Join Telegram for More Books
দাখিল পরীক্ষা ২০২৬ বাংলা ১ম পত্র বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি এই বিশেষ পোস্টে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সবচেয়ে বড় চাহিদা থাকে সঠিক উত্তর মিলিয়ে দেখা—সেই প্রয়োজন পূরণ করতেই এখানে প্রতিটি MCQ প্রশ্নের ১০০% যাচাইকৃত উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।
এই সমাধানটি প্রস্তুত করার সময় অভিজ্ঞ শিক্ষক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা হয়েছে, যাতে কোনো ভুল বা বিভ্রান্তির সুযোগ না থাকে। ফলে শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের উত্তর যাচাই করতে পারবে এবং প্রাপ্ত নম্বর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে।
এছাড়াও, যারা আগামী বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্যও এই পোস্টটি অত্যন্ত সহায়ক হবে। কারণ এখানে প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং উত্তর করার কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
আপনি যদি দাখিল ২০২৬ বাংলা ১ম পত্র MCQ সমাধান খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজ করবে। নিয়মিত আপডেট পেতে এবং অন্যান্য বোর্ডের প্রশ্ন ও সমাধান দেখতে আমাদের সাথেই থাকুন।
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
১। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় চরের খুব কাছে কী এসেছে?
(ক) লক্ষ্মীপেঁচা
(খ) চালতাফুল
✅ (গ) খেয়ানৌকা
(ঘ) শিশিরের জল
২। ‘প্রবাস বন্ধু’ রচনায় ‘তামাম আফগানিস্তানে মশহুর’ বলতে কোনটি বুঝানো হয়েছে?
(ক) মূল্যবান
✅ (খ) বিখ্যাত
(গ) উৎকৃষ্ট
(ঘ) দুর্লভ
৩। ‘জীবন বিনিময়’ কবিতায় শ্রেষ্ঠ ধন দান করতে কে বলেছেন?
✅ (ক) দরবেশ
(খ) ভিষকবৃন্দ
(গ) বাবর
(ঘ) হুমায়ুন
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
উচ্চশিক্ষার জন্য প্রবাসে গিয়ে বান্ধবীদের কথা ভুলতে পারে না রামিমা। বিশেষ করে বিকেলে গ্রামে দলবেঁধে ঘুরে বেড়ানোটা ভীষণ মিস করে সে। তার সকল কাজের মাঝে ফেলে আসা দিনগুলো তাকে ভীষণভাবে নাড়া দেয়।
৪। রামিমার মানসিকতায় ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে?
(ক) বহুদেশে দেখিয়াছি বহু নদ দলে।
(খ) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
(গ) দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে।
✅ (ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
৫। উদ্দীপকের রামিমা ও মাইকেল মধুসূদন দত্তের মনোভবে প্রতিফলিত দিকটি হলো—
i. স্মৃতি কাতরতা
ii. দেশপ্রেম
iii. উচ্চাকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। ‘উমর ফারুক’ কবিতায় খলিফা উমরের প্রাসাদ কী দিয়ে নির্মিত?
(ক) পাথর
(খ) মাটি
✅ (গ) মরুর বালুকা
(ঘ) খেজুর পাতা
৭। মানুষ মুহম্মদ (স.) রচনায় হযরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটিয়ে পড়ল কেন?
(ক) মুহম্মদ (স.) এর মৃত্যু সংবাদ শুনে
✅ (খ) হযরতের অসুস্থতার খবর শুনে
(গ) হযরত আবু বকরের ভাষণ শুনে
(ঘ) রাসুলুল্লাহ (স.) এর কথা স্মরণ করে
৮। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপু চালভাজা চিবতে পারছিল না কেন?
(ক) দাঁতের সমস্যায়
✅ (খ) দাঁত টক থাকায়
(গ) মা দেখে ফেলার ভয়ে
(ঘ) চাল ভাজা শক্ত থাকায়
৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘বঙ্গজ জন’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) কৃষকদেরকে
(খ) মাঝিদেরকে
(গ) কবির স্বজনদেরকে
✅ (ঘ) দেশের মানুষকে
উদ্দীপকটি পড়ে ১০ নং প্রশ্নের উত্তর দাও:
স্বামীর মৃত্যুর পর ছেলে তারেক ও মামুনকে নিয়ে অথৈ জলে পড়ে যান আমেনা বেগম। নিজের সংসারের কাজের ফাঁকে ফাঁকে দুটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তিনি। একার উপার্জনে তিন বেলা খাবার জোটে না তার পরিবারের। কিন্তু তারেক ও মামুন এ বিষয়ে উদাসীন। তারা সারাদিন বন্ধু-বান্ধবদের সাথে হৈ হুল্লোড় করে সময় কাটায়।
১০। আমেনা বেগমের অবস্থার সাথে নিচের কোন চরণটি সাদৃশ্যপূর্ণ?
(ক) হরিহরের বাড়িটা অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই
✅ (খ) একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে ক্ষার কেচে গা-গতর ব্যথা হয়ে গেল
(গ) তোমার তো আবার গল্প করে বেড়ানোর স্বভাব
(ঘ) এ গায়ে তোমার আছে কী? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা
১১। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ছাত্রাবাস, বস্তি উজার হলো কীভাবে?
(ক) শত্রুর হুংকারে
(খ) পালিয়ে যাওয়ায়
(গ) যুদ্ধে অংশগ্রহণ করায়
✅ (ঘ) নির্বিচার গণহত্যয়
১২। ‘একুশের গল্প’ রচনায় তপু কীভাবে ফিরে এসেছিল?
✅ (ক) কঙ্কাল অবস্থায়
(খ) ডাক্তার হয়ে
(গ) আহত অবস্থায়
(ঘ) মৃত লাশ হয়ে
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
আজি ঝরো ঝরো মুখর ও বাদর দিনে
জানি নে জানি নে
কেন যে কিছুতে মন লাগেনা
১৩। উদ্দীপকের শেষ চরণের সাথে ‘বৃষ্টি’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
(ক) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়।
(খ) রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর।
✅ (গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণার্ত মন।
(ঘ) যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন।
১৪। উদ্দীপক ও ‘বৃষ্টি’ কবিতায় যে ভাবটি ফুটে উঠেছে তা হলো—
i. বর্ষার সৌন্দর্য
ii. মানব জীবনে হতাশার চিত্র
iii. প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৫। একুশের গল্পে কে গল্প করার ব্যাপারে ওস্তাদ ছিল?
(ক) রেণু
✅ (খ) তপু
(গ) রুনী
(ঘ) রাহাত
১৬। “তিনি, আমার আকার প্রকার দর্শনে, তাহা বুঝিতে পারিলেন”—’প্রত্যাবর্তন’ গল্পে এখানে কী বুঝতে পারার কথা বলা হয়েছে?
(ক) শত্রুর ভয়ের
✅ (খ) অর্থ সংকটের
(গ) প্রতিশোধ পরায়ণতার
(ঘ) স্বদেশ প্রীতির
১৭। ‘বোশেখ’ কবিতায় কার ভিটে গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
(ক) নৌকার মাঝির
(খ) দুঃখী মায়ের
✅ (গ) গরীব চাষির
(ঘ) মহাবীরের
১৮। ‘জীবন বিনিময়’ কবিতায় ‘নতমস্তকে রহিল সবাই, কহিল না কোন কথা’—কেন?
(ক) সম্রাট বাবরের ভয়ে
✅ (খ) দায়িত্ব পালনে অপারগতায়
(গ) হুমায়ুনের মৃত্যুর আশায়
(ঘ) চাকরি হারানোর আশঙ্কায়
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাফিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুটি পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এখন তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও স্বজনরা তার খোঁজ-খবর রাখেন না এবং দেখা হলে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন না। এতে সে ভেঙে না পড়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা খাটিয়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন শুরু করে।
১৯। উদ্দীপকের বন্ধু-বান্ধব ও স্বজনদের আচরণের সাথে ‘সুভা’ গল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি?
(ক) সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে।
(খ) উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার আদৌ একটি সঙ্গী জুটিয়েছিল।
(গ) সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত।
✅ (ঘ) সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না।
২০। নাফিজের সাথে সুভার মনোভবের বৈপরীত্যের দিকগুলো হলো—
i. আত্মপ্রত্যয়
ii. শারীরিক অক্ষমতা
iii. স্বাবলম্বিতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১। বনফুলের মতে বাড়ির পাশে নিমগাছ গজালে কারা খুশি হন?
✅ (ক) বিজ্ঞরা
(খ) কবিরা
(গ) কবিরাজরা
(ঘ) চর্মরোগীরা
২২। ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতায় দগ্ধ ঘরের নড়বড়ে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে?
(ক) থুরথুরে এক বুড়ো
(খ) অনাথ কিশোরী
(গ) জোয়ান কৃষক
✅ (ঘ) মোল্লাবাড়ির এক বিধবা
২৩। প্রমথ চৌধুরীর মতে কোনটিকে অনেকে কুপরামর্শ মনে করবেন?
✅ (ক) বই পড়া
(খ) দারিদ্র্য দূর করা
(গ) রোগ-শোক মুক্ত থাকা
(ঘ) জীবনকে সুন্দর করা
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
দরিদ্র পরিবারের সন্তান তামীম মানুষের সহযোগিতায় পড়ালেখা শেষে জীবনে প্রতিষ্ঠা লাভ করে। একদিন তার গ্রামের এক দরিদ্র লোক মেয়ের চিকিৎসার জন্য তার কাছে সাহায্য চাইতে গেলে দারোয়ান দিয়ে তাকে বের করে দেয়। তখন দরিদ্র লোকটি তাকে বললো, আপনি শিক্ষিত হয়েছেন বটে, মানুষ হতে পারেননি।
২৪। দরিদ্র লোকটির কথা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে বর্ণিত কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়
(খ) ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না
✅ (গ) শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি
(ঘ) শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে
২৫। তামীমের মনোভবে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে বর্ণিত কোন বিষয়টি ফুটে উঠেছে?
(ক) স্বাধীনচেতা মনোভাব
(খ) অহংকারী মনোভাব
(গ) অন্যের উন্নয়নে বাধা
✅ (ঘ) শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের বৈপরীত্য
২৬। ‘সুভা’ গল্পে অপরাহ্নে প্রতাপকে নদীতীরে প্রায়ই কোন কাজে নিযুক্ত থাকতে দেখা যেত?
✅ (ক) ছিপ ফেলে মাছ ধরা
(খ) সুভার সাথে গল্প করা
(গ) কটু কথা বলে সুভাকে রাগানো
(ঘ) কাজকর্মে মানুষের সহযোগিতা করা
২৭। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি অভ্যাগত নন—কেন?
(ক) সবাই তাকে চেনার কারণে
(খ) তিনি ভিনদেশে বসবাস করায়
(গ) তিনি প্রকৃতিক্রমিক বলে
✅ (ঘ) জন্মভূমির সাথে আজীবনের সম্পর্ক থাকায়
২৮। ‘প্রবাস বন্ধু’ রচনায় হরফুন-মৌলা বলতে কী বোঝানো হয়েছে?
✅ (ক) সকল কাজের কাজি
(খ) যে কোনো কাজে পারদর্শী
(গ) সবজান্তা ব্যক্তি
(ঘ) সকল কিছুর মূল
২৯। ‘প্রত্যাবর্তন’ রচনায় আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে মুক্ত করেছিলেন কেন?
(ক) খলিফাকে খুশি করতে
✅ (খ) উপকারের প্রতিদান দিতে
(গ) বন্দির কাছ থেকে পুরস্কারের লোভে
(ঘ) বন্দির স্বজনদের অনুরোধে
উদ্দীপকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
নিশ্চিন্তপুর গ্রামে একতারা হাতে হাজির হলেন এক চারণ কবি। তার গান শুনে সমবেত জনতার একজন পরিচয় জিজ্ঞেস করলে জবাবে তিনি গাইতে থাকেন—”আমি জন্মেছি এই বাংলায়, বাংলা-ই আমার ঘর, এই বাংলায় কেউ নয় আমার পর।”
৩০। চারণ কবির জবাবে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) পরস্পরের প্রতি ভালোবাসা
✅ (খ) দেশের সাথে তার নাড়ীর সম্পর্ক
(গ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
(ঘ) সমৃদ্ধ ঐতিহ্যের গৌরবগাঁথা
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...