HSC 2026 Chemistry 2nd Paper MCQ Solution (অনিয়মিত - 2025 Syllabus) । এইচএসসি ২০২৬ রসায়ন ২য় পত্র MCQ সমাধান pdf download (সকল বোর্ড)

Admin
0
Join Telegram for More Books
(toc)

HSC 2026 Chemistry 2nd Paper MCQ Solution - অনিয়মিত (২০২৫ সিলেবাস)

HSC 2026 Chemistry 2nd Paper MCQ Solution (অনিয়মিত - 2025 Syllabus)

ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের অনিয়মিত পরীক্ষার্থী বন্ধুদের (যারা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেছ) শুভেচ্ছা। তোমাদের রসায়ন ২য় পত্র পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।


১। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তিত হয় কোনটিতে?
(ক) বয়েলের সূত্র
(খ) চার্লসের সূত্র
(গ) গ্রাহামের ব্যাপন সূত্র
(ঘ) ডাল্টনের আংশিক চাপ সূত্র
✓ উত্তর: (খ) চার্লসের সূত্র

২। অ্যালকাইন-1 এর মৃদু অম্লধর্মীতা পরীক্ষায় ব্যবহৃত বিকারক কোনটি?
(ক) [Ag(NH3)2]NO3
(খ) RMgX বিকারক
(গ) Ba(NO3)2 দ্রবণ
(ঘ) AgNO3 দ্রবণ
✓ উত্তর: (ক) [Ag(NH3)2]NO3

৩। কার্বন-কার্বন সিগমা বন্ধনের সুষম ভাঙনের দ্বারা সৃষ্টি হয়—
(ক) কার্বোনিয়াম আয়ন
(খ) কার্বানায়ন
(গ) মুক্তমূলক
(ঘ) নিউক্লিওফাইল
✓ উত্তর: (গ) মুক্তমূলক

৪। 0.5 M NaOH দ্রবণের 200 mL পরিমাপের সাথে 400 mL পানি যোগ করা হলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত?
(ক) 1.33 M
(খ) 0.33 M
(গ) 0.10 M
(ঘ) 0.167 M
✓ উত্তর: (ঘ) 0.167 M

৫। $M^{2+} + N \rightarrow N^{2+} + M$ বিক্রিয়াটির $E_{cell}$ এর মান কত? $[M/M^{2+} = +0.75V, N/N^{2+} = -0.35V]$
(ক) 1.10
(খ) -0.11
(গ) 0.11
(ঘ) -1.10
✓ উত্তর: (ঘ) -1.10

৬। CO2 গ্যাসের ঘনত্ব STP তে কত হবে?
(ক) 1.96 gL-1
(খ) 1.42 gL-1
(গ) 1.24 gL-1
(ঘ) 0.98 gL-1
✓ উত্তর: (ক) 1.96 gL-1

৭। কোনটি ইলেকট্রোফাইল এর প্রতি আসক্তি দেখায়?
(ক) RMgX
(খ) NH3
(গ) AlCl3
(ঘ) H2O
✓ উত্তর: (খ) NH3

৮। SATP তে কোনো গ্যাসের মোলার আয়তন কত?
(ক) 22.4 L
(খ) 22.789 L
(গ) 23.8 L
(ঘ) 24.789 L
✓ উত্তর: (ঘ) 24.789 L

৯। কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান?
(ক) N2 ও CO
(খ) HCl(g) ও N2
(গ) CO2 ও O2
(ঘ) NH3(g) ও CH4
✓ উত্তর: (ক) N2 ও CO

১০। 180g পানিতে 90g গ্লুকোজ মিশ্রিত করলে পানির মোল ভগ্নাংশ কত হবে?
(ক) 1.90
(খ) 0.95
(গ) 0.47
(ঘ) 0.23
✓ উত্তর: (খ) 0.95

১১। LiAlH4 এ হাইড্রোজেনের জারণ মান কত?
(ক) +1
(খ) -1
(গ) +2
(ঘ) +3
✓ উত্তর: (খ) -1

১২। নিম্নের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া?
(ক) Ca(OH)2 + H2SO4 → CaSO4 + H2O
(খ) HF + KOH → KF + H2O
(গ) NaCl + AgNO3 → NaNO3 + AgCl
(ঘ) 2H2S + SO2 → 2H2O + 3S
✓ উত্তর: (ঘ) 2H2S + SO2 → 2H2O + 3S

১৩। 14 g নাইট্রোজেন গ্যাস কত মোলের সমান?
(ক) 1
(খ) $\frac{1}{2}$
(গ) 2
(ঘ) 4
✓ উত্তর: (খ) $\frac{1}{2}$

১৪। 1 F কত কুলম্বের সমান?
(ক) 1.6 × 10-19
(খ) 1.6 × 10-10
(গ) 96500
(ঘ) 9650
✓ উত্তর: (গ) 96500

১৫। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে—
i. সক্রিয়তার ক্রম- R3CX > R2CHX > RCH2X > CH3X
ii. দুইধাপে সম্পন্ন হয়
iii. বিক্রিয়াটি প্রথম ক্রমের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

১৬। বিউটানোনের কার্যকরী মূলক কোনটি?
(ক) - OH
(খ) - CHO
(গ) - CO -
(ঘ) - COOH
✓ উত্তর: (গ) - CO -

১৭। H2C = C(CH3) - CH2 - OH যৌগটির IUPAC নাম কী?
(ক) 2-মিথাইল-2-প্রোপিন-1-অল
(খ) অ্যালাইল অ্যালকোহল
(গ) মিথাইল ভিনাইল প্রোপানল
(ঘ) 2-মিথাইল-1-প্রোপিন-3-অল
✓ উত্তর: (ক) 2-মিথাইল-2-প্রোপিন-1-অল

১৮। Al এর তড়িৎ রাসায়নিক তুল্যাংক কত?
(ক) 9.3 × 10-5 g/c
(খ) 9.3 × 10-4 g/c
(গ) 9.3 × 10-2 g/c
(ঘ) 9.3 × 10-1 g/c
✓ উত্তর: (ক) 9.3 × 10-5 g/c

১৯। বিগলিত NaCl, MgCl2, AlCl3 এবং SnCl4 এর ভিতর দিয়ে 1F তড়িৎ চালনা করলে ক্যাথোডে নিচের কোন ধাতুর অধিক মোল সংখ্যায় জমা হবে?
(ক) Na
(খ) Mg
(গ) Al
(ঘ) Sn
✓ উত্তর: (ক) Na

২০। ইলেকট্রনীয় পরিবাহী কোনটি?
(ক) NaCl
(খ) Pt
(গ) S
(ঘ) K2SO4
✓ উত্তর: (খ) Pt

২১। 1 atm কত প্যাসকেলের সমান?
(ক) 76
(খ) 760
(গ) 101.325
(ঘ) 298
✓ উত্তর: (গ) 101.325

২২। বিউটাইন-1 ও 2-বিউটাইন এর মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহৃত হয়?
(ক) Cu(OH)2 + NaOH
(খ) [Cu(NH3)2]Cl
(গ) CCl4 + Br2
(ঘ) AgNO3
✓ উত্তর: (খ) [Cu(NH3)2]Cl

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
C4H8 এর তিনটি সমাণু বিদ্যমান।

২৩। উদ্দীপকের যৌগটির সমাণুগুলোর ক্ষেত্রে—
i. জ্যামিতিক সমাণু দেখায়
ii. অবস্থান সমাণু দেখায়
iii. কার্যকরীমূলক সমাণু দেখায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii

২৪। উদ্দীপকের যৌগটির সমাণুর ক্ষেত্রে একটির IUPAC পদ্ধতিতে সঠিক নাম—
(ক) বিউট-1-ইনল্
(খ) বিউট-2-ইন
(গ) বিউট-3-ইন
(ঘ) বিউট-1-আইন
✓ উত্তর: (খ) বিউট-2-ইন

২৫। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক, Z = ?
(ক) 1.0
(খ) 2.0
(গ) 3.0
(ঘ) 3.5
✓ উত্তর: (ক) 1.0


📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!