Dakhil Exam Routine 2026 PDF Download - দাখিল পরীক্ষার রুটিন ২০২৬

Sayemul Kabir
0
Join Telegram for More Books

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (BMEB) ২০২৬ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য এই রুটিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদ্রাসা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে।

নিচে দাখিল পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন, বিষয় কোড এবং সময়সূচি বিস্তারিত দেওয়া হলো।

📌 পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ

  • পরীক্ষা শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
  • পরীক্ষা শুরুর সময়: সকাল ১০:০০ টা
  • তত্ত্বীয় পরীক্ষা শেষ: ২৪ মে ২০২৬ (রবিবার)
  • বোর্ড: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা

Dakhil Exam Routine 2026 PDF Download - দাখিল পরীক্ষার রুটিন ২০২৬

দাখিল পরীক্ষার রুটিন ২০২৬

বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।

তারিখ ও দিন বিষয় ও পত্র কোড
২১/০৪/২০২৬
মঙ্গলবার
কুরআন মাজিদ ও তাজভিদ ১০১
২৩/০৪/২০২৬
বৃহস্পতিবার
আরবি প্রথম পত্র ১০৩
২৬/০৪/২০২৬
রবিবার
গণিত ১০৮
২৮/০৪/২০২৬
মঙ্গলবার
আরবি দ্বিতীয় পত্র ১০৪
৩০/০৪/২০২৬
বৃহস্পতিবার
বাংলা প্রথম পত্র ১৩৪
০৩/০৫/২০২৬
রবিবার
বাংলা দ্বিতীয় পত্র ১৩৫
০৫/০৫/২০২৬
মঙ্গলবার
ইংরেজি প্রথম পত্র ১৩৬
০৭/০৫/২০২৬
বৃহস্পতিবার
ইংরেজি দ্বিতীয় পত্র ১৩৭
১০/০৫/২০২৬
রবিবার
হাদিস শরিফ ১০২
১১/০৫/২০২৬
সোমবার
আকাইদ ও ফিকহ ১৩৩
১২/০৫/২০২৬
মঙ্গলবার
১. পৌরনীতি ও নাগরিকতা
২. কৃষিশিক্ষা (তত্ত্বীয়)
৩. গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়)
৪. মানতিক
৫. উর্দু
৬. ফার্সি
৭. বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
১১১
১১৩
১১৪
১১২
১১৬
১২৩
১৪৩
১৩/০৫/২০২৬
বুধবার
১. ইসলামের ইতিহাস
২. পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)
১০৯
১৩০
১৪/০৫/২০২৬
বৃহস্পতিবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৪০
১৭/০৫/২০২৬
রবিবার
১. রসায়ন (তত্ত্বীয়)
২. তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ)
৩. তাজভিদ (হিফজুল কুরআন)
১৩১
১১৯
১২১
২০/০৫/২০২৬
বুধবার
জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১৩২
২৪/০৫/২০২৬
রবিবার
উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১১৫

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি

  • ব্যবহারিক পরীক্ষা গ্রহণ: ০৭/০৬/২০২৬ (রবিবার) হতে ১৪/০৬/২০২৬ (রবিবার) পর্যন্ত।
  • নম্বর জমা দেওয়ার শেষ তারিখ: ১৮/০৬/২০২৬ (বৃহস্পতিবার)।
  • স্থান: নিজ নিজ কেন্দ্রে (অথবা কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায়) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

  1. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  2. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  3. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  4. পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
  5. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয়ের ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
  6. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  7. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  8. প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  9. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে।
  10. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।
  11. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
  12. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-১৪০) মান-২৫ ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না।
  13. পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

উৎস: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
বিজ্ঞপ্তি তারিখ: ২৬/০১/২০২৬ | স্বাক্ষরকারী: প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান (পরীক্ষা নিয়ন্ত্রক)।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!