HSC 2026 Economics 2nd Paper MCQ Solution (All Board)। এইচএসসি ২০২৬ অর্থনীতি ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

Admin
0
Join Telegram for More Books
(toc)

HSC 2026 Economics 2nd Paper MCQ Solution - সকল বোর্ড


HSC 2026 Economics 2nd Paper MCQ Solution (All Board)

ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'অর্থনীতি ২য় পত্র' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।


১। বিদেশি বণিকদের মধ্যে এ ভূ-খণ্ডে সর্বপ্রথম কারা আসে?
(ক) ওলন্দাজ
(খ) পর্তুগিজ
(গ) ব্রিটিশ
(ঘ) ফরাসি
✓ উত্তর: (খ) পর্তুগিজ

২। 'পারমাণবিক শক্তি' কোন শিল্পের অন্তর্গত?
(ক) অগ্রাধিকার
(খ) নিয়ন্ত্রিত
(গ) সৃজনশীল
(ঘ) হাইটেক
✓ উত্তর: (খ) নিয়ন্ত্রিত

৩। "পারিবারিক সদস্যসহ শ্রমিক সংখ্যা সর্বোচ্চ ১০ জন এবং মূলধন ৫ লক্ষ টাকার বেশি নয়"-এ ধরনের শিল্প কাঠামোকে বলা হয়—
(ক) ক্ষুদ্র শিল্প
(খ) কুটির শিল্প
(গ) মাঝারি শিল্প
(ঘ) বৃহৎ শিল্প
✓ উত্তর: (খ) কুটির শিল্প

৪। বৃহদায়তন শিল্পের পণ্যসমূহ হলো—
(ক) প্লাস্টিক, সার
(খ) রেশম, তাঁত
(গ) বস্ত্র, পাট
(ঘ) সুতা, ব্যাগ
✓ উত্তর: (গ) বস্ত্র, পাট

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
মিসেস সালেহা একটি শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশে এ শিল্প দ্রুত বিকাশমান এবং রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ এ শিল্পের পণ্য থেকে আসে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ শিল্প পণ্যের সবচেয়ে বড় বাজার।

৫। মিসেস সালেহা যে শিল্পে কাজ করেন সেটি—
(ক) বস্ত্র শিল্প
(খ) পাট শিল্প
(গ) চা শিল্প
(ঘ) তৈরি পোশাক শিল্প
✓ উত্তর: (ঘ) তৈরি পোশাক শিল্প

৬। এ শিল্পের বিকাশের ফলে—
i. নারী শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে
ii. বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে
iii. রপ্তানি আয় বাড়ছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii

৭। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি?
(ক) মোট জনসংখ্যা + মোট আয়তন
(খ) মোট জনসংখ্যা - মোট আয়তন
(গ) মোট জনসংখ্যা × মোট আয়তন
(ঘ) মোট জনসংখ্যা ÷ মোট আয়তন
✓ উত্তর: (ঘ) মোট জনসংখ্যা ÷ মোট আয়তন

উদ্দীপকটি লক্ষ কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
বছর ২৫ ৫০ ৭৫ ১০০
খাদ্য উৎপাদন বৃদ্ধি
জনসংখ্যা বৃদ্ধি ১৬

৮। ১০০ বছরে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির হার হবে যথাক্রমে—
(ক) ৪ ও ৮
(খ) ৫ ও ৪
(গ) ৪ ও ১৬
(ঘ) ৫ ও ১৬
✓ উত্তর: (ঘ) ৫ ও ১৬

৯। উদ্দীপক অনুসারে ১০০ বছর পর অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে?
i. জীবনযাত্রার মান বাড়বে
ii. খাদ্য ঘাটতি দেখা দিবে
iii. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii

১০। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নিচের কোন সমন্বয়টি সবচেয়ে সঠিক?
(ক) খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার
(খ) খাদ্যের উৎপাদন, ব্যবহার ও সংরক্ষণ
(গ) খাদ্যের প্রাপ্যতা, ব্যবহার ও পুষ্টিমান
(ঘ) খাদ্যের ক্রয়যোগ্যতা, যোগান ও সংরক্ষণ
✓ উত্তর: (ক) খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার

১১। বাংলাদেশে খাদ্য উৎপাদনের লাইসেন্স প্রদান, মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চয়তাকারী প্রতিষ্ঠান হলো—
(ক) BSTI
(খ) BCIC
(গ) TCB
(ঘ) CAB
✓ উত্তর: (ক) BSTI

উদ্দীপকটি লক্ষ করো এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
[চিত্রে ভূমি অক্ষে 'উৎপাদন' (50 এ স্থির AS বা সামগ্রিক যোগান রেখা) এবং লম্ব অক্ষে 'দাম স্তর' (1, 2, 3, 4, 5, 6) নির্দেশিত। AD1 (সামগ্রিক চাহিদা) রেখা AS রেখাকে 'a' বিন্দুতে (দাম স্তর 4) এবং AD2 রেখা AS রেখাকে 'b' বিন্দুতে (দাম স্তর 5) ছেদ করেছে।]

১২। উদ্দীপক অনুযায়ী মুদ্রাস্ফীতির হার কত?
(ক) 15%
(খ) 20%
(গ) 25%
(ঘ) 30%
✓ উত্তর: (গ) 25%

১৩। উদ্দীপকে 'a' থেকে 'b' বিন্দুতে গমনের ফলে—
i. ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়
ii. উৎপাদনকারী লাভবান হয়
iii. অর্থের মূল্য হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

১৪। অর্থায়ন বলতে বোঝায়—
(ক) অর্থ প্রচলন ও লেনদেন
(খ) অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা
(গ) ঋণের লেনদেন
(ঘ) শেয়ার ক্রয়-বিক্রয়
✓ উত্তর: (খ) অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা

১৫। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
(ক) সোনালী ব্যাংক
(খ) প্রবাসী কল্যাণ ব্যাংক
(গ) অগ্রণী ব্যাংক
(ঘ) জনতা ব্যাংক
✓ উত্তর: (খ) প্রবাসী কল্যাণ ব্যাংক

১৬। বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
(ক) তৈরি পোশাক
(খ) হিমায়িত খাদ্য
(গ) চামড়া
(ঘ) রাসায়নিক দ্রব্য
✓ উত্তর: (গ) চামড়া

১৭। দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সেবার উপর আরোপিত করকে বলা হয়—
(ক) সম্পূরক শুল্ক
(খ) বিক্রয় কর
(গ) বাণিজ্য শুল্ক
(ঘ) আবগারি শুল্ক
✓ উত্তর: (ঘ) আবগারি শুল্ক

১৮। মুদ্রাস্ফীতি কমানোর উপায় কোনটি?
(ক) ব্যাংক হার বৃদ্ধি
(খ) উৎপাদন স্থির রাখা
(গ) রপ্তানি বৃদ্ধি
(ঘ) রিজার্ভ অনুপাত হ্রাস
✓ উত্তর: (ক) ব্যাংক হার বৃদ্ধি

উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
'A' দেশে উৎপাদিত দ্রব্যের লেনদেন দেশটির অভ্যন্তরেই সীমিত থাকে। অন্যদিকে 'B' দেশ একাধিক দেশের সাথে বাণিজ্যে লিপ্ত। তবে বাণিজ্য সম্প্রসারণ ও উদারীকরণের জন্য দু'দেশের মধ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৯। 'A' দেশে সংঘটিত বাণিজ্যের ধরন কীরূপ?
(ক) আমদানি বাণিজ্য
(খ) রপ্তানি বাণিজ্য
(গ) আন্তর্জাতিক বাণিজ্য
(ঘ) অভ্যন্তরীণ বাণিজ্য
✓ উত্তর: (ঘ) অভ্যন্তরীণ বাণিজ্য

২০। দুই দেশের গৃহীত অব্যাহত প্রচেষ্টার কারণে—
i. দুদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
ii. পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে
iii. পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii

২১। নিচের কোন মেয়াদকালটি সাধারণত প্রেক্ষিত পরিকল্পনা হিসেবে বিবেচিত?
(ক) ১—২ বছর
(খ) ৩—৫ বছর
(গ) ৫—৯ বছর
(ঘ) ১০—২৫ বছর
✓ উত্তর: (ঘ) ১০—২৫ বছর

উদ্দীপকটি লক্ষ করো এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
সরকারি ঋণ → [অভ্যন্তরীণ উৎস → ?] এবং [বৈদেশিক উৎস → X]

২২। উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
(ক) কেন্দ্রীয় ব্যাংক
(খ) এশীয় উন্নয়ন ব্যাংক
(গ) ইসলামি উন্নয়ন ব্যাংক
(ঘ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
✓ উত্তর: (ক) কেন্দ্রীয় ব্যাংক

২৩। উদ্দীপকে 'X' চিহ্নিত স্থানের জন্য কোন সমন্বয়টি সঠিক?
(ক) বিশ্ব ব্যাংক, বিদেশি সরকার
(খ) ইউএনডিপি, দেশীয় এনজিও
(গ) দেশীয় বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংক
(ঘ) বিদেশি সংস্থা, নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠান
✓ উত্তর: (ক) বিশ্ব ব্যাংক, বিদেশি সরকার

২৪। সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা কত প্রকার?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
✓ উত্তর: (খ) ৩

২৫। বাংলার অর্থনৈতিক ইতিহাসে কোন আমলকে 'স্বর্ণযুগ' বলা হয়?
(ক) পাল
(খ) মুসলিম
(গ) মুঘল
(ঘ) ব্রিটিশ
✓ উত্তর: (খ) মুসলিম

২৬। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত?
(ক) ১ একর
(খ) ২ একর
(গ) ৩ একর
(ঘ) ৪ একর
✓ উত্তর: (গ) ৩ একর

২৭। বাংলাদেশের অর্থনীতিতে উৎপাদনভিত্তিক খাত হলো—
i. কৃষি
ii. শিল্প
iii. সেবা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

২৮। BRRI এর পূর্ণরূপ কী?
(ক) Bangladesh Rural Research Institute
(খ) Bangladesh Rural Resource Institute
(গ) Bangladesh Rice Research Institute
(ঘ) Bangladesh Rice Recovery Institute
✓ উত্তর: (গ) Bangladesh Rice Research Institute

উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
রহিম একজন কৃষক। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি এক বিঘা জমিতে ঋতুভেদে বিভিন্ন রকম ফসল চাষ করেন।

২৯। রহিমের জমি চাষ পদ্ধতি কোন ধরনের?
(ক) শস্য বহুমুখীকরণ
(খ) বাণিজ্যিক
(গ) উচ্চ ফলনশীল
(ঘ) জীবন নির্বাহী
✓ উত্তর: (ক) শস্য বহুমুখীকরণ

৩০। উক্ত চাষ পদ্ধতি প্রয়োগের ফলে—
i. কম খরচে বেশি উৎপাদন হয়
ii. জমির উর্বরতা বাড়ে
iii. ঝুঁকি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ক) i ও ii


📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!