Alim 2026 Physics 1st Paper MCQ Solution - নিয়মিত
ভূমিকা: আলিম ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'পদার্থবিজ্ঞান ১ম পত্র' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।
১। নিউক্লিয়াস থেকে β রশ্মি নির্গমনের সময় কোন বলের উদ্ভব হয়?
(ক) মহাকর্ষ বল
(খ) তাড়িৎ চৌম্বক বল
(গ) সবল নিউক্লীয় বল
(ঘ) দুর্বল নিউক্লীয় বল
✓ উত্তর: (ঘ) দুর্বল নিউক্লীয় বল
২। প্রাসের গতি পথের সর্বোচ্চ বিন্দুতে—
i. গতিশক্তি সর্বনিম্ন হয়
ii. বেগের উলম্ব উপাংশ শূন্য হয়
iii. ত্বরণের অণুভূমিক উপাংশ শূন্য হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ নং প্রশ্নের উত্তর দাও:
[চিত্রে একটি স্প্রিংয়ে m = 1.5kg ভরের একটি বস্তু ঝোলানো আছে]
স্প্রিং ধ্রুবক (k) = 1000Nm-1। স্প্রিংটিকে টেনে ছেড়ে দিলে সৃষ্ট কম্পনের কম্পাংক কত?
৩।
(ক) 106.10 × 100Hz
(খ) 4.11 × 100Hz
(গ) 6.16 × 10-3Hz
(ঘ) 23.87 × 10-3Hz
✓ উত্তর: (খ) 4.11 × 100Hz
৪। সান্দ্রতা গুণাঙ্কের একক—
i. Poise
ii. Nsm-2
iii. Nm-1s
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii
৫। নিচের কোনটি হারমোনিক?
(ক) 100Hz, 200Hz এবং 300Hz
(খ) 75Hz, 100Hz এবং 150Hz
(গ) 75Hz, 125Hz এবং 150Hz
(ঘ) 50Hz, 100Hz এবং 130Hz
✓ উত্তর: (ক) 100Hz, 200Hz এবং 300Hz
৬। কোনটির নির্দিষ্ট দিক নেই?
(ক) সমান ভেক্টর
(খ) বিপ্রতীপ ভেক্টর
(গ) বিপরীত ভেক্টর
(ঘ) শূন্য ভেক্টর
✓ উত্তর: (ঘ) শূন্য ভেক্টর
৭। √(L/g) এর একক কোনটি?
(ক) S2
(খ) S-2
(গ) S
(ঘ) S-1
✓ উত্তর: (গ) S
৮। 1 mm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে? [ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক, Y = 2 × 1011Nm-2]
(ক) 1 × 104N
(খ) 1 × 106N
(গ) 1 × 1011N
(ঘ) 1 × 1012N
✓ উত্তর: (ক) 1 × 104N
৯। যদি কোনো খনির গভীরে এবং কোনো পাহাড়ের শীর্ষে সরল দোলকের দোলনকাল সমান হয়, তাহলে খনির গভীরতা ও পাহাড়ের উচ্চতার অনুপাত হবে—
(ক) 4:3
(খ) 3:4
(গ) 2:1
(ঘ) 1:2
✓ উত্তর: (গ) 2:1
১০। কেন্দ্রমুখী ত্বরণ a এর রাশিমালা কোনটি?
(ক) a = ωr
(খ) a = v/r
(গ) a = v2/r
(ঘ) a = ωr2
✓ উত্তর: (গ) a = v2/r
১১। প্রমাণ তীব্রতার কম্পাংক কত?
(ক) 102Hz
(খ) 103Hz
(গ) 104Hz
(ঘ) 105Hz
✓ উত্তর: (খ) 103Hz
১২। ভাইব্রেশন মুডে থাকা মোবাইল ফোনে কী কারণে জোড়ালো শব্দ সৃষ্টি হয়?
(ক) অনুনাদ
(খ) পরবশ কম্পন
(গ) মুক্ত কম্পন
(ঘ) স্বাভাবিক কম্পন
✓ উত্তর: (খ) পরবশ কম্পন
উদ্দীপকের চিত্রটি লক্ষ কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
[চিত্রে একটি চাকতি দেখানো হয়েছে যার ব্যাস বরাবর লম্ব অক্ষ PQ এবং স্পর্শক বরাবর অক্ষ XY]
চাকতির ভর 3kg এবং ব্যাসার্ধ 4m.
১৩। PQ-অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত?
(ক) 5.16m
(খ) 4m
(গ) 3.67m
(ঘ) 2.83m
✓ উত্তর: (ঘ) 2.83m
১৪। PQ-অক্ষের সাপেক্ষে XY অক্ষের জড়তার ভ্রামক হবে—
(ক) IXY = 0.6IPQ
(খ) IXY = 0.75IPQ
(গ) IXY = 2IPQ
(ঘ) IXY = 3IPQ
✓ উত্তর: (ঘ) IXY = 3IPQ
১৫। টর্কের মাত্রা কোনটি?
(ক) [MLT-2]
(খ) [MLT-1]
(গ) [ML2T-2]
(ঘ) [ML2T-1]
✓ উত্তর: (গ) [ML2T-2]
১৬। পরম শূন্য তাপমাত্রার মান কত?
(ক) 0°C
(খ) 0°K
(গ) 273°C
(ঘ) -273°K
✓ উত্তর: (খ) 0°K
১৭। মহাকর্ষীয় বিভব—
i. দ্বারা কৃতকাজ ধনাত্মক হয়
ii. অসীমে সর্বোচ্চ
iii. মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে শূন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) ii ও iii
নিচের উদ্দীপক লক্ষ কর এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
P⃗ = 2î + 3ĵ - 5k̂ এবং
Q⃗ = (5x+y)î + (2y-3z)ĵ + (6x-2z)k̂
১৮। P⃗ এর মান কত?
(ক) 0
(খ) √10
(গ) √12
(ঘ) √38
✓ উত্তর: (ঘ) √38
১৯। Q⃗ ভেক্টরের ক্ষেত্রে—
i. সলিনয়ডাল
ii. ঘনত্ব বৃদ্ধি
iii. আয়তন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i ও ii
(ঘ) i ও iii
✓ উত্তর: (খ) iii
২০। সরল দোলন গতিসম্পন্ন কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের—
(ক) বর্গমূলের ব্যস্তানুপাতিক
(খ) বর্গমূলের সমানুপাতিক
(গ) ব্যস্তানুপাতিক
(ঘ) সমানুপাতিক
✓ উত্তর: (ক) বর্গমূলের ব্যস্তানুপাতিক
২১। এস আই পদ্ধতিতে পীড়নের একক—
(ক) Nm
(খ) Nm-1
(গ) Nm-3
(ঘ) Nm-2
✓ উত্তর: (ঘ) Nm-2
২২। আবদ্ধ পাত্রে গ্যাস নিম্নচাপে রাখার কারণ—
i. অণুগুলোর সংখ্যা খুব কম হয়
ii. অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব কম হয়
iii. আদর্শ গ্যাসের মত আচরণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
২৩। একটি কাল্পনিক গ্রহের ভর 10 × 1022kg এবং ব্যাসার্ধ 7 × 104m হলে গ্রহটির পৃষ্ঠের মুক্তিবেগ কত? [G = 6.67 × 10-11Nm2kg-2]
(ক) 10.68Kms-1
(খ) 11.32Kms-1
(গ) 13.8Kms-1
(ঘ) 20.8Kms-1
✓ উত্তর: (গ) 13.8Kms-1
২৪। বল ও সরণের মধ্যবর্তী কোণ θ হলে নিচের কোন শর্তটি ধনাত্মক কাজ নির্দেশ করে?
(ক) 0° ≤ θ < 90°
(খ) 0° < θ ≤ 90°
(গ) 90° < θ ≤ 180°
(ঘ) 90° ≤ θ < 180°
✓ উত্তর: (ক) 0° ≤ θ < 90°
২৫। একটি বস্তুকে 9.8ms-1 বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে তা কতক্ষণ শূন্যে থাকবে?
(ক) 1s
(খ) 2s
(গ) 4.9s
(ঘ) 9.8s
✓ উত্তর: (খ) 2s
📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন
পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।
