এইচএসসি ২০২৬ জীববিজ্ঞান ২য় পত্র MCQ সমাধান | HSC Biology 2nd Paper MCQ Solution

Admin
0
Join Telegram for More Books
(toc)

এইচএসসি ২০২৬ জীববিজ্ঞান ২য় পত্র MCQ সমাধান | HSC Biology 2nd Paper MCQ Solution

এইচএসসি ২০২৬ জীববিজ্ঞান ২য় পত্র MCQ সমাধান (সকল বোর্ড)

আসসালামু আলাইকুম। আজকের পোস্টে এইচএসসি ২০২৬ সালের সকল বোর্ডের জীববিজ্ঞান ২য় পত্রের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের সঠিক সমাধান শেয়ার করা হলো।


১। মূত্রের রং হলুদ হয় কীসের উপস্থিতিতে?

(ক) বিলিভারডিন
(খ) ক্যারোটিন
(গ) বিলিরুবিন
(ঘ) ইউরোক্রোম

২। ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয়?

(ক) সোডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ক্যালসিয়াম
(ঘ) ম্যাগণেশিয়াম

৩। সার্বজনীন দাতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
i. A ও B অ্যান্টিজেন আছে
ii. a ও b অ্যান্টিবডি আছে
iii. শুধুমাত্র একটি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৪। লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসধারী প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য—
i. দুইটি অলিন্দ ও একটি নিলয় আছে
ii. দেহ এপিডার্মাল আঁইশ দ্বারা আবৃত
iii. নখরবিহীন আঙুল আছে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৫। বর্ষাকালে কার্প মাছ হালদা নদীতে ডিম ছাড়ে— এটা কোন ধরনের ট্যাক্সিস?

(ক) রিওট্যাক্সিস
(খ) কেমোট্যাক্সিস
(গ) স্টেরোট্যাক্সিস
(ঘ) ফোনোট্যাক্সিস

৬। চোখের আলোক সংবেদী অংশ কোনটি?

(ক) স্ক্লেরা
(খ) কোরয়েড
(গ) রেটিনা
(ঘ) আইরিশ

৭। অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি?

(ক) হিউমেরাস
(খ) প্যাটেলা
(গ) প্যারাইটাল
(ঘ) স্ক্যাপুলা

৮। দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান কোনটি?

(ক) সেরুমেন
(খ) সাইটোকাইনস
(গ) স্মৃতিকোষ
(ঘ) এনজাইম

৯। কন্যা সন্তান তার X ক্রোমোজোম পায়—

(ক) শুধুমাত্র মায়ের কাছ থেকে
(খ) শুধুমাত্র বাবার কাছ থেকে
(গ) বাবা মা উভয়ের কাছ থেকে
(ঘ) ভ্রূণের দেহে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়

১০। প্রশ্বাসের সময় কী ঘটে?
i. ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়
ii. ইন্টার কোস্টাল পেশির প্রসারণ ঘটে
iii. নিচের দিকের পর্শুকা উপরে উঠে আসে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১১। মানব দেহের সবচেয়ে বড় অস্থিতে আছে—
i. হ্যাভারসিয়ান নালি
ii. ক্যানালিকুলি
iii. ট্রাবিকুলা
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১২। উদ্দীপকের P চিহ্নিত অংশের নাম কী? (রক্তবাহিকার প্রস্থচ্ছেদ)

(ক) টিউনিকা ইনটিমা
(খ) টিউনিকা এক্সটার্না
(গ) টিউনিকা মিডিয়া
(ঘ) লুমেন

১৩। উদ্দীপকের Q চিহ্নিত অংশটির নাম কী? (মুখোপাঙ্গের চিত্র)

(ক) সাবমেন্টাম
(খ) মেন্টাম
(গ) লিঙ্গুলি
(ঘ) ল্যাবিয়াল পাল্প

নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
(হাইড্রার কোষের চিত্র, যেখানে A এবং B দুটি কোষ চিহ্নিত করা আছে)

১৪। A চিহ্নিত কোষটি—

(ক) কিউটিকল গঠন করে
(খ) উদ্দীপনা গ্রহণ করে
(গ) প্রজননে ভূমিকা রাখে
(ঘ) অন্য কোষে রূপান্তরিত হয়

১৫। B কোষটির ক্ষেত্রে প্রযোজ্য—
i. একবার ব্যবহৃত হয়
ii. বহিঃত্বকে ও অন্তঃত্বকে অবস্থান করে
iii. আত্মরক্ষার কাজ করে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৬। হাইড্রা ও শৈবালের মিথোজীবীতায়—
i. হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে শৈবাল অবস্থান করে
ii. শৈবালের সৃষ্ট O2 হাইড্রা গ্রহণ করে
iii. হাইড্রার সৃষ্ট N2 ঘটিত বর্জ্য শৈবাল গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৭। রেনাল করপাসলের অংশ কোনটি?

(ক) গ্লোমেরুলাস
(খ) নিকটবর্তী প্যাঁচানো নালিকা
(গ) দূরবর্তী প্যাঁচানো নালিকা
(ঘ) হেনলির লুপ

১৮। মায়োপিয়া সমস্যায়—
i. দূরের বস্তু দেখতে সমস্যা হয়
ii. অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়
iii. সিলিয়ারি বডির বৃত্তাকার পেশির প্রসারণ ঘটে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৯। ধমনীর বৈশিষ্ট্য কোনটি?

(ক) দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত পরিবহণ করে
(খ) প্রাচীর কম পুরু ও অস্থিতিস্থাপক
(গ) প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক
(ঘ) সেমিলুনার কপাটিকা দেখা যায়

২০। অপ্রকৃত সিলোমযুক্ত পর্ব কোনটি?

(ক) Platyhelminthes
(খ) Nematoda
(গ) Annelida
(ঘ) Mollusca

২১। কোন মহাকালে পাখির উদ্ভব ঘটে?

(ক) মেসোজোয়িক
(খ) সিনোজোয়িক
(গ) প্যালিওজোয়িক
(ঘ) প্রোটেরোজোয়িক

২২। সিফিলিস রোগের লক্ষণ হলো—
i. গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র র‍্যাশ দেখা যায়
ii. লসিকা গ্রন্থি স্ফীত হয়
iii. মাথা ব্যথা ও ক্লান্তিবোধ থাকে
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুক্রোজ + H2O ---(সুকরেজ)---> A + ফ্রুকটোজ

২৩। A চিহ্নিত স্থানে উৎপন্ন যৌগটি হলো—

(ক) গ্লুকোজ
(খ) ল্যাকটোজ
(গ) গ্যালাক্টোজ
(ঘ) মল্টোজ

২৪। রক্তে A এর মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো হলো—

(ক) গ্লুকাগন ও সিক্রেটিন
(খ) ইনসুলিন ও গ্লুকাগন
(গ) ইনসুলিন ও সোমাটোস্ট্যাটিন
(ঘ) সিক্রেটিন ও সোমাটোস্ট্যাটিন

২৫। স্পার্মাটিড থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

(ক) স্পার্মাটোজেনেসিস
(খ) গ্যামেটোজেনেসিস
(গ) উওজেনেসিস
(ঘ) স্পার্মিওজেনেসিস

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!