HSC 2026 Chemistry 1st Paper MCQ Solution - নিয়মিত (সকল বোর্ড)
ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের রসায়ন ১ম পত্র পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।
১। শুষ্ককারক পদার্থ কোনটি?
(ক) N2O5
(খ) P2O5
(গ) V2O5
(ঘ) Cl2O5
✓ উত্তর: (খ) P2O5
২। কোনটি প্রিজারভেটিভস নয়?
(ক) CH3COOH
(খ) C2H5OH
(গ) HCHO
(ঘ) CH3OH
✓ উত্তর: (ঘ) CH3OH
৩। A2B3 যৌগের দ্রাব্যতা x মোল/লিটার হলে Ksp কত?
(ক) 4x3
(খ) 27x4
(গ) 108x5
(ঘ) 256x6
✓ উত্তর: (গ) 108x5
৪। আয়নিকরণ শক্তি বৃদ্ধির সঠিক ক্রম কোনটি?
(ক) Na < K < Rb
(খ) F < Cl < Br
(গ) C < N < O
(ঘ) C < O < N
✓ উত্তর: (ঘ) C < O < N
উদ্দীপকটি লক্ষ কর এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
0.05M ঘনমাত্রার 'R' একটি এক ক্ষারীয় জৈব এসিড যার Ka = 1.8×10-5 এবং MOH একটি ক্ষার যেখানে M হলো ক্ষার ধাতু।
৫। R দ্রবণের pH কত?
(ক) 3.02
(খ) 4.02
(গ) 5.02
(ঘ) 6.02
✓ উত্তর: (ক) 3.02
৬। R এবং MOH দ্রবণের—
i. সমমোলার মিশ্রণ একটি বাফার দ্রবণ
ii. প্রশমন তাপের মান ধ্রুব মানের চেয়ে কম
iii. R দ্রবণের জন্য অসওয়াল্ডের সূত্র প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii
৭। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি?
(ক) K2SO4
(খ) Na2SO4
(গ) FeSO4
(ঘ) Fe2(SO4)3
✓ উত্তর: (ঘ) Fe2(SO4)3
৮। কোন যৌগটিতে পোলারায়ন বেশি ঘটে?
(ক) Na2O
(খ) K2O
(গ) CaO
(ঘ) MgO
✓ উত্তর: (ঘ) MgO
৯। এসিডের তীব্রতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি?
(ক) H2SO4 > HClO4 > H3PO4
(খ) H3PO4 > H2SO4 > HClO4
(গ) HClO4 > H2SO4 > H3PO4
(ঘ) H2SO4 > H3PO4 > HClO4
✓ উত্তর: (গ) HClO4 > H2SO4 > H3PO4
১০। পলভঙ্গি ব্যালেন্সে 20 mg ভরের রাইডারের জন্য রাইডার ধ্রুবকের মান কত?
(ক) 0.0002g
(খ) 0.0004g
(গ) 0.0001g
(ঘ) 0.04g
✓ উত্তর: (খ) 0.0004g
১১। লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখার ক্ষেত্রে n2 এর মান কত?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
✓ উত্তর: (গ) 3
১২। SO3 যৌগে S এর কোন ধরনের সংকরায়ণ ঘটে?
(ক) sp
(খ) sp2
(গ) sp3
(ঘ) dsp2
✓ উত্তর: (খ) sp2
১৩। 2AB2 + B2 ↔ 2AB3 + তাপ
এই সাম্যাবস্থায় Kp = M হলে Kc এর মান কত?
(ক) MRT
(খ) M / RT
(গ) RT / M
(ঘ) MT / R
✓ উত্তর: (ক) MRT
নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
(পর্যায় সারণির একটি ছক যেখানে ২য় পর্যায়ের গ্রুপ ১৫ তে 'X' এবং ৩য় পর্যায়ের গ্রুপ ১৭ তে 'Y' অবস্থান করছে)
১৪। X-এর কোন অক্সাইড অধিক অম্লধর্মী?
(ক) X2O
(খ) X2O3
(গ) X2O4
(ঘ) X2O5
✓ উত্তর: (ঘ) X2O5
১৫। 'X' এবং 'Y' সম্পর্কে সঠিক হলো—
i. Y এর ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ
ii. XY5 গঠিত হয় না
iii. XY3 এ 'X' এর sp3 সংকরায়ণ ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
১৬। প্রশমন এনথালপির মান, -57.34 KJ mol-1
2NaOH(aq) + H2SO4(aq) ↔ Na2SO4(aq) + 2H2O(l)
বিক্রিয়াটির প্রশমন তাপের মান কত?
(ক) -114.68 KJ
(খ) -86.01 KJ
(গ) -57.34 KJ
(ঘ) -28.67 KJ
✓ উত্তর: (ক) -114.68 KJ
১৭। কোন d-অরবিটালের লোবগুলো অক্ষ বরাবর থাকে?
(ক) dxy ও dyz
(খ) dz2 ও dx2-y2
(গ) dzx ও dx2-y2
(ঘ) dz2 ও dyz
✓ উত্তর: (খ) dz2 ও dx2-y2
১৮। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক?
(ক) n = 4, l = 0, m = +1, s = +½
(খ) n = 4, l = 3, m = +3, s = +½
(গ) n = 4, l = 4, m = 0, s = +½
(ঘ) n = 4, l = 2, m = -3, s = +½
✓ উত্তর: (খ) n = 4, l = 3, m = +3, s = +½
১৯। pH এর মান pKa এর যত নিকট হবে ঐ বাফার দ্রবণের কার্যকারিতা কেমন হবে?
(ক) খুবই সামান্য কার্যকর হবে
(খ) সামান্য কার্যকর হবে
(গ) অধিক কার্যকর হবে
(ঘ) কার্যকারিতা শূন্য হবে
✓ উত্তর: (গ) অধিক কার্যকর হবে
উদ্দীপকটি লক্ষ কর এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
25°C তাপমাত্রায় পানিতে QR2 এর দ্রাব্যতা 0.08 mol/L এবং QR2 পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শক্তি শোষিত হয়।
২০। উদ্দীপকের দ্রবণের R- এর ঘনমাত্রা কত?
(ক) 0.16 mol/L
(খ) 0.08 mol/L
(গ) 0.0064 mol/L
(ঘ) 0.8 mol/L
✓ উত্তর: (ক) 0.16 mol/L
২১। উদ্দীপকের দ্রবণের—
i. Ksp এর মান 2.048 × 10-3 হবে
ii. তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে
iii. Q2+ এর ঘনমাত্রা 0.0064 mol/L হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii
২২। সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার ভর কত থাকে?
(ক) 0.5g — 2g
(খ) 0.05g — 0.2g
(গ) 0.005g — 0.02g
(ঘ) 1g — 2g
✓ উত্তর: (খ) 0.05g — 0.2g
২৩। নিচের কোন যৌগের বন্ধন কোণ বেশি?
(ক) CH4
(খ) CO2
(গ) NH3
(ঘ) H2O
✓ উত্তর: (খ) CO2
২৪। Ca2+ শনাক্তকরণে নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়?
(ক) (NH4)2C2O4
(খ) H2K2Sb2O7
(গ) KOH + K2[HgI4]
(ঘ) K4[Fe(CN)6]
✓ উত্তর: (ক) (NH4)2C2O4
২৫। কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি থাকে?
(ক) উট
(খ) ছাগল
(গ) ভেড়া
(ঘ) মহিষ
✓ উত্তর: (গ) ভেড়া
