ ১৯৭১
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আবির প্রবাসে অবস্থান করেন। সেখান থেকে তিনি পরিবারের জন্য প্রতিমাসে অর্থ প্রেরণ করেন। অন্যদিকে তার ভাই জনাব রাকিব দেশে ব্যবসা পরিচালনা করেন।
৫। জনাব আবিরের উপার্জন তার নিজ দেশে কোন অর্থনৈতিক নির্দেশকের অন্তর্ভুক্ত?
(ক) মোট জাতীয় উৎপাদন
(খ) মোট দেশজ উৎপাদন
(গ) মোট ভোগ ব্যয়
(ঘ) মোট বিনিয়োগ
৬। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে জনাব রাকিবের আয়—
i. মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে
ii. মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে
iii. মোট জাতীয় আয় অপরিবর্তিত রাখবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
(ক) গণতান্ত্রিক
(খ) রাজনৈতিক
(গ) অর্থনৈতিক
(ঘ) সামাজিক
৮। যান্ত্রিক সভ্যতা বিকাশে পারিপার্শ্বিক অবস্থাকে কী বলা হয়?
(ক) সামাজিক মূল্যবোধ
(খ) সমাজ জীবন
(গ) গণমাধ্যম
(ঘ) প্রযুক্তিগত পরিবেশ
৯। কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য ওঠে ও অস্ত যায়?
(ক) শুক্র
(খ) বৃহস্পতি
(গ) মঙ্গল
(ঘ) নেপচুন
১০। বাংলাদেশ কোন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে?
(ক) আলোচনার মাধ্যম
(খ) ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায়
(গ) সশস্ত্র পন্থায়
(ঘ) চুক্তির মাধ্যমে
ছকটি পড়ে ১১ নং প্রশ্নের উত্তর দাও :
১নং ২নং ৩নং
কর্মদক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবনী শক্তি ইত্যাদি জায়গা-জমি, দ্রব্যসামগ্রী, ব্যক্তিক সম্পদ ইত্যাদি জলাশয়, বনাঞ্চল, নদ-নদী, পার্ক, সেতু ইত্যাদি
১১। উপরের কত নং ছকে সমষ্টিগত সম্পদ দৃশ্যমান?
(ক) ১নং
(খ) ২নং
(গ) ৩নং
(ঘ) ১নং ও ৩নং
১২। কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজের অংশ?
(ক) বিচারপতি নিয়োগ
(খ) শিক্ষার ব্যবস্থা
(গ) হাসপাতাল স্থাপন
(ঘ) অবকাঠামোগত উন্নয়ন
১৩। শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি কোন সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
(ক) শিক্ষা প্রতিষ্ঠান
(খ) সাংস্কৃতিক ক্লাব
(গ) ধর্মীয় প্রতিষ্ঠান
(ঘ) পরিবার
১৪। কোনো স্থানে যখন বেলা ১২ টা, সেই স্থান থেকে ১০° ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
(ক) সকাল ১১ টা ২০ মিনিট
(খ) সকাল ১১ টা ৪০ মিনিট
(গ) দুপুর ১২ টা ২০ মিনিট
(ঘ) দুপুর ১২ টা ৪০ মিনিট
১৫। মহাকর্ষ শক্তির ফলে—
i. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে
ii. চাঁদ পৃথিবীকে পরিভ্রমণ করছে
iii. জোয়ার-ভাটা সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬। ২০২২-২০২৩ অর্থবছরে মাথাপিছু GNI এর ভিত্তিতে বাংলাদেশ কোন আয়ভিত্তিক শ্রেণির অন্তর্ভুক্ত?
(ক) উচ্চ আয়ের দেশ
(খ) উচ্চ মধ্য আয়ের দেশ
(গ) নিম্ন আয়ের দেশ
(ঘ) নিম্ন মধ্য আয়ের দেশ
১৭। কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভেটো ক্ষমতা প্রদান করেছিল?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) ভারত
(ঘ) গ্রেট ব্রিটেন
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
সিগন্যাল না মানায় সিএনজি ড্রাইভারকে পুলিশ জরিমানা করছিল। একই কারণে একটি দামি গাড়িকে থামতে বলায় থামেনি। পুলিশ ধাওয়া করে গাড়িটিকে থামতে বাধ্য করে এবং জরিমানা করে।
১৮। উদ্দীপকের উক্ত ঘটনাটি নির্দেশ করছে—
(ক) আইনের উৎস
(খ) আইনের প্রাধান্য
(গ) আইনের দৃষ্টিতে সাম্য
(ঘ) রাষ্ট্রের কূটনৈতিক কাজ
১৯। উদ্দীপকের উক্ত বিষয়টি প্রতিষ্ঠিত হলে—
i. ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে
ii. সরকার স্বৈরাচারী হতে পারে না
iii. সাম্প্রদায়িক সম্প্রীতি অনুপস্থিত থাকবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য—
(ক) হালাল দ্রব্য উৎপাদন
(খ) দরিদ্র জনগণের হক আদায়
(গ) বেসরকারি উদ্যোক্তাদের প্রাধান্য
(ঘ) যোগ্যতামাফিক কাজ প্রদান
২১। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় হরতাল পালনের উদ্দেশ্য কী ছিল?
(ক) জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতকরণ
(খ) ক্ষমতা হস্তান্তরে বিলম্ব
(গ) নির্বাচনে কারচুপিকরণ
(ঘ) পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ
২২। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তনকালে চন্দ্র কত ডিগ্রি পথ অতিক্রম করে?
(ক) ১০ ডিগ্রি
(খ) ১১ ডিগ্রি
(গ) ১২ ডিগ্রি
(ঘ) ১৩ ডিগ্রি
২৩। মিরা এমন একটি দেশের নাগরিক যেখানে সকল অর্থনৈতিক ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। এখানে কোন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে?
(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
২৪। কোন শব্দ থেকে citizen শব্দটি উৎপত্তি হয়েছে?
(ক) ল্যাটিন
(খ) ফরাসি
(গ) ইংরেজি
(ঘ) স্প্যানিশ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব 'ক' বিদেশে অবস্থানকালে তার নিজ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়। তিনি নিজ দেশের জনগণকে সাহায্যের জন্য অর্থসংগ্রহ করেন এবং দেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন সংস্থায় যাতায়াত করেন। এমনকি অর্থ সাহায্যের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন।
২৫। জনাব 'ক' এর কার্যক্রমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কাদের প্রতিচ্ছবি ফুটে ওঠে?
(ক) প্রবাসী বাঙালির
(খ) পেশাজীবীদের
(গ) রাজনৈতিক নেতৃবৃন্দের
(ঘ) জনসাধারণ
২৬। উদ্দীপকের 'ক' এর মত উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন—
i. বিশ্ব জনমত গঠনে
ii. স্বাধীনতার পক্ষে প্রচার কার্যক্রমে
iii. আর্থিক সহায়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭। দ্রব্যমূল্য স্থির থেকে কোনো দেশের প্রবৃদ্ধির হার যদি ৫% হয় এবং সে দেশের জনসংখ্যা যদি ৩% হারে বৃদ্ধি পায় তবে কী বলে?
(ক) মাথাপিছু ব্যয়
(খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
(গ) অর্থনৈতিক উন্নয়ন
(ঘ) অর্থনৈতিক ব্যবস্থা
২৮। ছোট বেলা হতে জারিফ দাদা-দাদি ও নানা-নানিকে পরিবারের সদস্য হিসেবে দেখে বড় হয়। জারিফ কোন ধরনের পরিবারের সদস্য?
(ক) অণু পরিবার
(খ) যৌথ পরিবার
(গ) বর্ধিত পরিবার
(ঘ) নয়াবাস পরিবার
২৯। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর কয়টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়?
(ক) দুই
(খ) চার
(গ) ছয়
(ঘ) আট
৩০। মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান ক্রমশ বৃদ্ধি কোন উন্নয়ন মাত্রার দেশ?
(ক) উন্নত দেশ
(খ) উন্নয়নশীল দেশ
(গ) অনুন্নত দেশ
(ঘ) নিম্ন আয়ের দেশ

দিনাজপুর বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান দিনাজপুর বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান দিনাজপুর বোর্ড
১। ১৯৭১ সালের ২রা মার্চ কার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে?
(ক) শাজাহান সিরাজ
(খ) আ.স.ম. আবদুর রব
(গ) অধ্যাপক ইউসুফ আলী
(ঘ) ড. শামসুজ্জোহা
২। মুক্তিযুদ্ধে জাতিসংঘের নীরব ভূমিকা পালনের কারণ হলো—
i. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আধিপত্য
ii. বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ
iii. ক্ষমতা প্রয়োগে জাতিসংঘের অনীহা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩। কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়?
(ক) ৭ই মার্চ, ১৯৭১
(খ) ২৬শে মার্চ, ১৯৭১
(গ) ১০ই এপ্রিল, ১৯৭১
(ঘ) ১৭ই এপ্রিল, ১৯৭১
৪। পৃথিবীর অক্ষ রেখাগুলোকে সমাক্ষরেখা বলা হয় কেন?
(ক) সমান্তরাল হওয়ায়
(খ) সমান হওয়ায়
(গ) বৃত্তাকৃতি বলে
(ঘ) উপবৃত্তাকৃতি বলে
৫। "The Modern State" গ্রন্থটি কার লেখা?
(ক) ম্যাকাইভারের
(খ) গার্নারের
(গ) প্লেটোর
(ঘ) অ্যারিস্টটলের
৬। সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
(ক) বুধ
(খ) শুক্র
(গ) পৃথিবী
(ঘ) মঙ্গল
৭। বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
(ক) আমদানি ব্যয় = রপ্তানি আয়
(খ) আমদানি ব্যয় ≥ রপ্তানি আয়
(গ) রপ্তানি আয় > আমদানি ব্যয়
(ঘ) রপ্তানি আয় < আমদানি ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালে লিপির বাবা ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং তার মামা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাঁরা দুজনেই দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
৮। লিপির মামা মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন?
(ক) ছাত্রসমাজ
(খ) পেশাজীবী
(গ) গণমাধ্যম
(ঘ) বুদ্ধিজীবী
৯। মুক্তিযুদ্ধে লিপির বাবা যাদের প্রতিনিধি তাদের ভূমিকা ছিলো—
i. মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানো
ii. অর্থ সহায়তা করা
iii. বিশ্ব জনমত সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?
(ক) নিরক্ষরেখা
(খ) অক্ষরেখা
(গ) অক্ষ
(ঘ) দ্রাঘিমারেখা
১১। "সেই ব্যক্তি নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে"—উক্তিটি কে করেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) টি. এইচ. গ্রিন
(ঘ) হ্যারল্ড জে.লাস্কি
১২। ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণে বিবেচ্য বিষয় হলো—
i. মাথাপিছু আয়
ii. দ্রব্যমূল্যের দাম
iii. জাতীয় আয়ের বণ্টন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৩। 'X' দেশের সরকার তার দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ও চোরাচালান রোধে বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছে। 'X' দেশের সরকার রাষ্ট্রের কোন কার্য সম্পন্ন করেছে?
(ক) মুখ্য
(খ) গৌণ
(গ) ঐচ্ছিক
(ঘ) কল্যাণমূলক
১৪। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
(ক) রাষ্ট্রের আইন মানা
(খ) সরকারের নির্দেশ মানা
(গ) সরকারকে কর দেওয়া
(ঘ) নির্বাচনে ভোট দেওয়া
১৫। 'P' নামক দেশের সরকার কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে ভূমিকা রেখে চলেছে। উন্নয়নের ভিত্তিতে 'P' দেশটির ধরন কীরূপ?
(ক) অনুন্নত
(খ) স্বল্পোন্নত
(গ) উন্নত
(ঘ) উন্নয়নশীল
১৬। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোন দেশ?
(ক) জার্মানি
(খ) ফ্রান্স
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) যুক্তরাজ্য
১৭। সুশাসনে আইনের অনুশাসন প্রয়োজন—
i. জবাবদিহিতা নিশ্চিতকরণে
ii. সর্বস্তরের মানুষের সমানাধিকার প্রতিষ্ঠায়
iii. স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের ছকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রহ গ্রহের বৈশিষ্ট্য
A • O₂, N₂ ও H₂O আছে
• ১টি মাত্র উপগ্রহ
B • শীতল ও নীলাভ রঙের
• ১৪টি উপগ্রহ
১৮। ছকের 'B' চিহ্নিত গ্রহটির নাম কী?
(ক) ইউরেনাস
(খ) নেপচুন
(গ) বৃহস্পতি
(ঘ) শনি
১৯। 'A' চিহ্নিত গ্রহে জীবন ধারণের উপযোগী হওয়ার কারণ—
i. CO₂ এর পরিমাণ বেশি
ii. প্রয়োজনীয় পানি আছে
iii. তাপমাত্রা সহনশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। পশু ও মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত?
(ক) শিল্প
(খ) কৃষি
(গ) সেবা
(ঘ) ব্যবসা
২১। আদর্শ পরিবার বলতে কোন পরিবারটিকে বোঝায়?
(ক) যৌথ
(খ) বর্ধিত
(গ) একপত্নী
(ঘ) পিতৃতান্ত্রিক
২২। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি?
(ক) শিক্ষা
(খ) নির্মাণ
(গ) কৃষি
(ঘ) শিল্প
২৩। জ্ঞান-বিজ্ঞান, রাস্তাঘাট কোন পরিবেশের অন্তর্গত?
(ক) অর্থনৈতিক
(খ) সাংস্কৃতিক
(গ) মনস্তাত্ত্বিক
(ঘ) প্রযুক্তিগত
২৪। স্থানীয় গোষ্ঠীর প্রভাবে ব্যক্তি হয়ে ওঠে—
i. সংস্কৃতিমনা
ii. বিজ্ঞানমনস্ক
iii. আত্মকেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। মি. লি-এর দেশে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদনকার্য পরিচালনা করা যায় না। মি. লি-এর দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান?
(ক) ধনতান্ত্রিক
(খ) মিশ্র
(গ) ইসলামি
(ঘ) সমাজতান্ত্রিক
২৬। নাগরিকের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান কোন সম্পদের উদাহরণ?
(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
২৭। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়—
i. শ্রমিকদের কম বেতন দেওয়া হয়
ii. সম্পদের অসম বণ্টন বিদ্যমান
iii. শ্রমিকগণ যোগ্যতা অনুযায়ী কাজ পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
দশম শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন বড়দের শ্রদ্ধা করে এবং ছোটদের আদর-স্নেহ করে। অন্যদিকে তার সহপাঠী মাহিন-এর মা-বাবার বিচ্ছেদের কারণে সে তাঁর চাচার বাসায় থাকে। সে ঠিকমতো স্কুলেও যায় না, বন্ধুদের সাথে কথাও বলে না।
২৮। মাহজাবিনের সামাজিকীকরণে কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়?
(ক) সমাজ জীবন
(খ) সামাজিক মূল্যবোধ
(গ) সাংস্কৃতিক পরিবেশ
(ঘ) মনস্তাত্ত্বিক পরিবেশ
২৯। মাহিনের সামাজিকীকরণের ক্ষেত্রে ঘাটতি আছে—
i. পরিবারের যথাযথ পরিবেশের
ii. মা-বাবার সুসম্পর্কের
iii. সামাজিক পরিবেশের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেওয়া হয়?
(ক) সুদ
(খ) মুনাফা
(গ) খাজনা
(ঘ) মজুরি

রাজশাহী বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান রাজশাহী বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান রাজশাহী বোর্ড
১। কোনো দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি এবং একই সময়ে মোট জাতীয় উৎপাদন ১৫৩০০ কোটি মার্কিন ডলার। দেশটির মাথাপিছু আয় কত ডলার?
(ক) ৬০০
(খ) ৭০০
(গ) ৮০০
(ঘ) ৯০০
২। পরিবারের মধ্যে অর্জিত গুণাবলি হলো—
i. মূল্যবোধ গঠনে
ii. অধিকার সচেতনতা
iii. স্নেহ, মায়া ও মমতার বন্ধন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩। রক্তের বন্ধন ও বিশুদ্ধতা রক্ষার জন্য গঠিত হয় কোন পরিবার?
(ক) অন্তর্গোত্র
(খ) বহির্গোত্র
(গ) অনুলোম
(ঘ) প্রতিলোম
৪। বর্তমানে গ্রাম ও শহরের পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির মূল কারণ কী?
(ক) একক পরিবার বৃদ্ধি
(খ) আর্থিক অবস্থার উন্নতি
(গ) নয়াবাস পরিবার বৃদ্ধি
(ঘ) পিতৃতান্ত্রিক পরিবারের আধিক্য
৫। কোনটি শিশুকে কর্মজগতের উপযোগী করে তোলে?
(ক) সুষ্ঠু সামাজিক পরিবেশ
(খ) বিদ্যালয়
(গ) সহপাঠীর সহযোগিতা
(ঘ) গণমাধ্যম
৬। শহর সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কোনটি?
(ক) সহজ সরল জীবনযাপন
(খ) ধর্মীয় আচরণের প্রতি মনোযোগ
(গ) মানুষের মধ্যে সংস্কৃতি ও সম্পর্কের দূরত্ব
(ঘ) সমাজে প্রতিবেশী সুলভ আচরণ
৭। 'রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন'— কে বলেছেন?
(ক) উড্রো উইলসন
(খ) টি এইচ গ্রিন
(গ) অধ্যাপক হল্যান্ড
(ঘ) অ্যারিস্টটল
৮। সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম?
(ক) খেলার সাথী
(খ) পরিবার
(গ) বিদ্যালয়
(ঘ) চলচ্চিত্র
৯। শাজাহান সিরাজ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কত তারিখে?
(ক) ১ মার্চ
(খ) ২ মার্চ
(গ) ৩ মার্চ
(ঘ) ৭ মার্চ
১০। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কে?
(ক) তাজউদ্দীন আহমেদ
(খ) এম মনসুর আলী
(গ) এম. এ. জি ওসমানী
(ঘ) এ. এইচ. এম কামারুজ্জামান
১১। পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ না করতে আবেদন করেছেন কে?
(ক) ছাত্র সমাজ
(খ) পেশাজীবী
(গ) প্রবাসী বাঙালি
(ঘ) বুদ্ধিজীবী
১২। ১৯৭১ সালের ১৭ মার্চ একটি গণহত্যার পরিকল্পনা করা হয়। উক্ত গণহত্যা কী নামে পরিচিত?
(ক) অপারেশন জ্যাকপট
(খ) অপারেশন সার্চলাইট
(গ) অপারেশন কিলোফ্লাইট
(ঘ) অপারেশন ক্লোজডোর
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও—
'X' দেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ 'Y' এর বিরুদ্ধে অবস্থান নিলেও ঐ দেশের জনগণ 'X' দেশের পক্ষে অবস্থান নেয়। এছাড়াও 'X' দেশের জন্য তারা নিজ দেশে একটি ঐতিহাসিক কনসার্টের আয়োজন করে।
১৩। উদ্দীপকে 'Y' দেশটির নাম কী?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) ব্রিটেন
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
১৪। উদ্দীপকে উল্লিখিত কনসার্ট আয়োজন করা হয়—
i. আর্থিক সহায়তা প্রদানের জন্য
ii. পাকিস্তানিদের পক্ষে প্রচারণা চালানোর জন্য
iii. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৫। কেন্দ্র মন্ডলকে কী বলা হয়?
(ক) সিমা
(খ) নাইফ
(গ) সিয়াল
(ঘ) ভূ-ত্বক
১৬। পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে কী বলে?
(ক) গোধূলি
(খ) ছায়াবৃত্ত
(গ) সুমেরুবৃত্ত
(ঘ) কুমেরুবৃত্ত
১৭। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান?
(ক) ২১ জুন
(খ) ২৩ মার্চ
(গ) ২২ ডিসেম্বর
(ঘ) ২৩ সেপ্টেম্বর
১৮। ১৩৫° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
(ক) ৪৫° পশ্চিম
(খ) ৪৫° পূর্ব
(গ) ১৩৫° পশ্চিম
(ঘ) ১৩৫° পূর্ব
১৯। মঙ্গল গ্রহে জীবনধারণ অসম্ভব, কারণ—
i. এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস অত্যাধিক
ii. পানির পরিমাণ নেই বললেই চলে
iii. তাপমাত্রা সর্বদাই হিমাঙ্কের নিচে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২০। নির্দিষ্ট ভূখণ্ডের ওপর জনগণ কীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে?
(ক) জাতীয়তাবাদী আন্দোলন করে
(খ) পারস্পরিক সম্পর্কের মাধ্যমে
(গ) জনগণ সংঘবদ্ধ হয়ে
(ঘ) আইনের মাধ্যমে
২১। রাষ্ট্রের কল্যাণমূলক কাজ কোনটি?
(ক) টাইফয়েড টিকা প্রদান
(খ) দ্রব্যের দাম নিয়ন্ত্রণ
(গ) আনসার বাহিনী গঠন
(ঘ) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
২২। আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি?
(ক) ধর্ম
(খ) প্রথা
(গ) আইনসভা
(ঘ) বিজ্ঞানসম্মত আলোচনা
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব রহমান একজন ঔষধ ব্যবসায়ী। তিনি তার ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে একটি ফার্মাসিটিক্যাল স্থাপন করেন। জনাব রহমান তার কোম্পানির কাঁচামাল সংগ্রহের জন্য একটি দেশে গিয়ে দেখেন সেখানে সবকিছু সরকারি সিদ্ধান্তে পরিচালিত হয়।
২৩। জনাব রহমানের ফার্মাসিটিক্যাল স্থাপনা কোন অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে?
(ক) ধনতান্ত্রিক
(খ) সমাজতান্ত্রিক
(গ) মিশ্র
(ঘ) ইসলামি
২৪। জনাব রহমান এর দেশ ও তার ভ্রমণকৃত দেশের অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্যের ক্ষেত্র হলো—
i. উদ্যোগ গ্রহণে
ii. মুনাফা অর্জনে
iii. আয় বৈষম্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। উৎপাদনের উপাদান চারটির সমষ্টিকে কী বলা হয়?
(ক) জাতীয় আয়
(খ) মাথাপিছু আয়
(গ) মোট জাতীয় উৎপাদন
(ঘ) মোট দেশজ উৎপাদন
২৬। বাংলাদেশের শ্রমিক শ্রেণির জীবন মান নিম্ন কেন?
(ক) শ্রমিকদের মজুরি নিম্ন হার
(খ) অর্থনীতির অধিকাংশ বেসরকারি নিয়ন্ত্রণাধীন
(গ) সংগঠকের মুনাফার উচ্চ হার
(ঘ) সুদ ও খাজনার উচ্চ হার
২৭। ২০২২-২০২৩ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে সেবা খাতের অবদানের হার কত ছিল?
(ক) ১১.৩০
(খ) ২৪.৮৯
(গ) ৩৭.৬৫
(ঘ) ৫১.০৫
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব সিকান্দার একজন ঠিকাদার। তিনি শিক্ষিত এবং তার সন্তানরাও বিদ্যালয়ে পড়াশোনা করে। তিনি রাষ্ট্রের প্রতি সর্বদাই অনুগত থাকেন। পাশাপাশি তিনি নির্বাচনের সময় সততা ও সুবিবেচনার সাথে ভোট প্রদান করেন।
২৮। নাগরিক হিসেবে জনাব সিকান্দারের রাষ্ট্রের প্রতি অনুগত থাকা কোন ধরনের দায়িত্ব?
(ক) অন্যতম
(খ) প্রধান
(গ) পবিত্র
(ঘ) বিশেষ
২৯। জনাব সিকান্দারের ভোট দানের ফলে কোন ধরনের প্রতিনিধি নির্বাচিত হবে?
(ক) যোগ্য ও উপযুক্ত
(খ) কর্তৃত্বপরায়ণ
(গ) দুর্নীতিবাজ
(ঘ) ক্ষমতাবান
৩০। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের বড় প্রতিবন্ধকতা কোনটি?
(ক) উচ্চ পরিবহন ব্যয়
(খ) নিম্ন সঞ্চয় ও বিনিয়োগের হার
(গ) প্রাকৃতিক দুর্যোগ
(ঘ) অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা

কুমিল্লা বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান কুমিল্লা বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান কুমিল্লা বোর্ড
১। ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
(ক) পেরু
(খ) বলিভিয়া
(গ) চিলি
(ঘ) আর্জেন্টিনা
২। আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি?
(ক) আইন সভা
(খ) প্রথা
(গ) ধর্ম
(ঘ) বিজ্ঞানসম্মত আলোচনা
৩। উগান্ডার অর্থনীতিতে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
(ক) সঞ্চয়ের উচ্চহার
(খ) জীবনযাত্রার নিম্নমান
(গ) প্রযুক্তির উন্নয়ন
(ঘ) কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস
৪। সূর্যে শক্তি সৃষ্টির মূল উপাদান কোনটি?
(ক) হিলিয়াম ও মিথেন
(খ) হাইড্রোজেন ও মিথেন
(গ) হিলিয়াম ও আর্গন
(ঘ) হাইড্রোজেন ও হিলিয়াম
৫। কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা কীসের ভিত্তিতে গড়ে ওঠে?
(ক) উৎপাদন, বণ্টন ও সঞ্চয়ের ভিত্তিতে
(খ) বণ্টন, ভোগ ও সঞ্চয়ের ভিত্তিতে
(গ) উৎপাদন, বণ্টন ও ভোগের ভিত্তিতে
(ঘ) উৎপাদন, ভোগ ও সঞ্চয়ের ভিত্তিতে
চিত্র দেখে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
[চিত্র: 'X' এবং চিত্র: 'Y' এর চিত্রাবলি]
৬। চিত্র 'X' এ প্রদর্শিত ঘটনাটি কখন সংঘটিত হয়?
(ক) অমাবস্যায়
(খ) অষ্টমী তিথিতে
(গ) পূর্ণিমায়
(ঘ) সপ্তমী তিথিতে
৭। চিত্র 'X' ও 'Y' এ প্রদর্শিত ঘটনার ফলে পৃথিবীতে—
i. নদীর আবর্জনা দূর হয়
ii. নদীখাত গভীর হয়
iii. লবণ তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। একই বয়সের শিশুদের মধ্যে মূল্যবোধ, রীতি-নীতির মিল রয়েছে। এদের কী বলে?
(ক) অন্তরঙ্গ বন্ধু দল
(খ) সামাজিক গোষ্ঠী
(গ) স্থানীয় সম্প্রদায়
(ঘ) স্থানীয় সমাজ
৯। সাইমুন যে দেশের নাগরিক সে দেশে উৎপাদন ব্যয় কমানোর জন্য প্রাপ্যতার চেয়ে কম মজুরি দেওয়া হয়। সাইমুনের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত?
(ক) মিশ্র
(খ) ধনতান্ত্রিক
(গ) ইসলামিক
(ঘ) সমাজতান্ত্রিক
১০। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
(ক) ভূমি ও মূলধনের মালিক সরকার
(খ) ভোক্তার দ্রব্য ক্রয়ের স্বাধীনতা
(গ) সর্বাধিক কল্যাণ অর্জন করা
(ঘ) হালাল উৎপাদন নিশ্চিত করা
১১। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
(ক) এম.এ.জি ওসমানী
(খ) এ.এইচ.এম কামারুজ্জামান
(গ) খন্দকার মোশতাক আহমেদ
(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২। 'অপারেশন সার্চলাইট' পরিচালিত হয় কেন?
(ক) পূর্ব পাকিস্তানিদের হত্যা করার জন্য
(খ) পশ্চিম পাকিস্তানিদের হত্যা করার জন্য
(গ) রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার জন্য
(ঘ) ইয়াহিয়া ও ভুট্টোকে নিরাপদ রাখার জন্য
১৩। কোনটি ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
(ক) সরকার নিয়ন্ত্রিত নির্দেশনা
(খ) শরিয়াভিত্তিক অর্থনৈতিক কার্যাবলি
(গ) ভোক্তার স্বাধীনতার অভাব
(ঘ) শ্রমিক শোষণ
১৪। অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার গঠিত হলে—
i. রক্তের সম্পর্ক রক্ষা হবে
ii. রক্তের বিশুদ্ধতা রক্ষা হবে
iii. কুসংস্কার দূর হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৫। ১৯৭১ সালে মুজিবনগর সরকার বিশেষ দূত হিসেবে কাকে নিয়োগ দেন?
(ক) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ
(খ) কমরেড মনি সিং
(গ) কর্নেল এম.এ.জি ওসমানী
(ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উদ্দীপক পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
আহসান ও শায়লা নব বিবাহিত দম্পতি। কর্মসূত্রে তারা চট্টগ্রাম শহরে বাস করেন। শায়লার ছোট ভাই যোবায়ের সন্তান-সন্ততি নিয়ে ইউনিয়ন পরিষদের একটি এলাকায় বাস করেন।
১৬। বসবাসের ভিত্তিতে আহসান ও শায়লার পরিবার কোন ধরনের?
(ক) পিতৃবাস
(খ) নয়াবাস
(গ) মাতৃস্থানীয়
(ঘ) পিতৃস্থানীয়
১৭। যোবায়ের ও আহসানের পরিবারের মধ্যে সাদৃশ্য হচ্ছে—
i. তারা একক পরিবারের অন্তর্ভুক্ত
ii. উভয় পরিবারই হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসা সেবা গ্রহণ করে
iii. সন্তান জন্মদান এবং প্রজনন ক্ষেত্রে উভয়েই অধিক সচেতন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। ব্যক্তির নিজস্ব প্রতিভা ও দক্ষতা কোন শ্রেণির সম্পদ?
(ক) ব্যক্তিগত
(খ) সমষ্টিগত
(গ) জাতীয়
(ঘ) আন্তর্জাতিক
১৯। নিচের কোনটি মধ্য অক্ষাংশের অন্তর্ভুক্ত?
(ক) ২৫° দক্ষিণ অক্ষাংশ
(খ) ২৫° উত্তর অক্ষাংশ
(গ) ৪৫° উত্তর অক্ষাংশ
(ঘ) ৯০° উত্তর অক্ষাংশ
২০। নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ হলে তাকে কী বলে?
(ক) অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার
(খ) অনুলোম বিবাহভিত্তিক পরিবার
(গ) বহুপতি বিবাহভিত্তিক পরিবার
(ঘ) প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার
২১। উচ্চ আয়ের দেশ কোনটি?
(ক) সুইডেন
(খ) মালদ্বীপ
(গ) মালয়েশিয়া
(ঘ) ইন্দোনেশিয়া
২২। মাথাপিছু মোট জাতীয় আয় ৫০০০ বিলিয়ন ডলার হলে দেশটি কোন আয় শ্রেণিভিত্তিক হবে?
(ক) উচ্চ
(খ) উচ্চ মধ্য
(গ) মধ্য
(ঘ) নিম্ন মধ্য
২৩। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
(ক) রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা
(খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
(গ) রাষ্ট্রের সংবিধান মেনে চলা
(ঘ) যথাসময়ে কর প্রদান করা
২৪। কলেজ ছাত্র রকি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করত। মুক্তিযুদ্ধে রকি কোন শ্রেণির প্রতিনিধিত্ব করে?
(ক) ছাত্র সমাজ
(খ) পেশাজীবী
(গ) শিল্পী সাহিত্যিক
(ঘ) বুদ্ধিজীবী
২৫। নিচের কোনটি রাষ্ট্রের মুখ্য কার্যাবলির অন্তর্ভুক্ত?
(ক) কৃষিতে ভর্তুকি প্রদান করা
(খ) পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা
(গ) খাজনা ও কর নির্ধারণ করা
(ঘ) শিল্পজোন প্রতিষ্ঠা করা
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
নয়ন দিনাজপুরের একটি কয়লা খনিতে কাজ করে। এছাড়াও তার গ্যাসক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
২৬। নয়নের কাজ করার ক্ষেত্রটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) সেবা
(ঘ) সামাজিক সেবা
২৭। উদ্দীপকে উল্লিখিত উৎপাদিত দ্রব্যটির প্রয়োজনীয়তা রয়েছে—
i. রান্নার কাজে
ii. বিদ্যুৎ উৎপাদনে
iii. কল কারখানায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৮। 'X' রাষ্ট্রটির অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার চরম ও চূড়ান্ত ক্ষমতা রয়েছে। উদ্দীপকে কোন উপাদানকে নির্দেশ করে?
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব
২৯। প্রথা আইনে পরিণত হয়—
i. রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির মাধ্যমে
ii. আইন সভার অনুমোদনের দ্বারা
iii. রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭

ময়মনসিংহ বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান ময়মনসিংহ বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান ময়মনসিংহ বোর্ড
১। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কী?
(ক) মুক্তিবাহিনী
(খ) ইপিআর
(গ) সেনাবাহিনী
(ঘ) জনগণ
২। সামাজিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে—
i. বিধিবিধান
ii. চাল চলন
iii. আইনের প্রতি শ্রদ্ধাবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩। শনি গ্রহের মোট উপগ্রহ কয়টি?
(ক) ৬১
(খ) ৬২
(গ) ৬৩
(ঘ) ৬৪
৪। আরমান সাহেব বাজার থেকে নিজের ইচ্ছামতো দুই কেজি ইলিশ মাছ, ত্রিশ কেজি চাল, দশ লিটার সয়াবিন তেল ক্রয় করেন। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী তার কার্যক্রম হলো—
(ক) ভোক্তার স্বাধীনতা
(খ) অবাধ প্রতিযোগিতা
(গ) আয় বণ্টন
(ঘ) উদ্যোগ গ্রহণের স্বাধীনতা
৫। ২০২৩ সালে সুইডেনের মাথাপিছু আয় ছিল কত ইউএস ডলার? [উৎস: ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, ২০২৩]
(ক) ১০২৪৬০
(খ) ৮০৩০০
(গ) ৬১৬৫০
(ঘ) ৩৯৩৩০
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
২০২৪ সালে 'A' দেশের মাথাপিছু আয় ছিল ১২০০ মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি।
৬। ২০২৪ সালে 'A' দেশের মোট জাতীয় আয় ছিল কত কোটি মার্কিন ডলার?
(ক) ১৭২০০
(খ) ১৯২০০
(গ) ২১২০০
(ঘ) ২৩২০০
৭। উক্ত দেশটির জীবন যাত্রার মান বৃদ্ধির পূর্ব শর্ত হতে পারে—
i. জাতীয় আয়ের সুষম বণ্টন
ii. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা
iii. রপ্তানি বাণিজ্য সংকুচিত করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। মানুষ যে সমাজে বাস করে সে সমাজের আচার-আচরণের সমষ্টি হলো—
(ক) অর্থনৈতিক জীবন
(খ) সাংস্কৃতিক ব্যাপ্তি
(গ) সমাজ জীবন
(ঘ) গোষ্ঠী জীবন
৯। "যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়।"—সংজ্ঞাটি কার?
(ক) অ্যারিস্টটল
(খ) আর. এম. ম্যাকাইভার
(গ) অধ্যাপক গেটেল
(ঘ) হ্যারল্ড জে. লাস্কি
১০। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কোটি কিলোমিটার (প্রায়)?
(ক) ১৩
(খ) ১৫
(গ) ২২.৮
(ঘ) ৭৭.৮
১১। শাসকদের স্বেচ্ছাচারিতার অন্তরায় হলো—
(ক) আইনের প্রাধান্য
(খ) একনায়কতান্তিক মনোভাব
(গ) গণতান্ত্রিক শাসনের অনুপস্থিতি
(ঘ) অনিয়মিত নির্বাচন
১২। উৎপাদিত উপাদানকে কী বলে?
(ক) দ্রব্য
(খ) সেবা
(গ) মূলধন
(ঘ) লভ্যাংশ
১৩। ঋতু পরিবর্তন সংঘটিত হয়—
i. পৃথিবীর বার্ষিক গতির কারণে
ii. বিভিন্ন স্থানে তাপমাত্রার ভিন্নতার জন্য
iii. পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
রবিন সাহেব তার মা-বাবা, স্ত্রী, সন্তান নিয়ে গ্রামে বাস করেন। তার দুই ভাইও তাদের সংসারে বাস করেন। তাদের পরিবার রবিন সাহেবের বাবার নির্দেশনায় পরিচালিত হয়। তাদের সকলের আন্তরিকতার কারণে পরিবারটি গ্রামের অন্যতম আদর্শ পরিবার হিসেবে বিবেচিত হয়।
১৪। আকারের ভিত্তিতে রবিন সাহেবের পরিবারটি হলো—
(ক) সুথি পরিবার
(খ) যৌথ পরিবার
(গ) বর্ধিত পরিবার
(ঘ) একক পরিবার
১৫। উদ্দীপকে বর্ণিত পরিবারের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ—
i. আত্মকেন্দ্রিক মনোভাব
ii. কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তন
iii. শহরকেন্দ্রিক কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬। ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার স্মরণে বর্তমানে এই দিবসটি কী হিসাবে পালন করা হয়?
(ক) কালরাত্রি
(খ) জাতীয় গণহত্যা দিবস
(গ) শহিদ বুদ্ধিজীবী হত্যা দিবস
(ঘ) স্বাধীনতা দিবস
১৭। মানুষ তার অভাব পূরণের জন্য কতটি উপাদানের সাহায্য প্রচেষ্টা চালায়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
১৮। আইনের বৈশিষ্ট্য হলো—
i. রাষ্ট্র স্বীকৃত ও আরোপিত
ii. সকলের জন্য সমানভাবে প্রযোজ্য
iii. মানুষের অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ—
(ক) যুদ্ধ বিরতির জন্য অধিবেশন আহ্বান করে
(খ) শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করে
(গ) নীরব দর্শক হিসেবে পরিস্থিতি অবলোকন করে
(ঘ) মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে
২০। পাইলট জনাব বাবুল ৯০° পূর্ব দ্রাঘিমা হতে বিমান চালিয়ে ২ ঘণ্টা ৩২ মিনিট পরে পূর্ব দিকের একটি শহরে অবতরণ করেন। উক্ত শহরের দ্রাঘিমা কত?
(ক) ১২৮° পূর্ব
(খ) ১২৭° পূর্ব
(গ) ১২৬° পূর্ব
(ঘ) ১২৫° পূর্ব
২১। উৎপাদনের ক্ষেত্রে—
i. ভূমির মালিককে দেয়া হয় খাজনা
ii. মূলধনের মালিককে দেয়া হয় মুনাফা
iii. শ্রমিককে দেয়া হয় মজুরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২। মুক্তিযুদ্ধে পেশাজীবীগণ অবদান রাখেন—
(ক) নিয়মিত বাহিনীতে যোগ দিয়ে
(খ) পথে-ঘাটে বক্তৃতা দিয়ে
(গ) পাকিস্তানি ছাউনিতে হামলা করে
(ঘ) পরিকল্পনা সেল গঠন করে
২৩। ইউরেনাসের উপগ্রহ কোনটি?
(ক) ইউরোপা
(খ) টাইটান
(গ) মিরিন্ডা
(ঘ) ক্যাপিস্টস
২৪। বয়সকাঠামোর প্রধানত কতটি শ্রেণিতে বিন্যাস করা যায়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
'ক' রাষ্ট্রের বিচার, শান্তি, বিবাহ ইত্যাদি কোরআন ও হাদিস ভিত্তিক। উত্তরাধিকার, নির্বাচন, সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে উক্ত বিষয় মেনে চলা হয়।
২৫। 'ক' রাষ্ট্রের আইনের উৎস কোনটি?
(ক) ধর্ম
(খ) প্রথা
(গ) সংবিধান
(ঘ) আইনসভা
২৬। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রটি—
i. সমাজের সামগ্রিক উন্নতির জন্য কাজ করে
ii. নাগরিকদের নৈতিকতা ও চরিত্র গঠনে সর্বাত্মক ভূমিকা পালন করে
iii. বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭। বিশ্বের নিপীড়িত, স্বাধীনতাকামী জনগণকে অনুপ্রাণিত করে—
(ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
(খ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
(ঘ) ১৯৭১ সালের 'কনসার্ট ফর বাংলাদেশ'
২৮। 'M' রাষ্ট্রের মাথাপিছু GNI ১১৯৭০ ইউএস ডলার হলে, সেটি—
(ক) উচ্চ আয়ের দেশ
(খ) উচ্চ মধ্য আয়ের দেশ
(গ) নিম্ন মধ্য আয়ের দেশ
(ঘ) নিম্ন আয়ের দেশ
২৯। ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
(ক) সকল সম্পদ রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন
(খ) শ্রমিকরা সঠিক মজুরি পায় না
(গ) ভোগের স্বাধীনতা নেই
(ঘ) বিত্তশালীদের যাকাত বাধ্যতামূলক
৩০। বণ্টনের পরবর্তী পর্যায় কোনটি?
(ক) ভোগ
(খ) উৎপাদন
(গ) প্রচেষ্টা
(ঘ) অভাব

বরিশাল বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান বরিশাল বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান বরিশাল বোর্ড
১। সামাজিক মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক—
(ক) ব্যবস্থা
(খ) আদর্শ
(গ) প্রথা
(ঘ) বিধি
২। "স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র"—উক্তিটি কার?
(ক) গার্নার
(খ) গেটেল
(গ) অ্যারিস্টটল
(ঘ) ম্যাকাইভার
৩। অপারেশন সার্চলাইট পরিচালনার নীলনকশা তৈরি হয় কখন?
(ক) ৭ই মার্চ
(খ) ১৭ই মার্চ
(গ) ২৩ শে মার্চ
(ঘ) ২৫শে মার্চ
৪। জোয়ার-ভাটার ফলে কী হয়?
(ক) নদীর গতিপথ বন্ধ হয়
(খ) নদীতে আবর্জনা জমে যায়
(গ) নদীতে লবণাক্ত পানি বৃদ্ধি পায়
(ঘ) পরিবেশ দূষণ হয়
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
কোনো নির্দিষ্ট বছরে 'Y' দেশের মোট জনসংখ্যা ১২ কোটি ও ঐ সময়ের মোট জাতীয় উৎপাদন ৮৪০০ কোটি মার্কিন ডলার।
৫। 'Y' দেশটির জনগণের ঐ নির্দিষ্ট বছরে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
(ক) ৬০০
(খ) ৭০০
(গ) ৮০০
(ঘ) ৯০০
৬। উদ্দীপকের 'Y' দেশটি কোন ধরনের দেশের অন্তর্ভুক্ত?
i. নিম্ন আয়ের দেশ
ii. নিম্নমধ্য আয়ের দেশ
iii. অনুন্নত দেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭। কোনটি দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে?
(ক) সময়
(খ) ব্যক্তির পছন্দ
(গ) ক্রেতা-বিক্রেতা দর কষাকষি
(ঘ) বিকল্প দ্রব্যের দাম
৮। লিপি যে শহরে বাস করে সেটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধানকেন্দ্র ছিল। শহরটির নাম কী?
(ক) লন্ডন
(খ) কলকাতা
(গ) কায়রো
(ঘ) নিউইয়র্ক
৯। উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি?
(ক) দ্রুত শিল্পায়ন
(খ) কৃষির ক্রমোন্নতি
(গ) দুর্বল আর্থসামাজিক অবকাঠামো
(ঘ) ক্ষুদ্র ও অনুন্নত শিল্প খাত
১০। কোনটি খনিজ সম্পদ?
(ক) নদ-নদী
(খ) কৃষিজমি
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) প্রাকৃতিক জলাশয়
১১। 'Citizen' শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
(ক) গ্রীক
(খ) স্প্যানিশ
(গ) ইংরেজি
(ঘ) ল্যাটিন
১২। ২৩শে সেপ্টেম্বর সূর্যরশ্মি মেরুদ্বয়ে কত ডিগ্রি কোণে পতিত হয়?
(ক) ০°
(খ) ৬৬.৫°
(গ) ৯০°
(ঘ) ১৮০°
১৩। প্রাচীন বাংলায় এবং মুসলিম ও ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে প্রধানত কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল?
(ক) ধনতান্ত্রিক
(খ) সামন্ততান্ত্রিক
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) ইসলামি
১৪। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) এসিড বৃষ্টি হয়
(খ) বায়ুমণ্ডল আছে
(গ) তাপমাত্রা বেশি
(ঘ) সূর্য থেকে সবচেয়ে দূরে
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
রীমার পরিবারে তার মা ও বাবা দুজনেই সচেতন। তাঁরা রীমাকে শিক্ষিত ও ভালো মানুষ করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ফলে রীমার মধ্যে নম্রতা, বিনয় ইত্যাদি গুণগুলো ফুটে ওঠে।
১৫। উদ্দীপকে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলা হয়েছে?
(ক) বিদ্যালয়
(খ) প্রতিবেশী
(গ) ধর্মীয় প্রতিষ্ঠান
(ঘ) পরিবার
১৬। রীমার বাবা-মা এর মানসিকতার ফলে রীমার মধ্যে কী ধরনের প্রভাব পড়বে?
i. ব্যক্তিত্বের বিকাশ ঘটবে
ii. মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে
iii. সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৭। বসবাসের উপর ভিত্তি করে পরিবার কয় ধরনের?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮নং প্রশ্নের উত্তর দাও :

কী উৎপাদন
করা হবে?
কীভাবে
উৎপাদন
করা হবে?
সরকারি
পরিকল্পনা
কার জন্য
উৎপাদন
করা হবে?
১৮। উপরের চিত্রটি কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করে?
(ক) মিশ্র
(খ) ধনতান্ত্রিক
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) ইসলামি
১৯। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে তুলে ধরা হয়—
i. বাঙালির প্রতি বৈষম্যের ইতিহাস
ii. পাকিস্তানি শাসকগোষ্ঠীর অবিচার
iii. বাঙালির রাজনৈতিক ইতিহাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। নিচের কোন খাতটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ?
(ক) কৃষি
(খ) শিল্প
(গ) মৎস্য
(ঘ) বনজ সম্পদ
২১। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কোনটি?
(ক) বিদ্যালয়
(খ) ধর্মীয় প্রতিষ্ঠান
(গ) প্রতিবেশী
(ঘ) পরিবার
২২। ১৯৭১ সালের ৩রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে?
(ক) শাজাহান সিরাজ
(খ) আ. স. ম. আবদুর রব
(গ) মোজাফফর আহমেদ
(ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
২৩। কেন্দ্রমণ্ডল কী নামে পরিচিত?
(ক) সিমা
(খ) ব্যাসল্ট
(গ) সিয়াল
(ঘ) নাইফ
২৪। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে—
i. শ্রমিক তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়
ii. উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত গৃহীত হয়
iii. বাজার ব্যবস্থায় প্রতিযোগিতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
সরকার সম্প্রতি টাইফয়েড রোগের প্রাদুর্ভাব রোধে শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করেছে। জনাব 'ক' একজন সচেতন নাগরিক। তিনি নিজের সন্তানদেরকে টিকা দিয়েছেন এবং অন্যান্য অভিভাবকদেরকেও উৎসাহিত করছেন।
২৫। উদ্দীপকে সরকারের গৃহীত কার্যক্রম রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
(ক) মুখ্য
(খ) গুরুত্বপূর্ণ
(গ) ঐচ্ছিক
(ঘ) সাধারণ
২৬। উদ্দীপকের আলোকে জনাব 'ক' এর আচরণের মাধ্যমে নাগরিক হিসেবে কোন দিকটি ফুটে উঠেছে?
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ
ii. নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতন
iii. রাষ্ট্রের কল্যাণে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭। কোনটি আইনের শাসনের পরিপন্থি?
(ক) ন্যায়বিচার অনুযায়ী অপরাধীকে দণ্ডিত করা
(খ) সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকে
(গ) অবৈধভাবে কাউকে আটক করে শাস্তি প্রদান
(ঘ) সরকার ইচ্ছেমত কাজ করে না
২৮। কোনো স্থানে যখন সময় দুপুর ২টা তখন সে স্থান থেকে ৭ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় হবে—
(ক) ১টা ২৯ মিনিট
(খ) ১টা ৩০ মিনিট
(গ) ১টা ৩১ মিনিট
(ঘ) ১টা ৩২ মিনিট
২৯। নারীরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ করে
ii. শরণার্থীদের অনুপ্রেরণা দান করে
iii. বিভিন্ন সংস্থায় বক্তব্য প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩০। দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কী বলে?
(ক) উৎপাদন
(খ) ভোগ
(গ) উপযোগ
(ঘ) মূলধন

যশোর বোর্ড - বহুনির্বাচনি অভীক্ষা (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়)

SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান যশোর বোর্ড SSC 2026 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ সমাধান যশোর বোর্ড
১। তৎকালীন ছাত্রসমাজ পাকিস্তান সরকার কর্তৃক গৃহীত কত সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরোধিতা করেছিল?
(ক) ১৯৬২ ও ১৯৬৪
(খ) ১৯৬২ ও ১৯৬৬
(গ) ১৯৬৪ ও ১৯৬৮
(ঘ) ১৯৫৩ ও ১৯৫৭
উদ্দীপকটি পড়ে ২ নং হতে ৪ নং প্রশ্নের উত্তর দাও :
'A' এমন একটি গ্রহ যার ব্যাসার্ধ ৬৯,৯১১ কিলোমিটার এবং বেশ কিছু উপগ্রহ আছে। 'B' অন্য একটি গ্রহ যার তিনটি উজ্জ্বল বলয় আছে এবং এরও বেশ কিছু উপগ্রহ আছে।
২। 'A' গ্রহটির নাম কী?
(ক) পৃথিবী
(খ) বুধ
(গ) শনি
(ঘ) বৃহস্পতি
৩। সূর্য থেকে 'B' এর দূরত্ব কত কোটি কিলোমিটার?
(ক) ১৪৩
(খ) ৭৭.৮
(গ) ২২.৮
(ঘ) ১৫
৪। 'A' গ্রহের বৈশিষ্ট্য হলো—
i. ২ বার সূর্যোদয় হয়
ii. ১২ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে
iii. গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫। কোনো স্থানে যখন মধ্যাহ্ন তখন সেই স্থান হতে ৫ ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানের সময় কত হবে?
(ক) ১২ টা ২০ মিনিট
(খ) ১১ টা ৪০ মিনিট
(গ) ১২ টা ৫৫ মিনিট
(ঘ) ১১ টা ৫০ মিনিট
৬। উত্তর অয়নান্ত কোন তারিখে ঘটে?
(ক) ২১ শে মার্চ
(খ) ২১ শে জুন
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২২ ডিসেম্বর
৭। "স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।"—এটি কার উক্তি?
(ক) আর এম ম্যাকাইভার
(খ) গার্নার
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো
৮। ২০২৩ সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী সানমারিনোর জনসংখ্যা কত?
(ক) ৩৮,৯৫৬
(খ) ৩৮,৭৩৩
(গ) ৩৩,৯৫৬
(ঘ) ৩৩,৭৩৩
৯। কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র—
i. জাপান
ii. চীন
iii. মালয়েশিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০। বৃটেনের অধিকাংশ আইনের উৎস কী?
(ক) আইনসভা
(খ) ন্যায়বোধ
(গ) ধর্ম
(ঘ) প্রথা
১১। বিনা বিচারে কাউকে আটকে রাখলে আইনের কোন দিকটি লঙ্ঘিত হবে?
(ক) আইনের সাম্য
(খ) আইনের কর্তৃত্ব
(গ) আইনের সার্বজনীনতা
(ঘ) আইনের প্রাধান্য
১২। সম্পদ কয় প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
১৩। প্রবাহচিত্রের '?' স্থানে নিচের কোনটি হবে?
অভাব → প্রচেষ্টা → [ ? ] → বণ্টন → ভোগ
(ক) উৎপাদন
(খ) শ্রম
(গ) মূলধন
(ঘ) মজুরি
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব 'P' এমন একটি রাষ্ট্রে বসবাস করেন যেখানে উৎপাদনের সকল উপকরণ রাষ্ট্রীয় মালিকানাধীন। 'Q' রাষ্ট্রে শরিয়া আইন চালু আছে।
১৪। 'P' এর রাষ্ট্রে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে?
(ক) মিশ্র
(খ) ইসলামিক
(গ) পুঁজিবাদী
(ঘ) সমাজতান্ত্রিক
১৫। 'Q' রাষ্ট্রে নিচের কোন কাজ নিষিদ্ধ?
i. মাদক ব্যবসা
ii. সুদে ঋণ প্রদান
iii. বৃহদায়তন উৎপাদন কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
(ক) ১৭
(খ) ১৮
(গ) ১৯
(ঘ) ২০
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
'M' দেশের GDP ১৮,০০০ কোটি টাকা, প্রবাসী আয় ৩,০০০ কোটি টাকা। উক্ত দেশে থাকা বিদেশিদের আয়ও ৩,০০০ কোটি টাকা এবং জনসংখ্যা ১৮ কোটি।
১৭। উল্লিখিত দেশের GNP কত?
(ক) ১৫০০০ কোটি
(খ) ১৮০০০ কোটি
(গ) ২১০০০ কোটি
(ঘ) ২৪০০০ কোটি
১৮। 'M' রাষ্ট্রে মাথাপিছু আয় কত?
(ক) ১ কোটি টাকা
(খ) ১৮ কোটি টাকা
(গ) ১০০ কোটি টাকা
(ঘ) ১৮০০ কোটি টাকা
প্রশ্নটি ত্রুটিপূর্ণ।
সঠিক উত্তর হবে ১০০০ টাকা।
১৯। ২০২৩ সালের হিসেব অনুযায়ী উচ্চ আয়ের দেশ হতে হলে মাথাপিছু আয় কত ডলারের বেশি হতে হবে?
(ক) ১১৩৬ ডলার
(খ) ১৩৮৪৫ ডলার
(গ) ১১৩৫ ডলার
(ঘ) ১৩৮৪৮ ডলার
২০। জোয়ার-ভাটার ফলে—
i. নদী খাত গভীর হয়
ii. নদীর মোহনায় পলি জমে না
iii. কখনো কখনো জানমালের ব্যাপক ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১। গোষ্ঠীজীবনের প্রথম ধাপ—
(ক) সমাজ
(খ) বিদ্যালয়
(গ) পরিবার
(ঘ) সম্প্রদায়
২২। বহুপতি পরিবার দেখা যায়—
i. 'টোডা' সম্প্রদায়ের
ii. তিব্বতে
iii. চাকমাদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩। যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কী বলে?
(ক) যান্ত্রিক পরিবেশ
(খ) প্রযুক্তিগত পরিবেশ
(গ) সামাজিক পরিবেশ
(ঘ) বৈজ্ঞানিক পরিবেশ
২৪। সত্যবাদীতা গুণটি অর্জনে শিশু সামাজিকীকরণের কোন উপাদানটি দ্বারা উদ্বুদ্ধ হবে?
(ক) সামাজিক পরিবেশ
(খ) সমাজজীবন
(গ) সহপাঠী
(ঘ) সামাজিক মূল্যবোধ
২৫। কোনো স্থানের দ্রাঘিমা ৭০° পশ্চিম হলে এর প্রতিপাদ স্থান হবে—
(ক) ১১০° পূ
(খ) ১১০° প
(গ) ৯০° পূ
(ঘ) ৯০° প
২৬। বর্ধিত পরিবার কত পুরুষে আবদ্ধ?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
২৭। ১৯৭১ সালের কত তারিখ ছাত্রসমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে?
(ক) ১ লা মার্চ
(খ) ২ রা মার্চ
(গ) ৩ রা মার্চ
(ঘ) ৪ ঠা মার্চ
২৮। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো হলো—
i. দ্রব্যমূল্য
ii. শিক্ষার হার
iii. মাথাপিছু আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৯। 'অপারেশন সার্চলাইট' নামক কর্মসূচি কত তারিখে সংঘটিত হয়?
(ক) ৩ রা মার্চ
(খ) ২৫ শে মার্চ
(গ) ১৭ ই মার্চ
(ঘ) ২৬ শে মার্চ
৩০। আমেরিকা জাতিসংঘে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলে কোন দেশ ভেটো দিয়েছিল?
(ক) ফ্রান্স
(খ) চীন
(গ) যুক্তরাজ্য
(ঘ) সোভিয়েত ইউনিয়ন

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!