SSC Final Exam 2026 Barisal Board Bangla 1st Paper MCQ Solution | বরিশাল বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

Admin
0
Join Telegram for More Books
SSC Final Exam 2026 Barisal Board Bangla 1st Paper MCQ Solution | বরিশাল বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

২০২৬ সালের বরিশাল বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের MCQ পরীক্ষার সম্পূর্ণ সমাধান এখানে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এই পোস্ট থেকে সহজেই সকল প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নিতে পারবে। প্রতিটি MCQ নির্ভুলভাবে যাচাই করে সাজানো হয়েছে যেন নির্ভরযোগ্য সমাধান পাওয়া যায়। এছাড়াও নিয়মিত SSC ও HSC পড়াশোনার আপডেট, নোট ও সাজেশন পেতে আমাদের স্টাডি WhatsApp গ্রুপে জয়েন করতে পারো

বিশেষ সহায়তা

Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।

বরিশাল বোর্ড - বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি অভীক্ষা)

বিষয় কোড: ১০১ | সেট: খ

১। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি কার চিরচেনা স্বজন?
  • (ক) জমিলার মা
  • (খ) নিশিপদ্মার ছায়া
  • (গ) স্থির দৃষ্টি মাছরাঙা
  • ✅ (ঘ) কদম আলী
২। 'সেই দিন এই মাঠ' কবিতায় 'আমি চলে যাব বলে'—এ পঙ্‌ক্তিতে ধরা পড়েছে—
  • (ক) প্রকৃতির নিত্যতা
  • ✅ (খ) কবির মৃত্যুচেতনা
  • (গ) সভ্যতার নশ্বরতা
  • (ঘ) কৃত্রিমতার ধ্বংস

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

'সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে'

৩। উদ্দীপকটির সাথে 'উমর ফারুক' কবিতার কোন চরণের সাদৃশ্য দেখা যায়?
  • (ক) রোজ কিয়ামতে কে বহিবে বল আমার পাপের ভার?
  • (খ) আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নেই
  • ✅ (গ) আমি লয়ে যাব বহিয়া এ-সব দুখিনী মায়ের ঘরে
  • (ঘ) মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরি অপমান
৪। সাদৃশ্যপূর্ণ চরণে প্রকাশ পেয়েছে—
  • i. মানবপ্রেম
  • ii. আত্মত্যাগ
  • iii. দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • ✅ (ঘ) i, ii ও iii
৫। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির বৈঠায়-লাঙলে হাত রাখতে বলার উদ্দেশ্য কী?
  • (ক) জন্মভূমিকে অনুভব করা
  • (খ) দেশের মানুষকে আপন করে পাওয়া
  • ✅ (গ) অস্তিত্ব প্রমাণ করা
  • (ঘ) পরশ অনুভব করা
৬। 'এবারে তুমি গিয়ে ভালো করে খাও' 'প্রবাস বন্ধু' গল্পের এ উক্তিতে লেখকের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
  • (ক) অতিথি পরায়ণতা
  • (খ) দায়িত্ববোধ
  • ✅ (গ) বিরক্তি
  • (ঘ) তিরস্কার
৭। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কী?
  • ✅ (ক) সগীর আলী
  • (খ) কেষ্টদাস
  • (গ) মতলব মিয়া
  • (ঘ) রুস্তম শেখ
৮। 'বোশেখ' কবিতায় 'বেণুবন পাতার বাসা' কথাটি কাদের সম্পর্কে বলা হয়েছে?
  • (ক) গরিব চাষি
  • (খ) বাবুই পাখি
  • ✅ (গ) টুনটুনি
  • (ঘ) গরিব মাঝি
৯। গৃহে কঠিন কথা শুনলে সুভা কোথায় যেত?
  • ✅ (ক) নদীতীরে
  • (খ) তেঁতুলতলায়
  • (গ) গোয়ালঘরে
  • (ঘ) ঢেঁকিশালায়
১০। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?
  • (ক) ভুবন মুখুজ্যে
  • (খ) মজুমদার মহাশয়
  • (গ) অন্নদা রায়
  • ✅ (ঘ) নীলমণি রায়
১১। 'বই পড়া' প্রবন্ধে 'দাতাকর্ণ' বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
  • (ক) স্বশিক্ষিতদের
  • (খ) অভিভাবকদের
  • ✅ (গ) শিক্ষাগুরুদের
  • (ঘ) শিক্ষার্থীদের

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

তরুতলে বসি পান্থ শ্রান্তি করে দূর
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর
বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়
তরু তবু অকাতর কিছু নাহি কয়।

১২। উদ্দীপকে তরুর মনোভাব ধারণ করেছে 'প্রত্যুপকার' গল্পের কোন চরিত্র?
  • ✅ (ক) দামেস্কাসের সম্ভ্রান্ত ব্যক্তি
  • (খ) দামেস্কাসের পদচ্যুত শাসনকর্তা
  • (গ) আলী ইবনে আব্বাস
  • (ঘ) খলিফা মামুন
১৩। 'প্রত্যুপকার' গল্পের সাথে উদ্দীপকটির বৈসাদৃশ্য রয়েছে—
  • (ক) পরোপকারে
  • ✅ (খ) প্রত্যুপকারে
  • (গ) বদান্যতায়
  • (ঘ) ধৈর্যশীলতায়
১৪। 'যে বলিবে হজরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে।'—হজরত ওমরের কোন মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে?
  • (ক) বীরত্ব
  • ✅ (খ) ভালোবাসা
  • (গ) একান্নতা
  • (ঘ) সাহসিকতা
১৫। "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি / মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।"—এই চরণ দুটির অনুভূতি ধারণ করেছে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন চরিত্র?
  • (ক) অনাথ কিশোরী
  • (খ) হরিদাসী
  • ✅ (গ) তেজি তরুণ
  • (ঘ) থুত্থুড়ে বুড়ো
১৬। 'বৃষ্টি' কবিতায় তৃষিত বনের সাথে কী জেগে ওঠে?
  • (ক) বিদগ্ধ আকাশ
  • (খ) অরণ্যের কেয়া
  • (গ) রৌদ্রদগ্ধ ধানখেত
  • ✅ (ঘ) তৃষাতপ্ত মন
১৭। নিমগাছের কোন অংশটি যকৃতের পক্ষে ভারী উপকারী?
  • ✅ (ক) পাতা
  • (খ) ডাল
  • (গ) ছাল
  • (ঘ) ফল
১৮। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে নিচের তলার বিশৃঙ্খলা বলতে কী বোঝানো হয়েছে?
  • ✅ (ক) সাংসারিক অভাব অনটন
  • (খ) জরাজীর্ণ অবস্থা
  • (গ) মনুষ্যত্বের অভাব
  • (ঘ) প্রকৃত শিক্ষার অভাব
১৯। 'একুশের গল্প' রচনায় সবার চাইতে বয়সে ছোট কে?
  • (ক) নাজিম
  • ✅ (খ) তপু
  • (গ) রাহাত
  • (ঘ) সানু
২০। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি সাগরকে কী হিসেবে কল্পনা করেছেন?
  • (ক) মাতা
  • (খ) বন্ধু
  • (গ) প্রজা
  • ✅ (ঘ) রাজা
২১। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক কী দেখে 'থ' হয়ে দাঁড়িয়েছিলেন?
  • ✅ (ক) খাবারের পরিমাণ
  • (খ) আবদুর রহমানের বোঝা
  • (গ) আবদুর রহমানের দৈহিক আকৃতি
  • (ঘ) বাগেবালার বরফি আঙুর

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা তা ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে পড়ে। নিলু, সুমন, সেলিম অংশ নেয় সেই মিছিলে। মিলিটারির গুলি এসে লাগে নিলুর গায়ে। নিলুর নিথর দেহের পাশে বসে থাকে সুমন ও সেলিম。

২২। উদ্দীপকের সুমন ও সেলিম 'একুশের গল্প' রচনার কোন চরিত্রদ্বয়ের সাথে তুলনীয়?
  • (ক) তপু ও রেণু
  • (খ) তপু ও রাহাত
  • ✅ (গ) রাহাত ও গল্পকথক
  • (ঘ) গল্পকথক ও তপু
২৩। উদ্দীপকে ধারণ করে 'একুশের গল্প' রচনায় বর্ণিত—
  • i. পাকিস্তানি বাহিনীর বর্বরতা
  • ii. মুক্তিকামী বাঙালির আর্তনাদ
  • iii. তারুণ্যের আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • ✅ (ঘ) i, ii ও iii
২৪। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
  • (ক) শান্তি
  • (খ) মনুষ্যত্ব
  • (গ) শিক্ষা
  • ✅ (ঘ) মুক্তি
২৫। 'বাদলের ধারা ঝরে ঝর-ঝর, / আউশের খেত জলে ভর ভর।'— পঙ্‌ক্তিটির বিপরীত ভাব প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে?
  • (ক) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
  • ✅ (খ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
  • (গ) পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর
  • (ঘ) সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
২৬। 'জীবন বিনিময়' কবিতায় 'উষার পূর্বাভাস' বলতে কী বোঝানো হয়েছে?
  • ✅ (ক) দুরাশার অবসান
  • (খ) সন্তানের মুমূর্ষু অবস্থা
  • (গ) আঁধার রাতের অবসান
  • (ঘ) নতুন সূর্যের উদয়
২৭। সাগরের সৈকতে কে যেন দূর হতে / আমাকে ডেকে ডেকে যায় / তবু পারি না যেতে শেকল বাঁধা এ দুটি পায়। এ কবিতাংশে 'নিমগাছ' গল্পের কোন ভাবের প্রতিফলন ঘটেছে?
  • (ক) উপেক্ষা
  • ✅ (খ) অসহায়ত্ব
  • (গ) অবহেলা
  • (ঘ) সৌন্দর্যপ্রিয়তা
২৮। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণের পদভারে ব্যক্ত হয়েছে—
  • i. সাহসিকতা
  • ii. দেশপ্রেম
  • iii. দৃঢ় প্রতিজ্ঞা
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • ✅ (ঘ) i, ii ও iii
২৯। 'জীবন বিনিময়' কবিতায় 'দৃপ্ত' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  • (ক) উল্লাস
  • ✅ (খ) উদ্ধত
  • (গ) চিৎকার
  • (ঘ) উদ্দীপ্ত
৩০। 'দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে'—এ পঙ্‌ক্তিতে কবি মনের কোন ভাব প্রকাশ পেয়েছে?
  • (ক) দেশপ্রেম
  • (খ) মাতৃভক্তি
  • (গ) স্বাজাত্যবোধ
  • ✅ (ঘ) স্মৃতিকাতরতা

উপরে দেওয়া বরিশাল বোর্ডের বাংলা ১ম পত্র MCQ সমাধান অনুসরণ করে সহজেই নিজের উত্তর যাচাই করা যাবে। নতুন আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটে চোখ রাখো।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!