HSC Biology 2nd Paper MCQ Solution (Irregular Students 2025 Syllabus)
আসসালামু আলাইকুম। আজকের পোস্টে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য (২০২৫ সালের সিলেবাস অনুসারে) এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের সঠিক সমাধান শেয়ার করা হলো।
১। আধুনিক শ্রেণিবিন্যাসবিদ্যার জনক কে?
(ক) William Harvey
(খ) Ernest Haeckel
(গ) Carolous Linnaeus
(ঘ) Aristotle
২। অপ্রকৃত সিলোম বিশিষ্ট পর্ব কোনটি?
(ক) Mollusca
(খ) Arthropoda
(গ) Annelida
(ঘ) Nematoda
৩। তিন প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট প্রাণী—
i. Duttaphrynus melanostictus
ii. Naja naja
iii. Hyla chinensis
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪। Hydra-র হাইপোস্টোমে কর্ষিকার সংখ্যা কয়টি?
(ক) ৬ – ১০ টি
(খ) ৩ – ৫ টি
(গ) ২ – ৪ টি
(ঘ) ৫ – ৮ টি
৫। হিমোসিলের বৈশিষ্ট্য হলো—
i. পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না
ii. রক্তপূর্ণ গহ্বর
iii. এটি সংবহনতন্ত্রের অংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
(একটি অঙ্গের চিত্র, যার একটি অংশ 'A' দ্বারা চিহ্নিত)
৬। উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি কোন অংশের সাথে যুক্ত?
(ক) পৌষ্টিকনালি
(খ) ফুলকা
(গ) যকৃত
(ঘ) হৃৎপিণ্ড
৭। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো—
i. প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ
ii. শব্দ উৎপাদনকারী অঙ্গ
iii. উপস্থিতি অঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম?
(ক) পেপসিন
(খ) টায়ালিন
(গ) লাইপেজ
(ঘ) সুক্রেজ
৯। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে?
(ক) আলফা কোষ
(খ) গামা কোষ
(গ) বিটা কোষ
(ঘ) ডেল্টা কোষ
১০। ঘাস ফড়িংয়ের প্রথম হতে অষ্টম উদর খণ্ডকে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?
(ক) ৬ জোড়া
(খ) ১০ জোড়া
(গ) ৮ জোড়া
(ঘ) ১২ জোড়া
১১। স্থূলতার স্বাস্থ্যগত সমস্যা হলো—
i. হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস
ii. গড় আয়ু ৭-৮ বছর কমে যায়
iii. শ্বাসকষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১২। কোন ধরনের শ্বেত রক্ত কণিকা হেপারিন ও হিস্টামিন নামক দুই ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে?
(ক) মনোসাইট
(খ) নিউট্রোফিল
(গ) বেসোফিল
(ঘ) ইওসিনোফিল
১৩। কোন সংযোগী কলা ডান অলিন্দ ও উর্ধ্ব মহাশিরা পাশে অবস্থিত?
(ক) সাইনো-অ্যাট্রিয়াল নোড
(খ) অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড
(গ) বান্ডল অব হিজ
(ঘ) পারকিনজি ফাইবার
১৪। কোন ধরনের তরুনাস্থি দ্বারা শ্বাসনালির প্রাচীর নির্মিত?
(ক) হ্যায়ালিন
(খ) শ্বেত তন্তুময়
(গ) পীত তন্তুময়
(ঘ) চুনময়
১৫। নিঃশ্বাস কার্যক্রমে কী ঘটে—
i. ডায়াফ্রাম শিথিল হয়
ii. ইন্টারকোস্টাল পেশি শিথিল হয়
iii. ফুসফুস প্রসারিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৬। স্টার্নামের অংশ হলো—
i. ম্যানুব্রিয়াম
ii. কর্পাস
iii. জিফয়েড প্রসেস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৭। নিচের কোনটি ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত হতে রক্ষা করে?
(ক) প্লিউরা
(খ) সেরাস ফ্লুইড
(গ) ডায়াফ্রাম
(ঘ) অ্যালভিওলাস
১৮। জীবের বংশগতির মৌলিক ও কার্যিক একক কোনটি?
(ক) অ্যালিল
(খ) প্রোটিন
(গ) জিন
(ঘ) কোষ
১৯। হিমোফিলিয়া রোগের লক্ষণ হলো—
i. ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না
ii. অভ্যন্তরীণ রক্তপাত ঘটে
iii. অস্থিসন্ধি সবচেয়ে বেশি আক্রান্ত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২০। বৃক্কের একক হলো—
(ক) নেফ্রন
(খ) মালপিজি
(গ) নিউরন
(ঘ) টেনডন
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক বললেন, দুটি বিপরীতধর্মী প্রকট জিন সমভাবে কাজ করে দুটি জিনের বৈশিষ্ট্যই প্রকাশ করে এবং কালো ও সাদা বর্ণের মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে তা লক্ষ্য করা যায়।
২১। উদ্দীপকের F1 জনুর ফিনোটাইপ কী হবে?
(ক) সকলেই সাদা মোরগ-মুরগি
(খ) সকলেই কালো মোরগ-মুরগি
(গ) কালোর মাঝে সাদা ছোপযুক্ত মোরগ-মুরগি
(ঘ) সকলেই বাদামি মোরগ-মুরগি
২২। উদ্দীপকের F2 জনুতে নিচের ফলাফল হলো—
i. কালো
ii. সাদা
iii. ছোপযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৩। মানবদেহের সবচেয়ে লম্বা ও ভারি অস্থি কোনটি?
(ক) টিবিয়া
(খ) ফিবুলা
(গ) রেডিয়াস
(ঘ) ফিমার
২৪। কোন রক্তবাহিকা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে?
(ক) করোনারি ধমনি
(খ) পালমোনারি ধমনি
(গ) পালমোনারি শিরা
(ঘ) পোর্টাল শিরা
২৫। রুই মাছে প্রজনন ঋতু কোনটি?
(ক) শীতকাল
(খ) গ্রীষ্মকাল
(গ) বসন্তকাল
(ঘ) বর্ষাকাল
