নির্বাচনি পরীক্ষা, ২০২৬
দাখিল দশম শ্রেণি (দাখিল ২০২৭ ব্যাচ)
বিষয়: ইসলামের ইতিহাস (Islamic History)
[ নতুন বিষয় কোড: ১৭৩ | পুরাতন বিষয় কোড: ১০৯ ]
[ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। ]
ক বিভাগ : বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)
মান: ৩০ × ১ = ৩০ | সময়: ৩০ মিনিট
১. আম-উল ফিল বা হস্তি বর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে?
২. মেসোপটেমীয় সভ্যতার উন্মেষ ঘটেছিল কোথায়?
৩. সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত?
৪. হিলফুল ফুজুল গঠনের মূল লক্ষ্য ছিল—
i. কুরাইশদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ii. আর্ত-পীড়িতদের সহায়তা দান iii. শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা
নিচের কোনটি সঠিক?
৫. কুরআন মাজিদে মাক্কী সূরা কয়টি?
৬. কাবাগৃহে রক্ষিত মূর্তিসমূহের মধ্যে সবচেয়ে বড়মূর্তির নাম কী ছিল?
■ নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
নাদির সাহেব ইসলামের দাওয়াত নিয়ে বিরোধী একটি অঞ্চলে গেলে তারা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে রক্তে রঞ্জিত হয়ে যান।
৭. নাদির সাহেবের ঘটনা ইসলামের ইতিহাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
৮. উক্ত ঘটনার প্রেক্ষিতে রসুল (স.)—
i. অভিশাপ দেন ii. দোয়া করেন iii. উক্ত দেশ ত্যাগ করেন
নিচের কোনটি সঠিক?
৯. বদর যুদ্ধে কতজন কুরাইশ সৈন্য নিহত হয়?
১০. নিচের সারণির কোন সারিরটির যথার্থ মিল রয়েছে?
১১. হজরত আমর ইবনে উমাইয়া দামরী (রা.)-কে দূত হিসেবে প্রেরণ করেন—
■ নিচের উদ্দীপকটি পড় এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও :
এক ইসলামি আন্দোলনের নেতা তাওহীদুল্লাহ ধামে একজন দূতকে শত্রুর সাথে সন্ধির প্রস্তাব দেওয়ার জন্য পাঠায়। তারা গোপনে মিলিয়া তাকে হত্যা করার গুজব উঠলে উক্ত নেতা তার সঙ্গীদেরসহ তাওহীদুল্লাহর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মসজিদে কুবাতে শপথ গ্রহণ করে যা 'শপথে নুরী' নামে পরিচিত।
১২. আলোচ্য শপথের ধরণ সাথে হুদায়বিয়ার কোন ঘটনা সাদৃশ্যপূর্ণ?
■ নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একের পর এক অঞ্চল দখলের পর এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের অবস্থান মজবুত করে নেয়। ফলে ফরাসিরা ভারতবর্ষ ত্যাগে বাধ্য হয়।
১৩. ইস্ট-ইন্ডিয়া চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাফল্য মদিনার ইসলামি রাষ্ট্রের কোন চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
১৪. উক্ত সন্ধির তাৎপর্য ও গুরুত্ব হলো—
i. শ্রেষ্ঠ বীরদের ইসলাম গ্রহণ ii. আবুক যুদ্ধ সংঘটন iii. রাষ্ট্র হিসেবে মদিনার স্বীকৃতি লাভ
নিচের কোনটি সঠিক?
১৫. হজরত আবু বকর (রা.) কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন?
১৬. আদমশুমারির প্রবর্তন করেন কোন খলিফা?
১৭. কোনটি হজরত আবু বকর (রা.)-এর সর্বশ্রেষ্ঠ ও অমর কীর্তি?
১৮. হজরত উমর (রা.)-এর গৌরব উজ্জ্বল কৃতিত্বের মধ্যে সর্বাপেক্ষা আকর্ষণীয় ছিল কোনটি?
■ নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
আব্বাসীয় খলিফা হারুনুর রশীদের স্ত্রী জুবায়দা মহীয়সী নারী ছিলেন। তিনি পবিত হাজ্জ পালন করতে গিয়ে দেখতে পেলেন হাজি সাহেবানরা পানি সংকটে কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট লাঘবের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে 'নহরে জুবায়দা' নামে একটি খাল খনন করে তা জনসেবার জন্য উন্মুক্ত করে দেন।
১৯. উদ্দীপকের আব্বাসীয় খলিফার স্ত্রীর কর্মকাণ্ডের সাথে কোন খলিফার কাজের মিল পাওয়া যায়?
২০. খলিফার উক্ত কাজের ফলে—
২১. হজরত আলী (রা.)-কে হত্যা করেন কে?
২২. একটি ইসলামি দলের নেতার হত্যাকাণ্ডের পর পরবর্তী নেতা নির্বাচনে তিনটি উপদলীয় দলের প্রকাশ ঘটে এবং প্রায় ৭-৮ প্রার্থীর মনোয়নয়ন দাবি করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আলোচ্য ঘটনার সাথে কোন খলিফার নির্বাচনকালের ঘটনা সাদৃশ্যপূর্ণ?
২৩. বনু হানিফা গোত্রের কে নিজেকে নবি বলে দাবি করে?
২৪. হজরত উমর (রা.)-এর উপাধি কী ছিল?
২৫. কোন মুসলিম দিগ্বিজয়ী বাংলায় সেন বংশের পতন ঘটায়?
২৬. ঘজনি বংশের শেষ সুলতান কে ছিলেন?
২৭. সুলতান মাহমুদ ভারতবর্ষে শেষ অভিযান করেন কত খ্রিস্টাব্দে?
■ নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
শান্তিপুর গ্রামের জনৈক হাজী সাহেব অঢেল সম্পদের মালিক ছিলেন। কিন্তু তাঁর কোনো সন্তানাদি না থাকায় আবিদ নামে এক অসহায় শিশুকে লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আবিব তার কাজের দ্বারা হাজী সাহেবের মন জয় করে। আবিবের কাজে সন্তুষ্ট হয়ে হাজী সাহেব তাঁর সম্পত্তিতে আবিবকে উত্তরাধিকারী মনোনীত করেন।
২৮. হাজী সাহেবের মনোনয়নে কোন শাসকের কাজের প্রতিফলন ঘটেছে?
২৯. উক্ত শাসকের রাজত্বে ভারতবর্ষে—
i. মুসলিম শাসন সূচিত হয় ii. রাজপুত সামরিক শক্তির উপর আঘাত হানা হয় iii. বর্ণ বৈষম্য দূরীকরণে উৎসাহী হয়
নিচের কোনটি সঠিক?
৩০. 'দার উল আলিয়া' দেশ বলা হয় কোন অঞ্চলকে?
খ বিভাগ : সৃজনশীল প্রশ্ন (Creative Questions)
(প্রত্যেক অধ্যায় থেকে ন্যূনতম একটি করে ১ থেকে ৮নং প্রশ্ন পর্যন্ত মোট ৬টি প্রশ্নের উত্তর দাও) | মান: ১০ × ৬ = ৬০
১। ঘটনা-১ : বাংলাদেশের দক্ষিণে বিষখালী ও পায়রা নদীর তীরে দরিদ্র জেলে সম্প্রদায়ের বসবাস। মৎস্য আহরণের পূর্বে এক শ্রেণির পুঁজিপতি জেলেদেরকে চড়া সুদে অগ্রিম আসল দিয়ে রাখে। জেলেরা সময়মতো সুদ পরিশোধ করতে না পারলে জেলেদের নৌকা সহ মাছের অন্যান সরঞ্জাম তারা দখল করে।
ঘটনা-২ : "ক" নামক মাদ্রাসা প্রতি বছর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয়বস্তু থাকে 'মাতৃভাষা শিক্ষার গুরুত্ব' বিষয়ক রচনা। শিক্ষার্থীদের মধ্যে যাদের লেখার মান উন্নত তাদেরকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শ্রেষ্ঠ রচনাগুলো মাদ্রাসার দেয়ালিকায় লিপিবদ্ধ করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
(ক) হেলেনিক নামে পরিচিত কোন সভ্যতা? [মান: ১]
(খ) আইয়ামে জাহিলিয়াত কী? ব্যাখ্যা কর। [মান: ২]
(গ) ঘটনা-১ এ জাহেলি যুগের অর্থনৈতিক অবস্থার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) ঘটনা-২ এ প্রাক ইসলামি আরবের সাংস্কৃতিক অবস্থার যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর। [মান: ৪]
২। অভাব দূর হয় অভাবের / হাঁসফাঁস সুদের সুদে, / নিজের খাবার বিলিয়ে দিব / অসহায়ের মুখে।
(ক) আরবের কোন অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়? [মান: ১]
(খ) হাফজুল ফুজুল বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [মান: ২]
(গ) উদ্দীপকের কবিতার ভাবার্থের সাথে রসুল (সা.)-এর কোন সংগঠনের অর্থায়নের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) "রসুল (সা.)-এর অনুরূপ পদক্ষেপগুলোর ফলেই আরব উপদ্বীপে সমস্যতাহীন পরিবেশের পথ সুগম হয়"— উক্তিটি বিশ্লেষণ কর। [মান: ৪]
৩। সুফিগঞ্জের আবাসিক এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য ১০ জন প্রহরী নিয়োগ দেয়। প্রহরী দলের প্রধান তাদের প্রত্যেককে নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের নির্দেশ দেন। একপর্যায়ে পার্শ্ববর্তী বাজারে গানের আসর চলেছে শুনে প্রহরীরা পাহারার দায়িত্ব বাদ দিয়ে গানের আসরে চলে যায়। এর মধ্যে সুযোগ বুঝে ডাকাতদল এলাকায় হানা দেয়। ফলে জায়গাদারের ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে প্রহরীরা প্রতিজ্ঞা করে ভবিষ্যতে আর কখনো দায়িত্বে অবহেলা করবে না।
(ক) আবদুল্লাহ বিন উবাই কোন রূপের লোক? [মান: ১]
(খ) বদরের যুদ্ধের অর্থনৈতিক কারণ কী ছিল? ব্যাখ্যা কর। [মান: ২]
(গ) উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ইসলামের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ? বর্ণনা দাও। [মান: ৩]
(ঘ) ইসলামের ইতিহাসে উক্ত যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী— বিশ্লেষণ কর। [মান: ৪]
৪। পৃথিবীতে যুগে যুগে মানব জাতির কল্যাণে অসংখ্য ধর্ম সংস্কারক এর আগমন ঘটেছে। তারা মানবকুলের দ্বারে দ্বারে শান্তির বার্তা তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন। সমগ্র পৃথিবীর ইতিহাসে একজনই মহা মানব ছিলেন, যিনি একাধারে সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ও প্রশাসক এবং সাম্রাজ্য প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। অর্থনৈতিক সংস্কারক হিসেবেও তিনি শ্রেষ্ঠ আকারে স্বীকৃত।
(ক) মক্কা থেকে ইয়াসরিবের দূরত্ব কত? [মান: ১]
(খ) মহানবি (সা.)-কে বিশ্বনবি জন্য আদর্শ বলা হয় কেন? বর্ণনা কর। [মান: ২]
(গ) উদ্দীপকের বর্ণনা কোন মহামানবকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) অর্থনৈতিক সংস্কারে উক্ত মহামানবের অসামান্য অবদান পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর। [মান: ৪]
৫। ইতালীয় আমির 'ক' নামক দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে সুনামের সাথে দুই যুগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রথম যুগ শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলেও দ্বিতীয় যুগে রাষ্ট্রের অভ্যন্তরীণ একজন বিদ্রোহী অশান্তি শুরু করে। রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা কঠোরভাবে দমনের কথা বললেও ইতালীয় আমির বিষয়টি উদারভাবে দেখেন। যার পরিপ্রক্ষিতে রাষ্ট্রপতির করুণ মৃত্যুর ঘটনা সংঘটিত হলো বিদ্রোহীরা সফল হয়। এতে রাষ্ট্রের জনগণের মধ্যে অনিশ্চয়তা দেখা দেওয়ার পাশাপাশি বহুমুখী সংঘাতের সৃষ্টি হয়।
(ক) পবিত্র কুরআন অবতীর্ণের পর ওহি লেখকগণ কোন কোন জিনিসের উপর তা লিখে রাখতেন? [মান: ১]
(খ) কাফের যুদ্ধে অংশগ্রহণ না করেও কারফা এবং কেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হয়? ব্যাখ্যা কর। [মান: ২]
(গ) উদ্দীপকের ইতালীয় আমিরের করুণ মৃত্যুর ঘটনাটি খোলাফায়ে রাশেদিনের কোন খলিফার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) উক্ত খলিফার ঘটনাটি সংঘটিত হওয়ার পর থেকেই কি ইসলামি খিলাফতে অনৈক্য ও সংঘাতের সৃষ্টি হয়েছিল? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর। [মান: ৪]
৬। জনাব 'ক' অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব গ্রহণ করে কিছু বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেন। যেমন- কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি একা গ্রহণ না করে বরং শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে তা গ্রহণ করতেন। পূর্বে কলেজের কোনো আর্থিক ফান্ড ছিল না। নতুন অধ্যক্ষ ব্যাংক একটি ফান্ড খুলে কলেজের সকল আয় সেভাবে সংরক্ষণ করতেন। দৈনন্দিন খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ তিনি কলেজের উন্নয়ন ও বৃত্তি আকারে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দেন।
(ক) হজরত উমর (রা.)-এর ডাক নাম কী ছিল? [মান: ১]
(খ) হজরত উমর (রা.) আত্মসমর্পনকারী প্রবর্তন করেন কেন? [মান: ২]
(গ) সিদ্ধান্ত গ্রহণে নতুন অধ্যক্ষের গৃহীত ব্যবস্থার সাথে হজরত উমর (রা.)-এর কোন প্রশাসনিক ব্যবস্থার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) উদ্দীপকের 'উদ্বৃত্ত অর্থ' বিষয়ে অধ্যক্ষের পদক্ষেপে হজরত উমর (রা.)-এর নীতির প্রতিফলন লক্ষণীয়। উক্তিটি বিশ্লেষণ কর। [মান: ৪]
৭। সুলতানবংশী সেনাপতি ইমারদিন দুর্বার গতিতে মধ্যপুর রাজ্যে অভিযান চালিয়ে রাজা বিজয় সিংহকে পরাজিত করে তার রাজধানী দখল করে নেন এবং যুদ্ধক্ষেত্রেই রাজার মৃত্যু হয়। এরপর সেনাপতি ইমারদিন আরও কিছু নতুন নতুন অঞ্চল দখল করে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করেন।
(ক) মুসলমানরা সিন্ধু বিজয় করে কত খ্রিষ্টাব্দে? [মান: ১]
(খ) বাংলা নামকরণ কীভাবে হয়েছিল? [মান: ২]
(গ) উদ্দীপকে উল্লিখিত সেনাপতির সাথে কোন মুসলিম সেনাপতির কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) ইতিহাসের আলোকে উক্ত মুসলিম সেনাপতির কৃতিত্ব মূল্যায়ন কর। [মান: ৪]
৮। দৃশ্যকল্প-১ : জনাব আবুল কালাম আজাদ একটি প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ারম্যান। তাঁর কোনো পুত্র সন্তান না থাকায় আজাদকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করে। আজাদ তার দক্ষতা, মেধা ও যোগ্যতার বলে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। কোম্পানির চেয়ারম্যান বিদেশ সফরে গেলেও আজাদ কোম্পানির সুনাম এবং পরিধি বৃদ্ধি করেন। পরবর্তীতে কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুর পর তিনি এটিকে এক নম্বর কোম্পানিতে পরিণত করেন।
দৃশ্যকল্প-২ : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টর কমান্ডারের নির্দেশ মুক্তিযোদ্ধা মহিন তার সহযোদ্ধাদের নিয়ে পাক-বাহিনীর জানতলী ক্যাম্প আক্রমণে যান। মুক্তিযোদ্ধা মহিন প্রথমে ফেরিওয়ালা ছদ্মবেশে পাক-ক্যাম্পে প্রবেশ করে পাক-বাহিনীর অবস্থান চিহ্নিত করে। এরপর সহযোদ্ধাদের নিয়ে আক্রমণ করে পাক-বাহিনীকে পরাজিত করে।
(ক) মুহম্মদ ঘুরীর ভারত অভিযানের সময় বালখের রাজধানী কী ছিল? [মান: ১]
(খ) সিন্ধু অভিযানের পরোক্ষ কারণ বর্ণনা কর। [মান: ২]
(গ) দৃশ্যকল্প-১ এর সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। [মান: ৩]
(ঘ) তুমি কি মনে কর দৃশ্যকল্প-২ এর ঘটনার মতোই একটি ঘটনার মাধ্যমে বাংলার মুসলমানদের রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্লেষণ কর। [মান: ৪]
গ বিভাগ : সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
(যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও) | মান: ২ × ১০ = ২০
(ক) আরব উপদ্বীপকে 'জাজিরাতুল আরব' বলা হয় কেন?
(খ) আরব শব্দের উৎপত্তি ও নামকরণের কারণ লেখ。
(গ) Academic Franchise বলতে কী বোঝ? ব্যাখ্যা কর。
(ঘ) মহানবি (সা.)-এর প্রতিষ্ঠিত সংঘাতনীতির উদ্দেশ্যবলি কী ছিল?
(ঙ) আমুল ফিল বলতে কী বোঝ?
(চ) আকাবার শপথ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর。
(ছ) মিসরকে নীলনদের দান বলা হয় কেন?
(জ) মদিনার সনদ বলতে কী বোঝায়?
(ঝ) উহুদ যুদ্ধে কেন মুসলমানদের সামরিক পরাজয় ঘটে? ব্যাখ্যা কর。
(ঞ) খোলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ?
(ট) 'মজলিস-উস-শুরা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর。
(ঠ) ওশরের বিবরণ বলতে কী বোঝায়?
(ড) খারেজি ফেরকা ব্যাখ্যা কর。
(ঢ) সতীদাহ প্রথা বলতে কী বোঝ?
(ণ) তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখ。
📢 দাখিল ২০২৭ অফিসিয়াল ফ্রি স্টাডি গ্রুপে যুক্ত হোন!
দাখিল পরীক্ষা ২০২৭ এর সকল বিষয়ের প্রশ্নপত্র, হ্যান্ডনোট, সাজেশন এবং সরাসরি লাইভ সহায়তার জন্য আমাদের অফিসিয়াল ওয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে যুক্ত হতে নিচের বাটনে ক্লিক করুন:
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
১. দাখিল ২০২৭ টেস্ট পরীক্ষার ইসলামের ইতিহাস প্রশ্নপত্রের মানবণ্টন কেমন?
উত্তর: মোট ১০০ নম্বরের পরীক্ষা। বহুনির্বাচনী (MCQ) অংশে ৩০ নম্বর (৩০টি প্রশ্ন), সৃজনশীল অংশে ৬০ নম্বর (৮টি থেকে ৬টি প্রশ্ন) এবং সংক্ষিপ্ত প্রশ্ন অংশে ১০ নম্বর (১৫টি থেকে ১০টি প্রশ্ন)।
২. ইসলামের ইতিহাস বিষয়ে ভালো নম্বর পাওয়ার মূল উপায় কী?
উত্তর: পাঠ্যবইয়ের মাক্কী ও মাদানী যুগের ইতিহাস, খোলাফায়ে রাশেদিন এবং ভারতে মুসলিম শাসনের ইতিহাস অধ্যায়ভিত্তিক ভালোভাবে পড়া এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নির্ভুলভাবে লেখা।
৩. জাজিরাতুল আরব বলতে কী বোঝায়?
উত্তর: 'জাজিরাতুল আরব' অর্থ আরব উপদ্বীপ। তিন দিকে জলরাশি (লোহিত সাগর, আরব সাগর, পারস্য উপসাগর) এবং একদিকে ভূভাগ দ্বারা পরিবেষ্টিত বলেই একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়।
৪. বাইয়াতে রিদওয়ান বা শপথের পটভূমি কী ছিল?
উত্তর: হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে হজরত উসমান (রা.)-এর শাহাদাতের গুজব ছড়িয়ে পড়লে রসুল (সা.)-এর হাতে সাহাবিগণ যে ঐতিহাসিক মৃত্যুর শপথ গ্রহণ করেন তাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়।
৫. বাংলায় মুসলিম শাসনের সূচনা কে করেন?
উত্তর: ১২০৪ খ্রিষ্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।
৬. এই প্রশ্নপত্রে কি কোনো সেট নম্বর রয়েছে?
উত্তর: না, দেশের সকল মাদ্রাসার দাখিল ২০২৭ পরীক্ষার্থীদের অনুশীলনের সুবিধার জন্য কোনো সেট নম্বর ছাড়াই প্রকাশ করা হয়েছে।
৭. দাখিল ২০২৭ পরীক্ষার ইসলামের ইতিহাস ও অন্যান্য বিষয়ের টেস্ট প্রশ্ন কোথায় পাওয়া যাবে?
উত্তর: আমাদের talimit.net ওয়েবসাইটে সাধারণ ও বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান ফ্রিতে পেয়ে যাবেন।
