Join Telegram for More Books
এসএসসি ২০২৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) কুমিল্লা বোর্ড এমসিকিউ সমাধান
আসসালামু আলাইকুম, এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা! Talimit.net-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
বর্তমান ডিজিটাল যুগে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বা আইসিটি (ICT) শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরীক্ষায় ভালো জিপিএ (GPA) অর্জনের ক্ষেত্রে এই বিষয়ের বহুনির্বাচনি (MCQ) অংশে পূর্ণ নম্বর পাওয়াটা অত্যন্ত জরুরি। কারণ, এখানে প্রতিটি সঠিক উত্তর তোমার ফলাফলকে এক ধাপ এগিয়ে দেবে।
শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষা পরবর্তী দুশ্চিন্তা দূর করতে আমরা আজ নিয়ে এসেছি কুমিল্লা বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের সকল এমসিকিউ (MCQ)-এর শতভাগ নির্ভুল সমাধান।
তোমরা যারা এইমাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছো, তারা খুব সহজেই আমাদের এখান থেকে তোমাদের উত্তরপত্রটি মিলিয়ে নিতে পারো। এতে কয়টি প্রশ্নের উত্তর সঠিক হলো, তা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। পাশাপাশি, যারা আগামীতে পরীক্ষা দেবে, তাদের প্রস্তুতির জন্যও এই প্রশ্ন ও সমাধানগুলো দারুণ একটি মডেল হিসেবে কাজ করবে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতোমধ্যে ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়ে একটি বড় পরিবার তৈরি করেছে! নিয়মিত পড়াশোনার আপডেট, দ্রুত সমাধান ও সাজেশন্স পেতে তুমিও যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই কমিউনিটিতে।
চলো তাহলে আর দেরি না করে, নিচে থেকে কুমিল্লা বোর্ডের আইসিটি প্রশ্নের সঠিক সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক:
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও:
রিনম কম্পিউটার অন করে দেখল তার কম্পিউটারে ব্যবহৃত মাউসটি কাজ করছে না। তখন সে মাউস ডিজেবল না এনাবল আছে কিনা দেখল।
১। রিনম কাজটি করার জন্য কোথায় প্রবেশ করল?
(ক) এন্টিভাইরাসে
✅ (খ) বায়োসে
(গ) হার্ডডিস্ক ড্রাইভে
(ঘ) র্যামে
২। রিনমের মাউসের উপযুক্ত সমাধান হতে পারে—
i. পোর্ট পরিবর্তন করে
ii. আপডেট এন্টিভাইরাস ব্যবহার করে
iii. একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩। কম্পিউটারসহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে?
✅ (ক) ০ ও ১
(খ) ১ ও ২
(গ) ০ ও ২
(ঘ) ০ ও ৯
৪। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে করা যায়—
i. লেখাকে পুনর্বিন্যাস
ii. লেখার আকার ছোট-বড়
iii. একই সাথে একাধিক ডকুমেন্টের কাজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
৫। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়?
(ক) Slide Show
✅ (খ) Design
(গ) Review
(ঘ) View
৬। ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখা হয় কোন ভ্যারিয়েবলে?
(ক) str
(খ) int
✅ (গ) float
(ঘ) bool
৭। ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়?
✅ (ক) পেইজ লে-আউট
(খ) রেফারেন্স
(গ) মেইলিং
(ঘ) হোম
৮। কোনটিতে এনিমেশন ব্যাপক জনপ্রিয়?
(ক) ছাপার কাজে
(খ) সংবাদপত্রে
(গ) বিজ্ঞাপনে
✅ (ঘ) প্রেজেন্টেশনে
৯। স্প্রেডশিটে কোনটি থাকায় অনেক বেশি উপায় নিয়ে কাজ করা যায়?
(ক) কলাম ও সারি
(খ) চার্ট
✅ (গ) সূত্র
(ঘ) গ্রাফ
১০। Thonny সফটওয়্যারটির ডাউনলোড লিংক কোনটি?
✅ (ক) https://thonny.org/
(খ) https://thonny.com/
(গ) https://thonny-python-ca/
(ঘ) https://google-Thonny-com/
১১। সফটওয়্যার ডিলিটের ক্ষেত্রে windows + r এর পর কোন কমান্ড চালু করতে হয়?
✅ (ক) Run
(খ) Uninstall
(গ) Export
(ঘ) Remove
১২। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির খসড়াকে কী বলে?
(ক) Folder
(খ) Slide
(গ) Handouts
✅ (ঘ) Slide Layout
১৩। স্প্রেডশিটে সূত্র ব্যবহারের সময় কোন চিহ্ন ব্যবহৃত হয়?
(ক) -
(খ) /
✅ (গ) =
(ঘ) *
১৪। অনুবাদক প্রোগ্রামের কাজ কী?
(ক) পরিবর্তন করা
✅ (খ) রূপান্তর করা
(গ) সংশোধন করা
(ঘ) পরিবর্ধন করা
১৫। স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের?
✅ (ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
১৬। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কী ব্যবহার করা হয়?
(ক) টেমপ্লেট
(খ) স্টাইল
✅ (গ) ইফেক্ট
(ঘ) স্ট্রোক
১৭। কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ?
(ক) প্রসেসর
✅ (খ) আপডেটেড এন্টিভাইরাস
(গ) হার্ডওয়্যার
(ঘ) অত্যাধুনিক অপারেটিং সিস্টেম
১৮। কোনটি ভাগশেষ বের করার গাণিতিক অপারেটর?
(ক) +
(খ) /
(গ) *
✅ (ঘ) %
১৯। ওয়ার্ড প্রসেসরে কোনটি থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়?
(ক) সাজসজ্জা
(খ) ফন্ট পরিবর্তন
✅ (গ) টেমপ্লেট
(ঘ) স্বয়ংক্রিয় বানান সংশোধন
২০। খেলোয়াড়দের প্রদর্শিত ভিডিওক্লিপ মূল্যায়নে কোন ধরনের এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহৃত হয়?
(ক) Ms-Access
(খ) Ms-excel
✅ (গ) Ms-Powerpoint
(ঘ) Ms-word
২১। মাল্টিমিডিয়া বলা অনুচিত—
i. কাগজের প্রকাশনাকে
ii. রেডিওকে
iii. সিনেমাকে
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
রাফিদ ও আকিবকে পাইথন প্রোগ্রামে একটি Variable-এর নামকরণ করতে বলা হলো। রাফিদ লিখল My Country এবং 1xyz@ লিখল আকিব।
২২। নিচের কোনটি ব্যবহারে রাফিদের Variable সঠিক হবে?
(ক) $
(খ) @
✅ (গ) _
(ঘ) %
২৩। আকিবের Variable নির্ভুল হতে পারত—
i. প্রথমে সংখ্যা ব্যবহার না করলে
ii. প্রতীকচিহ্ন ব্যবহার না করলে
iii. ছোট হাতের অক্ষর ব্যবহার না করলে
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৪। ডকুমেন্টে টেমপ্লেট ব্যবহার করা হয় কেন?
(ক) আকর্ষণীয় করার জন্য
✅ (খ) সময় সাশ্রয়ের জন্য
(গ) কপি করার জন্য
(ঘ) নান্দনিকতার জন্য
২৫। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষণীয়—
i. সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা
ii. এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা
iii. অপারেটিং সিস্টেমের এডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...