Alim 2026 Bangla 1st Paper MCQ Question Solve PDF Download (আলিম ২০২৬ বাংলা ১ম পত্র সমাধান)

Admin
0
Join Telegram for More Books

Alim 2026 Bangla 1st Paper MCQ Question Solution PDF - All Board

Alim 2026 Bangla 1st Paper MCQ Question Solve PDF Download (আলিম ২০২৬ বাংলা ১ম পত্র সমাধান)

প্রিয় আলিম পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনাদের আজকের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি খুব ভালো হয়েছে। আপনারা যারা আলিম ২০২৬ বাংলা ১ম পত্র পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান খুঁজছেন, তাদের জন্য এই পোস্টটি তৈরি করা হয়েছে। এখানে আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর চিহ্নিত করে শেয়ার করেছি, যা অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা যাচাইকৃত। একই সাথে ভবিষ্যতে অনুশীলনের জন্য সমাধানসহ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটিও দেওয়া হয়েছে।

নিচে সেট-গ (গ সেট) এর ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল সমাধান সুন্দরভাবে উপস্থাপন করা হলো। আপনারা আপনাদের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে খুব সহজেই সঠিক উত্তরগুলো দেখে নিতে পারেন।

বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি

  • বইয়ের নাম: Alim 2026 Bangla 1st Paper MCQ Question Solution
  • উৎস/সহযোগিতায়: Allbook.bd
  • ফাইল ফরম্যাট: PDF (হাই কোয়ালিটি)
  • মূল বিষয়বস্তু: আলিম ২০২৬ সালের বাংলা প্রথম পত্র পরীক্ষার সম্পূর্ণ সমাধানকৃত MCQ প্রশ্নপত্র।

এই পিডিএফ (PDF) বইটি কাদের জন্য দরকার?

  1. আলিম ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য যারা তাদের বাংলা ১ম পত্র MCQ পরীক্ষার উত্তর মিলিয়ে দেখতে চান।
  2. পরবর্তী বছরগুলোর আলিম পরীক্ষার্থীদের জন্য যারা বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে চান।
  3. মাদরাসা বোর্ডের শিক্ষক ও শিক্ষিকাগণ যারা শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রশ্ন ব্যাংক প্রস্তুত করছেন।

পিডিএফ-এর মূল বিষয়বস্তু ও সূচিপত্র

  1. Alim Exam 2026 Bangla 1st Paper MCQ Question Paper
  2. Subject Code: 236, Set: G (গ সেট)
  3. Question 01 to 10 - MCQ Solutions with Detailed Context
  4. Question 11 to 20 - MCQ Solutions based on Prose & Poetry
  5. Question 21 to 30 - MCQ Solutions with Comprehension Passages

আলিম ২০২৬ বাংলা ১ম পত্র MCQ সমাধান (সেট: গ)

MCQ সমাধান (প্রশ্ন ০১ থেকে ১০)

১। "হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে!"— এখানে মেঘনাদের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর: (খ) হতাশা

২। 'বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন'— 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় মায়ের হেসে ফেলার কারণ কী?
উত্তর: (গ) আনন্দ

৩। 'পদ্মা' কবিতায় 'নির্ভীক জওয়ান' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: (খ) সংগ্রামী কৃষকদের

উদ্দীপকটি পড়ে ৪নং প্রশ্নের উত্তর দাও:
দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ায় রই কেন অধীর
জমা নিলে ভুলিস কেন আছে যে মরণ

৪। উদ্দীপকে 'সোনার তরী' কবিতার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
উত্তর: (ঘ) জীবনের ক্ষণস্থায়ীত্ব

৫। 'রেইনকোট' গল্পে রেইনকোট গায়ে দেয়ার পর নূরুল হুদার মধ্যে কোন দিকটি জেগে উঠেছে?
উত্তর: (ঘ) দেশপ্রেম

৬। 'যৌবনের গান' রচনায় তরুণদের প্রাণের ধর্ম কোনটি?
উত্তর: (ঘ) যৌবন

৭। 'সুখ' কবিতায় পথিক মরুভূমিতে জল খুঁজতে গিয়ে কী পায়?
উত্তর: (খ) মরীচিকা

৮। কোন পটভূমিতে বেগম রোকেয়া 'অর্ধাঙ্গী' প্রবন্ধ রচনা করেছেন?
উত্তর: (ঘ) পুরুষশাসিত সমাজে নারীর পশ্চাৎপদতা

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিলেন প্রথম জীবনে ইসলামের চরম শত্রু। উহুদের যুদ্ধে সে ভাড়াটে খুনি নিয়োগ করে রাসুল (সা.) এর চাচা আমির হামজাকে শাহিদ করে। মক্কা বিজয়ের পর দলে দলে মক্কাবাসীর সাথে সে রাসুল (সা.) এর কাছে ইসলাম গ্রহণ করে এবং রাসুল (সা.) তাকে ক্ষমা করে দেন।

৯। হিন্দার প্রথম জীবনের কর্মকাণ্ডের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
উত্তর: (ক) যে মোরে দিয়েছে বিষেভরা বান

১০। হিন্দার সাথে রাসুল (সা.) এর আচরণে প্রতিদান কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
উত্তর: (গ) মহানুভবতা

MCQ সমাধান (প্রশ্ন ১১ থেকে ২০)

১১। 'কারবালা প্রান্তর' রচনায় 'অগ্রে তুমি আমাকে আঘাত কর'— এ কথা কে বলেছিল?
উত্তর: (গ) আবদুর রহমান

১২। 'বিদ্রোহী' কবিতায় কবি কাকে 'অকাল বৈশাখীর এলোকেশে ঝড়' বলেছেন?
উত্তর: (ঘ) নিজেকে

১৩। 'ঋতু বর্ণনা' কবিতায় কবি আলাওল মূলত কী তুলে ধরেছেন?
উত্তর: (খ) প্রকৃতি ও মানব মনের বন্ধন

উদ্দীপকটি পড়ে ১৪নং প্রশ্নের উত্তর দাও:
চল্রে নওজোয়ান
শোন্‌রে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙরে ভাঙ আগল।

১৪। উদ্দীপকটির সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
উত্তর: (গ) নির্ভীক মনোভাব

১৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর কেন?
উত্তর: (ক) সংশোধনের সময় থাকে না বলে

১৬। 'গন্তব্য করুন' রচনায় গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে লেখকের কোন ভাবনা জেগে উঠেছিল?
উত্তর: (খ) একাকীত্বের

১৭। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: (গ) ভাষা শহীদদের রক্তের সাথে

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি পিতার ছেলে শরীফ সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, নার্স জাকিয়ার সেবা যত্নে ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে তার পিতা-মাতা ও স্বজনেরা বাধা দেন এবং জাকিয়ার মতো সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করলে বাড়ি থেকে চলে যেতে নির্দেশ দেন। শরীফ সাহেব সব কিছু ছেড়ে জাকিয়াকে বিয়ে করে আলাদা বাসায় আশ্রয় নেন।

১৮। শিল্পপতি ও তার স্বজনদের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি?
উত্তর: (ক) 'এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায়'

১৯। শরীফ সাহেবের মাঝে 'বিলাসী' গল্পের যে ভাবনার প্রতিফলন ঘটেছে, তা হলো—
i. প্রেমের কাছে সম্পদ মূল্যহীন
ii. বড় প্রেম কোনো বাঁধা মানে না
iii. বংশ মর্যাদার গুরুত্ব
নিচের কোনটি সঠিক?
উত্তর: (ক) i ও ii

২০। 'মাসি-পিসি' গল্পে বুড়ো রহমান ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায় কেন?
উত্তর: (খ) নিজের মেয়ের কথা মনে পড়ায়

MCQ সমাধান (প্রশ্ন ২১ থেকে ৩০)

২১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কোনটি থাকলে তা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করতে হয় না?
উত্তর: (খ) বিদ্যা

২২। 'ঋতু বর্ণনা' কবিতায় 'নির্মল আকাশ' নিয়ে কোন ঋতু আসার কথা বলা হয়েছে?
উত্তর: (ঘ) শরৎ

২৩। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে একদিন নিজের কাছে কে গল্প ফাঁদে?
উত্তর: (গ) কপিলদাস

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
তুমি যে আমার জীবনের উপহার,
কী করে তোমায় আমি ভুলবো।
যত দিতে চাও, যাতনা দিয়ে যাও,
তবুও তোমায় ভালোবাসবো।

২৪। উদ্দীপকের সাথে 'অপরিচিতা' গল্পের কোন চরিত্রের ভাবনগত সাদৃশ্য রয়েছে?
উত্তর: (খ) অনুপম

২৫। উদ্দীপকের শেষ দুই চরণে 'অপরিচিতা' গল্পের বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে, তা হলো—
i. নিঃস্বার্থ ভালোবাসা
ii. বিরহ কাতরতা
iii. দায়িত্ব সচেতনতা
নিচের কোনটি সঠিক?
উত্তর: (ক) i ও ii

২৬। 'জীবন ও বৃক্ষ' রচনা অনুসারে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কখন?
উত্তর: (ক) বৃক্ষের দিকে তাকালে

২৭। 'সুচেতনা' কবিতায় নির্জনতা কোথায় আছে?
উত্তর: (গ) দূর নীলিমার ফাঁকে

২৮। 'নেকলেস' গল্পে ধনী বান্ধবীর সাথে দেখা করে ফিরে আসলে মাদাম লোইসেলের খুব কষ্ট লাগতো কেন?
উত্তর: (ঘ) বান্ধবীর তুলনায় নিজের দৈন্যতায়

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
স্তবক-১: আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে
এত পাখি ডাকে, এত পাখি গায়
স্তবক-২: ভুলি কেমনে/আজো যে মনে/বেদনা সনে/রহিল আঁকা
আজো সজনী/দিন রজনী/সে বিনে গুণী/তেমনি ফাঁকা

২৯। নিচের কোন চরণে স্তবক-১ এর বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
উত্তর: (গ) তাহারে পড়ে মনে, ভুলিতে পারিনা কোন মতে।

৩০। স্তবক-২ এর মাঝে 'তাহারে পড়ে মনে' কবিতার কোন ভাবনার প্রতিফলন ঘটেছে?
উত্তর: (গ) বিরহবিলাপ


পিডিএফ পড়া ও ডাউনলোড করার নিয়ম

নিচের লিংক থেকে আপনারা আলিম ২০২৬ বাংলা ১ম পত্র বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন সমাধানের উচ্চমানের পিডিএফ ফাইলটি সরাসরি অনলাইনে পড়তে পারবেন অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

পিডিএফ লিংক


Alim 2026 Bangla 1st Paper MCQ Solve, Alim Bangla 1st Paper MCQ Solution 2026, Madrasah Board Bangla 1st Paper Solve, Allbook.bd, talimit.net Alim Solve, Alim Bangla MCQ Solve Set G

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!