এইচএসসি ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নপত্র ও সমাধান (সকল বোর্ড)
বিশেষ সহায়তা
Special WhatsApp Study Group-এ যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করো।
বাংলা দ্বিতীয় পত্র
[২০২৬ সালের এইচএসস বাংলা দ্বিতীয় পত্রের সমাধান]
সময়: ৩ ঘণ্টা | কোড: ১৮৭ | ১০১৬/২০২৬
১। (ক) উদাহরণসহ ম-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো:
ব্যাখ্যা, যুগ্ম, যৌবন, শাশ্বত, দ্রষ্টব্য, বৈশাখ, দেশপ্রেম, অতুল।
উত্তর: ব্যাখ্যা, যুগ্মো, জৌবন, শাশ্বতো, দ্রোষ্টব্য, বোইশাখ, দেশোপপ্রেম, অতুল।
২। (ক) ষ-ত্ব বিধান কী? উদাহরণসহ ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো। নম্বর ০৫
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
রুগ্ন, সর্মধনা, কর্মনিষ্টা, প্রতিদন্ধি, মনোপুত, বাল্লিকি, স্বত্বাধিকারি, পৈত্রিক।
উত্তর: রুগ্ণ, সংবর্ধনা, কর্মিষ্ঠা, প্রতিদ্বন্দ্বী, মনঃপূত, বাল্মীকি, স্বত্বাধিকারী, পৈতৃক।
৩। (ক) আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো। নম্বর ০৫
অথবা,
(খ) নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো:
(i) শরীর ভালো হলে তুমি কাজ করবে নতুবা বসে থাকবে।
(ii) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
(iii) আমার কিছু বলার নেই।
(iv) সবাই কফি খেতে চাচ্ছে।
(v) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
(vi) এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।
(vii) ওগো, আজ তোরা যাসনে ঘরের বাইরে।
(viii) বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
উত্তর:
(i) যোজক। (v) অনুসর্গ।
(ii) বিশেষণ। (vi) ক্রিয়াবিশেষণ।
(iii) সর্বনাম। (vii) আবেগ।
(iv) সর্বনাম। (viii) বিশেষণ।
৪। (ক) যে-কোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো :
বর্তমান, শ্রবণীয়, নবান্ন, সৌন্দর্য, সৃষ্টি, সম্রাট, শৈশব, বার্ষিক।
উত্তর:
(i) √বৃধ+মান = কৃৎ প্রত্যয়
(ii) √শ্রু+অনীয় = কৃৎ প্রত্যয়
(iii) নব+অন্ন = তদ্ধিত প্রত্যয়
(iv) সুন্দর+য = তদ্ধিত প্রত্যয়
(v) √সৃজ+তি = কৃৎ প্রত্যয়
(vi) সম্+√রাজ+ক্বিপ = কৃৎ প্রত্যয়
(vii) শিশু+অ = তদ্ধিত প্রত্যয়
(viii) বর্ষ+ইক = তদ্ধিত প্রত্যয়
অথবা,
(খ) যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো :
সত্যাসত্য, পরোক্ষ, জীবনানন্দ, শৌখিন, আলোকচিত্র, অরুণরাঙা, মহাত্মা, যুগান্তর।
উত্তর:
(i) সত্য ও অসত্য = দ্বন্দ্ব সমাস
(ii) অক্ষির অগোচরে = অব্যয়ীভাব সমাস
(iii) জীবনের আনন্দ/জীবন ব্যাপী আনন্দ = তৎপুরুষ সমাস
(iv) শখ আছে যার = বহুব্রীহি সমাস
(v) আলোক দ্বারা চিত্র = তৎপুরুষ সমাস
(vi) অরুণরে মতো/ন্যায় রাঙা = উপমান কর্মধারয় সমাস
(vii) মহান আত্মা যার = বহুব্রীহি সমাস
(viii) অন্য যুগ = নিত্য সমাস
৫। (ক) বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। নম্বর ০৫
অথবা,
(খ) বন্ধনীর নির্দেশ অনুযায়ী যে-কোনো পাঁচটি বাক্যের রূপান্তর করো:
(i) আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)
(ii) যারা পরিশ্রমী, তারা সফল হয়। (সরল)
(iii) শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
(iv) নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। (প্রশ্নবোধক)
(v) যদিও সে অশিক্ষিত, তবু সে দেশপ্রেমিক। (যৌগিক)
(vi) সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক। (অনুজ্ঞাসূচক)
(vii) মানুষের তৈরি দুর্যোগ অনেক ক্ষতি করে। (নেতিবাচক)
(viii) কারো মুখে কথা সরে না। (অস্তিবাচক)
উত্তর:
(i) যা আমার সত্য, তা-ই আমার পথ দেখাবে।
(ii) পরিশ্রমীরা সফল হয়।
(iii) শীতে দরিদ্র মানুষের কী ভীষণ কষ্ট!
(iv) নীরব ভাষায় বৃক্ষ কি আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় না?
(v) সে অশিক্ষিত, কিন্তু দেশপ্রেমিক।
(vi) সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও।
(vii) মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না।
(viii) সবাই নির্বাক হয়ে আছে।
৬। (ক) যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো :
(i) আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না।
(ii) আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো।
(iii) আজ আমার বয়স কেবলমাত্র সাতাশ।
(iv) কালীদাশ 'মেঘদূত' কাব্য রচনা করেন।
(v) ছেলেটি দুর্দান্ত মেধাবী।
(vi) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
(vii) কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
(viii) দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান।
উত্তর:
(i) আমার বক্তব্য আর দীর্ঘ করব না।
(ii) আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
(iii) আজ আমার বয়স কেবল/মাত্র সাতাশ।
(iv) কালিদাস 'মেঘদূত' কাব্য রচনা করেন।
(v) ছেলেটি অত্যন্ত মেধাবী।
(vi) তার সৌজন্যে মুগ্ধ হলাম।
(vii) কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।
(viii) দ্রব্যমূল্য ক্রমবর্ধমান / দ্রব্যের দাম ক্রমবর্ধমান।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো :
দারিদ্র্যতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন। প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যতা।
৭। (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো :
Assembly, Bulletin, Significant, Tourist, Purchase, Reform, Ordinance, Prefix, State Minister, Import, Judicial, Hostile, Chief whip, Souvenir, Debt.
উত্তর: Assembly = পরিষদ/সভা/সমাগম; Bulletin = বুলেটিন/জ্ঞাপন-পত্র; Significant = তাৎপর্যপূর্ণ/সার্থক; Tourist = পর্যটক; Purchase = ক্রয়; Reform = সংস্কার; Ordinance = অধ্যাদেশ; Prefix = অগে যুক্ত করা/পূর্বে স্থির করা; State Minister = প্রতিমন্ত্রী; Import = আমদানি/আগমন; Judicial = বিচার/ন্যায়/বিচারিক/ন্যায়িক; Hostile = বিরোধী/প্রতিকূল; Chief whip = মুখ্য সচেতক; Souvenir = স্বরণিকা/স্মৃতিগ্রন্থ/স্মৃতিচিহ্ন; Debt = ঋণ/ধার/দেন।
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো :
Many people put off for tomorrow the work they can do today. Students also very often put off their class lessons for tomorrow. Nothing is more injurious than this habit. Men do not know what will happen tomorrow! A lot of troubles and dangers may come and upset everything.
৮। (ক) তোমার ঘুরে আসা কোনো দর্শনীয় স্থান পরিদর্শনের অনুভূতি প্রকাশ করে একটি দিনলিপি লেখো। নম্বর ১০
অথবা,
(খ) 'আর্তমানবতার সেবায় তরুণ সমাজ'—তরুণদের সচেতন করার লক্ষ্যে এ বিষয়ে একটি ভাষণ তৈরি করো।
৯। (ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট প্রেরণের জন্য একটি বৈদ্যুতিন চিঠি লেখো। নম্বর ১০
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো。
১০। (ক) সারাংশ লেখো :
সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ-পাতাল প্রভেদ আছে, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্যে খেলনা তৈরি করতে বসেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুবিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাড়াপুতুল, নীতির টিনের ভেঁপু এবং ধর্মের জয়ঢাক—এইসব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে। সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনস্তুষ্টি হতে পারে না। নম্বর ১০
অথবা,
(খ) ভাবসম্প্রসারণ করো :
পথের প্রান্তে আমার তীর্থ নয়
পথের দু'ধারে আছে মোর দেবালয়।
১১। (ক) কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা,
(খ) 'স্বনির্ভরতার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ চাই' শিরোনামে একটি ক্ষুদেগল্প রচনা করো।
১২। যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ২০
(ক) জাতীয় উন্নয়নে তথ্যপ্রযুক্তি;
(খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার;
(গ) গাছ লাগাও পরিবেশ বাঁচাও;
(ঘ) মাদকাসক্তি ও তার প্রতিকার;
(ঙ) প্রাকৃতিক নৈসর্গে বাংলাদেশ।
| পরীক্ষার ধরন | সমাধান লিঙ্ক |
|---|---|
| এইচএসসি ২০২৬ বাংলা ২য় পত্র (সাধারণ শিক্ষার্থীদের জন্য) | সরাসরি দেখুন |
পরীক্ষার্থীদের জন্য শেষ কথা
বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো করতে হলে শুধুমাত্র বই পড়াই যথেষ্ট নয়, বরং বিগত বছরের বা সংশ্লিষ্ট বছরের প্রশ্ন সমাধানের দক্ষতা বাড়ানো প্রয়োজন। আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন সাবজেক্টের সমাধান পাবেন। কোনো বিশেষ প্রশ্নের উত্তরে সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা তা সংশোধন করে দেবো।
পরামর্শ: পরবর্তী পরীক্ষাগুলোর আপডেট এবং সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত চেক করুন। প্রস্তুতির বিষয়ে যেকোনো সহযোগিতার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন।
