Dakhil 2027 Biology Question Paper | দাখিল ২০২৭ জীববিজ্ঞান প্রশ্নপত্র (নির্বাচনি পরীক্ষা ২০২৬)

Admin
0
Join Telegram for More Books
(toc)

Dakhil 2027 Biology Question Paper | দাখিল ২০২৭ জীববিজ্ঞান প্রশ্নপত্র (নির্বাচনি পরীক্ষা ২০২৬)

দাখিল পরীক্ষা ২০২৭ (নির্বাচনি পরীক্ষা ২০২৬)

বিষয়: জীববিজ্ঞান (Biology)

বিষয় কোড: ১৩৮ (পুরাতন: ১৩২) | সময়: ৩ ঘণ্টা | পূর্ণমান: ৭৫

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত জীববিজ্ঞান (Biology) বিষয়টির নির্বাচনি পরীক্ষা ২০২৬-এর সম্পূর্ণ প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। পোস্টটি বহুনির্বাচনী (MCQ), সৃজনশীল (CQ) এবং সংক্ষিপ্ত উত্তরীয় প্রশ্নাবলীতে বিভক্ত।

📢 ২০২৭ সালের সকল বিষয়ের সমাধান ও নোট পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত থাকুন!

👉 WhatsApp Study Group-এ জয়েন করুন

ক-বিভাগ: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) [মান: ২৫]

১. জীববিজ্ঞানের কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়?

(ক) শারীরবিদ্যা
(খ) বাস্তুবিদ্যা
(গ) ভেষজবিদ্যা
(ঘ) বিবর্তনবিদ্যা

২. কোনটি Mammalia শ্রেণির অন্তর্গত?

(ক) হাঁস-মুরগি
(খ) বিড়াল
(গ) কবুতর
(ঘ) কুমির

৩. জীবাণু ধ্বংসকারী অঙ্গাণু কোনটি?

(ক) লাইসোসোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) গলজি বডি
(ঘ) রাইবোসোম

৪. ফ্লুয়েম টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে—

i. এটি এক প্রকার জটিল টিস্যু
ii. এরা খাদ্য সঞ্চয় ও পরিবহনে সহায়তা করে
iii. অঙ্গকে দৃঢ়তা প্রদান করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৫. অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয় কোন ধাপে?

(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) প্রো-মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ

■ নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :

হাবিবার ওজন ৬৭.৫ কেজি, তার উচ্চতা ১৫০ সেমি.।

৬. হাবিবার BMI এর মান কত?

(ক) ২৫
(খ) ৩০
(গ) ৩৫
(ঘ) ৪০

৭. হাবিবার ক্ষেত্রে প্রযোজ্য—

i. শরীরের ওজন অতিরিক্ত কম
ii. বেছে খাদ্য গ্রহণ করা উচিত
iii. নিয়মিত ব্যায়াম করা উচিত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮. নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে?

(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ

৯. সালোকসংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কোনটি?

(ক) ২২°C–৩৫°C
(খ) ২২°C–৪০°C
(গ) ২২°C–৫০°C
(ঘ) ২২°C–৪৫°C

১০. কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়?

(ক) কোষ গহ্বর
(খ) গলজি বস্তু
(গ) রাইবোসোম
(ঘ) মাইটোকন্ড্রিয়া

১১. প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক হলো—

i. পত্ররন্ধ্র
ii. পত্রের সংখ্যা
iii. তাপমাত্রা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১২. হিস্টামিন নিঃসৃত করে নিচের কোনটি?

(ক) লিম্ফোসাইট ও মনোগ্লাইট
(খ) নিউট্রোফিল ও বেসোফিল
(গ) নিউট্রোফিল ও ইওসিনোফিল
(ঘ) ইওসিনোফিল ও বেসোফিল

১৩. নিচের কোনটি পরীক্ষা করে যক্ষ্মা রোগ নির্ণয় করা হয়?

(ক) ফুসফুস
(খ) কফ
(গ) রক্ত
(ঘ) চামড়া

১৪. ফুসফুসের আবরণটিকে বলা হয়—

(ক) ডায়াফ্রাম
(খ) প্লুরা
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) পেরিকন্ড্রিয়াম

১৫. নিচের কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে?

(ক) মাছ, মাংস
(খ) আপেল, ডিম
(গ) দুধ, পটল
(ঘ) পটল, আপেল

■ নিচের উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

শফিকের শরীরে মাঝে মাঝে ঝিঁঝি বা কাঁপুনি দিতে থাকে এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে তাঁর দাদুর হাতে পায়ে কাঁপুনি হয় এবং হাঁটাচলা ও হাঁটাহাঁটি করতে সমস্যা হয়।

১৬. শফিকের দাদুকে সুস্থ রাখতে হলে—

i. পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে
ii. আগুন ও পানি থেকে দূরে রাখতে হবে
iii. নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৭. উদ্দীপকের উভয়ের রোগটি—

i. ডোপামিনের অভাবে হয়ে থাকে
ii. ব্যতিক্রমসহ সব বয়সেই হতে পারে
iii. স্নায়ুবিক বৈকল্য এর কারণে হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৮. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কী পরিমাণ মূত্র ত্যাগ করে?

(ক) ১০০০ মি.লি.
(খ) ১৫০০ মি.লি.
(গ) ১৭০০ মি.লি.
(ঘ) ২০০০ মি.লি.

১৯. অস্থিতে শতকরা কত ভাগ পানি থাকে?

(ক) ১০ – ২০
(খ) ২০ – ৩০
(গ) ৩০ – ৪০
(ঘ) ৪০ – ৫০

২০. কোনটি পতঙ্গপরাগী ফুল?

(ক) জবা
(খ) কদম
(গ) শিমুল
(ঘ) ধান

২১. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য—

i. ফুল রঙিন ও মধুগ্রন্থিযুক্ত
ii. ফুল হালকা ও মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২২. কোনটি DNA-তে অনুপস্থিত?

(ক) এডেনিন
(খ) গুয়ানিন
(গ) ইউরাসিল
(ঘ) সাইটোসিন

২৩. প্রথম ট্রফিক লেভেলে ১০,০০০ কিলো ক্যালরি শক্তি থাকলে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলোক্যালরি শক্তি সঞ্চালিত হতে পারে?

(ক) ১০
(খ) ১০০
(গ) ১০০০
(ঘ) ১০০০০

২৪. একটি বড় আমগাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ—

i. আলোর জন্য সংগ্রাম
ii. বাতাসের জন্য সংগ্রাম
iii. পানির জন্য সংগ্রাম

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৫. কোন বিজ্ঞানী Biotechnology শব্দটি প্রবর্তন করেন?

(ক) কার্ল এরেকী
(খ) কার্ল এরেকী
(গ) চার্লস ডারউইন
(ঘ) জোসেফ মেডেল

খ-বিভাগ: সৃজনশীল প্রশ্ন (Creative Questions) [মান: ৫০]

[দ্রষ্টব্য: যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)]

১ নং প্রশ্ন :

(ক) দোয়ালের বৈজ্ঞানিক নাম কী? ১

(খ) কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ২

(গ) মারগুলিস এর শ্রেণিবিন্যাস অনুসারে চিত্র 'A' জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা বর্ণনা করো। ৩

(ঘ) উপরের চিত্রে 'A' ও 'B' জীবদ্বয়ের মধ্যে একটি তুলনা বিশ্লেষণ করো। ৪

২ নং প্রশ্ন :

উদ্দীপক: প্রানিদেহে বিশেষ এক ধরনের টিস্যু রয়েছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশিগুলোকে কাজের নির্দেশ দেয় এবং স্মৃতি সংরক্ষণ করে।

(ক) লাইসোসোম কী? ১

(খ) পিটুইটারিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন? ২

(গ) উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। ৩

(ঘ) প্রানিদেহ সচল ও কার্যকর রাখতে উদ্দীপকের টিস্যুর ভূমিকা অপরিহার্য – বিশ্লেষণ করো। ৪

৩ নং প্রশ্ন :

উদ্দীপক: নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য করো—
(i) 6CO₂ + 12H₂O  আলো / ক্লোরোফিল →  C₆H₁₂O₆ + 6H₂O + 6O₂
(ii) C₆H₁₂O₆ + 6O₂  বিভিন্ন এনজাইম →  6CO₂ + 6H₂O + শক্তি

(ক) খনিজ পুষ্টি কী? ১

(খ) আলু কোন ধরনের শর্করা? ব্যাখ্যা করো। ২

(গ) উদ্দীপকে উল্লেখিত (ii) নং বিক্রিয়ার দ্বিতীয় ধাপটি বর্ণনা করো। ৩

(ঘ) জীব জগতের বেঁচে থাকার জন্য উভয় বিক্রিয়ার পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করো। ৪

৪ নং প্রশ্ন :

(ক) এনামেল কী? ১

(খ) মাছে ফরমালিন ব্যবহার ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো। ২

(গ) দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে 'X' অঙ্গে সৃষ্ট সমস্যা বর্ণনা করো। ৩

(ঘ) উদ্দীপকের চিত্র অনুযায়ী 'Y' ও 'Z' এর কার্যকারিতা বিশ্লেষণ করো। ৪

৫ নং প্রশ্ন :

উদ্দীপক: আমিষ পরিপাক হয়ে অ্যামিনো এসিডে পরিণত হয়। অ্যামিনো এসিড শক্তি উৎপাদনে প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এ প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের সৃষ্টি হয়। মূত্র মানুষের প্রধান রেচন পদার্থ এবং বৃক্ক প্রধান রেচন অঙ্গ।

(ক) ফটোফসফোরাইলেশন কী? ১

(খ) প্রস্বেদনকে কেন Necessary evil বলা হয়? ২

(গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গাঠনিক এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৩

(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রধান অঙ্গটি বিকল হলে কীভাবে এর প্রতিকার করা যায়?— বিশ্লেষণ করো। ৪

৬ নং প্রশ্ন :

(ক) অ্যাস্টার-রে কী? ১

(খ) লাউ এর ফুল কী ধরনের ফুল? ব্যাখ্যা করো। ২

(গ) চিত্রে P থেকে কীভাবে গ্যামেট সৃষ্টি হয়? বর্ণনা করো। ৩

(ঘ) 'M' ও 'N' প্রক্রিয়ার মধ্যে একটিতে বৈশিষ্ট্যের পরিবর্তন হলেও অন্যটিতে পরিবর্তন হয় না— বিশ্লেষণ করো। ৪

৭ নং প্রশ্ন :

(ক) জীবপ্রযুক্তি কাকে বলে? ১

(খ) DNA কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২

(গ) চিত্র-A এর ধাপসমূহ ব্যাখ্যা করো। ৩

(ঘ) চিকিৎসা ক্ষেত্রে চিত্র-B এর ভূমিকা বিশ্লেষণ করো। ৪

গ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)

[দ্রষ্টব্য: যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ২ × ৫ = ১০]

৮ নং প্রশ্ন (সংক্ষিপ্ত প্রশ্নসমূহ):

  • (ক) প্যারেনকাইমাকে টিস্যু বলা হয় কেন— ব্যাখ্যা করো।
  • (খ) কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো।
  • (গ) সর্বজনীন দাতা গ্রুপ কোনটি? ব্যাখ্যা করো।
  • (ঘ) রাতের বেলা বড়গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন?
  • (ঙ) অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
  • (চ) ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
  • (ছ) রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োজন হয় কেন?

❓ সাধারণ জিজ্ঞাসা (Frequently Asked Questions - FAQs)

১. এই প্রশ্নপত্রটি কোন পরীক্ষার এবং কোন ব্যাচের জন্য প্রযোজ্য?

উত্তর: এই প্রশ্নপত্রটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের (২০২৬ সালে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষা) জীববিজ্ঞান বিষয়ের জন্য তৈরি করা হয়েছে।

২. ২০২৭ সালের দাখিল পরীক্ষায় জীববিজ্ঞানের মোট মানবন্টন কেমন?

উত্তর: মোট ৭৫ নম্বর— বহুনির্বাচনী (MCQ) ২৫ নম্বর, সৃজনশীল (CQ) ৫০ নম্বর এবং ব্যবহারিক ২৫ নম্বর।

৩. সৃজনশীল অংশে কতটি প্রশ্ন থাকে এবং কয়টির উত্তর দিতে হয়?

উত্তর: সৃজনশীল অংশে মোট ৭টি প্রশ্ন থাকে, যার মধ্যে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হয় (প্রতিটি প্রশ্নের মান ১০)।

৪. বহুনির্বাচনী প্রশ্নের জন্য কত সময় বরাদ্দ থাকে?

উত্তর: ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ মিনিট সময় বরাদ্দ থাকে।

৫. জীববিজ্ঞান চিত্রে উল্লিখিত উদ্দীপকগুলো কি পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ?

উত্তর: হ্যাঁ, টেস্ট পেপার ও বোর্ড পরীক্ষার মূল উদ্দীপকগুলোর আদলে তৈরি প্রশ্ন সমাধান করলে চূড়ান্ত পরীক্ষায় ভালো করা যায়।

৬. চিত্রযুক্ত প্রশ্নগুলোর চিত্র কি পরীক্ষার খাতায় আঁকা বাধ্যতামূলক?

উত্তর: যেসব প্রশ্নে চিহ্নিত চিত্র আঁকতে বলা হয় বা চিত্রভিত্তিক গঠন বর্ণনা করতে বলা হয়, সেগুলোতে চিত্র দিলে পূর্ণ নম্বর পাওয়া সহজ হয়।

৭. দাখিল ২০২৭ ব্যাচের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র কীভাবে পাওয়া যাবে?

উত্তর: আমাদের ওয়েবসাইটে প্রতিটি বিষয়ের আলাদা পোস্ট রয়েছে এবং আমাদের অফিসিয়াল WhatsApp স্টাডি গ্রুপে যোগ দিয়ে সব বিষয়ের সাজেশান্স পাবেন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!