HSC 2026 Islamic History and Culture 2nd Paper MCQ Solution (সকল বোর্ড)
ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা। তোমাদের 'ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র' পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।
১। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে প্রথম শহিদ হন কে?
(ক) ছাত্রনেতা আসাদুজ্জামান
(খ) ডক্টর শামসুজ্জোহা
(গ) সার্জেন্ট জহুরুল হক
(ঘ) ছাত্র মতিউর রহমান
✓ উত্তর: (ক) ছাত্রনেতা আসাদুজ্জামান
নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
দখলদার সাঁজোয়া বাহিনী রাতের আঁধারে নিরস্ত্র কসোভোবাসীর উপর আক্রমণ করে হত্যাযজ্ঞ চালায়। পরবর্তীতে ছাত্রজনতা ও সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের জন্য প্রতিরোধ গড়ে তোলে। সেই রক্তক্ষয়ী পথেই কসোভো স্বাধীনতা অর্জন করে।
২। উদ্দীপকে উল্লিখিত আক্রমণের সাথে ১৯৭১ খ্রি. পাকিস্তান বাহিনীর কোন আক্রমণের সাদৃশ্য রয়েছে?
(ক) অপারেশন জ্যাকপট
(খ) অপারেশন সার্চলাইট
(গ) অপারেশন ক্যাকটাস
(ঘ) অপারেশন ঢাকা বোল
✓ উত্তর: (খ) অপারেশন সার্চলাইট
৩। কসোভোর ছাত্র জনতার মতো পূর্ব পাকিস্তানের জন প্রতিরোধের ফলে—
(ক) সামরিক শাসন চালু হয়
(খ) সমরাস্ত্রের জোগান বৃদ্ধি পায়
(গ) স্বায়ত্তশাসনের পথ সুগম হয়
(ঘ) অরাজকতা ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়
✓ উত্তর: (গ) স্বায়ত্তশাসনের পথ সুগম হয়
৪। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ তারামন বিবি কোন খেতাব অর্জন করেন?
(ক) বীর প্রতীক
(খ) বীর বিক্রম
(গ) বীর উত্তম
(ঘ) বীর শ্রেষ্ঠ
✓ উত্তর: (ক) বীর প্রতীক
৫। বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
(ক) ১০ এপ্রিল ১৯৭১
(খ) ১৭ এপ্রিল ১৯৭১
(গ) ২৫ মার্চ ১৯৭১
(ঘ) ২৬ মার্চ ১৯৭১
✓ উত্তর: (খ) ১৭ এপ্রিল ১৯৭১
৬। ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল?
(ক) আরব কবিদের
(খ) আরব শেখদের
(গ) আরব বণিকদের
(ঘ) আরব সৈনিকদের
✓ উত্তর: (গ) আরব বণিকদের
৭। 'আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান'—এ উক্তিটি কোন ঐতিহাসিকের?
(ক) ঈশ্বরী প্রসাদ
(খ) পি. কে. হিট্টি
(গ) স্ট্যানলি লেনপুল
(ঘ) এ.বি. এম হাবিবুল্লাহ
✓ উত্তর: (গ) স্ট্যানলি লেনপুল
৮। 'স্বর্গীয় বধূ' মসজিদটি কে নির্মাণ করেন?
(ক) মুহম্মদ বিন কাসিম
(খ) সুলতান মাহমুদ
(গ) মুহম্মদ ঘুরি
(ঘ) কুতুবউদ্দীন আইবেক
✓ উত্তর: (ক) মুহম্মদ বিন কাসিম
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
খ্রিষ্টপূর্ব ৫২ অব্দে গল (Gaul) অভিযানে রোমান সেনাপতি জুলিয়াস সিজার প্রথমে গেরগোভিয়া যুদ্ধে পরাজিত হন। পরে নতুন কৌশল নিয়ে অ্যালেসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করেন এবং সেখানে রোমান শাসন প্রতিষ্ঠা করেন।
৯। উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) সিন্ধু অভিযান
(খ) খানদেশ বিজয়
(গ) গোয়ালিয়র আক্রমণ
(ঘ) তরাইনের দ্বিতীয় যুদ্ধ
✓ উত্তর: (ঘ) তরাইনের দ্বিতীয় যুদ্ধ
১০। উক্ত ঘটনার ফলে—
i. ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা ত্বরান্বিত হয়
ii. রাজপুতদের রাজনৈতিক শক্তি খর্ব হয়
iii. পৃথ্বীরাজের পুত্র কর প্রদানে বাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
১১। ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেন?
(ক) আমীর-উল-মুমেনীন
(খ) সুলতান-ই-আজম
(গ) গাযী বখস
(ঘ) দিওয়ান-ই-ইনশা
✓ উত্তর: (খ) সুলতান-ই-আজম
১২। সুলতানা রাজিয়া কত খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন?
(ক) ১২৩৬
(খ) ১২৩৮
(গ) ১২৪০
(ঘ) ১২৪২
✓ উত্তর: (ক) ১২৩৬
১৩। সুলতান গিয়াসউদ্দিন বলবনের নতুন রাজ্য বিজয় নীতি পরিহারের উদ্দেশ্য ছিল—
(ক) চল্লিশ চক্রের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করা
(খ) দোয়াব অঞ্চলের বিদ্রোহ দমন করা
(গ) মোঙ্গল আক্রমণ হতে সাম্রাজ্যকে রক্ষা করা
(ঘ) মেওয়াটিদের অবাধ্যতা ও বিদ্রোহ দমন করা
✓ উত্তর: (গ) মোঙ্গল আক্রমণ হতে সাম্রাজ্যকে রক্ষা করা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার ভোক্তাদের সুবিধায় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করেছে এবং নিয়মিত বাজার তদারকি করে। নির্ধারিত দামে বিক্রি, সঠিক ওজন নিশ্চিত করা এবং মজুতদারি ঠেকাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত নজরদারি করেন। এ পদক্ষেপের ফলে ভোক্তাদের অধিকার সুনিশ্চিত হয়।
১৪। উদ্দীপকে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ আলাউদ্দিন খলজির কোন পদক্ষেপের সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) সামরিক বাহিনী শক্তিশালীকরণ
(খ) রাজস্ব ব্যবস্থার সংস্কার
(গ) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন
(ঘ) গুপ্তচর ব্যবস্থা জোরদারকরণ
✓ উত্তর: (গ) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন
১৫। উক্ত পদক্ষেপের ফলে—
i. সকল শ্রেণির জনগণ উপকৃত হয়
ii. মুদ্রাস্ফীতি রোধ হয়
iii. অল্প বেতনে বিশাল বাহিনী প্রতিপালন সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii
১৬। মুহম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?
(ক) দৌলতাবাদ
(খ) ফিরোজাবাদ
(গ) তুঘলকাবাদ
(ঘ) আহমদাবাদ
✓ উত্তর: (ক) দৌলতাবাদ
১৭। দিল্লি সালতানাতের পতনের কারণ ছিল—
i. শাসকদের যুগোপযোগী দক্ষতার অভাব
ii. প্রাদেশিক শাসন কর্তাদের স্বেচ্ছাচারিতা
iii. দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা ও বৈদেশিক আক্রমণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
১৮। কোন মুঘল সম্রাট বাংলার নাম 'জান্নাতাবাদ' রাখেন?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
✓ উত্তর: (খ) হুমায়ুন
১৯। শেরশাহ শুরির কৃতিত্ব ছিল—
i. ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন
ii. রাজস্ব ব্যবস্থার সংস্কার
iii. চলাচল ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
মৌর্য সম্রাট অশোক বল প্রয়োগের পরিবর্তে ধর্ম, বর্ণ নির্বিশেষে সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিভিন্ন সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদের নিয়োগের ভিত্তিতে এক সামঞ্জস্যপূর্ণ রাষ্ট্রনীতি গ্রহণ করেন। তার এ নীতি সাম্রাজ্যের সম্প্রীতি, সহযোগিতা ও শাসকের প্রতি আনুগত্য বৃদ্ধি করে।
২০। উদ্দীপকের সম্রাট অশোকের 'রাষ্ট্রনীতি'র ন্যায় সম্রাট আকবর কোন নীতি গ্রহণ করেছিলেন?
(ক) সমরনীতি
(খ) রাজস্বনীতি
(গ) রাজপুত নীতি
(ঘ) দাক্ষিণাত্য নীতি
✓ উত্তর: (গ) রাজপুত নীতি
২১। উক্ত নীতির ফলে—
i. হিন্দু-মুসলিম সম্প্রীতি তৈরি হয়
ii. রাজপুতরা সন্তুষ্ট হয়
iii. হিন্দু সম্প্রদায় মুঘলদের অনুগত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
২২। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্বের কারণ—
i. ত্রুটিপূর্ণ পদ্ধতিতে শাসক নির্বাচন
ii. পুত্রদের চারিত্রিক ভিন্নতা
iii. শাসকের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
২৩। আওরঙ্গজেবের বিখ্যাত সেনাপতি কে ছিলেন?
(ক) মানসিংহ
(খ) বৈরাম খান
(গ) মীর জুমলা
(ঘ) ইসলাম খান
✓ উত্তর: (গ) মীর জুমলা
২৪। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের উদ্দেশ্য ছিল—
(ক) বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধন
(খ) বাংলায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা
(গ) কৃষকদের কল্যাণ নিশ্চিত করা
(ঘ) বাংলায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ
✓ উত্তর: (ক) বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধন
২৫। মাদার তেরেসা প্রতিষ্ঠিত চ্যারিটি ফান্ডের মতো বাংলার কোন দাতা কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?
(ক) সৈয়দ আমীর আলী
(খ) নবাব আবদুল লতিফ
(গ) হাজী মুহম্মদ মহসীন
(ঘ) মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ
✓ উত্তর: (গ) হাজী মুহম্মদ মহসীন
২৬। ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন কে?
(ক) হাজী শরীয়ত উল্লাহ
(খ) দুদু মিয়া
(গ) তিতুমীর
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
✓ উত্তর: (ক) হাজী শরীয়ত উল্লাহ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার স্থানীয় জুলু ভাষার চর্চা বাদ দিয়ে ইংরেজি ভাষা চর্চার নির্দেশনা দিলে সাধারণ জনগণ প্রতিবাদ করে। পরবর্তীতে নব্বইয়ের দশকের দিকে সরকার স্থানীয়ভাবে প্রচলিত নাচ-গান ও অন্যান্য কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
২৭। উদ্দীপকে বর্ণিত জুলু সম্প্রদায়ের প্রতিবাদটি তোমার পঠিত কোন আন্দোলনকে ইঙ্গিত করে?
(ক) ভাষা আন্দোলন
(খ) শিক্ষা আন্দোলন
(গ) ছয় দফা আন্দোলন
(ঘ) ৬৯ গণঅভ্যুত্থান
✓ উত্তর: (ক) ভাষা আন্দোলন
২৮। উদ্দীপকে বর্ণনাকারী সরকারের গৃহীত নীতির মতো পূর্ব পাকিস্তান সরকারের গৃহীত পদক্ষেপের ফলে—
(ক) বাঙালির সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত হয়
(খ) বিদেশি সংস্কৃতির বিকাশ সাধিত হয়
(গ) বাঙালি সংস্কৃতির চর্চায় বিভাজন সৃষ্টি হয়
(ঘ) রবীন্দ্র ও নজরুল সংগীত চর্চা বৃদ্ধি পায়
✓ উত্তর: (ক) বাঙালির সাংস্কৃতিক চেতনা উজ্জীবিত হয়
২৯। পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি কী ছিল?
(ক) সংস্কৃতি
(খ) ধর্ম
(গ) ভাষা
(ঘ) বর্ণ
✓ উত্তর: (খ) ধর্ম
৩০। ১৯৬৬ সালের ছয় দফার মূল লক্ষ্য ছিল—
(ক) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
(খ) কেন্দ্রীয় প্রশাসনকে শক্তিশালী করা
(গ) প্রাদেশিক শাসকদের স্বাধীনতা বৃদ্ধি
(ঘ) কেন্দ্রের অর্থনৈতিক নিয়ন্ত্রণ হ্রাস
✓ উত্তর: (ক) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা
📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন
পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।
