HSC 2026 Chemistry 1st Paper MCQ Solution - অনিয়মিত (২০২৫ সিলেবাস)
ভূমিকা: এইচএসসি ২০২৬ সালের অনিয়মিত পরীক্ষার্থী বন্ধুদের (যারা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেছ) শুভেচ্ছা। তোমাদের রসায়ন ১ম পত্র পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) অংশের ১০০% নির্ভুল সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই নিজেদের উত্তরের সঠিকতা যাচাই করতে চাও। তোমাদের সুবিধার্থে সকল বোর্ডের প্রশ্নাবলি সংগ্রহ করে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় এই সমাধানটি তৈরি করা হয়েছে। নিচে থেকে তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও এবং চাইলে পেজের শেষাংশ থেকে সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারো।
১। কোন আয়নটি শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়?
(ক) NH4+
(খ) Cl-
(গ) CO32-
(ঘ) Na+
✓ উত্তর: (গ) CO32-
২। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি?
(ক) O
(খ) N
(গ) Cl
(ঘ) F
✓ উত্তর: (ঘ) F
৩। 25°C তাপমাত্রায় A3B2 লবণের দ্রাব্যতা গুণফল 6.0 × 10-39 হলে দ্রাব্যতা কত?
(ক) 1.78 × 10-9 molL-1
(খ) 8.89 × 10-9 molL-1
(গ) 1.78 × 10-8 molL-1
(ঘ) 2.67 × 10-8 molL-1
✓ উত্তর: (খ) 8.89 × 10-9 molL-1
৪। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত কোনটি এন্টি অক্সিডেন্ট?
(ক) সরবিক এসিড
(খ) সাইট্রিক এসিড
(গ) সালফার ডাই অক্সাইড
(ঘ) সোডিয়াম বেনজোয়েট
✓ উত্তর: (খ) সাইট্রিক এসিড
৫। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
(ক) মাইক্রোওয়েভ
(খ) γ-রশ্মি
(গ) X-ray
(ঘ) অবলোহিত রশ্মি
✓ উত্তর: (খ) γ-রশ্মি
৬। নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে?
(ক) ভিনেগার
(খ) সাইট্রিক এসিড
(গ) ফরমালিন
(ঘ) চিনি
✓ উত্তর: (ঘ) চিনি
৭। C12H22O11 + H2O → (X / 45°C) → 2 C6H12O6 বিক্রিয়াটিতে 'X' যৌগটি হলো—
(ক) জাইমেজ
(খ) মাইকোডার্মা অ্যাসিটি
(গ) লাইপেজ
(ঘ) ইনভারটেজ
✓ উত্তর: (ঘ) ইনভারটেজ
৮। 2A + 3B ↔ C + 2D; বিক্রিয়ার ক্ষেত্রে Kp ও Kc এর মধ্যে সম্পর্ক কোনটি?
(ক) Kp = Kc (RT)-2
(খ) Kp = Kc
(গ) Kc = Kp (RT)-2
(ঘ) Kp = Kc (RT)2
✓ উত্তর: (ক) Kp = Kc (RT)-2
উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ের তিনটি মৌল যথাক্রমে A, B ও C। এদের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 5, 6 ও 7।
৯। উদ্দীপকে উল্লিখিত মৌলগুলোর অ্যানায়নের ক্ষেত্রে আকারের সঠিক ক্রম কোনটি?
(ক) A3- < B2- < C-
(খ) B2- < A3- < C-
(গ) C- < B2- < A3-
(ঘ) B2- < C- < A3-
✓ উত্তর: (গ) C- < B2- < A3-
১০। উদ্দীপকের A ও B দ্বারা গঠিত হাইড্রাইডের ক্ষেত্রে—
i. উভয়ের কেন্দ্রীয় পরমাণুতে সমান সংখ্যক মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান
ii. এদের জ্যামিতিক গঠন ভিন্ন
iii. AH3 যৌগের বন্ধন কোণ 107°
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii
১১। পর্যায় সারণিতে ৪র্থ পর্যায়ে অবস্থান্তর মৌলের সংখ্যা কতটি?
(ক) 6
(খ) 7
(গ) 8
(ঘ) 10
✓ উত্তর: (গ) 8
১২। কোয়ান্টাম সংখ্যার নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়?
(ক) n = 2, l = 0, m = 0, s = +½
(খ) n = 2, l = 2, m = +1, s = +½
(গ) n = 2, l = 1, m = -1, s = -½
(ঘ) n = 3, l = 2, m = 0, s = +½
✓ উত্তর: (খ) n = 2, l = 2, m = +1, s = +½
১৩। কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে?
(ক) 5p
(খ) 4f
(গ) 5d
(ঘ) 6s
✓ উত্তর: (ক) 5p
১৪। নিচের কোন দ্রবণটির তাপমাত্রার বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়?
(ক) Ca(NO3)2
(খ) Pb(NO3)2
(গ) NaOH
(ঘ) CeSO4
✓ উত্তর: (খ) Pb(NO3)2
উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
(একটি সারণি যেখানে গ্রুপ 1, 2, 13 এবং পর্যায় 3 এ যথাক্রমে P, Q ও R মৌলগুলো অবস্থান করছে। এখানে P, Q ও R প্রচলিত প্রতীক নয়)
১৫। উদ্দীপকের P, Q ও R এর ক্ষেত্রে আয়নিকরণ বিভবের সঠিক ক্রম কোনটি?
(ক) R < P < Q
(খ) R < Q < P
(গ) P < R < Q
(ঘ) P < Q < R
✓ উত্তর: (গ) P < R < Q
১৬। উদ্দীপক অনুসারে—
i. QCl2 এর সমযোজী বৈশিষ্ট্য RCl3 অপেক্ষা বেশি
ii. Q ও R এর ক্লোরাইড যৌগ পানিতে দ্রবীভূত হয়
iii. QCl2 এর গলনাঙ্ক RCl3 এর তুলনায় বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (গ) ii ও iii
১৭। কোন মৌলটি মৃৎক্ষার ধাতু?
(ক) Sr
(খ) Rb
(গ) Cs
(ঘ) Fr
✓ উত্তর: (ক) Sr
১৮। নির্দিষ্ট তাপমাত্রায় 375 gm সম্পৃক্ত দ্রবণে 100 gm NaCl দ্রবীভূত আছে। NaCl এর দ্রাব্যতা কত?
(ক) 26.67
(খ) 36.36
(গ) 266.76
(ঘ) 363.66
✓ উত্তর: (খ) 36.36
১৯। নিচের কোন অক্সাইডটি তীব্র ক্ষারধর্মী?
(ক) CaO
(খ) SiO2
(গ) Al2O3
(ঘ) Na2O
✓ উত্তর: (ঘ) Na2O
২০। জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটি?
(ক) 10-7 m - 2.8 × 10-5 m
(খ) 10 nm - 380 nm
(গ) 10-6 m - 3.8 × 10-5 m
(ঘ) 10-8 m - 3.8 × 10-7 m
✓ উত্তর: (খ) 10 nm - 380 nm
উদ্দীপকের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
পাত্র-X: 15 mL 0.2 M HA (pKa = 4.76)
পাত্র-Y: 15 mL 0.1 M কস্টিক সোডা
পাত্র-Z: 0.005 M H2SO4
২১। উদ্দীপকের Z পাত্রের দ্রবণের pOH নিচের কোনটি?
(ক) 2.0
(খ) 2.3
(গ) 11.7
(ঘ) 12.0
✓ উত্তর: (ঘ) 12.0
২২। উদ্দীপকের X ও Y পাত্র একত্রে মিশ্রিত করলে—
i. মিশ্রণটি একটি বাফার দ্রবণ হিসাবে কাজ করবে
ii. মিশ্রণে [A-] < [HA]
iii. মিশ্রণে pH এর মান 4.76
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (খ) i ও iii
২৩। সবুজ রসায়নের নীতিসমূহের মধ্যে কোনটি সঠিক নয়?
(ক) ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার
(খ) ন্যূনতম উপজাতক
(গ) নিরাপদ দ্রাবক ব্যবহার
(ঘ) প্রভাবক প্রয়োগ
✓ উত্তর: (ক) ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার
২৪। একটি উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় হলো—
i. উৎপাদকে অধঃক্ষেপ হিসাবে সরিয়ে নেওয়া
ii. গ্যাসীয় বিক্রিয়াকে খোলা পাত্রে সংঘটিত করা
iii. বিকারক যোগ করে উৎপাদক অন্য যৌগে রূপান্তর করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
✓ উত্তর: (ঘ) i, ii ও iii
২৫। কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন?
(ক) Zn2+
(খ) Fe3+
(গ) Cu2+
(ঘ) Ni2+
✓ উত্তর: (ক) Zn2+
📥 সম্পূর্ণ প্রশ্নের সমাধান পিডিএফ আকারে ডাউনলোড করুন
পরীক্ষার প্রশ্ন ও উত্তরের প্রিন্ট-রেডি ফাইলটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে নিচের বাটনে ক্লিক করুন।
