Alim 2026 ICT MCQ Solution - নিয়মিত
ভূমিকা: আলিম ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।
১। শর্ত সাপেক্ষে তথ্য প্রদর্শনের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
(ক) সর্টিং
(খ) কোয়েরি
(গ) সার্চিং
(ঘ) ইনডেক্সিং
✓ উত্তর: (খ) কোয়েরি
২। জিন থেরাপি ও বর্জ্য পরিষ্কারকরণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(খ) ন্যানোটেকনোলজি
(গ) বায়োইনফরমেটিক্স
(ঘ) বায়োমেট্রিক
✓ উত্তর: (ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৩। (32)8 এর সমকক্ষ বাইনারি মান কোনটি?
(ক) (011001)2
(খ) (011010)2
(গ) (010011)2
(ঘ) (111000)2
✓ উত্তর: (খ) (011010)2
উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
একজন ডাটাবেজ প্রোগ্রামার (X) স্কুলের জন্য একটি ডাটাবেজ তৈরি করেন। স্টুডেন্ট টেবিলে নাম, রোল, শ্রেণি, শাখা, সেশন ও বেতন নামে ফিল্ড আছে। রেজাল্ট টেবিলে আইডি, রোল, বিষয়, নম্বর ফিল্ড আছে। তিনি স্টুডেন্ট টেবিলের রোল, শাখা ও শ্রেণি মিলে একটি কি (key) তৈরি করে, রেজাল্ট টেবিলের সাথে রিলেশন করেন।
৪। উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশনের নাম কী?
(ক) one to one
(খ) one to many
(গ) many to many
(ঘ) many to one
✓ উত্তর: (ক) one to one
৫। স্টুডেন্ট টেবিলের 'কি' এর নাম কী?
(ক) প্রাইমারি কি
(খ) ফরেন কি
(গ) কম্পোজিট কি
(ঘ) মেইন কি
✓ উত্তর: (গ) কম্পোজিট কি
৬। অন্যের কম্পিউটার নিজের নিয়ন্ত্রণে এনে ব্যবহার করাকে কী বলে?
(ক) হ্যাকিং
(খ) স্প্যামিং
(গ) ফিশিং
(ঘ) প্লেজিয়ারিজম
✓ উত্তর: (ক) হ্যাকিং
৭। কম্পিউটার নেটওয়ার্কে নিচের কোনটি সাধারণত বিল্ট-ইন হিসেবে ব্যবহৃত হয়?
(ক) সুইচ
(খ) মডেম
(গ) রাউটার
(ঘ) NIC
✓ উত্তর: (ঘ) NIC
৮। নিচের কোন ক্ষেত্রে ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হবে?
(ক) NOT
(খ) AND
(গ) OR
(ঘ) NAND
✓ উত্তর: (ক) NOT
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
[চিত্রে A এবং B ইনপুটদ্বয় NOT গেইট হয়ে একটি NAND গেইটে যুক্ত হয়েছে যার আউটপুট P]
৯। উদ্দীপকে P এর আউটপুট কত?
(ক) A+B
(খ) AB
(গ) A'.B'
(ঘ) A'+B'
✓ উত্তর: (ক) A+B
১০। উদ্দীপকে P এর মান 1 হলে—
i. A = 1, B = 0
ii. A = 1, B = 1
iii. A = 0, B = 0
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii
১১। ASCII-7 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়?
(ক) ৮
(খ) ৬৪
(গ) ১২৮
(ঘ) ২৫৬
✓ উত্তর: (গ) ১২৮
১২। bmed.jpg নামে ইমেজটি ওয়েবপেজে প্রদর্শনের কোড কোনটি?
(ক) <image> src = bmed.jpg </image>
(খ) <image><b> bmed.jpg </b></image>
(গ) <img src = "bmed.jpg">
(ঘ) <img scr = bmed.jpg>
✓ উত্তর: (গ) <img src = "bmed.jpg">
১৩। সার্চ ইঞ্জিন হলো—
i. Yahoo
ii. Mozila
iii. Bing
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ল্যাবে প্রবেশের পূর্বে একটি যন্ত্রের দিকে তাকাতেই দরজা খুলে যায়। প্রবেশের পর সবাইকে বিশেষ ধরনের হেলমেট পরানোর পর সবাই সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি পায়।
১৪। শিক্ষক কোন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে ল্যাবে প্রবেশ করেন?
(ক) ত্বকের টিস্যু
(খ) আঙ্গুলের ছাপ
(গ) চোখের আইরিশ
(ঘ) কণ্ঠস্বর যাচাই
✓ উত্তর: (গ) চোখের আইরিশ
১৫। সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি পাওয়ার প্রযুক্তিটি ব্যবহৃত হয়—
i. বিমান চালানোর প্রশিক্ষণে
ii. কোন ব্যক্তিকে শনাক্তকরণে
iii. সেনা সদস্যদের প্রশিক্ষণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
১৬। NOR গেইটের আউটপুট কখন 1 হবে?
(ক) যখন ১টি ইনপুট 0 হয়।
(খ) যখন ১টি ইনপুট 1 হয়।
(গ) যখন সবগুলো ইনপুট 0 হয়।
(ঘ) যখন সবগুলো ইনপুট 1 হয়।
✓ উত্তর: (গ) যখন সবগুলো ইনপুট 0 হয়।
১৭। রিলেশনাল অপারেটর কয়টি?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
✓ উত্তর: (গ) ৬
১৮। 103 সংখ্যাটি হল—
i. ডেসিমেল
ii. অক্টাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
১৯। for (i=2; i≤15, i=i+3) printf ("%d,",i) স্টেটমেন্টটির ফলাফল কোনটি?
(ক) 2, 5, 8, 11, 14
(খ) 14, 11, 8, 5, 2
(গ) 12, 10, 8, 6, 4, 2
(ঘ) 2, 4, 6, 8, 10, 12
✓ উত্তর: (ক) 2, 5, 8, 11, 14
২০। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো—
i. ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক বেশি।
ii. স্টার্ট বিট ও স্টপ বিট এর প্রয়োজন হয়।
iii. ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
২১। অনাকাঙ্ক্ষিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে কী বলে?
(ক) ফিশিং
(খ) হ্যাকিং
(গ) প্লেজিয়ারিজম
(ঘ) স্প্যামিং
✓ উত্তর: (ঘ) স্প্যামিং
২২। নিচের কোনটি প্রটোকল কনভার্টার?
(ক) গেটওয়ে
(খ) হাব
(গ) সুইচ
(ঘ) রিপিটার
✓ উত্তর: (ক) গেটওয়ে
উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
1. <body>
2. <h6><u>Alia Madrasah </u></h6>
3. <P> Teachers info </p>
4. </body>
২৩। উদ্দীপকের "Alia Madrasah" লাইনটির আউটপুট কেমন হবে?
(ক) ইটালিক
(খ) বোল্ড
(গ) হেডিং বাদ যাবে
(ঘ) আন্ডার লাইন
✓ উত্তর: (ঘ) আন্ডার লাইন
২৪। উদ্দীপকের ৩ নং লাইনে কি পরিবর্তন করলে নতুন একটি ওয়েবপেইজ ওপেন হবে?
(ক) <p>.........</p>
(খ) <href>.........</href>
(গ) <a>.........</a>
(ঘ) <link>.........</link>
✓ উত্তর: (গ) <a>.........</a>
২৫। তিনটি পূর্ণসংখ্যা ইনপুটের জন্য নিচের কোনটি সঠিক?
(ক) Scanf ("%d%d%d", &a, &b, &c);
(খ) Scan ("%d%d%d%", &a, &b, &c);
(গ) Prinf ("%d%d%d%", &a, &b, &c);
(ঘ) Print ("%d%d%d", &a, &b, &c);
✓ উত্তর: (ক) Scanf ("%d%d%d", &a, &b, &c);
📥 সম্পূর্ণ প্রশ্নের পিডিএফ আকারে ডাউনলোড করুন
পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।
📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন
পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।
