HSC 2026 Logic 2nd Paper MCQ Solution (অনিয়মিত) | এইচএসসি ২০২৬ যুক্তিবিদ্যা ২য় পত্র বহুনির্বাচনি পিডিএফ

Admin
0
Join Telegram for More Books
(toc)

HSC 2026 Logic 2nd Paper MCQ Solution (অনিয়মিত) | এইচএসসি ২০২৬ যুক্তিবিদ্যা ২য় পত্র বহুনির্বাচনি পিডিএফ

HSC 2026 Logic 2nd Paper MCQ Solution - অনিয়মিত (সকল বোর্ড)

১। যৌক্তিক সংজ্ঞা কী?
(ক) ব্যক্ত্যর্থের পূর্ণ বিবৃতি
(খ) জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি
(গ) ব্যক্ত্যর্থের আংশিক বিবৃতি
(ঘ) জাত্যর্থের আংশিক বিবৃতি
✓ উত্তর: (খ) জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি
২। 'মানুষ হয় জীব'- এটি কোন ধরনের সংজ্ঞা?
(ক) অতিব্যাপক
(খ) অব্যাপক
(গ) চক্রক
(ঘ) রূপক
✓ উত্তর: (ক) অতিব্যাপক
৩। যৌক্তিক সংজ্ঞার ভ্রান্তরূপ হলো—
i. রূপক সংজ্ঞা
ii. অতিব্যাপক সংজ্ঞা
iii. চক্রক সংজ্ঞা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
৪। অবান্তর সংজ্ঞায় অতিরিক্ত গুণ কোনটি?
(ক) বিভেদক লক্ষণ
(খ) উপলক্ষণ
(গ) অবান্তর লক্ষণ
(ঘ) জাত্যর্থ
✓ উত্তর: (গ) অবান্তর লক্ষণ
নিচের উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
কলম -> বলপয়েন্ট, অ-বলপয়েন্ট
বলপয়েন্ট -> কালো, অ-কালো
৫। উদ্দীপকের ছকে কোন বিভাজন প্রক্রিয়া ঘটেছে?
(ক) অঙ্গগত
(খ) দ্বিকোটিক
(গ) অতিব্যাপক
(ঘ) সংকর বিভাগ
✓ উত্তর: (খ) দ্বিকোটিক
৬। উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো—
i. এটি সহজ-সরল প্রক্রিয়া
ii. অনুপপত্তি ঘটে
iii. বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
৭। 'মানুষ' পদের জাত্যর্থ কয়টি?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
✓ উত্তর: (ক) দুই
৮। যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) বস্তুবাচক
(খ) গুণবাচক
(গ) জাতিবাচক
(ঘ) উপজাতিবাচক
✓ উত্তর: (গ) জাতিবাচক
৯। একটি হরিণকে তার মাথা, শিং ও লেজ ইত্যাদিতে বিভক্ত করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
(ক) ক্রমিক বিভাগ
(খ) সংকর বিভাগ
(গ) অঙ্গগত বিভাগ
(ঘ) গুণগত বিভাগ
✓ উত্তর: (গ) অঙ্গগত বিভাগ
১০। যৌক্তিক বিভাগের মৌলিক দিক হলো—
i. একাধিক মূলসূত্র থাকে
ii. শ্রেণিবাচক পদ থাকে
iii. একটি মানসিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
ইনাম সাহেব একদিন বাউল সম্রাট আব্দুল করিমের কাছে জানতে চাইলেন, মানুষ বলতে উনি কী বোঝেন। আব্দুল করিম বলেন, যারা নিজেকে জানার যোগ্যতা রাখে এবং যাদের জীবনের সাথে বুদ্ধি জড়িত আছে তারাই মানুষ।
১১। আব্দুল করিমের বক্তব্যে যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
(ক) যৌক্তিক সংজ্ঞা
(খ) যৌক্তিক বিভাগ
(গ) ব্যাখ্যা
(ঘ) প্রকল্প
✓ উত্তর: (ক) যৌক্তিক সংজ্ঞা
১২। উদ্দীপকের বিষয়ের বৈশিষ্ট্য হলো—
i. এটি নিয়মভিত্তিক
ii. এটি সকল পদের ক্ষেত্রে প্রযোজ্য
iii. এটি জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
১৩। আরোহ কী?
(ক) বিশেষ থেকে সার্বিকে গমন
(খ) সার্বিক থেকে বিশেষে গমন
(গ) সার্বিক থেকে সার্বিকে গমন
(ঘ) বিশেষ থেকে বিশেষে গমন
✓ উত্তর: (ক) বিশেষ থেকে সার্বিকে গমন
১৪। আরোহের উদ্দেশ্য নয় কোনটি?
(ক) ঘটনা আবিষ্কার করা
(খ) ঘটনা পর্যবেক্ষণ করা
(গ) কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা
(ঘ) আকারগত সত্য প্রতিষ্ঠা করা
✓ উত্তর: (ঘ) আকারগত সত্য প্রতিষ্ঠা করা
১৫। আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য?
(ক) বিশেষ
(খ) সার্বিক
(গ) প্রাকৃতিক
(ঘ) বৈকল্পিক
✓ উত্তর: (খ) সার্বিক
১৬। কোনটি প্রকৃত আরোহ?
(ক) পূর্ণ গণনামূলক
(খ) ঘটনা সংযোজন
(গ) যুক্তিসাম্যমূলক
(ঘ) সাদৃশ্যানুমান
✓ উত্তর: (গ) যুক্তিসাম্যমূলক
১৭। পূর্ণাঙ্গ আরোহ পদ্ধতি প্রয়োগ করা যায়—
i. সীমিত সংখ্যক দৃষ্টান্তে
ii. বেশি সংখ্যক দৃষ্টান্তে
iii. পূর্ণ গণনার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
বাঁদুড় ও পেঁচার মধ্যে জন্ম, মৃত্যু, খাদ্য গ্রহণ, আকাশে উড়তে পারা এসব বিষয়ে মিল আছে। বাঁদুড় স্তন্যপায়ী প্রাণী, অতএব পেঁচাও স্তন্যপায়ী প্রাণী।
১৮। উদ্দীপকে কোন আরোহের ইঙ্গিত রয়েছে?
(ক) বৈজ্ঞানিক
(খ) অবৈজ্ঞানিক
(গ) সাধু সাদৃশ্যানুমান
(ঘ) অসাধু সাদৃশ্যানুমান
✓ উত্তর: (গ) সাধু সাদৃশ্যানুমান
১৯। উদ্দীপকে বর্ণিত অনুমানটির ভিত্তি—
i. মৌলিক সাদৃশ্য
ii. গুরুত্বহীন সাদৃশ্য
iii. বাহ্যিক সাদৃশ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i
২০। প্রকল্প কী?
(ক) জটিল ধারণা
(খ) নিশ্চিত ধারণা
(গ) আনুমানিক ধারণা
(ঘ) সহজাত ধারণা
✓ উত্তর: (গ) আনুমানিক ধারণা
২১। প্রকল্পের কাজ কী?
(ক) কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা
(খ) অবিরোধিতা করা
(গ) ঘটনার সাথে সঙ্গতি স্থাপন করা
(ঘ) অপ্রাসঙ্গিকতা খুঁজে বের করা
✓ উত্তর: (ক) কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা
২২। বৈধ প্রকল্পের শর্ত কোনটি?
(ক) স্ববিরোধী
(খ) অনির্দিষ্ট
(গ) বাস্তবভিত্তিক
(ঘ) অপর্যাপ্ততা
✓ উত্তর: (গ) বাস্তবভিত্তিক
২৩। প্রকল্পের স্তর কয়টি?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
✓ উত্তর: (গ) চার
২৪। 'চরম দৃষ্টান্ত' শব্দটি ব্যবহার করেছেন কোন যুক্তিবিদ?
(ক) বেকন
(খ) মিল
(গ) যোসেফ
(ঘ) বেইন
✓ উত্তর: (ক) বেকন
২৫। মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কী বলে?
(ক) ব্যাখ্যা
(খ) প্রকল্প
(গ) শ্রেণিকরণ
(ঘ) অনুমান
✓ উত্তর: (ক) ব্যাখ্যা
২৬। 'গভীর রাতে কোকিলের ডাক অশুভ লক্ষণ'- এটি কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ?
(ক) ব্যাখ্যা
(খ) প্রকল্প
(গ) সম্ভাবনা
(ঘ) আকস্মিকতা
✓ উত্তর: (ক) ব্যাখ্যা
নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
গত বছর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করায় কলেজের এইচ এস সি পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। সে কারণে কলেজের সুনাম বৃদ্ধি পেয়েছে।
২৭। উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের মিল কোন বিষয়ে?
(ক) বিশ্লেষণ
(খ) অন্তর্ভুক্তি
(গ) শৃঙ্খলায়োজন
(ঘ) প্রকল্প
✓ উত্তর: (গ) শৃঙ্খলায়োজন
২৮। উদ্দীপকে বর্ণিত ঘটনা—
i. দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে মধ্যবর্তী অবস্থা উল্লেখ আছে
ii. এক প্রকার ব্যাখ্যাকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত
iii. কার্যকারণ নির্ণয়ে যথেষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
২৯। ব্যাখ্যা কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
✓ উত্তর: (ক) ২
৩০। লৌকিক ব্যাখ্যায় কোনটি থাকে না?
(ক) কুসংস্কার
(খ) প্রথাগত বিশ্বাস
(গ) কার্যকারণ
(ঘ) অতিপ্রাকৃত কারণ
✓ উত্তর: (গ) কার্যকারণ

📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন (অনিয়মিত)

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

Download PDF Here

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!