HSC 2026 History 2nd Paper MCQ Solution (সকল বোর্ড) | এইচএসসি ২০২৬ ইতিহাস ২য় পত্র MCQ সমাধান PDF download

Admin
0
Join Telegram for More Books
(toc)

HSC 2026 History 2nd Paper MCQ Solution (সকল বোর্ড)

HSC 2026 History 2nd Paper MCQ Solution (সকল বোর্ড)

ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'ইতিহাস ২য় পত্র' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।


১। কবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল?
(ক) ১৪ জুলাই, ১৭৮৯
(খ) ১৯ জুলাই, ১৭৮৯
(গ) ১৭ আগস্ট, ১৮১৯
(ঘ) ২১ আগস্ট, ১৮৩০
✓ উত্তর: (ক) ১৪ জুলাই, ১৭৮৯

২। কোন রাজনৈতিক দলটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে?
(ক) মডারেট
(খ) জিরন্ডিস্ট
(গ) মধ্যপন্থি
(ঘ) জেকোবিন
✓ উত্তর: (ঘ) জেকোবিন

৩। ভার্সাই শহর কোন দেশে অবস্থিত?
(ক) ফ্রান্স
(খ) রাশিয়া
(গ) জার্মানি
(ঘ) যুক্তরাষ্ট্র
✓ উত্তর: (ক) ফ্রান্স

৪। "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব।"—উক্তিটি কার?
(ক) রুশোর
(খ) নেপোলিয়নের
(গ) মন্টেস্কুর
(ঘ) ষোড়শ লুইয়ের
✓ উত্তর: (খ) নেপোলিয়নের

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্বে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে জনাব 'X' শান্তি সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। ১৪ সদস্যের সেই কমিটিতে জনাব 'X' কে সভাপতি করা হয়।

৫। উদ্দীপকের জনাব X এর সাথে সাদৃশ্যপূর্ণ নাম কী?
(ক) উড্রো উইলসন
(খ) বিসমার্ক
(গ) কাইজার দ্বিতীয়
(ঘ) আর্ক ডিউক ফার্ডিনান্ড
✓ উত্তর: (ক) উড্রো উইলসন

৬। উক্ত শান্তি সংগঠনটি গঠিত হয় কত সালে?
(ক) ১৮২০
(খ) ১৮৩০
(গ) ১৯২০
(ঘ) ১৯৪০
✓ উত্তর: (গ) ১৯২০

৭। ফ্যাসিবাদের উদ্দেশ্য হলো—
i. শ্রমিকের কল্যাণ
ii. সম্পদশালীদের উপর কর নির্ধারণ
iii. বুর্জোয়াদের মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
সোহাগ এবং পরাগ দুজন মিলে একটি পুস্তক রচনা করেন। এই বইটিতে তারা শাসক ও শোষিতের দ্বন্দ্বের মূল কারণ হিসেবে উৎপাদনের মালিকানাকে চিহ্নিত করেছেন। তারা আরও বলেছেন, মানব সভ্যতার ইতিহাস-ই শ্রেণি-সংগ্রামের ইতিহাস।

৮। উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ পুস্তকটির নাম কী?
(ক) কমিউনিস্ট ইশতেহার
(খ) ইউটোপিয়া
(গ) দাস ক্যাপিটাল
(ঘ) দ্য স্পিরিট অফ লজ
✓ উত্তর: (ক) কমিউনিস্ট ইশতেহার

৯। উক্ত বইটির লেখকের নাম কী?
(ক) জাঁ-জ্যাক রুশো
(খ) কার্ল মার্কস
(গ) মন্টেস্কু
(ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস
✓ উত্তর: (ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস

১০। ইউটোপিয়াজম কী?
(ক) নৈরাজ্যবাদ
(খ) সন্ত্রাসবাদ
(গ) সাম্যবাদ
(ঘ) কল্পনাবাদ
✓ উত্তর: (ঘ) কল্পনাবাদ

১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কোনটি?
(ক) ১৯৩৭–১৯৪৩
(খ) ১৯৩৮–১৯৪৪
(গ) ১৯৩৯–১৯৪৫
(ঘ) ১৯৪০–১৯৪৬
✓ উত্তর: (গ) ১৯৩৯–১৯৪৫

১২। ফ্যাসিবাদের মূলমন্ত্র কী?
(ক) যুদ্ধই জীবন যুদ্ধই মরণ
(খ) নেতা সকল শক্তির আধার
(গ) জনগণ সকল শক্তির উৎস
(ঘ) রাষ্ট্র সকল শক্তির আধার
✓ উত্তর: (ক) যুদ্ধই জীবন যুদ্ধই মরণ

উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
আলী রিয়াজ তার শিক্ষিকা মায়ের ইচ্ছায় শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে তিনি একটি সমাজতান্ত্রিক দলে যোগদান করে বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এজন্য তিনি কারা-বরণ করেন। অতঃপর তিনি একটি ফ্যাসিস্ট দল গঠন করেন।

১৩। উদ্দীপকের আলী রিয়াজের সাথে সাদৃশ্য রয়েছে কার?
(ক) হিটলার
(খ) মুসোলিনী
(গ) স্ট্যালিন
(ঘ) লেনিন
✓ উত্তর: (খ) মুসোলিনী

১৪। উক্ত নেতার পররাষ্ট্র নীতির অন্যতম দিক হলো—
i. আবেসিনিয়া দখল
ii. আলবেনিয়া দখল
iii. ১৯৪০ সালে ফ্রান্স আক্রমণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

১৫। মার্শাল পরিকল্পনা কোন অঞ্চলকে কেন্দ্র করে গ্রহণ করা হয়?
(ক) জার্মানি
(খ) এশিয়া
(গ) ইউরোপ
(ঘ) আফ্রিকা
✓ উত্তর: (গ) ইউরোপ

উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :
প্রায় সাত-দশক ধরে একটি সংস্থা বিশ্বকে সংঘাতের কবল থেকে মুক্ত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গর্বের সাথে বলা যায় যে সংস্থাটির শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশও এর শক্তিশালী অংশীদার।

১৬। উক্ত সংগঠন গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় কেন?
(ক) যুদ্ধ শুরু করার জন্য
(খ) সমাজতন্ত্র বিকাশের জন্য
(গ) যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেতে
(ঘ) মার্কিন প্রাধান্য বজায় রাখতে
✓ উত্তর: (গ) যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তি পেতে

১৭। সংস্থাটির সাফল্যের ক্ষেত্র—
i. বর্ণ-বৈষম্যের অবসান
ii. লেবানন সংকট
iii. কঙ্গো সমস্যার নিরসন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

১৮। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(ক) ৫২
(খ) ৫৩
(গ) ১৩৬
(ঘ) ১৪৩
✓ উত্তর: (গ) ১৩৬

১৯। জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
(ক) ২৪ সেপ্টেম্বর
(খ) ২৪ অক্টোবর
(গ) ১৭ সেপ্টেম্বর
(ঘ) ১৭ অক্টোবর
✓ উত্তর: (খ) ২৪ অক্টোবর

২০। জাতিসংঘের ভেটো ক্ষমতা আছে—
i. রাশিয়ার
ii. ব্রিটেনের
iii. চীনের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
'X' ও 'Y' বিপরীত মতাদর্শের দুটি দেশ। কিন্তু দেশ দুটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় তাদের মধ্যে বিরোধ ঘটলেও বৃহৎ কোনো যুদ্ধ সংঘটিত হয় না।

২১। উদ্দীপকে কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?
(ক) প্রথম বিশ্বযুদ্ধ
(খ) বলশেভিক বিপ্লব
(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(ঘ) স্নায়ুযুদ্ধ
✓ উত্তর: (ঘ) স্নায়ুযুদ্ধ

২২। উক্ত ঘটনার ফলে—
i. দুটি পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব চলমান থাকে
ii. বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে
iii. সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

২৩। পুঁজিবাদী ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কোনটি?
(ক) অধিক সঞ্চয়
(খ) বৈষম্য নিরসন
(গ) অধিক মুনাফা
(ঘ) জনকল্যাণ
✓ উত্তর: (গ) অধিক মুনাফা

২৪। 'মিশর' স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পরিণত হবার কারণ কী?
(ক) সুয়েজ খাল
(খ) মিশর-ইসরাইল যুদ্ধ
(গ) মিশর-ব্রিটেন বিরোধ
(ঘ) আরব জাতীয়তাবাদ
✓ উত্তর: (ক) সুয়েজ খাল

২৫। 'শিল্প বিপ্লব' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
(ক) জেরোম অ্যাডলফ ব্লাংকি
(খ) ফ্রেডরিক এঙ্গেলস
(গ) আর্নল্ড টয়েনবি
(ঘ) ভিক্টর হুগো
✓ উত্তর: (ক) জেরোম অ্যাডলফ ব্লাংকি

২৬। ইংল্যান্ডের প্রথম নেভিগেশন অ্যাক্টের বিষয়বস্তু কী ছিল?
(ক) পণ্য আমদানি
(খ) পণ্য বাজারজাতকরণ
(গ) পণ্য রপ্তানি
(ঘ) মূল্য নির্ধারণ
✓ উত্তর: (ক) পণ্য আমদানি

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
কৃষক মজিদ এর এখন আর ফসলের জমিতে হাতে হাতে বীজ ছিটিয়ে দিতে হয় না। কারণ নতুন আবিষ্কৃত মেশিন দিয়ে বীজ ছিটানো এবং শস্য মাড়াই যন্ত্র দিয়ে অল্প সময়ে অধিক ফসল-সংগ্রহ করে মজিদ এখন খুশি। কারণ তার কাজের গতি বেড়েছে।

২৭। উদ্দীপকের অংশটি কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) ফরাসি বিপ্লব
(খ) শিল্প বিপ্লব
(গ) গৌরবময় বিপ্লব
(ঘ) বলশেভিক বিপ্লব
✓ উত্তর: (খ) শিল্প বিপ্লব

২৮। উক্ত ঘটনা ইউরোপে মূলত কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে?
(ক) সামরিক
(খ) অর্থনৈতিক
(গ) সাংস্কৃতিক
(ঘ) রাজনৈতিক
✓ উত্তর: (খ) অর্থনৈতিক

২৯। শিল্প-বিপ্লবে জার্মানির পিছিয়ে পড়ার কারণ—
i. কৃষিনির্ভর অর্থনীতি
ii. অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থা
iii. উপনিবেশের অভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii

৩০। ফিজিওক্র্যাটদের প্রবক্তা ছিলেন কে?
(ক) অ্যাডাম স্মিথ
(খ) মন্তেস্কু
(গ) ভলতেয়ার
(ঘ) রুশো
✓ উত্তর: (ক) অ্যাডাম স্মিথ


📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন

পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার প্রশ্ন-পরামর্শ কিংবা অনুরোধ জানাতে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!