HSC 2026 Production Management & Marketing 2nd Paper MCQ Solution - এইচএসসি ২০২৬ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র MCQ সমাধান | সকল বোর্ড

Admin
0
Join Telegram for More Books
(toc)

HSC 2026 Production Management 2nd Paper MCQ Solution - সকল বোর্ড

HSC 2026 Production Management & Marketing 2nd Paper MCQ Solution

ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।


১। পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে পণ্য বা সেবার ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে কী বাজার বলা হয়?
(ক) পুনবিক্রেতার
(খ) উৎপাদকের
(গ) ভোক্তা
(ঘ) প্রাতিষ্ঠানিক
✓ উত্তর: (খ) উৎপাদকের

২। স্বল্পকালীন বিক্রয় বাড়ানোর অনিয়মিত প্রচেষ্টাকে কী বলা হয়?
(ক) বিক্রয় প্রসার
(খ) ব্যক্তিক বিক্রয়
(গ) জনসংযোগ
(ঘ) বিজ্ঞাপন
✓ উত্তর: (ক) বিক্রয় প্রসার

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
"সুনন্দা বুটিক" তৈরি পোশাক বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। ঈদের পর ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি পণ্যের ওপর বাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

৩। "সুনন্দা বুটিক" কোন ধরনের বাট্টা দেয়?
(ক) নগদ
(খ) পরিমাণগত
(গ) কার্যভিত্তিক
(ঘ) মৌসুমি
✓ উত্তর: (ঘ) মৌসুমি

৪। "সুনন্দা বুটিক" এর গৃহীত সিদ্ধান্তের উদ্দেশ্য হল—
i. ক্রেতা আকর্ষণ
ii. বিক্রয় বাড়ানো
iii. নগদ অর্থ আদায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

৫। বিপণন প্রসারের যে কৌশলের মাধ্যমে ক্রেতা ও প্রতিষ্ঠানের দ্বিমুখী সম্পর্ক গড়ে তোলা হয় তাকে কী বলে?
(ক) প্রচার
(খ) বিজ্ঞাপন
(গ) ব্যক্তিক বিক্রয়
(ঘ) জনসংযোগ
✓ উত্তর: (গ) ব্যক্তিক বিক্রয়

৬। কোনো কিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কী বলা হয়?
(ক) প্রয়োজন
(খ) অভাব
(গ) ভ্যালু
(ঘ) চাহিদা
✓ উত্তর: (ক) প্রয়োজন

৭। পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় শূন্য হয়?
(ক) পণ্য উন্নয়ন
(খ) সূচনা
(গ) প্রবৃদ্ধি
(ঘ) পূর্ণতা
✓ উত্তর: (ক) পণ্য উন্নয়ন

৮। যে সব পণ্য ক্রেতারা পরিকল্পনা করে ক্রয় করে তাকে কী ধরনের পণ্য বলে?
(ক) সুবিধা
(খ) শপিং
(গ) বিশিষ্ট
(ঘ) লোভনীয়
✓ উত্তর: (খ) শপিং

৯। মূসক কোন পরিবেশের উপাদান?
(ক) প্রযুক্তিগত
(খ) সাংস্কৃতিক
(গ) অর্থনৈতিক
(ঘ) রাজনৈতিক
✓ উত্তর: (গ) অর্থনৈতিক

১০। একই দালানে একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পণ্য পৃথকভাবে সাজিয়ে বিক্রয় করা বিপণি প্রতিষ্ঠানকে কী বলে?
(ক) সুপার মার্কেট
(খ) বিভাগীয় বিপণি
(গ) চেইন স্টোর
(ঘ) পরিকল্পিত বিপণি
✓ উত্তর: (খ) বিভাগীয় বিপণি

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
বর্ষাকালে অতিবৃষ্টির কারণে ছাতার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সুযোগ সদ্ব্যবহারের লক্ষ্যে "মেঘনা ট্রেডার্স" ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে উন্নতমানের ছাতা প্রস্তুত করে এবং সেগুলো সংরক্ষণ করে। পরে নিজস্ব বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারাদেশে বিপণন কার্যক্রম পরিচালনা করে।

১১। উদ্দীপকে "মেঘনা ট্রেডার্স" এর উৎপাদন পূর্ববর্তী কাজ কোনটি?
(ক) বিজ্ঞাপন
(খ) অর্থায়ন
(গ) গুদামজাতকরণ
(ঘ) পরিবহন
✓ উত্তর: (খ) অর্থায়ন

১২। "মেঘনা ট্রেডার্স" কর্তৃক গৃহীত উৎপাদন পরবর্তী কাজ হল—
i. পর্যায়িতকরণ
ii. গুদামজাতকরণ
iii. পরিবহন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii

১৩। উৎপাদক বা পাইকারের প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগপ্রাপ্ত মধ্যস্থ ব্যবসায়ীকে কী বলা হয়?
(ক) দালাল
(খ) কমিশন এজেন্ট
(গ) ডিস্ট্রিবিউটর
(ঘ) ফড়িয়া
✓ উত্তর: (খ) কমিশন এজেন্ট

১৪। কোনটি অত্যন্ত ব্যয়বহুল বিজ্ঞাপন মাধ্যম?
(ক) বহিঃবিজ্ঞাপন
(খ) রেডিও
(গ) টেলিভিশন
(ঘ) ওয়েবসাইট
✓ উত্তর: (গ) টেলিভিশন

১৫। ওরস্যালাইন কোন ধরনের পণ্য?
(ক) সরবরাহ
(খ) জরুরি
(গ) আবশ্যিক
(ঘ) অযাচিত
✓ উত্তর: (খ) জরুরি

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
"প্রিন্স লি." তাদের পণ্য প্যাকেজিংয়ের জন্য কাগজের ব্যাগ বেছে নিয়েছে। কারখানার বর্জ্য আধুনিক প্রযুক্তিতে পরিশোধন করে যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে। পরিবেশ রক্ষায় এই ইতিবাচক উদ্যোগের ফলে ক্রেতাদের আস্থা বাড়ছে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাচ্ছে।

১৬। উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের মাধ্যমে কোন ধরনের বিপণন ধারণা প্রতিফলিত হয়েছে?
(ক) গ্রিন
(খ) সামাজিক
(গ) প্রত্যক্ষ
(ঘ) উৎপাদন
✓ উত্তর: (ক) গ্রিন

১৭। উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্য হল—
i. রিসাইকেলড পণ্যের পুনঃ ব্যবহার
ii. পরিবেশ দূষণ প্রতিরোধ
iii. পরিবেশ বান্ধব পণ্যের উন্নয়ন ও বিপণন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

১৮। কোন বিক্রয় ব্যবস্থায় ক্রেতা বিক্রয়কর্মীর সাহায্য ব্যতীত পণ্য ক্রয় করে?
(ক) সুপার স্টোর
(খ) সুপার মার্কেট
(গ) সুবিধা স্টোর
(ঘ) চেইন স্টোর
✓ উত্তর: (খ) সুপার মার্কেট

১৯। পণ্যের গুণগত মান নির্ধারণের প্রক্রিয়াকে কী বলা হয়?
(ক) মোড়কিকরণ
(খ) পর্যায়িতকরণ
(গ) প্রমিতকরণ
(ঘ) গুদামজাতকরণ
✓ উত্তর: (গ) প্রমিতকরণ

২০। বাংলাদেশে ট্রেডমার্ক আইন কত সালে প্রণয়ন করা হয়?
(ক) ১৯৯১
(খ) ১৯৫৬
(গ) ২০০০
(ঘ) ২০০৯
✓ উত্তর: (ঘ) ২০০৯

২১। "রূপালি রেস্টুরেন্ট" ক্রেতাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার-অনুষ্ঠান ও খাদ্যাভ্যাস বিবেচনায় রেখে খাবার পরিবেশন করে। রেস্টুরেন্টটিতে কোন পরিবেশের প্রভাব লক্ষ করা যায়?
(ক) অর্থনৈতিক
(খ) সামাজিক
(গ) প্রাকৃতিক
(ঘ) সাংস্কৃতিক
✓ উত্তর: (ঘ) সাংস্কৃতিক

২২। অনলাইন মার্কেটিং এর সুবিধা হল—
i. তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা
ii. সহজে পণ্য ক্রয়
iii. সহজে পণ্য যাচাইয়ের সুযোগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

২৩। নিচের কোন পণ্যের বণ্টনপ্রণালি সাধারণত ছোট থাকে?
(ক) মাছ-ডিম
(খ) প্যাকেজজাত জুস
(গ) মেশিনারিজ
(ঘ) ফ্যাশন সামগ্রী
✓ উত্তর: (গ) মেশিনারিজ

২৪। ক্রেতা সন্তুষ্টি নির্ভর করে—
i. পণ্যের মানের উপর
ii. পণ্যের প্যাকেজিংয়ের উপর
iii. প্রত্যাশা অনুযায়ী পণ্য পাওয়ার উপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii

২৫। যে সব পাইকারি ব্যবসায়ী পণ্যের অর্ডার নিয়ে সরবরাহকারীকে নির্দেশ দিয়ে সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছায় তাদেরকে কী বলা হয়?
(ক) ট্রাক পাইকার
(খ) র‍্যাক জবারস
(গ) ড্রপশিপারস
(ঘ) ডাকবাহী পাইকার
✓ উত্তর: (গ) ড্রপশিপারস

২৬। আশিকের জন্মদিনে তার বাবা উপহার হিসেবে একটি ব্র্যান্ডের স্মার্টওয়াচ দেন। উক্ত পণ্যটি কোন ধরনের পণ্য?
(ক) সুবিধাজনক
(খ) শপিং
(গ) বিশিষ্ট
(ঘ) অযাচিত
✓ উত্তর: (গ) বিশিষ্ট

২৭। বিপণন মিশ্রণের জনক বলা হয় কাকে?
(ক) Philip Kotler
(খ) Neil H. Borden
(গ) F. W. Taylor
(ঘ) Robert Owen
✓ উত্তর: (খ) Neil H. Borden

২৮। যে বিশেষ কৌশল অবলম্বন করে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে পণ্য সম্পর্কে আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করে তাকে কী বলে?
(ক) ব্যক্তিক বিক্রয়
(খ) বিক্রয়িকতা
(গ) বিক্রয় প্রসার
(ঘ) বিজ্ঞাপন
✓ উত্তর: (খ) বিক্রয়িকতা

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. আদিল তাঁর প্রতিষ্ঠানে ল্যাপটপ বিক্রয় করেন। তিনি লক্ষ করলেন কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের চাহিদা ভিন্ন। যেমন- শিক্ষকরা কম দামের সহজে বহনযোগ্য ল্যাপটপ পছন্দ করলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পছন্দ উচ্চক্ষমতা সম্পন্ন ল্যাপটপ। তাই তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আলাদা মডেলের ল্যাপটপ বাজারজাত করেন এবং সফলতাও অর্জন করেন।

২৯। উদ্দীপকে মি. আদিল বাজার বিভক্তিকরণের কোন ভিত্তি ব্যবহার করেছেন?
(ক) ভৌগোলিক
(খ) জনসংখ্যাভিত্তিক
(গ) মনস্তাত্ত্বিক
(ঘ) আচরণিক
✓ উত্তর: (খ) জনসংখ্যাভিত্তিক

৩০। মি. আদিলের সফলতার কারণ হলো—
i. বাজার গবেষণা
ii. বাজার বিভক্তিকরণ
iii. পণ্য বৈচিত্র্যকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii


📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!