HSC 2026 Physics 2nd Paper MCQ Solution (Irregular) - এইচএসসি ২০২৬ পদার্থবিজ্ঞান ২য় পত্র বহুনির্বাচনি সমাধান পিডিএফ ডাউনলোড (অনিয়মিত)

Admin
0
Join Telegram for More Books
HSC 2026 Physics 2nd Paper MCQ Solution (Irregular)

HSC 2026 Physics 2nd Paper MCQ Solution - অনিয়মিত (সকল বোর্ড)

১। সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) dW = 0
(খ) dU = 0
(গ) dQ = 0
(ঘ) dV = 0
✓ উত্তর: (খ) dU = 0
২। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি—
(ক) স্থির থাকে
(খ) হ্রাস পায়
(গ) বৃদ্ধি পায়
(ঘ) শূন্য
✓ উত্তর: (গ) বৃদ্ধি পায়
৩। নিচের কোন গ্যাসের জন্য γ এর মান 1.41?
(ক) CO2
(খ) O3
(গ) N2
(ঘ) Ni
✓ উত্তর: (গ) N2
৪। চার্জিত গোলকের অভ্যন্তরে এবং পৃষ্ঠে বিভব যথাক্রমে V' ও V হলে নিচের কোনটি সঠিক?
(ক) V = V'
(খ) V > V'
(গ) V < V'
(ঘ) V' = 0
✓ উত্তর: (ক) V = V'
৫। ফোটনের শক্তি (E) বনাম তরঙ্গদৈর্ঘ্যের (λ) সঠিক লেখচিত্র নিচের কোনটি?
(ক) [E বনাম λ সমানুপাতিক সরলরেখা]
(খ) [E বনাম λ ব্যস্তানুপাতিক বক্ররেখা]
(গ) [E বনাম λ মূলবিন্দুগামী নয় এমন সরলরেখা]
(ঘ) [E বনাম λ অধিবৃত্তাকার বক্ররেখা]
✓ উত্তর: (খ) [E বনাম λ ব্যস্তানুপাতিক বক্ররেখা]
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
AB একটি তড়িৎ দ্বিমেরু। A বিন্দুতে চার্জ q = -4×10-3C এবং B বিন্দুতে চার্জ q = +4×10-3C। A ও B এর মধ্যবর্তী দূরত্ব 8 cm। দ্বিমেরুর মধ্যবিন্দু O হতে r = 1m দূরত্বে P ও Q বিন্দু অবস্থিত এবং OP রেখা দ্বিমেরুর অক্ষের সাথে 45° কোণ উৎপন্ন করে।
৬। AB তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক কত?
(ক) 1.6×10-4 Cm
(খ) 3.2×10-4 Cm
(গ) 6.4×10-4 Cm
(ঘ) 12.8×10-4 Cm
✓ উত্তর: (খ) 3.2×10-4 Cm
৭। P ও Q বিন্দুতে তড়িৎ বিভবের অনুপাত—
(ক) 1 : √2
(খ) 1 : 2
(গ) 2 : 1
(ঘ) √2 : 1
✓ উত্তর: (ক) 1 : √2
৮। রোধ পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
(ক) অ্যামিটার
(খ) গ্যালভানোমিটার
(গ) পটেনশিওমিটার
(ঘ) পোস্টঅফিস বক্স
✓ উত্তর: (ঘ) পোস্টঅফিস বক্স
৯। 4Ω রোধের কোনো তারকে টেনে দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ হবে—
(ক) 4Ω
(খ) 8Ω
(গ) 16Ω
(ঘ) 32Ω
✓ উত্তর: (গ) 16Ω
নিচের বর্তনীটি থেকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
বর্তনীতে দুটি তড়িৎকোষ A (6V, 1Ω) এবং B (3V, 1Ω) শ্রেণিতে একটি 8Ω রোধের সাথে যুক্ত।
১০। বর্তনীতে তড়িৎ প্রবাহের মান—
(ক) 0.90 A
(খ) 0.75 A
(গ) 0.60 A
(ঘ) 0.37 A
✓ উত্তর: (ক) 0.90 A
১১। B কোষের পাতকে বিপরীত করে দিলে B কোষের দু'পাতের বিভব পার্থক্য হবে—
(ক) 2.4 Volt
(খ) 2.7 Volt
(গ) 3.3 Volt
(ঘ) 3.6 Volt
✓ উত্তর: (খ) 2.7 Volt
১২। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য—
(ক) (2n + 1)λ/2
(খ) 2n(λ/2)
(গ) (2n - 1)λ/2
(ঘ) 2(n + 1)λ/2
✓ উত্তর: (খ) 2n(λ/2)
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় দুটি চিড়ের মধ্যবর্তী দূরত্ব 0.3 mm. আলোক তরঙ্গদৈর্ঘ্য 5000Å। চিড় থেকে পর্দার দূরত্ব 1m.
১৩। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে তৃতীয় উজ্জ্বল পট্টির দূরত্ব কত?
(ক) 7.50×10-3 m
(খ) 5.00×10-3 m
(গ) 2.50×10-3 m
(ঘ) 1.25×10-3 m
✓ উত্তর: (খ) 5.00×10-3 m
১৪। উদ্দীপকের পরীক্ষণটিতে—
i. ডোরার প্রস্থ 8.33×10-4 m
ii. ৩য় অন্ধকার ডোরার দূরত্ব 4.165×10-3 m
iii. পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1.67×10-3 m
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
১৫। আলোর বেগে গতিশীল কোনো বস্তুর গতিশীল দৈর্ঘ্য হবে—
(ক) শূন্য
(খ) অসীম
(গ) একই
(ঘ) দ্বিগুণ
✓ উত্তর: (ক) শূন্য
১৬। 9 a.m.u. ভরের সমতুল্য শক্তি সমান—
(ক) 0.13×10-10 eV
(খ) 0.84×1010 eV
(গ) 4.48×10-18 eV
(ঘ) 2.08×10-28 eV
✓ উত্তর: (খ) 0.84×1010 eV
১৭। 10n → 11H + X
এখানে, X হলো—
(ক) পজিট্রন
(খ) বিটা কণা
(গ) প্রোটন
(ঘ) আলফা কণা
✓ উত্তর: (খ) বিটা কণা
১৮। ধনাত্মক OX অক্ষ বরাবর V বেগে গতিশীল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষক এর সাপেক্ষে স্থির কাঠামোতে প্রজ্জ্বলিত আলোক শিখার বেগ নির্ণয় করবে—
(ক) C - V
(খ) C
(গ) C + V
(ঘ) C / √(1 - V2/C2)
✓ উত্তর: (খ) C
১৯। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 3 days. এর ক্ষয় ধ্রুবক—
(ক) 2.67×10-4 s-1
(খ) 2.67×10-5 s-1
(গ) 2.67×10-5 d-1
(ঘ) 2.67×10-6 s-1
✓ উত্তর: (ঘ) 2.67×10-6 s-1
২০। (একটি বাল্ব ও সমান্তরালে একটি সুইচ সম্বলিত বর্তনী) এটি কোন লজিক গেইটের বর্তনী নির্দেশ করে?
(ক) AND
(খ) OR
(গ) NOT
(ঘ) NAND
✓ উত্তর: (গ) NOT
২১। একটি ট্রানজিস্টরের IC = 0.90 mA এবং IE = 1.2 mA। প্রবাহ বিবর্ধন গুণক কত?
(ক) 0.95
(খ) 0.90
(গ) 0.80
(ঘ) 0.75
✓ উত্তর: (ঘ) 0.75
২২। 5V এর একটি উৎসের সাথে শ্রেণিতে Ge ও Si ডায়োড এবং 2kΩ রোধ যুক্ত আছে। 2kΩ এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা—
[Ge ও Si এর বিভব বাধা ভোল্টেজ যথাক্রমে 0.3V ও 0.7V.]
(ক) 1 mA
(খ) 2 mA
(গ) 3 mA
(ঘ) 4 mA
✓ উত্তর: (খ) 2 mA
২৩। ফটোতড়িৎ ক্রিয়ায় কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্রের ঢাল হলো—
(ক) h/λ
(খ) h
(গ) hc/λ
(ঘ) h/2
✓ উত্তর: (খ) h
২৪। ডায়োডের সম্মুখী ঝোঁকের I—V লেখচিত্র দেখানো হলো— OA কে বলা হয়—
(ক) বিভব পতন
(খ) বিভব বাধা
(গ) নী-বিভব
(ঘ) জেনার বিভব
✓ উত্তর: (গ) নী-বিভব
২৫। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) PV = ধ্রুবক
(খ) TVγ = ধ্রুবক
(গ) PVγ-1 = ধ্রুবক
(ঘ) TVγ-1 = ধ্রুবক
✓ উত্তর: (ঘ) TVγ-1 = ধ্রুবক

📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন (অনিয়মিত)

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

Download PDF Here

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!