এইচএসসি ২০২৬ ভূগোল ১ম পত্র (Geography 1st Paper) MCQ প্রশ্নের ১০০% নির্ভুল সমাধান ও PDF ডাউনলোড। HSC 2026 Geography 1st Paper MCQ Solution (সকল বোর্ড)

Admin
0
Join Telegram for More Books
(toc)

এইচএসসি ২০২৬ ভূগোল ১ম পত্র (Geography 1st Paper) MCQ প্রশ্নের ১০০% নির্ভুল সমাধান ও PDF ডাউনলোড।

HSC 2026 Geography 1st Paper MCQ Solution (সকল বোর্ড)

১। পুয়ের্তোরিকো কোন মহাসাগরের খাত?
(ক) প্রশান্ত মহাসাগর
(খ) আটলান্টিক মহাসাগর
(গ) ভারত মহাসাগর
(ঘ) উত্তর মহাসাগর
✓ উত্তর: (খ) আটলান্টিক মহাসাগর
২। নদীর দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ কোনটি?
(ক) নদীমঞ্চ
(খ) জলপ্রপাত
(গ) V-আকৃতি উপত্যকা
(ঘ) ক্যানিয়ন
✓ উত্তর: (ক) নদীমঞ্চ
৩। উদ্দীপকে কোন জোয়ার ইঙ্গিত করা হয়েছে? (সূর্য --- পৃথিবী --- চন্দ্র)
(ক) মুখ্য জোয়ার
(খ) গৌণ জোয়ার
(গ) ভরা কটাল
(ঘ) মরা কটাল
✓ উত্তর: (গ) ভরা কটাল
৪। বাংলাদেশে কোন সমভূমি অধিক পরিমাণে বিদ্যমান?
(ক) পাদদেশীয় সমভূমি
(খ) বদ্বীপ সমভূমি
(গ) ত্রিপুরা সমভূমি
(ঘ) উপকূলীয় সমভূমি
✓ উত্তর: (খ) বদ্বীপ সমভূমি
নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
রবি তার বাবার সাথে সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানে উঠল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সাদা সাদা মেঘ দেখতে পেল। তার বাবা বলল আমরা যে স্তরে আছি তার উপরে এমন স্তর রয়েছে যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে।
৫। উদ্দীপকে রবি বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে?
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার
(ঘ) থার্মোস্ফিয়ার
✓ উত্তর: (ক) ট্রপোস্ফিয়ার
৬। উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তর দুটির মাঝে ভিন্নতা রয়েছে—
i. তাপমাত্রায়
ii. আর্দ্রতায়
iii. গভীরতায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
৭। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দেশ কোনটি?
(ক) জাপান
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) আর্জেন্টিনা
✓ উত্তর: (গ) ইন্দোনেশিয়া
৮। সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
(ক) ওজোন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) হিলিয়াম
✓ উত্তর: (ক) ওজোন
৯। ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
✓ উত্তর: (ক) ২
১০। উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়াটির (গ্রিনহাউজ) জন্য দায়ী কোন গ্যাস?
(ক) হিলিয়াম
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) মিথেন
✓ উত্তর: (ঘ) মিথেন
১১। সোয়াচ অব নো গ্রাউন্ড-এর অবস্থান কোথায়?
(ক) আরব সাগরে
(খ) জাপান সাগরে
(গ) বঙ্গোপসাগরে
(ঘ) পারস্য উপসাগরে
✓ উত্তর: (গ) বঙ্গোপসাগরে
১২। চুনাপাথর অঞ্চলে কোন ধরনের বিচূর্ণীভবন হয়?
(ক) অক্সিডেশন
(খ) হাইড্রেশন
(গ) হাইড্রোলাইসিস
(ঘ) সলিউশন
✓ উত্তর: (ঘ) সলিউশন
১৩। কালবৈশাখী ঝড় কোন মাসে বেশি ঘটে?
(ক) এপ্রিল
(খ) জুলাই
(গ) অক্টোবর
(ঘ) জানুয়ারি
✓ উত্তর: (ক) এপ্রিল
১৪। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
(ক) এশিয়া
(খ) ইউরোপ
(গ) আফ্রিকা
(ঘ) ওশেনিয়া
✓ উত্তর: (গ) আফ্রিকা
১৫। সাঙ্গু নদীর উৎপত্তি কোন দেশে?
(ক) চীন
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) মিয়ানমার
✓ উত্তর: (ঘ) মিয়ানমার
১৬। উদ্দীপকে সংঘটিত বৃষ্টিপাত কোন ধরনের?
(ক) পরিচলন
(খ) শৈলৎক্ষেপ
(গ) ঘূর্ণিবাত
(ঘ) সংঘর্ষ
✓ উত্তর: (খ) শৈলৎক্ষেপ
১৭। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় হিমবাহ নিয়ে আলোচনা করা হয়?
(ক) জলবায়ুবিদ্যা
(খ) ভূমিরূপবিদ্যা
(গ) মৃত্তিকাবিদ্যা
(ঘ) সমুদ্রবিদ্যা
✓ উত্তর: (খ) ভূমিরূপবিদ্যা
১৮। বায়ুতে নাইট্রোজেনের শতকরা হার কত?
(ক) ০.০৩
(খ) ০.৮
(গ) ২০.৭১
(ঘ) ৭৮.০২
✓ উত্তর: (ঘ) ৭৮.০২
১৯। কোনটি লোয়েস সমভূমি গঠন করে?
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) আগ্নেয়গিরি
✓ উত্তর: (গ) বায়ু
২০। বায়ু দূষণের কারণ হলো—
i. গাছপালা পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থের নির্গমন
iii. তাপমাত্রা বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
(চিত্রে পৃথিবীর চাপবলয় ও নিয়ত বায়ুপ্রবাহ দেখানো হয়েছে)
২১। উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি (৬০°—৭০° অক্ষাংশ) কোন চাপবলয়?
(ক) নিরক্ষীয় নিম্নচাপ
(খ) উপক্রান্তীয় উচ্চচাপ
(গ) মেরুবৃত্তীয় নিম্নচাপ
(ঘ) মেরুদেশীয় উচ্চচাপ
✓ উত্তর: (গ) মেরুবৃত্তীয় নিম্নচাপ
২২। উদ্দীপকে 'খ' চিহ্নিত অঞ্চলের চাপবলয়টি সৃষ্টির কারণ হলো—
i. বায়ুর বিক্ষিপ্ত হওয়া
ii. পৃথিবীর আহ্নিক গতি
iii. পৃথিবীর বার্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকের আলোকে ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
(চিত্রে সমুদ্র তলদেশের ভূমিরূপ দেখানো হয়েছে)
২৩। উদ্দীপকের 'ক' চিহ্নিত ভূমিরূপটি—
(ক) মহীসোপান
(খ) মহীঢাল
(গ) শৈলশিরা
(ঘ) গভীর সমুদ্রের সমভূমি
✓ উত্তর: (ক) মহীসোপান
নিচের উদ্দীপকের আলোকে ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজীব একটি নদীর উৎপত্তিস্থল হতে সমভূমি পর্যন্ত পর্যবেক্ষণ করল। সে বুঝতে পারল সমভূমিতে প্রবাহিত নদী অপেক্ষা তার পর্যবেক্ষিত নদীর (উৎপত্তিস্থলের) বৈশিষ্ট্য ভিন্নতর।
২৪। রাজীবের পর্যবেক্ষিত নদীর বৈশিষ্ট্য—
i. নিম্নক্ষয় বেশি
ii. প্রশস্ততা বেশি
iii. স্রোতের বেগ বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
২৫। কোন স্রোতটি শীতল?
(ক) সোমালী স্রোত
(খ) ব্রাজিল স্রোত
(গ) ক্যানারী স্রোত
(ঘ) গিনি স্রোত
✓ উত্তর: (গ) ক্যানারী স্রোত

📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

Download PDF Here

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!