দাখিল পরীক্ষা, ২০২৬ - হাদিস শরিফ (বহুনির্বাচনি অভীক্ষা)
বিষয় কোড: ১০২ | পূর্ণমান: ৪০
১। হাদিস সংকলনের ফরমান সর্বপ্রথম কে জারি করেন?
- (ক) হযরত আবু বকর সিদ্দিক (রা)
- (খ) হযরত ওমর ফারুক (রা)
- (গ) হযরত আমির মুয়াবিয়া (রা)
- ✅ (ঘ) হযরত ওমর ইবনু আব্দুল আজিজ (রহ)
২। الحديث শব্দটির বহুবচন কোনটি?
- (ক) الحديثون
- (খ) الحديثات
- ✅ (গ) الأحاديث
- (ঘ) الحديثة
৩। ইমাম মালেক (রহ) রচিত হাদিস গ্রন্থের নাম কী?
- (ক) মুসনাদ
- ✅ (খ) মুয়াত্তা
- (গ) জামি'
- (ঘ) সুনান
৪। السنة অর্থ কী?
- ✅ (ক) পথ
- (খ) কথা
- (গ) ঘটনা
- (ঘ) উপদেশ
৫। কোনটি احاد এর অন্তর্ভুক্ত নয়?
- (ক) الخبر المشهور
- (খ) الخبر العزيز
- ✅ (গ) الخبر المتواتر
- (ঘ) الخبر الغريب
৬। একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে?
- (ক) ৫টি
- ✅ (খ) ৬টি
- (গ) ১০টি
- (ঘ) ১২টি
৭। সালাম দেয়ার বিধান কী?
- ✅ (ক) সুন্নাত
- (খ) মুস্তাহাব
- (গ) ওয়াজিব
- (ঘ) ফরজ
৮। অনুমতি প্রার্থনার (الإستيذان) হুকুম কী?
- (ক) ফরজ
- ✅ (খ) ওয়াজিব
- (গ) সুন্নাত
- (ঘ) মুস্তাহাব
৯। المصافحة শব্দটি কোন বাবের মাসদার?
- (ক) باب إفعال
- (খ) باب تفعيل
- ✅ (গ) باب مفاعلة
- (ঘ) باب تفاعل
১০। المعانقة অর্থ কী?
- (ক) করমর্দন করা
- (খ) ভাব বিনিময় করা
- ✅ (গ) কোলাকুলি করা
- (ঘ) ক্ষমা করা
১১। التثاؤب শব্দের অর্থ কী?
- (ক) হাসি দেয়া
- (খ) হাঁচি দেয়া
- (গ) ক্রন্দন করা
- ✅ (ঘ) হাই তোলা
১২। নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে অজু ও নামাজ উভয়টি নষ্ট হয়?
- (ক) الضحك
- ✅ (খ) القهقهة
- (গ) التبسم
- (ঘ) التكلم
১৩। আল্লাহ তাআলার অতিশয় সুন্দর নাম কয়টি?
- (ক) ৯০টি
- ✅ (খ) ৯৯টি
- (গ) ১০১টি
- (ঘ) ১১৩টি
১৪। اسم শব্দের অর্থ কী?
- ✅ (ক) নাম
- (খ) পদবি
- (গ) উপাধি
- (ঘ) উপনাম
১৫। কোনো মুসলমানকে গালি দেওয়া কী?
- ✅ (ক) ফাসেকি
- (খ) গর্হিত
- (গ) মাকরুহ
- (ঘ) অনুচিত
১৬। ما بين لحييه বলতে কী বোঝানো হয়েছে?
- (ক) দাঁত
- ✅ (খ) জিহ্বা
- (গ) তালু
- (ঘ) লালা
১৭। যে অঙ্গীকার পূর্ণ করে না তার কী নেই?
- (ক) দ্বীনদারিতা
- (খ) সততা
- (গ) নিষ্ঠা
- ✅ (ঘ) আমানতদারিতা
১৮। يلعب শব্দের বাহাছ কী?
- (ক) نهى حاضر معروف
- ✅ (খ) مضارع مثبت معروف
- (গ) امر حاضر معروف
- (ঘ) ماضى مثبت معروف
১৯। حق শব্দের বহুবচন কী?
- ✅ (ক) حقوق
- (খ) احق
- (গ) حقة
- (ঘ) حقات
২০। খলিলুল্লাহ কোন নবির উপাধি?
- (ক) হযরত আদম (আ)
- ✅ (খ) হযরত ইবরাহিম (আ)
- (গ) হযরত মুসা (আ)
- (ঘ) হযরত মুহাম্মদ (স)
২১। খ্রিষ্টানরা ঈসা (আ) এর প্রশংসায় বাড়াবাড়ি করে তাঁকে কী বলে থাকে?
- (ক) আল্লাহর বন্ধু
- (খ) আল্লাহর নবি
- ✅ (গ) আল্লাহর পুত্র
- (ঘ) আল্লাহর বান্দা
২২। সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারী কে?
- ✅ (ক) মাতা
- (খ) পিতা
- (গ) দাদা
- (ঘ) দাদী
২৩। ভাগ্যকে পরিবর্তন করতে পারে কীসে?
- (ক) নামাজে
- (খ) রোজায়
- (গ) যাকাত
- ✅ (ঘ) দোয়ায়
২৪। أنصر এর ছিগাহ কোনটি?
- (ক) واحد مذكر غائب
- ✅ (খ) واحد مذكر حاضر
- (গ) واحد مؤنث غائب
- (ঘ) واحد مؤنث حاضر
২৫। الشفقة শব্দের অর্থ কী?
- ✅ (ক) দয়া-অনুগ্রহ করা
- (খ) ঘৃণা করা
- (গ) দেখাশুনা করা
- (ঘ) পরিচর্যা করা
২৬। হযরত মুআজা ইবনে জাবাল (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন?
- (ক) ১৭
- ✅ (খ) ১৮
- (গ) ১৯
- (ঘ) ২০
২৭। اكذب الحديث কী?
- ✅ (ক) الظن
- (খ) الغيبة
- (গ) البهتان
- (ঘ) الخداع
২৮। العجلة من الشيطان এর মর্মার্থ কী?
- (ক) তাড়াহুড়া করা শয়তানি কাজ
- (খ) শয়তান নিজে তাড়াহুড়া করে
- (গ) তাড়াহুড়াকারীর সাথে শয়তান থাকে
- ✅ (ঘ) কাজে তাড়াহুড়া শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়
২৯। يعظ শব্দটির মূল অক্ষর কী?
- (ক) ي - ع - ظ
- ✅ (খ) و - ع - ظ
- (গ) ع - و - ظ
- (ঘ) ع - ي - ظ
৩০। যা শস্য পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না।
- (ক) শত্রুতা
- ✅ (খ) অহংকার
- (গ) আত্মতৃপ্তি
- (ঘ) কপটতা
৩১। সবচেয়ে বড় জুলুম কী?
- (ক) চুরি করা
- (খ) ডাকাতি করা
- (গ) ব্যভিচার করা
- ✅ (ঘ) শিরক করা
৩২। শিরক কয় প্রকার?
- ✅ (ক) দুই
- (খ) তিন
- (গ) চার
- (ঘ) পাঁচ
৩৩। মন্দ কাজে বাধা দেয়ার বিধান কী?
- (ক) ফরযে আইন
- ✅ (খ) ফরযে কিফায়া
- (গ) ওয়াজিবে আইন
- (ঘ) ওয়াজিবে কিফায়াহ
৩৪। পুরুষদের মাঝে সর্বপ্রথম কে ইসলাম কবুল করেন?
- ✅ (ক) হযরত আবু বকর (রা)
- (খ) হযরত ওমর (রা)
- (গ) হযরত ওসমান (রা)
- (ঘ) হযরত আলী (রা)
৩৫। রাসূলুল্লাহ (সা) এর প্রিয় খাদ্য কোনটি?
- ✅ (ক) ছারিদ
- (খ) খুবয
- (গ) গোশত
- (ঘ) তালবিনা
৩৬। العسل শব্দের অর্থ কী?
- (ক) চিনি
- (খ) গুড়
- ✅ (গ) মধু
- (ঘ) মিষ্টি
৩৭। দোয়া কবুলের পূর্বশর্ত কী?
- ✅ (ক) হালাল রুজি
- (খ) ইস্তিগফার
- (গ) কিবলামুখী হওয়া
- (ঘ) কুরআন তেলাওয়াত করা
৩৮। মদ কীভাবে হারাম হয়েছে?
- (ক) একবারে
- (খ) বারে বারে
- ✅ (গ) পর্যায়ক্রমে
- (ঘ) শুধু নামাজের সময়
৩৯। ফিতনা কীসের চেয়ে জঘন্য?
- (ক) চুরি করার
- (খ) ব্যভিচার করার
- (গ) কাউকে গালি দেয়ার
- ✅ (ঘ) হত্যা করার
৪০। অশ্লীলতা কী কমায়?
- (ক) জ্ঞান
- ✅ (খ) লজ্জা
- (গ) মর্যাদা
- (ঘ) ধন-সম্পদ
