SSC Final Exam 2026 Chittagong Board Bangla 1st Paper MCQ Solution | চট্টগ্রাম বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

Admin
0
Join Telegram for More Books
SSC Final Exam 2026 Chittagong Board Bangla 1st Paper MCQ Solution | চট্টগ্রাম বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

২০২৬ সালের চট্টগ্রাম বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের MCQ পরীক্ষার সম্পূর্ণ সমাধান এখানে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এই পোস্ট থেকে সহজেই সকল প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নিতে পারবে। প্রতিটি MCQ নির্ভুলভাবে যাচাই করে সাজানো হয়েছে যেন নির্ভরযোগ্য সমাধান পাওয়া যায়। এছাড়াও নিয়মিত SSC ও HSC পড়াশোনার আপডেট, নোট ও সাজেশন পেতে আমাদের স্টাডি WhatsApp গ্রুপে জয়েন করতে পারো

বিশেষ সহায়তা

Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।

চট্টগ্রাম বোর্ড - বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি অভীক্ষা)

বিষয় কোড: ১০১ | সেট: খ

১। মহানবি (স.) এর বসন কীসে রক্তরঞ্জিত হয়েছিল?
  • ✅ (ক) লোষ্ট্রাঘাতে
  • (খ) তরবারির আঘাতে
  • (গ) বিষাক্তবাণে
  • (ঘ) ঘাতকের আক্রমণে
২। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে কোন বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক?
  • ✅ (ক) ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করা
  • (খ) অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া
  • (গ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা
  • (ঘ) অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
৩। 'প্রবাস বন্ধু' ভ্রমণ কাহিনিতে 'ও রভোয়া' বাক্যটির অর্থ কী?
  • (ক) আপনাকে ধন্যবাদ
  • (খ) অপরিচিতকে সম্ভাষণ
  • ✅ (গ) আবার দেখা হবে
  • (ঘ) এখন তবে আসি
৪। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কোথায় দাঁড়িয়ে কুকুর আর্তনাদ করেছিল?
  • (ক) লাশের উপর
  • ✅ (খ) বাস্তুভিটার ভগ্নস্তূপে
  • (গ) গ্রামের রাস্তায়
  • (ঘ) মোল্লা বাড়ির উঠানে
৫। 'প্রবাস বন্ধু' রচনায় পানশির সম্পর্কে আবদুর রহমানের অতিরিক্ত বর্ণনার কারণ—
  • i. জন্মভূমির প্রতি ভালোবাসা
  • ii. লেখককে ভ্রমণে উদ্বুদ্ধ করা
  • iii. লেখকের রুচি ফিরিয়ে আনা
নিচের কোনটি সঠিক?
  • ✅ (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

'কোন রঙ্গে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে।'

৬। উদ্দীপকের দ্বিতীয় চরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের কোন বাক্যের মিল রয়েছে?
  • (ক) কী সুন্দর পাতাগুলি.... কী রূপ।
  • (খ) নিমের হাওয়া ভালো থাক কেটো না।
  • ✅ (গ) আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে।
  • (ঘ) বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন।
৭। উদ্দীপকে 'নিমগাছ' গল্পের নিমগাছের যে বিষয় ফুটে উঠেছে তা হলো—
  • i. অবমূল্যায়ন
  • ii. উপকারিতা
  • iii. অবহেলা
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • ✅ (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii
৮। "আমি কোনো আগন্তুক নই" কবিতায় কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
  • (ক) শপথ নেওয়ার জন্য
  • (খ) পরশ অনুভবের জন্য
  • (গ) কবির অতীত সন্ধানের জন্য
  • ✅ (ঘ) অস্তিত্ব প্রমাণের জন্য
৯। 'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা / তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা।' উদ্দীপকের ভাবনার সাথে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
  • ✅ (ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম
  • (খ) বেদনাবিধুর স্মৃতিকাতরতা
  • (গ) নদীর প্রতি ভালোবাসা
  • (ঘ) কবি হৃদয়ের হাহাকার
১০। 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে'— এখানে 'সোনার স্বপ্নের সাধ' বলতে কী বোঝানো হয়েছে?
  • (ক) ব্যক্তি মানুষের মৃত্যু চেতনা
  • ✅ (খ) প্রকৃতির চিরন্তন সৌন্দর্য
  • (গ) পৃথিবীর ক্ষয়িষ্ণু সভ্যতা
  • (ঘ) মানুষের অমরত্বের চেষ্টা
১১। 'একুশের গল্প' রচনায় তপু তার বন্ধুদের মাঝে কী হয়ে ফিরে আসে?
  • (ক) ডাক্তার
  • (খ) আহত
  • ✅ (গ) কঙ্কাল
  • (ঘ) লাশ
১২। উমর ফারুক (রা.)-কে চিরধাত্রী সম্রাট বলার কারণ কী?
  • ✅ (ক) অনাড়ম্বর জীবন
  • (খ) সুবিচার
  • (গ) সুশাসন
  • (ঘ) নির্ভীকতা
১৩। 'প্রত্যুপকার' গল্পে দামেস্কের সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসের কাছে কী প্রার্থনা করেছিল?
  • (ক) লৌহশৃঙ্খলমুক্ত করে দিতে
  • (খ) পালাতে সাহায্য করতে
  • (গ) উপকারীর উপকার করতে
  • ✅ (ঘ) প্রাণদণ্ডের খবর পরিবারকে জানাতে
১৪। 'বোশেখ' কবিতায় বৈশাখের বাতাসে কোন পাখির ঝাঁক ওড়ার কথা বলা হয়েছে?
  • (ক) টুনটুনির
  • ✅ (খ) বুনোহাঁসের
  • (গ) বাবুই পাখির
  • (ঘ) সাদা বকের
১৫। 'বই পড়া' প্রবন্ধে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দেই কেন?
  • (ক) ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বলে
  • ✅ (খ) শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্বাহু বলে
  • (গ) সাহিত্যচর্চার সুফল সন্ধিহানের কারণে
  • (ঘ) জ্ঞানের ভাণ্ডার ধনের ভাণ্ডার বৃদ্ধি করে বলে

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায় সন্তান। পানিতে নেমে সন্তানকে বাঁচাতে পারলেও বাবুল আহমেদ নিজে মারা যান。

১৬। 'জীবন বিনিময়' কবিতার কোন পঙ্‌ক্তির সঙ্গে উদ্দীপকের ভাবের সাদৃশ্য রয়েছে?
  • (ক) জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরমির প্রায়
  • ✅ (খ) পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়
  • (গ) মোর জীবনের সবটুকু দিয়া আমারি আপন প্রাণ
  • (ঘ) হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের
১৭। উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো—
  • i. অপত্য স্নেহের বহিঃপ্রকাশ
  • ii. সন্তান বাৎসল্যতা
  • iii. পিতৃস্নেহের দৃষ্টান্ত স্থাপন
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • (গ) ii ও iii
  • ✅ (ঘ) i, ii ও iii
১৮। 'প্রত্যুপকার' গল্পে বন্দি ব্যক্তিকে মুক্তি দেওয়ার মাধ্যমে খলিফা মামুনের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
  • (ক) প্রত্যুপকারী
  • (খ) পরোপকারী
  • ✅ (গ) মহানুভব
  • (ঘ) দয়াশীল
১৯। 'আমার দেশের মাটিতে আমার প্রাণ / নীতি লভ্যে নব জীবনের সন্ধান।' উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন ভাব ফুটে উঠেছে?
  • (ক) অস্তিত্বের অনুভবের সংকট
  • (খ) প্রকৃতির প্রতি নির্ভরশীলতা
  • (গ) মানুষকে আপন করার চেষ্টা
  • ✅ (ঘ) দেশের প্রতি মমত্ববোধ
২০। 'বোশেখ' কবিতায় কবি রবীন্দ্রনাথ কী কামনা করেছেন?
  • (ক) ধ্বংসলীলা
  • ✅ (খ) পরিশুদ্ধতা
  • (গ) শোষণহীনতা
  • (ঘ) সাম্যবাদিতা
২১। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর কী কাজ করে?
  • (ক) কৃষি
  • (খ) পূজা
  • ✅ (গ) গোমস্তা
  • (ঘ) কবিরাজ
২২। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
  • (ক) মতলব মিয়া
  • ✅ (খ) রুস্তম শেখ
  • (গ) কেষ্ট দাস
  • (ঘ) সগীর আলী
২৩। 'সুভা' গল্পে প্রতাপ মাছ ধরার সময় সুভা কোথায় বসে থাকত?
  • ✅ (ক) তেঁতুলতলায়
  • (খ) নদীর তীরে
  • (গ) শষ্পশয্যায়
  • (ঘ) নদীর ঘাটে
২৪। 'বই পড়া' প্রবন্ধ অনুসারে কীসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে?
  • (ক) শিক্ষার
  • (খ) সাহিত্যের
  • ✅ (গ) আনন্দের
  • (ঘ) জ্ঞানের
২৫। 'ছাল নিয়ে বাঁচিয়ে দেয় কেউ... সে আর-এক আবর্জনা' 'নিমগাছ' গল্পে এ কথা কেন বলা হয়েছে?
  • ✅ (ক) চরম অবহেলা বোঝাতে
  • (খ) স্বাভাবিক বৃদ্ধির ব্যাঘাতের জন্য
  • (গ) যত্নের বাড়াবাড়ির জন্য
  • (ঘ) উপকারিতার অবমূল্যায়নের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:

'আজকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।'

২৬। উদ্দীপকের দ্বিতীয় পঙ্‌ক্তির সঙ্গে 'বৃষ্টি' কবিতার কোন চরণের ভাবের সাদৃশ্য রয়েছে?
  • (ক) বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার
  • (খ) রৌদ্র-দগ্ধ ধানখেত আজ তার স্পর্শ পেতে চায়
  • (গ) রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর
  • ✅ (ঘ) তৃষিত বনের সাথে জেগে তৃষাতপ্ত মন
২৭। উদ্দীপকে 'বৃষ্টি' কবিতার যে বিষয় ফুটে উঠেছে তা হলো—
  • i. বৃষ্টির চিরায়ত রূপ
  • ii. মানব মনে বৃষ্টির প্রভাব
  • iii. বৃষ্টিতে প্রকৃতির প্রাণস্পন্দন
নিচের কোনটি সঠিক?
  • (ক) i ও ii
  • (খ) i ও iii
  • ✅ (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii
২৮। 'আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।''আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়া এ কথা বলার কারণ কী?
  • (ক) মেয়ের অবাধ্যতা
  • (খ) পাওনাদারের তাগাদা
  • ✅ (গ) সংসারের দারিদ্র্য
  • (ঘ) ছেলে-মেয়ের দুরন্তপনা
২৯। 'এমন যদি হতো / আমিই পাখির মতো / উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।' উদ্দীপকটি 'সুভা' গল্পের সুভার কোন দিকটি ফুটে উঠেছে?
  • ✅ (ক) কল্পনাপ্রবণতা
  • (খ) চেতনাবৃত্তি
  • (গ) উপকারী মনোভাব
  • (ঘ) সহমর্মিতা
৩০। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে জীবসত্তার কাজ হলো—
  • i. দেহের দাবি মেটানো
  • ii. মনের চাহিদা পূরণ
  • iii. জৈবিকতা থেকে মুক্তি
নিচের কোনটি সঠিক?
  • ✅ (ক) i
  • (খ) i ও ii
  • (গ) ii ও iii
  • (ঘ) i, ii ও iii
SSC Final Exam 2026 Chittagong Board Bangla 1st Paper MCQ Solution | চট্টগ্রাম বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬ SSC Final Exam 2026 Chittagong Board Bangla 1st Paper MCQ Solution | চট্টগ্রাম বোর্ড বাংলা ১ম পত্র MCQ সমাধান ২০২৬

উপরে দেওয়া চট্টগ্রাম বোর্ডের বাংলা ১ম পত্র MCQ সমাধান অনুসরণ করে সহজেই নিজের উত্তর যাচাই করা যাবে। নতুন আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটে চোখ রাখো।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!