Join Telegram for More Books
এসএসসি ২০২৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) রাজশাহী বোর্ড এমসিকিউ সমাধান
আসসালামু আলাইকুম, এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা! Talimit.net-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বর্তমান যুগে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বা আইসিটি (ICT) শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত জিপিএ (GPA) অর্জনের জন্য এই বিষয়ের বহুনির্বাচনি বা এমসিকিউ (MCQ) অংশে সর্বোচ্চ নম্বর পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এখানে প্রতিটি সঠিক উত্তর তোমার ভালো ফলাফলের সম্ভাবনাকে এক ধাপ বাড়িয়ে দেয়।
পরীক্ষা শেষে কয়টি উত্তর সঠিক হলো তা নিয়ে শিক্ষার্থীদের মনে বেশ দুশ্চিন্তা কাজ করে। রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের সেই দুশ্চিন্তা দূর করতেই আজ আমরা নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের সকল এমসিকিউ (MCQ)-এর ১০০% নির্ভুল সমাধান।
তোমরা যারা এইমাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছো, তারা খুব সহজেই এখান থেকে তোমাদের উত্তরপত্রটি মিলিয়ে নিতে পারো। এতে তোমাদের মনের সংশয় দূর হবে। পাশাপাশি, যারা আগামী বছরগুলোতে পরীক্ষা দেবে, তাদের প্রস্তুতির জন্যও এই প্রশ্ন ও সমাধান দারুণ একটি মডেল টেস্ট হিসেবে কাজে লাগবে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতোমধ্যে ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়ে একটি বিশাল এডুকেশনাল কমিউনিটি তৈরি করেছে! নিয়মিত পড়াশোনার আপডেট, দ্রুত সমাধান ও গুরুত্বপূর্ণ সাজেশন্স পেতে তুমিও আজই যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই পরিবারে।
চলো তাহলে আর দেরি না করে, নিচে থেকে রাজশাহী বোর্ডের আইসিটি প্রশ্নের সঠিক সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক:
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
১। কোনটির সাহায্যে বানান সংশোধনের কাজ করা হয়?
(ক) Auto Spelling
(খ) Auto Correction
✅ (গ) Spell Checker
(ঘ) Spell Maker
২। মাল্টিমিডিয়ার সূচনাকাল হিসেবে ধরা হয় কোন সালকে?
(ক) ১৮৬৯
(খ) ১৮৯০
(গ) ১৮৯১
✅ (ঘ) ১৮৯৫
নিচের ওয়ার্কশিটটি পড় এবং ৩, ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
|
A (পণ্যের নাম) |
B (দাম প্রতি Kg টাকা) |
C (পরিমাণ Kg) |
D (মোট মূল্য/ক্রয়মূল্য) |
E (লাভ ৫%) |
| 1 |
চাল |
৬৫ |
৫ |
|
|
| 2 |
ডাল (মসুর) |
১৮০ |
৭ |
|
? |
| 3 |
গুড় |
|
|
|
|
৩। D- সেলে চালের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে?
(ক) = B2*C3
✅ (খ) = B2*C2
(গ) B2*C2
(ঘ) = B3*C2
৪। '?' সেলের মান বের করার জন্য কোন সূত্রটি প্রয়োগ করবে?
(ক) E3 = D2 * 5
(খ) E3 = D2 * 100/5
(গ) E3 = D2 + C2
✅ (ঘ) E3 = D3 * 5/100
৫। E4 সেলের গড় নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) = (D2 + E2)/2
(খ) (D3 + E3)/2
(গ) = (D2 + D3)/3
✅ (ঘ) =(E2 + E3)/2
৬। মাল্টিমিডিয়ায় আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি?
(ক) ১টি
✅ (খ) ৩টি
(গ) ৫টি
(ঘ) ৪টি
৭। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারে কী-বোর্ডের F5 বোতাম চাপলে কোন স্লাইডটি প্রদর্শিত হয়?
(ক) চলমান স্লাইড
✅ (খ) প্রথম স্লাইড
(গ) দ্বিতীয় স্লাইড
(ঘ) সর্বশেষ স্লাইড
৮। ডিজিটাল মাধ্যমে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী কেউ তথ্য চুরি করাকে কী বলে?
(ক) হ্যাকিং
✅ (খ) ডেটা ইন্টারসেপশন
(গ) ডি-ডস অ্যাটাক
(ঘ) ব্রুটফোর্স অ্যাটাক
৯। ওয়ার্ড প্রসেসরে যে সুবিধা পাওয়া যায় তা হলো—
i. গ্রাফ, চার্ট ও ছবি সংযোজন করা যায়
ii. একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
iii. ভুল হলে সংশোধনের সুযোগ পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১০। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে?
✅ (ক) স্লাইড
(খ) হ্যান্ড আউটস
(গ) পেজ লে-আউট
(ঘ) স্লাইড লে-আউট
১১। আইসিটি বইয়ে প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে?
(ক) ২
(খ) ৩
✅ (গ) ৪
(ঘ) ৫
১২। নিচের পাইথন প্রোগ্রামটি লক্ষ্য কর:
for i in range (1,50):
if (i%2==0):
print (i)
প্রোগ্রামটি কোন ধরনের সংখ্যা বের করে প্রদর্শন করে?
✅ (ক) জোড়
(খ) বিজোড়
(গ) ধনাত্মক
(ঘ) ঋণাত্মক
১৩। ভাগশেষ বের করার জন্য কোন অপারেটরটি ব্যবহৃত হয়?
(ক) '+'
(খ) '-'
✅ (গ) '%'
(ঘ) l%
১৪। কোনো লেখাকে প্রদর্শনের জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়?
(ক) 'for ( )'
(খ) 'if ( )'
✅ (গ) 'print ( )'
(ঘ) 'elif ( )'
১৫। এনিমেশনের সাথে সম্পর্ক রয়েছে—
i. অডিওর
ii. ভিডিও'র
iii. টেক্সট ও গ্রাফিক্সের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১৬। স্প্রেডশিটে '*' প্রতিকটি কোনটির জন্য প্রযোজ্য?
(ক) যোগ
(খ) বিয়োগ
(গ) ভাগ
✅ (ঘ) গুণ
১৭। স্লাইডে ছবি যোগ করার জন্য Picture আইকনটি রিবনের কোন মেনুতে রয়েছে?
✅ (ক) Insert
(খ) Animation
(গ) View
(ঘ) Home
১৮। কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রামে তুমি কোন স্টেটমেন্টটি ব্যবহার করবে?
(ক) if
✅ (খ) if....else
(গ) While
(ঘ) if...elif...else
১৯। প্রেজেন্টেশন ফাইলে নতুন স্লাইড যোগ করতে তোমার কী-বোর্ড কমান্ড কোনটি হবে?
(ক) Alt + M
✅ (খ) Ctrl + M
(গ) Alt + N
(ঘ) Ctrl + N
২০। কম্পিউটারে কোনো সফটওয়্যার ইন্সটল করার সময় কোন প্রোগ্রামটি প্রথম সচল হয়ে যায়?
✅ (ক) Auto Run
(খ) Run
(গ) Setup
(ঘ) Restore
২১। আনইন্সটলকৃত সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে?
(ক) হার্ডডিস্কের ফাইলে
(খ) সিডিরমের ফাইলে
✅ (গ) রেজিস্ট্রি ফাইলে
(ঘ) ক্যাশ মেমোরিতে
২২। অনলাইন ব্যবহারকারী ICT ডিভাইসসমূহকে ওয়েবে নিরাপদ রাখতে পারেন—
i. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করে
ii. সহজ পাসওয়ার্ড ব্যবহার করে
iii. প্রয়োজনীয় ক্ষেত্রে 2-step verification ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩। অন্যের লোগো বা সফটওয়্যার প্রতিলিপি তৈরি করে নিজ নামে চালিয়ে দেওয়াকে কী বলে?
✅ (ক) পাইরেসি
(খ) মেধাস্বত্ব
(গ) আউটসোর্সিং
(ঘ) কপিরাইট
২৪। ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যে ব্যবধান নির্ণয় করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করবে?
✅ (ক) Home
(খ) Page-Layout
(গ) Insert
(ঘ) View
২৫। আয়-ব্যয় হিসাবে ও এয়ারলাইন্স রিজার্ভেশন করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
✅ (ক) স্প্রেডশিট
(খ) ওয়ার্ড প্রসেসর
(গ) ডেটাবেজ
(ঘ) প্রেজেন্টেশন
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...