Join Telegram for More Books
এসএসসি ২০২৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বরিশাল বোর্ড এমসিকিউ সমাধান
আসসালামু আলাইকুম, এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা! Talimit.net-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
বর্তমান ডিজিটাল যুগে 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বা আইসিটি (ICT) শুধু পাঠ্যবইয়ের একটি বিষয় নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরীক্ষায় ভালো জিপিএ (GPA) অর্জনের ক্ষেত্রে এই বিষয়ের বহুনির্বাচনি (MCQ) অংশে পূর্ণ নম্বর পাওয়াটা অত্যন্ত জরুরি। কারণ, এখানে প্রতিটি সঠিক উত্তর তোমার ফলাফলকে এক ধাপ এগিয়ে দেবে।
শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষা পরবর্তী দুশ্চিন্তা দূর করতে আমরা আজ নিয়ে এসেছি বরিশাল বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের সকল এমসিকিউ (MCQ)-এর শতভাগ নির্ভুল সমাধান।
তোমরা যারা এইমাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছো, তারা খুব সহজেই আমাদের এখান থেকে তোমাদের উত্তরপত্রটি মিলিয়ে নিতে পারো। এতে কয়টি প্রশ্নের উত্তর সঠিক হলো, তা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। পাশাপাশি, যারা আগামীতে পরীক্ষা দেবে, তাদের প্রস্তুতির জন্যও এই প্রশ্ন ও সমাধানগুলো দারুণ একটি মডেল হিসেবে কাজ করবে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতোমধ্যে ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়ে একটি বড় পরিবার তৈরি করেছে! নিয়মিত পড়াশোনার আপডেট, দ্রুত সমাধান ও সাজেশন্স পেতে তুমিও যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই কমিউনিটিতে।
চলো তাহলে আর দেরি না করে, নিচে থেকে বরিশাল বোর্ডের আইসিটি প্রশ্নের সঠিক সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক:
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
১। বিজ্ঞাপন তৈরিতে আকর্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
(ক) চিত্র
(খ) বর্ণ
✅ (গ) অ্যানিমেশন
(ঘ) রং
২। মাল্টিমিডিয়া অর্থ কী?
(ক) মাধ্যম
(খ) বিনিময়
(গ) বিস্তৃত
✅ (ঘ) বহুমাধ্যম
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
|
A (Name) |
B (Bangla) |
C (English) |
D (Total) |
| 1 |
X |
70 |
80 |
|
| 2 |
Y |
65 |
75 |
|
৩। X এর প্রাপ্ত নম্বরের যোগফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
✅ (ক) = B2 + C2
(খ) Sum (B2 + C2)
(গ) = Sum (B2 + C2)
(ঘ) B2 + C2
৪। যোগ-বিয়োগ, গুণ, ভাগের কাজ করা যায় কোন ধরনের ফর্মুলার সাহায্যে?
✅ (ক) গাণিতিক ফর্মুলা
(খ) লজিক্যাল ফর্মুলা
(গ) টেক্সট ফর্মুলা
(ঘ) সক্রিয় ফর্মুলা
৫। নতুন যুক্ত হওয়া স্লাইডে লেখা থাকবে—
i. click to add title
ii. click to add text
iii. click to ok
নিচের কোনটি সঠিক?
✅ (ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। Blinds, Fly in, Diamond এগুলা কীসের উদাহরণ?
(ক) Slide Transition
(খ) Fly out Menu
✅ (গ) Custom Animation
(ঘ) Sub Menu
৭। প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) If
(খ) Condition
✅ (গ) লুপ
(ঘ) Else
৮। বার্তা স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি কীসে পরিণত হয়?
(ক) একটি ভ্যারিয়েবল
(খ) একটি চলক
✅ (গ) একটি স্ট্রিং
(ঘ) একটি প্রোগ্রাম
৯। সি.সি ++, জাভা, পাইথন এগুলোকে কী বলে?
(ক) প্রোগ্রাম
(খ) প্রোগ্রামিং কোড
✅ (গ) প্রোগ্রামিং ভাষা
(ঘ) প্রোগ্রামিং অনুবাদক
১০। বুদ্ধিমানের কাজ কোনটি?
(ক) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা
✅ (খ) অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
(গ) অপ্রয়োজনীয় সফটওয়্যার বেশি বেশি রাখা
(ঘ) অপ্রয়োজনীয় সফটওয়্যার নির্ধারণ করে রাখা
১১। কুকিজ এবং টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?
(ক) প্রধান মেমোরিতে
(খ) সেকেন্ডারি মেমোরিতে
✅ (গ) ক্যাশ মেমোরিতে
(ঘ) ডক ফাইলে
১২। নিচের পাইথন কোডটি লক্ষ্য কর:
for i in range (1, 6):
print ('ICT')
এখানে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
(ক) ১
✅ (খ) ৫
(গ) ৩
(ঘ) ৬
১৩। একটি নতুন কম্পিউটার কীভাবে কাজ করে?
(ক) শ্লথ গতিতে
(খ) ধীর গতিতে
(গ) মন্থর গতিতে
✅ (ঘ) দ্রুত গতিতে
১৪। কী-বোর্ড কী ধরনের যন্ত্র?
✅ (ক) ইনপুট
(খ) মাল্টিমিডিয়া
(গ) আউটপুট
(ঘ) ইনপুট-আউটপুট উভয়ই
১৫। CMOS ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
(ক) র্যামে
(খ) প্রসেসরে
✅ (গ) মাদারবোর্ডে
(ঘ) CPU-তে
১৬। সেভ অর্থ কী?
✅ (ক) সংরক্ষণ
(খ) পরিবর্তন
(গ) সংস্করণ
(ঘ) বিয়োজন
১৭। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
(ক) ওয়ার্ড প্রসেসর
✅ (খ) স্প্রেডশিট
(গ) ডেটাবেজ
(ঘ) ইলাস্ট্রেটর
১৮। কম্পিউটারে লিখিত ডকুমেন্ট প্রয়োজন হয়—
i. তথ্য গ্রহণে
ii. তথ্য সংরক্ষণে
iii. তথ্য উপস্থাপনে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
✅ (ঘ) i, ii ও iii
১৯। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে একত্রে কী বলে?
(ক) ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া
(খ) ননলিনিয়ার মাল্টিমিডিয়া
✅ (গ) লিনিয়ার মাল্টিমিডিয়া
(ঘ) অ্যাকটিভ মাল্টিমিডিয়া
২০। কোন স্লাইডকে সক্রিয় স্লাইড বলা হয়?
✅ (ক) যে স্লাইডটি নির্বাচিত থাকে
(খ) প্রথম স্লাইডটিকে
(গ) শেষের স্লাইডটিকে
(ঘ) মাঝের স্লাইডটিকে
২১। ট্রাবলশুটিং অংশে কী নিয়ে আলোচনা হয়?
✅ (ক) সাধারণ সমস্যার উৎস ও সমাধান
(খ) অপারেটিং সিস্টেম
(গ) সিস্টেম সফটওয়্যার
(ঘ) CPU সম্পর্কে
২২। মনিটরে কখন পাওয়ার থাকবে না?
✅ (ক) পাওয়ার বোতাম অফ থাকলে
(খ) পাওয়ার বোতাম অন থাকলে
(গ) AC পাওয়ার কর্ড যুক্ত থাকলে
(ঘ) বিদ্যুৎ সংযোগ থাকলে
২৩। কম্পিউটারের বোধগম্য ভাষাকে কী বলা হয়?
(ক) অনুবাদক
(খ) প্রোগ্রামিং ভাষা
✅ (গ) মেশিনের ভাষা
(ঘ) ইংরেজি ভাষা
২৪। ভ্যারিয়েবল শব্দটির অর্থ কী?
✅ (ক) পরিবর্তন বা চলক
(খ) ডেটা
(গ) উৎপাদক
(ঘ) স্ট্রিং
২৫। নিচের কোনটি ৩.১০ ভার্সনের সংরক্ষিত শব্দ?
(বিঃদ্রঃ প্রশ্নে While দেওয়া থাকলেও পাইথনে এটি সম্পূর্ণ lowercase letter এ হয়)
✅ (ক) while
(খ) Variable
(গ) gool
(ঘ) Rare
আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...