Join Telegram for More Books
SSC 2026 ICT MCQ Solution: Dhaka, Sylhet, Dinajpur, Chittagong, Jessore Board | এসএসসি আইসিটি সমাধান
আসসালামু আলাইকুম, এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা! সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
বোর্ড পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই শিক্ষার্থীদের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘোরে তা হলো— "আমার কয়টি এমসিকিউ (MCQ) সঠিক হলো?" বিশেষ করে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বা আইসিটি (ICT) এর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বহুনির্বাচনি অংশে পূর্ণ নম্বর পাওয়াটা কাঙ্ক্ষিত জিপিএ বা এ প্লাস (A+) নিশ্চিত করার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।
পরীক্ষা পরবর্তী তোমাদের এই দুশ্চিন্তা দূর করতে এবং মনের সব সংশয় কাটাতে আজ আমরা নিয়ে এসেছি এসএসসি ২০২৬ আইসিটি MCQ সমাধান: ঢাকা, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম ও যশোর বোর্ড।
তোমরা যারা এই ৫টি বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, তারা খুব সহজেই আমাদের এই পোস্ট থেকে নিজেদের উত্তরপত্রটি মিলিয়ে নিতে পারবে। তোমাদের সুবিধার্থে আমরা প্রতিটি বোর্ডের প্রশ্নের শতভাগ নির্ভুল সমাধান ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করেছি। এতে তোমরা নিজেদের সঠিক মূল্যায়ন করতে পারবে। পাশাপাশি, যারা আগামী বছরগুলোতে পরীক্ষা দেবে, তাদের বোর্ড পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্যও এই সমাধানগুলো একটি চমৎকার গাইডলাইন হিসেবে কাজ করবে।
চলো তাহলে আর দেরি না করে, নিচে থেকে তোমার কাঙ্ক্ষিত বোর্ডের আইসিটি প্রশ্নের সঠিক সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক:
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
এসএসসি ২০২৬ আইসিটি (ICT) বহুনির্বাচনি (MCQ) সমাধান
ঢাকা, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম এবং যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের সকল বহুনির্বাচনি প্রশ্নের (MCQ) নির্ভুল সমাধান নিচে দেওয়া হলো। আপনার প্রয়োজনীয় বোর্ডের অংশটি দেখে নিন।
১। স্প্রেডশিট-এ সারি ও কলামের মিলিত স্থানকে কী বলা হয়?
(ক) Formula
✅ (খ) Cell
(গ) Table
(ঘ) Field
নিচের ওয়ার্কশীটটি লক্ষ কর এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
| A | B | C | D | E |
| 1 | পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ |
| 2 | | ক্রয়মূল্য | শতকরা লাভ | লাভের পরিমাণ | মোট বিক্রয়মূল্য |
| 3 | | ১২০০ | ১৬ | ১৯২ | * |
| 4 | | ১৮০০ | ১৫ | ? | ২০৭০ |
২। '*' চিহ্নিত স্থানের Cell address কোনটি?
✅ (ক) E4
(খ) D4
(গ) E3
(ঘ) D3
৩। '?' চিহ্নিত স্থানের মান বের করার সূত্র কোনটি?
(ক) = B4 * C3%
✅ (খ) = B3 * C4%
(গ) = B3 * C3%
(ঘ) = B4 * C4%
৪। মাল্টিমিডিয়ায় অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করে?
(ক) ২
✅ (খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
৫। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়?
(ক) Page
(খ) Page layout
✅ (গ) Slide
(ঘ) Slide layout
৬। Powerpoint এ নতুন স্লাইডযুক্ত করার শর্টকাট কী কোনটি?
✅ (ক) Ctr + M
(খ) Ctr + N
(গ) Ctr + S
(ঘ) Ctr + P
৭। MS Powerpoint এর ফাইলকে কী বলা হয়?
(ক) Handouts
✅ (খ) Slide Presentation
(গ) Field
(ঘ) Slide Presentation
৮। Presentation এর স্লাইডগুলো প্রদর্শনের কী বোর্ড কমান্ড কোনটি?
(ক) F4
✅ (খ) F5
(গ) F10
(ঘ) F12
৯। মাল্টিমিডিয়ার কোন উপাদানটি চলমান চিত্র দেখায়?
(ক) অডিও
(খ) টেক্সট
✅ (গ) এনিমেশন
(ঘ) গ্রাফিক্স
১০। মেশিনকোড মূলত কোন সংখ্যার উপর ভিত্তি করে তৈরি?
(ক) দশমিক সংখ্যা
(খ) অক্টাল সংখ্যা
(গ) হেক্সাডেসিমেল সংখ্যা
✅ (ঘ) বাইনারি সংখ্যা
১১। কোন প্রোগ্রামিং ভাষায় প্রতিটি স্টেটমেন্টের শেষ হবার পর সেমি কোলন দিতে হয়?
(ক) পাইথন
(খ) জাভা
✅ (গ) সি
(ঘ) রুবি
১২। পাইথনে দুইটি ভ্যালু সমান কিনা তা পরীক্ষা করতে কোন তুলনামূলক অপারেটরটি ব্যবহার করতে হয়?
(ক) =
(খ) !=
✅ (গ) ==
(ঘ) >=
১৩। পাইথন প্রোগ্রামিংয়ে নিচের কোনটি ডেটা টাইপ?
(ক) True
(খ) Continue
(গ) break
✅ (ঘ) bool
১৪। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?
(ক) ২
(খ) ৩
✅ (গ) ৪
(ঘ) ৫
১৫। কোনো সফটওয়্যার আনইনস্টল করলে এর কিছু অংশ অপারেটিং সিস্টেমের কোথায় রয়ে যায়?
✅ (ক) রেজিস্ট্রি ফাইলে
(খ) প্যাচ ফাইলে
(গ) প্রোগ্রাম ফাইলে
(ঘ) HKEY_USERS ফাইলে
১৬। কী বোর্ড কাজ না করলে করণীয়—
i. এন্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করে দেখতে হবে
ii. পোর্টের সাথে যথাযথ সংযোগ আছে কিনা দেখতে হবে
iii. পোর্টের সংযোগ লুজ কিনা দেখতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১। মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে Latest version কোনটি?
(ক) Microsoft word 2013
(খ) Microsoft word 2007
(গ) Microsoft word 2003
✅ (ঘ) Microsoft word 2016
২। কোনো ডকুমেন্টে Legal সাইজের পৃষ্ঠা ব্যবহার করতে চাইলে কোন ট্যাব ব্যবহার করতে হবে?
(ক) Home
(খ) Paragraph
(গ) Insert
✅ (ঘ) Page Layout
৩। এম এস এক্সেল-২০০৭ প্রোগ্রামে কতগুলো ওয়ার্কশিট থাকতে পারে?
(ক) ২০ থেকে ২৫ টি
✅ (খ) একাধিক
(গ) ৫০ থেকে ৫২ টি
(ঘ) ১০ টি
৪। গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখবে?
(ক) = A1 x B1
(খ) A1 * B1
✅ (গ) = A1 * B1
(ঘ) A1 x B1
৫। সফটওয়্যার ব্যবহার করে—
i. হিসাব-নিকাশ করা যায়
ii. ঘুরে বেড়ানো যায়
iii. লেখালেখি করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। Power Point open করতে হলে কোন বোতাম চাপতে হবে?
(ক) File
(খ) New
✅ (গ) Start
(ঘ) Home
৭। কম্পিউটার বর্তমানে জায়গা করে নিয়েছে—
i. অফিস-আদালত
ii. ডিজাইন তৈরিতে
iii. স্থাপত্য শিল্পে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
৮। কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়া উদ্ভব ঘটে?
(ক) ১৮৮০
(খ) ১৮৮৫
✅ (গ) ১৮৯৫
(ঘ) ১৯৯৫
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
বিজ্ঞাপন নির্মাণে এমন এক মিডিয়ার ব্যবহার করা হয় যাতে— অডিও, ভিডিও, বর্ণ, গ্রাফিক্স প্রভৃতি সকল মিডিয়ার সম্পর্ক রয়েছে।
৯। এখানে কোন মিডিয়ার বা গ্রাফিক্সের কথা বলা হয়েছে?
✅ (ক) এনিমেশন
(খ) প্রকাশনা
(গ) শব্দ
(ঘ) ভিডিও
১০। মিডিয়াটি—
i. স্থির হতে পারে
ii. ত্রিমাত্রিক হতে পারে
iii. দ্বিমাত্রিক হতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১১। প্রোগ্রামিং ভাষার কাজ কী?
(ক) কথা বলা
✅ (খ) নির্দেশ দেওয়া
(গ) ছবি আঁকা
(ঘ) কবিতা লেখা
১২। Print ( ) ফাংশনের কাজ কী?
✅ (ক) বার্তা প্রিন্ট করা
(খ) প্রিন্টারে ইনপুট দেওয়া
(গ) বার্তা স্ক্যান করা
(ঘ) ভ্যারিয়েবল তৈরি করা
১৩। CD-এর পূর্ণরূপ কী?
(ক) Complete Disc
(খ) Computer Disc
(গ) Compact Drum
✅ (ঘ) Compact Disc
১৪। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কী-বোর্ড কমান্ড কোনটি?
(ক) F2
✅ (খ) F5
(গ) F7
(ঘ) F9
১৫। নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয়?
(ক) 123456
(খ) Hossain
✅ (গ) Aksa # 2015 Bsc
(ঘ) qwerty
অনুচ্ছেদটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
অদ্রি একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তার সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুললো এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করল।
১৬। অদ্রি নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল?
(ক) Save
(খ) Open
✅ (গ) Save As
(ঘ) Close
১৭। সংরক্ষিত সিভি খুলতে অদ্রি ব্যবহার করতে পারে—
i. Ctrl + ( ) কমান্ড
ii. Open অপশন
iii. New অপশন
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্ব পুরুষ কোনটি?
(ক) টেলিভিশন
(খ) রেডিও
(গ) ভিডিও
✅ (ঘ) সিনেমা
১৯। কোনটির ব্যবহার ছাড়া ICT যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
✅ (ক) ইন্টারনেট
(খ) গেম
(গ) ওয়েব ক্যাম
(ঘ) সাউন্ডবক্স
২০। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে?
✅ (ক) C
(খ) D
(গ) E
(ঘ) F
২১। রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে—
i. আপডেট রাখার জন্য
ii. সচল রাখার জন্য
iii. গতিশীল রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
✅ (গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২। আইসিটি যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন হয়—
i. অপারেটিং সিস্টেম
ii. বিভিন্ন ধরনের সফটওয়্যার
iii. ম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
অয়নের স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে সবগুলি ডেস্কটপ কম্পিউটার। অয়ন একটি কম্পিউটার চালু করতে যেয়ে দেখলো যে, সিস্টেমের বাতি জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না।
২৩। উক্ত কম্পিউটারে কী সমস্যা হতে পারে?
(ক) পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে
(খ) সিপিইউ কুলার ফ্যানটি নষ্ট হয়েছে
✅ (গ) র্যামে কোনো সমস্যা হয়েছে
(ঘ) হার্ডডিস্কে সমস্যা হয়েছে
২৪। উক্ত কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে—
i. র্যামের সংযোগগুলো ইরেজার দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে দেয়া
ii. নতুন হার্ডডিস্ক লাগিয়ে দেয়া
iii. নতুন র্যাম লাগিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫। কপি করার জন্য Key board থেকে কোন কমান্ড দিতে হয়?
✅ (ক) ctrl + c
(খ) ctrl + b
(গ) ctrl + a
(ঘ) ctrl + v
১। মাল্টিমিডিয়ায় সাধারণত কয়টি মাধ্যম ব্যবহার করা হয়?
(ক) ২
✅ (খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
২। কোনটি মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র নয়?
(ক) শিক্ষা উপকরণ হিসেবে
(খ) ডিজিটাল প্রকাশনা
✅ (গ) হিসাবরক্ষণ কাজে
(ঘ) বিনোদন
৩। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে?
✅ (ক) স্লাইড
(খ) ইনসার্ট
(গ) কলাম
(ঘ) স্লাইড লে-আউট
৪। প্রেজেন্টেশনে প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কী করতে হয়?
✅ (ক) কী-বোর্ডের F5 বোতাম চাপতে হয়
(খ) কী-বোর্ডের F7বোতাম চাপতে হয়
(গ) Slide show বাটনে ক্লিক করতে হয়
(ঘ) Shift + F5 বোতাম চাপতে হয়
৫। স্লাইডে ছবিযুক্ত করার জন্য কয়টি ধাপ মেনে চলতে হয়?
✅ (ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
৬। কম্পিউটার বুঝতে পারে নিচের কোনটি?
(ক) 0, 2
✅ (খ) 0, 1
(গ) 0, 9
(ঘ) 1, 2
৭। কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
(ক) সি
(খ) সি ++
(গ) কম্পাইলার
✅ (ঘ) জাভা
৮। ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে কোনটি নিয়ে কাজ করতে হয়?
i. পূর্ণ সংখ্যা বা ইন্টেজার
ii. ভগ্নাংশযুক্ত সংখ্যা বা ফ্লোট
iii. বুলিয়ান বা লজিক্যাল ডেটা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
তিথি পাইথন ভাষায় প্রোগ্রামিং করতে পারে। সে একটি প্রোগ্রাম তৈরি করছে যা কোনো ইংরেজি অক্ষর Vowel না Consonant তা নির্ণয় করতে পারবে।
৯। তিথির তৈরিকৃত প্রোগ্রামটি রান করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে?
✅ (ক) Thonny
(খ) Code Blocks
(গ) MS-PowerPoint
(ঘ) Illustrator
১০। তিথি তার প্রোগ্রামের আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করবে—
i. type
ii. if-else
iii. match
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
✅ (গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১১। ভ্যারিয়েবল শব্দের অর্থ কী?
✅ (ক) পরিবর্তনশীল
(খ) অপরিবর্তনশীল
(গ) নির্ধারিত
(ঘ) তথ্যনির্ভর
১২। নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম?
(ক) My Variable
✅ (খ) National_ID
(গ) 9 abc
(ঘ) -@My name
১৩। কম্পিউটার রক্ষণাবেক্ষণ প্রধানত কত প্রকার?
✅ (ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
১৪। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে বিবেচ্য বিষয় নয় কোনটি?
(ক) হার্ডওয়্যার সাপোর্ট করে কি না
(খ) ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কি না
(গ) এটি ভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কি না
✅ (ঘ) Auto run সচল আছে কি না
১৫। RAM এর পূর্ণরূপ নিচের কোনটি?
(ক) Real Access Memory
✅ (খ) Random Access Memory
(গ) Read Access Memory
(ঘ) Rapid Access Memory
১৬। সফটওয়্যার ইনস্টলে জরুরি দেখতে হবে—
i. হার্ডওয়্যার সাপোর্ট করে কি না
ii. এডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
iii. ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ আছে কি না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১৭। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকেনা কোনটির কারণে?
(ক) RAM দুর্বল হলে
✅ (খ) CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালে
(গ) বৈদ্যুতিক সংযোগ না থাকলে
(ঘ) মেইন পাওয়ার ক্যাবল সংযোগ Loose থাকলে
১৮। ট্রাবলশুটিং হচ্ছে—
i. সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া
ii. সমস্যার উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া
iii. ওয়েব ডিজাইন করা
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯। কোনো ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?
(ক) নিউ (New)
(খ) ওপেন (Open)
(গ) সেইভ (Save)
✅ (ঘ) সেইভ এজ (Save As)
২০। স্প্রেডশিট ব্যবহার হয়—
i. শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে
ii. আয়-ব্যয় হিসাবে
iii. নির্বাচনের ভোট গণনায়
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়?
(ক) ফটোশপ ও ইলাস্ট্রেটর
(খ) স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার
✅ (গ) ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার
(ঘ) ডাটাবেজ সফটওয়্যার
২২। বানান পরীক্ষণ কোন সফটওয়্যারের বড় সুবিধা?
(ক) অপারেটিং সিস্টেম
✅ (খ) ওয়ার্ড প্রসেসিং
(গ) স্প্রেডশিট এনালাইসিস
(ঘ) ডাটাবেস সফটওয়্যার
২৩। = Sum (C11:C20) এখানে C11:C20 কী?
(ক) Row and Column
(খ) Formula
✅ (গ) Cell range
(ঘ) Function
নিচের তথ্যের আলোকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
ওয়ার্ড ২০০৭ চালু করার পর একটি উইন্ডো খুলবে এ উইন্ডোর উপরের বামদিকের কোনায় একটি আইকন দেখা যায়।
২৪। আইকনটির নাম কী?
(ক) Status Bar
(খ) Picture
✅ (গ) Office Button
(ঘ) Smart Art
২৫। বাটনটির অপশনসমূহ হলো—
i. new
ii. close
iii. save
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১। কোনটি কখনো একক মাধ্যম হিসাবে ব্যবহার হয় না?
(ক) ভিডিও
(খ) রেডিও
✅ (গ) এনিমেশন
(ঘ) টেলিভিশন
২। ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত হলো—
i. প্রোগ্রামিং ক্ষমতা
ii. ভিডিও গেমস
iii. বাংলাদেশ-৭১
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
৩। Excel-এ C3 = Basic, D3 = 40% House Rent এবং E3 = Gross Salary হলে E3 বের করার সূত্র কোনটি?
✅ (ক) = C3 * D3 + E3
(খ) = C3 + C3 * D3%
(গ) = C3 - D3 * C3
(ঘ) = C3 * D3 / C3
৪। ইলাস্ট্রেশন গ্রুপে রয়েছে—
i. ক্লিপআর্ট, চার্ট
ii. ওয়ার্ড আর্ট, ফন্ট
iii. শেইপ, স্মার্ট আর্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
আহনাফ ও সুমন দশম শ্রেণিতে পড়াশোনা করছে। তারা দুইজনেই তাদের কম্পিউটার নিয়ে সমস্যায় পড়েছে। আহনাফের কম্পিউটারের সিস্টেম চলছে কিন্তু কিছুই মনিটরে দেখা যাচ্ছে না এবং সুমনের কম্পিউটার অন করার পর Windows run করার সময় হ্যাং হয়ে যায়।
৫। আহনাফের কম্পিউটারে কোন ডিভাইসের কারণে এই সমস্যা হয়েছে?
(ক) CPU
✅ (খ) RAM
(গ) ROM
(ঘ) CMOS
৬। সুমনের কম্পিউটারের সমস্যার কারণগুলো হতে পারে—
i. ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে
ii. ত্রুটিযুক্ত uninstall করার কারণে হতে পারে
iii. উইন্ডোজ সমস্যা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭। ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কী জমা হয়?
✅ (ক) কুকিজ
(খ) ডাটা ফাইল
(গ) ডাউনলোড ফাইল
(ঘ) শর্টকাট ফাইল
৮। একই সময়ে একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করার পদ্ধতিকে কী বলা হয়?
(ক) সাইবার বুলিং
✅ (খ) ডি ডস অ্যাটাক
(গ) ব্রুট ফোর্স অ্যাটাক
(ঘ) ডেটা ইন্টারসেপশন
৯। বিজনেস সফটওয়্যার এলায়েন্স এর কাজ কী?
(ক) ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করা
(খ) তথ্য অধিকার নিশ্চিত করা
(গ) তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা
✅ (ঘ) পাইরেসি নজরদারি করা
১০। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের যে বিষয়গুলো লক্ষ রাখা প্রয়োজন—
i. এডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা
ii. read me ফাইলে জরুরি কাজের কথা লিখা আছে কিনা
iii. হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১১। স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করতে হয়?
(ক) ইনসার্ট
(খ) এনিমেশন
✅ (গ) ডিজাইন
(ঘ) ট্রানজিশন
১২। Power Point এ পরিকল্পিতভাবে প্রেজেন্টেশন তৈরির খসড়াকে কী বলা হয়?
(ক) Slide
(খ) Contents
(গ) Handouts
✅ (ঘ) Slide Layout
১৩। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে পৃষ্ঠায় নম্বর দিতে রিবনের কোন গ্রুপে click করতে হবে?
(ক) Illustration
(খ) Paragraph
✅ (গ) Header & Footer
(ঘ) Font
১৪। কম্পিউটারে অনেক সময় "Hard disk not found" মেসেজ দেখানোর কারণ—
✅ (ক) হার্ডডিস্কের জাম্পার সেটিং ঠিক না থাকায়
(খ) Heat sink এ প্রচুর ধুলাবালি জমে থাকায়
(গ) RAM এর সমস্যা থাকায়
(ঘ) Antivirus Software না থাকায়
১৫। পাইথন প্রোগ্রামে ভ্যারিয়েবল বা চলকের নামে কোন প্রতীকটি ব্যবহার করা যাবে না?
(ক) A
✅ (খ) %
(গ) Y
(ঘ) Z
১৬। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে অল্প সময়ে কোনো শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা যায় কোন কমান্ড ব্যবহার করে?
✅ (ক) ফাইন্ড-রিপ্লেস
(খ) টেমপ্লেট
(গ) চার্ট-গ্রাফ
(ঘ) স্পেলচেকার
১৭। ভ্যারিয়েবলে ভগ্নাংশযুক্ত সংখ্যা কোন ডাটা টাইপে জমা রাখা যাবে?
(ক) Int.
(খ) bool
(গ) Str.
✅ (ঘ) float
১৮। ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যুক্ত করার কমান্ড কোনটি?
(ক) Insert-Table-Insert table
✅ (খ) Insert table-Insert-Table
(গ) Table-insert-Insert table
(ঘ) Insert-Table-Table insert
১৯। পাইথন প্রোগ্রামে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ হলো—
i. Unique_ID
ii. A-rmy
iii. Myname
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড যোগ করার কী-বোর্ড কমান্ড কোনটি?
(ক) Alt + M
✅ (খ) Ctrl + M
(গ) Alt + N
(ঘ) Ctrl + N
নিচের প্রোগ্রামটি লক্ষ করে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
Variable1 = int (input ('Insert the 1st variable'))
Variable2 = int (input ('Insert the 2nd variable'))
Result = variable1* variable2
Print ("The result is', result)
২১। যদি Variable1 এবং Variable2 এর ইনপুট যথাক্রমে 10 এবং 5 হয়, তবে প্রোগ্রামের আউটপুট কোনটি?
(ক) 2
(খ) 5
(গ) 10
✅ (ঘ) 50
২২। প্রোগ্রামের ভাগশেষ 0 (শূন্য) পাইতে হলে (*) এর পরিবর্তে ব্যবহার করতে হবে—
i. /
ii. %
iii. modulo operator
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৩। লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগের ধারাবাহিক পদ্ধতি কোনটি?
✅ (ক) Animation→Custom Animation → Add effect
(খ) Design → Animation → Add effect
(গ) Animation → Add effect → Custom animation
(ঘ) Animation → Design → Add effect
২৪। Excel program-এ Cell range দিয়ে গুণ করার সঠিক সূত্র কোনটি?
(ক) Product (B1 ; D2)
✅ (খ) = Product (B1 : D1)
(গ) = Product (B1 * D2)
(ঘ) = Product (B1 / D2)
২৫। Power point প্রেজেন্টেশনে picture আইকনটি রিবনের কোন মেনুতে অবস্থিত?
✅ (ক) Insert
(খ) Animation
(গ) Slide show
(ঘ) Design
১। অপারেটিং সিস্টেম সাধারণত কোন ড্রাইভে থাকে?
✅ (ক) "C"
(খ) "D"
(গ) "E"
(ঘ) "F"
২। কখন থেকে মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়?
(ক) ষাটের দশকে
(খ) সত্তরের দশকে
(গ) আশির দশকে
✅ (ঘ) নব্বই দশকে
৩। ডকুমেন্টে ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়?
(ক) Review
(খ) View
✅ (গ) Insert
(ঘ) Home
৪। কোনটিকে ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া বলা হয়?
(ক) সিনেমা
✅ (খ) ওয়েব পেজ
(গ) ভিডিও
(ঘ) টেলিভিশন
৫। এনিমেশনের সাথে সম্পর্ক রয়েছে—
i. অডিও
ii. ভিডিও
iii. টেক্সট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
✅ (ঘ) i, ii ও iii
৬। ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কোন ধরনের ফাইল জমা হয়?
✅ (ক) টেম্পোরারি ফাইল
(খ) ওয়ার্ড ফাইল
(গ) পিডিএফ ফাইল
(ঘ) রেজিস্ট্রি ফাইল
৭। স্প্রেডশিট ব্যবহার করে—
i. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়
ii. সূত্র ব্যবহার করা যায়
iii. উপাত্ত বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
✅ (গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৮। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
(ক) ৫
(খ) ৪
✅ (গ) ৩
(ঘ) ২
৯। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত?
(ক) Text
(খ) Home
✅ (গ) Paragraph
(ঘ) View
নিচের Worksheet টি লক্ষ করো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
| A (পণ্যের নাম) | B (প্রতি কেজির দর (টাকা)) | C (পরিমাণ (kg)) | D (ব্যয়) |
| ১ | চাল | ৮৫ | ৫ | ? |
| ২ | ডাল | ১২০ | ২ | |
| ৩ | তেল | ২০০ | ৪ | |
| ৪ | মোট | |
১০। D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি হবে—
✅ (ক) =(D2+D3+D4)
(খ) =(D2+D3+D4)/3
(গ) =(D1+D2+D3)3
(ঘ) =(D2D3*D4)
১১। '?' চিহ্নিত সেলে প্রযোজ্য সূত্র—
i. = B2*C2
ii. = B2xC2
iii. = product (B2:C2)
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১২। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
(ক) Shape
✅ (খ) Font
(গ) Bullet
(ঘ) Clip Art
১৩। % (শতকরা) চিহ্নটির জন্য কী-বোর্ড এর জন্য কোন কোন কী (key) চাপতে হবে?
(ক) Alt+5
(খ) Home+5
(গ) Ctrl+5
✅ (ঘ) Shift+5
১৪। স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কোন মেনুতে যেতে হবে?
(ক) Home
✅ (খ) Design
(গ) View
(ঘ) Animation
১৫। কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি?
✅ (ক) Insert→Table→Insert Table
(খ) Insert→Table→Column
(গ) Insert→Insert Table→Table
(ঘ) Insert→Table→Row
১৬। boolean এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) boole
(খ) bolt
✅ (গ) bool
(ঘ) boolea
১৭। ট্রাবলশুটিং হচ্ছে—
i. সমস্যার উৎস
ii. গণনা করা
iii. সমস্যার উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
✅ (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার?
(ক) মাইক্রোসফট ওয়ার্ড
✅ (খ) মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
(গ) মাইক্রোসফট এক্সেল
(ঘ) মাইক্রোসফট অ্যাকসেস
১৯। পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়?
(ক) print f ( )
✅ (খ) print ( )
(গ) input ( )
(ঘ) int ( )
২০। পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম কোনটি?
(বি.দ্র: সঠিক উত্তর নেই; ভেরিয়েবল নামকরণের শর্তসমূহ কোনো অপশন পূরণ করে না)
(ক) @ My-name
(খ) $variable
(গ) 9 xyz
(ঘ) National-ID
২১। CMOS এর পূর্ণরূপ কোনটি?
✅ (ক) Complementary Metal-Oxide Semiconductor
(খ) Complementary Metal-Oxide Source
(গ) Computer Metal-Oxide System
(ঘ) Complementary Metal-Oxide Service
২২। কোনটি "float" ভ্যারিয়েবল?
(ক) a = "9.5"
(খ) a = 9
✅ (গ) a = 9.5
(ঘ) a = True
২৩। একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে—
(ক) Slide Page
(খ) Slide Show
(গ) Hands layout
✅ (ঘ) Handouts
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
রনি তার প্রোগ্রামের জন্য একটি ভ্যারিয়েবল তৈরি করতে চাইলো যেখানে সে তার স্কুলের নাম সংরক্ষণ করবে। সে "if" নামটি ব্যবহার করতে চাইলে প্রোগ্রামটি ত্রুটি দেখালো। তার শিক্ষক বললেন, এই নামটি ব্যবহার করা যাবে না।
২৪। উদ্দীপকে উল্লিখিত ভ্যারিয়েবলের নামটিকে প্রোগ্রামিং এর পরিভাষায় কী বলে?
✅ (ক) কীওয়ার্ড
(খ) অপারেটর
(গ) ফাংশন
(ঘ) টাইপ কাস্টিং
২৫। উদ্দীপকে উল্লিখিত নামটি ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার না করার যৌক্তিক কারণগুলো কী কী?
i. এটি কম্পাইলারের কাছে বিশেষ অর্থ বহন করে
ii. এটি একটি সংরক্ষিত শব্দ
iii. এটি ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করলে কার্যকারিতা হারায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...