নির্বাচনি পরীক্ষা, ২০২৬
দাখিল দশম শ্রেণি (দাখিল ২০২৭ ব্যাচ)
বিষয়: কৃষিশিক্ষা (Agriculture Studies)
[ নতুন বিষয় কোড: ১৩৪ | পুরাতন বিষয় কোড: ১১৩ ]
[ দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক উত্তরের বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা ভরাট কর। ]
ক বিভাগ : বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)
মান: ২৫ × ১ = ২৫ | সময়: ২৫ মিনিট
১. হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী?
২. মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?
৩. প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণগুলো হলো—
i. বৃষ্টিপাত ii. ভূমিকর্ষণ iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
৪. জমি প্রস্তুতির প্রাথমিক ধাপ কোনটি?
■ নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
লিটু স্থানীয় একটি এনজিও থেকে "ধান ক্ষেতে মাছ ও গলদা চিংড়ি চাষ" শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ধান ক্ষেতে মাছ ও জমির আইলে কিছু শাক-সবজি চাষ করলেন।
৫. উল্লিখিত বিষয়ের প্রশিক্ষণে জমিতে—
৬. ধান ক্ষেতে মাছ চাষ করতে তিনি মাছ ছেড়েছিলেন—
i. কার্পিও ii. সরপুঁটি iii. গ্রাস কার্প
নিচের কোনটি সঠিক?
৭. সবুজ ঘাসে সাধারণত কত ভাগ আর্দ্রতা থাকে?
৮. গবাদিপশুর খাদ্য কত প্রকার?
৯. কোনটি খরা সহিষ্ণু ফসল?
১০. উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল—
i. তাল ii. ভুট্টা iii. তুলা
নিচের কোনটি সঠিক?
১১. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
১২. নিচের কোনটি ভেষজ উদ্ভিদ?
■ নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
জামাল সাহেব তাঁর ৫০ শতকের একটি পুকুরে মাছ ও মুরগির সমন্বিত চাষের সিদ্ধান্ত নেন।
১৩. জামাল সাহেব তাঁর পুকুরে কয়টি হাইব্রিড জাতের মুরগি পালন করতে পারবেন?
১৪. জামাল সাহেবের মুরগি ও মাছের সমন্বিত চাষের ফলে—
i. মাছের জন্য সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না ii. পুকুরে বাহিরে থেকে সার দেওয়ার দরকার হয় না iii. সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
১৫. ধানের টুংরো রোগ ছড়ায় কোনটির মাধ্যমে?
১৬. একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
১৭. কাঠ ও বাঁশকে সিজনিং করলে—
i. গুণগত মান বৃদ্ধি পায় ii. স্থায়িত্ব বৃদ্ধি পায় iii. সৌন্দর্য বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
১৮. নিচের কোন সূত্র ব্যবহার করে গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায়?
১৯. সর্বশেষ বন আইন সংশোধিত হয় কত সালে?
২০. পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কোনটি?
২১. কৃষি সমবায় সংগঠনের উদ্দেশ্য হলো—
i. কৃষিকাজ সহজীকরণ ii. কৃষিপণ্য বিপণন সহজীকরণ iii. অধিকতর লাভবান হওয়া
নিচের কোনটি সঠিক?
২২. কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম?
২৩. পাস্তুরীকরণ প্রক্রিয়া প্রথম কে ব্যবহার করেন?
২৪. কাটুই পোকা কোন ফসলের জন্য প্রধান ক্ষতিকারক?
২৫. কোনটি চরমসংকট প্রজাতির মাছ?
খ বিভাগ : সৃজনশীল প্রশ্ন (Creative Questions)
(৮টি প্রশ্ন থেকে যে-কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও) | মান: ১০ × ৫ = ৫০
১। উদ্দীপকে দুটি চিত্র লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক) বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায়? [মান: ১]
(খ) অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর পশু খাদ্য কেন? ব্যাখ্যা করো। [মান: ২]
(গ) পশুখাদ্য সংরক্ষণের ১নং চিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করো। [মান: ৩]
(ঘ) উদ্দীপকের কোন চিত্রটি খাদ্য সংরক্ষণের সাথে জড়িত? প্রক্রিয়াটি বিশ্লেষণ করো। [মান: ৪]
২। মো. কাশেম তার একখণ্ড মাটিতে নীল আলু উৎপাদন করতে চান। এজন্য তিনি কৃষি কর্মকর্তা হাশেম আলীর পরামর্শ চান। কৃষি কর্মকর্তা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বললেন, "ফসল উৎপাদনে বীজ খুবই গুরুত্বপূর্ণ।"
(ক) সুষম খাদ্য কাকে বলে? [মান: ১]
(খ) রোগিং করার প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। [মান: ২]
(গ) মো. কাশেম কী ধরনের বীজ ব্যবহার করবেন? ব্যাখ্যা করো। [মান: ৩]
(ঘ) হাশেম আলীর উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। [মান: ৪]
৩। জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বব্যাপী হলেও তৃতীয় বিশ্বে এর প্রভাব আরও ব্যাপক। ফলে নাটোর জেলার বাসিন্দা হাসেম আলী কৃষি কার্যক্রমে চরম সমস্যায় পড়লেন। তার ফসল, পশু-পাখি, মাছ কোনোটিই এর প্রভাব থেকে বাদ যায়নি। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলায় তাই সমন্বিত প্রচেষ্টা জরুরি।
(ক) খরা কাকে বলে? [মান: ১]
(খ) বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বাড়ছে কেন? [মান: ২]
(গ) জলবায়ু পরিবর্তনের হাসেম আলীর পশু-পাখির খরাজনিত সমস্যাগুলো বর্ণনা করো। [মান: ৩]
(ঘ) উদ্দীপকে উল্লিখিত এলাকার মৎস্য ক্ষেত্রে অভিযোজন কৌশলগুলো বিশ্লেষণ করো। [মান: ৪]
৪। উদ্দীপকে প্রদর্শিত চিত্রগুলো লক্ষ্য কর :
(ক) খাদ্য রূপান্তর হার কাকে বলে? [মান: ১]
(খ) শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। [মান: ২]
(গ) চিত্রে প্রদর্শিত কোন পোকাটি পাটের ক্ষতি করে? পোকাটির দমন পদ্ধতি বর্ণনা করো। [মান: ৩]
(ঘ) ফসল উৎপাদনে চিত্রে প্রদর্শিত পোকাগুলোর প্রভাব বিশ্লেষণ করো। [মান: ৪]
৫। রাহুল সাহেব তার বাড়ির পাশে ৩০ বছর বয়সী মেহগনি গাছটি কুড়াল দিয়ে কর্তন করলেন। গাছটির লগের দৈর্ঘ্য ১২ মিটার, মোটা মাথার বেড় ৩ মিটার, মাঝখানের বেড় ২.৫ মিটার এবং চিকন মাথার বেড় ২ মিটার ছিল। লগটি সাথে সাথে স'মিলে চেরাই করে আসবাবপত্র তৈরি করেন। কিছু দিন পরেই কাঠগুলো ফাঁকা হয়ে গিয়েছিল এবং ঘুণে পোকার আক্রমণ দেখা দিয়েছিল।
(ক) সামাজিক বনায়ন কী? [মান: ১]
(খ) উপকূলীয় এলাকার বনায়নে খেজুর গাছ উপযুক্ত কি না— ব্যাখ্যা করো। [মান: ২]
(গ) রাহুল মিয়ার মেহগনি গাছ থেকে প্রাপ্ত লগের মোট ভলিউম কত ছিল? [মান: ৩]
(ঘ) উদ্দীপকে উল্লিখিত আসবাবপত্রের সমস্যার প্রেক্ষিতে রাহুল সাহেবের কার্যক্রম মূল্যায়ন করো। [মান: ৪]
৬। গত কয়েক বছর থেকে কৃষকগণ আবহাওয়ার দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ফসলের সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়া, ফসল মজুদ সংকট, যন্ত্রপাতির সংকট ইত্যাদি পরিস্থিতিতে দরিদ্র কৃষকগণ প্রায়ই প্রতিকূলতা মোকাবেলা করে চলেছে। এ অবস্থা নিয়ে স্থানীয় সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশ হলে উপজেলা কৃষি অফিস ও সমবায় অফিস যৌথভাবে এলাকার কৃষকগণকে নিয়ে যৌথ সভার আয়োজন করে। সভায় কর্মকর্তাবৃন্দ, কিছু কিছু পরিস্থিতি মোকাবেলায় কিছু পরামর্শ প্রদান করেন।
(ক) কৃষি সমবায় কাকে বলে? [মান: ১]
(খ) দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি ব্যাখ্যা করো। [মান: ২]
(গ) উদ্দীপকে কৃষকগণের উদ্ভূত সমস্যা সমাধানে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি প্রয়োজন? ব্যাখ্যা করো। [মান: ৩]
(ঘ) উদ্দীপকের আলোকে কৃষি অফিস ও সমবায় অফিসের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো। [মান: ৪]
৭। মনিরা টেলিভিশনে একজন সফল খামারির গল্প শুনে উদ্বুদ্ধ হয়ে পাশের একজন খামারির কাছ থেকে ধারণা নিয়ে উন্নত জাতের কিছু মুরগি কিনে পারিবারিক খামার স্থাপন করে। কিছু দিনের মধ্যেই মনিরা একজন সফল পোল্ট্রি খামারিতে পরিণত হন। মনিরার সাফল্য দেখে এলাকার অনেকেই পোল্ট্রি খামার স্থাপনে উদ্বুদ্ধ হন।
(ক) হররা কী? [মান: ১]
(খ) দুধ পাস্তুরীকরণ করতে হয় কেন? [মান: ২]
(গ) মনিরা কীভাবে সফল পোল্ট্রি খামারিতে পরিণত হলো? ব্যাখ্যা করো। [মান: ৩]
(ঘ) বাংলাদেশের প্রেক্ষিতে মনিরার উদ্যোগটির সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। [মান: ৪]
৮। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : [মান: ২ × ৫ = ১০]
(ক) জমি কর্ষণ কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে? ব্যাখ্যা করো।
(খ) পুকুরে পোনা ছাড়ার পূর্বে পানি সেচন করে নিতে হয় কেন?
(গ) পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা করো。
(ঘ) কলা চাষের জন্য কোন ধরনের চারা উপযোগী? ব্যাখ্যা করো。
(ঙ) বন বিধি প্রয়োগ কেন প্রয়োজন তা ব্যাখ্যা করো。
(চ) সমবায় ব্যবস্থা কীভাবে অপরকে সক্রিয় হতে শেখায় ব্যাখ্যা করো。
(ছ) পোল্ট্রির ক্ষেত্রে চিকিৎসা থেকে রোগ প্রতিরোধই শ্রেয় ব্যাখ্যা করো。
📢 দাখিল ২০২৭ অফিসিয়াল ফ্রি স্টাডি গ্রুপে যুক্ত হোন!
দাখিল পরীক্ষা ২০২৭ এর সকল বিষয়ের প্রশ্নপত্র, হ্যান্ডনোট, সাজেশন এবং সরাসরি লাইভ সহায়তার জন্য আমাদের অফিসিয়াল ওয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে যুক্ত হতে নিচের বাটনে ক্লিক করুন:
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
১. দাখিল ২০২৭ টেস্ট পরীক্ষার কৃষিশিক্ষা প্রশ্নপত্রের মানবণ্টন কেমন?
উত্তর: মোট ৭৫ নম্বর লিখিত পরীক্ষার বহুনির্বাচনী (MCQ) ২৫ নম্বর (২৫টি প্রশ্ন) এবং সৃজনশীল অংশে ৫০ নম্বর (৮টি প্রশ্ন থেকে যে-কোনো ৫টি প্রশ্ন)। অবশিষ্ট ২৫ নম্বর ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দ।
২. কৃষিশিক্ষা বিষয়ে ভালো নম্বর পাওয়ার মূল কৌশল কী?
উত্তর: পাঠ্যবইয়ের অধ্যায়ভিত্তিক তথ্যগুলো ভালোভাবে পড়া, ২৫টি MCQ নির্ভুল করা এবং সৃজনশীল অংশে পয়েন্ট ও চিত্র ব্যবহার করে স্পষ্ট উত্তর দেওয়া।
৩. লগের ভলিউম বা গোল কাঠের আয়তন কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর: কোয়ার্টার গার্থ সূত্র অথবা নিউটনের সূত্র ব্যবহার করে মোটা মাথা, মাঝখান ও চিকন মাথার বেড়ের সাহায্যে গাণিতিক হিসাব করে আয়তন বের করতে হয়।
৪. সমন্বিত খামার (মাছ ও হাঁস-মুরগি চাষ) এর সুবিধা কী?
উত্তর: একই সাথে মাছ ও হাঁস-মুরগি চাষের ফলে খাবারের অপচয় রোধ হয়, পুকুরের সার ও সম্পূরক খাদ্য খরচ সাশ্রয় হয় এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
৫. জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে কী কী অভিযোজন কৌশল গ্রহণ করতে হয়?
উত্তর: খরা সহিষ্ণু ও লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত নির্বাচন, আধুনিক সেচ ব্যবস্থা গ্রহণ এবং পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাইয়ে কৃষি ব্যবস্থাপনা পরিবর্তন করা।
৬. এই প্রশ্নপত্রে কি কোনো সেট নম্বর রয়েছে?
উত্তর: না, সব মাদ্রাসার পরীক্ষার্থীদের অনুশীলনের সুবিধার জন্য কোনো সেট নম্বর ছাড়াই নিরপেক্ষ টেক্সট ফরম্যাটে প্রকাশ করা হয়েছে।
৭. দাখিল ২০২৭ এর জন্য আর কোন কোন বিষয়ের প্রশ্ন পাওয়া যাবে?
উত্তর: আমাদের talimit.net ওয়েবসাইটে সাধারণ, মানবিক ও বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর ফ্রিতে পাবেন।
